Jammu-kashmir: শীতের ভোরে জম্মু-কাশ্মীরে ৪.৭ মাত্রার ভূমিকম্প, আতঙ্কিত জনজীবন!

an-earthquake-of-magnitude-47-struck-jammu-and-kashmir-in-the-early-hours-of-the-winter-morning-causing-panic-among-the-people

মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার ভোরে জম্মু ও কাশ্মীরের (Jammu-kashmir) বারামুল্লা জেলায় ৪.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে ভারতের জাতীয় ভূতাত্ত্বিক সর্বেক্ষণ বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। দফতরের কর্মকর্তারা জানান, ভোর ৫.৩৫ মিনিটে কম্পনটি অনুভূত হয় এবং পাত্তন এলাকা ছিল এর কেন্দ্রস্থল। তবে এদিন ভোররাতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও ভূমিকম্প (Earthquakes) হয়েছে। এনসিএস-এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে সেখানকার কম্পনের মাত্রা ছিল ৪.৬।

যার কেন্দ্রস্থল হানজিওয়েরা বালা (Jammu-kashmir)

এখনও পর্যন্ত ভূমিকম্পের ফলে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অ্যান্ড্রয়েড ভূমিকম্প (Earthquakes) সতর্কতা ব্যবস্থা থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্য অনুসারে, ভূমিকম্পটি ভারতীয় সময় ভোর ৫:৩৫ মিনিটে ঘটেছিল, যার কেন্দ্রস্থল হানজিওয়েরা বালা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ছিল। ভূমিকম্পের এলাকা শ্রীনগর, বারামুল্লা, সোপোর, গান্ডারবাল, পুলওয়ামা এবং আশেপাশের এলাকা সহ বিস্তৃত অঞ্চলে কম্পন অনুভূত হয়েছিল, এবং প্রভাব অঞ্চলটি পাক অধিকৃত কাশ্মীরের কিছু অংশেও বিস্তৃত ছিল।

একমুহূর্তের মধ্যেই সকলে আতঙ্কিত

পাশাপাশি স্থানীয়রা (Jammu-kashmir) জানিয়েছেন, হঠাৎ ভূমিকম্পে (Earthquakes) আমরা ঘুম থেকে জেগে উঠেছিলাম। অনেকেই ভয়ে ঘর থেকে বেরিয়ে এসেছেন। বেশ কয়েকটি পাড়ায় জানালা, দরজা এবং গৃহস্থালীর জিনিসপত্র ঝাঁকুনি দিয়ে উঠেছিল। ফলে একমুহূর্তের মধ্যেই সকলে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তবে সময়টা এমন ছিল যখন শীতের ভোরে সকলে ঘুমিয়ে ছিলেন।

কোনও ধরনের গুজবে কান দেবেন না

এসডিএমএ-র এক সিনিয়র অফিসার বলেন, “এই ভূমিকম্পের (Earthquakes) কারণে কোনও ধরনের জীবনহানির খবর নেই। প্রশাসন (Jammu-kashmir) পরিস্থিতির উপর নজর রাখছে। প্রশাসন সাধারণ নাগরিককে অযথা আতঙ্ক না করার পরামর্শ দিয়েছে। কোনও ধরনের গুজবে কান না দেওয়ার জন্যেও বলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণ পরিস্থিতির ওপর নজর রাখা হয়েছে। যদি প্রয়োজন হয়, তবে জনগণকে আগে থেকেই সতর্ক করে দেওয়া হবে। এখন আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।”

২০২৫ সালের নভেম্বর মাসে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড্‌স একটি জাতীয় ভূকম্পন মানচিত্র প্রকাশ করেছিল। সেখানে কাশ্মীর-সহ হিমালয় অঞ্চলকে ছ’নম্বর সিস্‌মিক জ়োনে রাখা হয়েছে। অপর দিকে আন্দামানের এই মানচিত্রে রয়েছে পাঁচ নম্বর তালিকায়।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share