Author: ishika-banerjee

  • INS Himgiri: চিন-পাকিস্তানের ঘুম ছুটিয়ে এবার সমুদ্র দাপাবে গার্ডেনরিচে তৈরি আইএনএস হিমগিরি

    INS Himgiri: চিন-পাকিস্তানের ঘুম ছুটিয়ে এবার সমুদ্র দাপাবে গার্ডেনরিচে তৈরি আইএনএস হিমগিরি

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বাধীনতা দিবসের আগেই আরও বাড়ল ভারতের নৌসেনার শক্তি। শত্রুদের সামনে আরও পরাক্রমী হয়ে উঠল দেশের নৌবাহিনী। তাদের হাতে এল আইএনএস হিমগিরি (INS Himgiri)। ব্রহ্মস ও বারাক মিসাইল বহনকারী এই স্টেলথ যুদ্ধজাহাজ নৌবাহিনীর হাতে তুলে দিল গার্ডেনরিচ শিপবিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স। ভারতীয় নৌসেনার শক্তি বাড়াতে উন্নতমানের রণতরী তৈরিতে প্রতিজ্ঞাবদ্ধ গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করতে একাধিক যুদ্ধজাহাজ নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দিয়েছে গার্ডেনরিচ। এবারও তার ব্যতিক্রমহল না।

    শক্তি বাড়ল নৌসেনার

    আইএনএস হিমগিরির হাত ধরে ভারতীয় নৌবাহিনী আরও শক্তিশালী হওয়ার পথে অনেকটাই এগিয়ে গেল। দেশের সবথেকে অত্যাধুনিক প্রযুক্তি স্টেলথ ফ্রিগেট নৌবাহিনীর হাতে তুলে দিল জিআরএসই। ব্রহ্মস মিসাইল এবং বারাক মিসাইল যুক্ত এই ফ্রিগেট নৌবাহিনীকে সবদিক থেকে সমৃদ্ধ করল বলেই মনে করছেন সামরিকবিশারদরা। আইএনএস হিমগিরি ভারতীয় নৌবাহিনীর হাতে নীলগিরি ক্লাসের প্রথম ফ্রিগেট। গার্ডেনরিচ শিপইয়ার্ডে নির্মিত এই ফ্রিগেট বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হল। এটি পি১৭এ (P17A) ফ্রিগেট সিরিজের অধীনে নির্মিত এবং ভারতের দ্বিতীয় ৬৬৭০টনের নীলগিরি ক্লাসের যুদ্ধজাহাজ।

    হিমগিরির বৈশিষ্ট্য

    হিমিগিরির প্রধান বৈশিষ্ট্য হল এর উন্নত স্টেলথ ডিজাইন ও কাঠামো। সুপারস্ট্রাকচার জিওমেট্রিক স্টেলথ প্রযুক্তিতে নির্মিত এই যুদ্ধজাহাজ। যার ফলে এটি শত্রুপক্ষের রেডারে ধরা পড়ার সম্ভাবনা কম। ডিজেল ও গ্যাস দুই (CODAG) সিস্টেমে চালিত এই যুদ্ধজাহাজ প্রায় ৩০ নটিক্যাল মাইল/ঘণ্টা গতিতে চলতে সক্ষম।

    রেডার ও সেন্সর সিস্টেম: হিমিগিরিতে আগুন নিয়ন্ত্রণ ও প্রাইমারি ট্র্যাকিং-এর জন্য ব্যবহৃত মাল্টি-ফাংশন ফেজড অ্যারে রেডার (MF-STAR AESA) অত্যন্ত উচ্চ ক্ষমতাসম্পন্ন। এছাড়াও হিমিগিরির লং রেঞ্জ সার্ভিলেন্স রেডার (Long-range surveillance) বা ল্যানজা (Lanza-N) রেডার, লক্ষ্যবস্তুকে দূর থেকে ডিটেক্ট করার জন্যই তৈরি। ৩) এছাড়াও ডিআরডিও (DRDO) নির্মিত হামসা (HUMSA-NG) এনজি হল সাবমেরিন হান্টিং পদ্ধতি যা জাহাজটির মূল চোখ ও কান।

    ইলেকট্রনিক ওয়ারফেস ও ডিকয় প্রোটেকশন (Electronic Warfare ও Decoy Protection): ১) শক্তি ইডব্লু সুইট (Shakti EW Suite) – শত্রুর রেডার ও কমিউনিকেশন জ্যাম করার জন্য ব্যবহার করা হবে। ২) কবচ পদ্ধতি (Kavach & Mareech Systems) – এটি একটি অ্যাক্টিভ ডিকয় লঞ্চার, যা জাহাজ বিধ্বংস্বী ক্ষেপণাস্ত্র বা টর্পেডোকে বিভ্রান্ত করতে ব্যবহৃত হবে।

    অস্ত্রসজ্জা: এই অত্যাধুনিক যুদ্ধ জাহাজে বহন করা যাবে-

    ৮ × ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল।

    ৩২ × বারাক-৮ এলআর স্যাম (Barak-8 LR-SAM বা Medium to Long-range SAM) – শত্রু বিমান ও মিসাইলকে প্রতিহত করার জন্য

    ১ × ৭৬এমএম সুপার গান (76mm Super Rapid Gun Mount) – মাঝারি পাল্লার নৌ ও বিমান টার্গেটের বিরুদ্ধে কাজ করবে এটি

    টর্পেডো লঞ্চার ও রকেট ডেপথ চার্জার – সাবমেরিন হান্টিং-এ কার্যকর হবে।

    ২ × একে ৬৩০এম সিআইডব্লুএস (Close-In Weapon System) – শেষ মুহূর্তে জাহাজের দিকে ধেয়ে আসা মিসাইল বা বিমান থামানোর জন্য ব্যবহৃত হবে।

    ৬× ৫৩৩এমএম টর্পেডো টিউব , ও রকেট লঞ্চার আছে।

    কোন কাজে ব্যবহৃত হবে হিমগিরি

    হিমগিরি মূলত মাল্টি ডাইমেনশনাল ক্ষমতার ফ্রিগেট। যা সমুদ্র সীমার সুরক্ষা, বিমান হামলা প্রতিহত, সাবমেরিন হান্টিং, ও সমুদ্রে স্ট্রাইক অপারেশনে ব্যবহৃত হবে। এর ফলে সাগরে ভারতের প্রতিরক্ষা শক্তি আরও মজবুত হবে। প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে নৌসেনার জন্য চারটি নজরদারি জাহাজ বানানোর বরাত পায় গার্ডেনরিচ। এর আগে বেশ কয়েকটি নজরদারি জাহাজ (অফশোর পেট্রল ভেসেল) তৈরি করে নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দিয়েছে গার্ডেনরিচ। যেগুলো দিয়ে চলছে ‘শত্রু’ পক্ষের উপর কড়া নজরদারি। চিনের দাদাগিরি রুখতে এখানেই তৈরি হয়েছে সাবমেরিন বিধ্বংসী রণতরী। এবার ‘নিউ জেনারেশন অফশোর পেট্রল ভেসেল’ তৈরি করেছে জাহাজ নির্মাণকারী সংস্থাটি। বিপর্যয় মোকাবিলা, অনুপ্রবেশ আটকানো, জলদস্যুদের দমনের মতো নানা গুরুত্বপূর্ণ অভিযানে নামানো হবে নতুন প্রজন্মের এই জাহাজগুলোকে। পাশাপাশি উপকূলে অতন্দ্রপ্রহরীর কাজ করবে তারা। দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজাতে এভাবেই একের পর এক মাইলফলক ছুঁয়েছে গার্ডেনরিচ। এবার হিমগিরির পালা।

     

     

     

     

     

  • Mamata Govt Fake Voter Card: মমতা সরকার বিপাকে, পলাশ নামে মালদার ভোটার কার্ড নিয়ে বাংলাদেশি শেখ মঈনুদ্দিন গ্রেফতার মধ্যপ্রদেশে

    Mamata Govt Fake Voter Card: মমতা সরকার বিপাকে, পলাশ নামে মালদার ভোটার কার্ড নিয়ে বাংলাদেশি শেখ মঈনুদ্দিন গ্রেফতার মধ্যপ্রদেশে

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে বিহারের মতো বাংলায় ভোটার তালিকা সংশোধন নিয়ে ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রথম ধাপ শেষ হয়েছে। মোট নাম বাদ পড়ছে ৬৫ লক্ষ ২০ হাজার। এই প্রেক্ষাপটে রাজ্যে ভোটার তালিকায় বিশেষ সংশোধন হলে প্রায় এক কোটি নাম বাদ পড়তে পারে বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি যে খুব একটা মিথ্যে নয় তার প্রমাণ মিলল ফের। বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা শেখ মঈনুদ্দিন দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে ‘পলাশ অধিকারী’ নামে ভারতের নাগরিক হিসেবে জীবন কাটাচ্ছেন। হিন্দু পরিচয়ে, মালদার এক স্থানীয় পরিবারের সদস্য হিসেবে দিন গুজরান করছেন পলাশ। সম্প্রতি মধ্যপ্রদেশের রাইসেন জেলায় পলাশ গ্রেফতার হওয়ার পর সামনে আসে এই চাঞ্চল্যকর তথ্য।

    রমেশের ছেলে পলাশ

    মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশি সন্দেহে সম্প্রতি ধরা হয় পলাশ অধিকারীকে। অভিযোগ তিনি বাংলাদেশি। কিন্তু পলাশের কাছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ছিল সে সঙ্গে সঙ্গে ইত্যাদি দেখিয়ে প্রমাণ করল সে খাঁটি ভারতীয় এবং একজন হিন্দু। সে কোনমতেই বাংলাদেশি নয়। তখনো পুলিশের সন্দেহ সে বাংলাদেশি। শেষ পর্যন্ত তাকে আদালতে তোলা হল। আদালত জিজ্ঞাসা করল- আপনার নাম? অভিযুক্ত উত্তর দিলেন পলাশ অধিকারী। বয়স? ৪২। বাবার নাম? রমেশ অধিকারী। ঠিকানা? কাশিমপুর, মালদা, পশ্চিমবঙ্গ। ভোটার লিস্ট এবং আধার কার্ড মিলিয়ে দেখা গেল পলাশ যা যা বলছে সবই সত্যি। রমেশ অধিকারীর চার ছেলে পলাশ, সুব্রত, মিহির, সৌমেন ও রাহুল। কিন্তু পুলিশ তখনও অভিযোগ করে যাচ্ছে সে বাংলাদেশি। কিন্তু তা কি করে হয়? রমেশ অধিকারী ভারতীয়। তার জন্ম ১৯৬২ সালে মালদায়। ১৯৮৪ সাল থেকে সে নিয়মিত ভোট দিচ্ছে এবং তার পরিবারের একজন স্ত্রী ও চার পুত্র সবাই এখন ভোটার তালিকায় যুক্ত। তাহলে কি পুলিশ ভুল বলছে? খোলা হলো নির্বাচন কমিশনের ভোটার তালিকা। সেখানেও একই ছবি। রমেশ বাবু ভারতীয় ও হিন্দু অতএব তাঁর স্ত্রী সহ চার ছেলেও ভারতীয়। তাহলে পলাশ অধিকারীকে ছেড়ে দেওয়া হোক।

    কীভাবে হলেন ভারতীয়

    পলাশের উচ্চারণ, স্থানীয় ভাষা ও পারিবারিক তথ্য নিয়ে কিছু অসঙ্গতি চোখে পড়ে পুলিশের। সব কিছু দেখে বিচারকের সন্দেহ হয়। তিনি বলেন ২০০২ সালের এসআইআর এর রেকর্ড খোলা হোক। রেকর্ড দেখে সামনে এল আসল সত্য। রমেশবাবুর দুই ছেলে সুব্রত ও সৌমেন। একজনের বয়স ২৮ একজনের ৩০। তাহলে পলাশ ও রাহুল কার ছেলে? ২০১০ সালের রেকর্ড খোলা হল সেখানেও রমেশ বাবুর দুই ছেলে সুব্রত ও সৌমেন। সেখানেও পলাশ ও রাহুলের নাম নেই। খোলা হল ২০১৫ সালের রেকর্ড সেখানে রমেশ বাবুর চার ছেলে হয়ে গেল। চলে এলো পলাশ ও রাহুলের নাম। সঙ্গে সঙ্গে পলাশের অভিযোগ ২০১৫ সালে তার নাম ভোটার লিস্টে উঠেছে। বেশ ভালো কথা। এবার চেক করা হলো রমেশ বাবুর রেকর্ড। দেখা গেল রমেশবাবু বিবাহ করেছেন ১৯৯৩ সালে। প্রথম সন্তান সুব্রত জন্মগ্রহণ করে ১৯৯৫ সালে তার বয়স বর্তমানে ৩০, দ্বিতীয় সন্তান সৌমেন জন্মগ্রহণ করে ১৯৯৭ সালে তার বয়স বর্তমানে ২৮। তাহলে ৪২ বছর বয়সী পলাশ কিভাবে রমেশ বাবুর পুত্র হন? কোনভাবেই যখন কিছু মেলানো গেল না তখন বেরিয়ে এলো আসল সত্য। বায়োমেট্রিক যাচাইয়ে ধরা পড়ে পলাশ অধিকারী আসলে শেখ মইনুদ্দিন। বাড়ি বাংলাদেশের খুলনা, আহমেদপুরে। আরও আশ্চর্যের বিষয়ে রমেশ অধিকারী এই শেখ মইনুদ্দীনকে চেনেন না। জিজ্ঞাসা করা হল রাহুল অধিকারীর কথা। রমেশ তাঁর নামই শোনেননি। আদালতে নিজেই সে কথা জানিয়েছেন রমেশ।

    কীভাবে ভারতীয় নথি পেল মঈনুদ্দিন?

    তদন্তে উঠে এসেছে যে, মঈনুদ্দিন ২০১২ সালে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে। এরপর বিহার, ঝাড়খণ্ড হয়ে পৌঁছে যায় মধ্যপ্রদেশে। এই সময়েই স্থানীয় দালালদের সহায়তায় সে জোগাড় করে, জাল পশ্চিমবঙ্গের ডোমিসাইল সার্টিফিকেট। ভোটার আইডি, যেখানে রমেশ অধিকারীর ছেলের নাম হিসেবে নিজেকে নিবন্ধন করে মঈনুদ্দিন। নাম নেয় পলাশ। আধার কার্ড, ভোটার আইডির ওপর ভিত্তি করেই তৈরি হয় প্যান কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

    ‘রাহুল অধিকারী’ কে? আরও একজন অনুপ্রবেশকারী?

    ২০১৫ সালের তালিকায় থাকা অপরিচিত নাম ‘রাহুল অধিকারী’ নিয়েও চলছে তদন্ত। অনুমান করা হচ্ছে, তিনিও শেখ মঈনুদ্দিনের মতোই আরেক বাংলাদেশি, যিনি একই চক্রের মাধ্যমে ভারতের বৈধ নথি পেয়েছেন। মালদার স্থানীয় কিছু সচেতন নাগরিক অভিযোগ করছেন, পঞ্চায়েত ও রাজনৈতিক নেতারা বহু বছর ধরেই এই অনুপ্রবেশ ও জাল নথিপত্র তৈরির বিষয়ে অবগত। ভোট ব্যাংক বজায় রাখতে এসব বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বৈধতা দেওয়া হয়েছে।

    সন্ত্রাসবাদ সংযোগের আশঙ্কা

    গোপন গোয়েন্দা তথ্য অনুযায়ী, শেখ মঈনুদ্দিন পূর্ব ভারতে সক্রিয় কিছু মৌলবাদী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখত। যদিও এখনো পর্যন্ত সরাসরি কোনো সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি, তদন্তকারী সংস্থা ধারণা করছে সে একটি রিক্রুটার ও কুরিয়ার হিসেবে কাজ করত। এই ঘটনা শুধু একটি ব্যক্তির জালিয়াতির গল্প নয়, এটি একটি সিস্টেমের ব্যর্থতার প্রতিচ্ছবি এবং একটি গভীর নিরাপত্তাজনিত সংকেত। প্রশাসনের দুর্বলতা, রাজনৈতিক স্বার্থ এবং সীমান্ত এলাকায় নথিপত্র জালিয়াতির সহজলভ্যতা জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। এ কথা বারবার বলছে কেন্দ্র। তাই ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রয়োজন। কিন্তু ভোট-ব্যাঙ্ক ধরে রাখতে রাজ্যের মুখ্যমন্ত্রী এ বিষয়ে উদাসীন।

     

     

     

  • Kamikaze Drone: হায়দরাবাদের হস্টেলে ২০ বছরের দুই পড়ুয়ার চমক! কলকাতার ছেলের তৈরি কামিকাজে ড্রোন কিনল সেনা

    Kamikaze Drone: হায়দরাবাদের হস্টেলে ২০ বছরের দুই পড়ুয়ার চমক! কলকাতার ছেলের তৈরি কামিকাজে ড্রোন কিনল সেনা

    মাধ্যম নিউজ ডেস্ক: যা সিনেমায় সম্ভব নয়, তা বাস্তবে করে দেখাল কলকাতার ছেলে শৌর্য। রাজস্থানের বন্ধুকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হস্টেলে অসাধ্যসাধন! ঘণ্টায় ৩০০ কিলোমিটারের বেশি বেগে উড়তে পারে, সাধারণ ড্রোনের তুলনায় গতিবেগ ছয় গুণ বেশি, এক কিলোগ্রাম পর্যন্ত বোমা বইতে পারে, ধরতে পারবে না রেডারও ভারতীয় সেনার জন্য এমনই আত্মঘাতী ড্রোন তৈরি করেছে রাজস্থানের জয়ন্ত খত্রী এবং কলকাতার শৌর্য চৌধুরী। তাঁদের তৈরি এই কামিকাজে ড্রোন (Kamikaze Drone) সকলকে চমকে দিয়েছে। জয়ন্ত ও শৌর্য-র লক্ষ্যই হল আত্মনির্ভর ভারত। বিদেশি ড্রোনের উপর ভারতীয় সেনার নির্ভরতা কমানোর জন্যই এই প্রযুক্তির প্রতি মননশীল হন তাঁরা।

    সিনেমাকে হার মানাল বাস্তব

    থ্রি-ইডিয়টস সিনেমায় জয় লোবোর ড্রোন তৈরির স্বপ্ন ইঞ্জিনিয়ার কলেজের হস্টেলের ঘরেই শেষ হয়ে গিয়েছিল। কিন্তু বাস্তবে সেই স্বপ্নকে সফল করল হায়দরাবাদ বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স (BITS) পিলানির দুই ছাত্র। হস্টেলের ঘরে বসে সামান্য কিছু সরঞ্জাম ব্যবহার করে আত্মঘাতী মানববিহীন উড়ুক্কু যান বানিয়েছেন কলকাতার ছেলে শৌর্য ও রাজস্থানের জয়ন্ত। শৌর্য ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন। আর জয়ন্ত পড়াশোনা করেছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। তাঁরা দু’জনে মিলে একটি স্টার্ট-আপও খুলেছেন।

    কীভাবে সেনার নজরে

    জয়ন্ত জানিয়েছেন যে প্রাথমিকভাবে ড্রোন তৈরি করার পরে যাঁদের যাঁদের সম্ভব, তাঁদের ইমেল করেছিলেন। লিঙ্কডইনে মেসেজ পাঠিয়েছিলেন। তাঁদের প্রত্যুত্তর দেন একজন কর্নেল। হাতেকলমে ড্রোন দেখাতে তাঁদের চণ্ডীগড়ে যেতে বলা হয়। চণ্ডীগড়ে সেনা অফিসারদের সামনে দু’টি ড্রোন প্রদর্শন করেন শৌর্য ও জয়ন্ত। তার মধ্যে একটি ছিল আত্মঘাতী শ্রেণির অর্থাৎ কামিকাজে। অপরটি নজরদারির। পরীক্ষামূলক প্রদর্শনী অনুষ্ঠানে মানববিহীন উড়ুক্কু যানগুলির পারফরম্যান্সে মুগ্ধ ছিলেন ফৌজি জেনারেলরা। ওখান থেকেই বাহিনীকে নজরদারি ড্রোন সরবরাহের বরাত পেয়ে যান জয়ন্ত ও শৌর্য। বর্তমানে তাঁদের তৈরি ড্রোন জম্মু, হরিয়ানার চণ্ডীমন্দির, বাংলার পানাগড় এবং অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী এলাকায় মোতায়েন করেছে ভারতীয় ফৌজ।

    রেডারে ধরা যাবে না

    শৌর্য জানিয়েছেন, তাঁরা যে ড্রোন তৈরি করেছেন, তা সাধারণ ‘আনম্যানড এরিয়াল ভেহিক্যেল’-র (ইউএভি) থেকে অনেক বেশি গতিশীল। একেবারে নিখুঁতভাবে নির্দিষ্ট গন্তব্যে যেতে পারবে। আর সবথেকে বড় ব্যাপার হল যে দুই পড়ুয়ার তৈরি করা ড্রোনের নাগালই পাবে না শত্রুপক্ষ। কারণ রেডারে ধরা যাবে না কামিকাজে ড্রোনকে। ফলে অনায়াসে শত্রুদের নাকানি-চোবানি খাইয়ে দেওয়া যাবে। হায়দরাবাদের বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, রোবোটিক্সের প্রতি আগ্রহ থেকে ধীরে ধীরে শৌর্য ও জয়ন্তের মধ্যে গড়ে ওঠে নিবিড় সম্পর্ক। প্রথম থেকেই ফৌজি প্রযুক্তি নিয়ে কাজ করার একটা নেশা ছিল তাঁদের। এই উদ্দেশ্যে ক্যাম্পাসে প্রতিরক্ষা প্রযুক্তি সংক্রান্ত একটি ক্লাব চালু করেন তাঁরা। স্টার্টআপ সূচনার নীল নকশাও তৈরি হয় সেখানে। মাস দুই আগে শুরু হওয়া স্টার্টআপ এর নাম দেওয়া হয় ‘অ্যাপলিয়ন ডায়নামিক্স’।

    ড্রোনকে আরও ঘাতক করে তোলার পরিকল্পনা

    ‘অ্যাপলিয়ন ডায়নামিক্স’-এ সামরিক ড্রোন নিয়ে কাজ করছেন হায়দরাবাদের বিশ্ববিদ্যালয়টির দ্বিতীয় বর্ষের অন্তত ছ’জন পড়ুয়া। উল্লম্ব ভাবে ওঠানামায় সক্ষম মানববিহীন উড়ুক্কু যান তৈরিতে কোমর বেঁধে লেগে পড়েছেন তাঁরা। চলছে স্থায়ী ডানাওয়ালা (Fixed Wing) ড্রোন তৈরির কাজও। কারণ, ফৌজকে শুধুমাত্র আত্মঘাতী ড্রোন সরবরাহ করে ক্ষান্ত থাকতে নারাজ জয়ন্ত এবং শৌর্য। এর পাশাপাশি কৃত্রিম মেধা বা এআই (AI) ব্যবহার করে ড্রোনকে আরও ঘাতক করে তোলার পরিকল্পনা রয়েছে ‘অ্যাপলিয়ন ডায়নামিক্স’-এর। স্টার্টআপটির সঙ্গে জড়িতেরা মাঝেমধ্যেই সেনাবাহিনীর জওয়ান এবং অফিসারদের ড্রোন সংক্রান্ত নানা প্রশিক্ষণ দিচ্ছেন বলে জানা গিয়েছে। জয়ন্ত ও শৌর্যের ভূয়সী প্রশংসা করেছেন বিআইটিএস পিলানির অধ্যাপক সঙ্কেত গোয়েল।

    আধুনিক যুদ্ধে ড্রোনের ব্যবহার

    ২০১৯ সাল থেকে বিশ্বব্যাপী ফৌজি অভিযানগুলিতে ড্রোনের ব্যবহার উত্তরোত্তর বাড়তে শুরু করে। ২০২৩ সালের একটি সমীক্ষায় দেখা যায়, বর্তমানে যুদ্ধ বা জঙ্গি দমন অভিযানে মানববিহীন উড়ুক্কু যানের ব্যবহার ৩০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এত দিন পর্যন্ত ক্ষেপণাস্ত্র হামলায় সক্ষম ড্রোন ছিল আমেরিকা, রাশিয়া, চিন এবং তুরস্ক-সহ হাতেগোনা কয়েকটি দেশের কাছে। এ বার সেই তালিকায় যুক্ত হয়েছে ভারতের নামও। চলতি বছরের মে মাসে ‘অপারেশন সিঁদুর’ এবং তাকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে চলা সংঘর্ষে ভারতীয় ড্রোনের পরাক্রম প্রত্যক্ষ করে বিশ্ব। সূত্রের খবর, ওই সংঘাতে ইজরায়েলের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি স্কাইস্ট্রাইকার আত্মঘাতী মানববিহীন যানটির বহুল ব্যবহার করে সেনা। পাক ভূমির একাধিক জঙ্গি ঘাঁটিতে এগুলি আছড়ে পড়েছিল।

  • New UPI Rules: ১ অগাস্ট থেকে ইউপিআই-তে আসছে বড় বদল, জেনে নিন কোন কোন নিয়মে পরিবর্তন?

    New UPI Rules: ১ অগাস্ট থেকে ইউপিআই-তে আসছে বড় বদল, জেনে নিন কোন কোন নিয়মে পরিবর্তন?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই ‘ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস’ বা ইউপিআইয়ের (New UPI Rules) নিয়মে আসছে বড় বদল। ইতিমধ্যেই সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে ‘ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া’ বা এনপিসিআই। অগাস্ট মাসের প্রথম দিন থেকেই বদলে যাবে ইউপিআই-এর পুরনো নিয়ম। পেটিএম, জিপে এবং অন্য অনলাইন পেমেন্ট সকলের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। এর জেরে লেনদেনের সময়ে বিভ্রাট অনেকাংশে দূর হবে বলে আশ্বাস দিয়েছে ইউপিআইয়ের নিয়ন্ত্রণকারী কেন্দ্রীয় সংস্থা।

    অপ্রয়োজনীয় ট্র্যাফিক কমানো লক্ষ্য

    এনপিসিআইয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী মাস থেকে ইউপিআই ব্যবহারকারীরা দিনে সর্বাধিক ৫০ বার অ্যাকাউন্ট ব্যালেন্স পরীক্ষা করতে পারবেন। পাশাপাশি ফোন নম্বরের সঙ্গে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর দিনে সর্বাধিক নজর রাখা যাবে ২৫ বার। সিস্টেমে অপ্রয়োজনীয় ট্র্যাফিক কমাতে এই ঊর্ধ্বসীমার নিয়ম চালু করা হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। তাদের যুক্তি, অতিরিক্ত ব্যবহারের ফলে অনেক সময়ে ধীর গতিতে কাজ করে সিস্টেম, যার জেরে লেনদেনের সময়ে দেখা দেয় বিভ্রাট। এনপিসিআই-এর পক্ষ থেকে বলা হয়েছে, একদিনে আপনি কতবার ইউপিআই পেমেন্ট করতে পারবেন সেই দিকেও এবার জোর দেওয়া হবে। সেখানে যদি দিনে ২০ বার তার বেশি পেমেন্ট করা হয় সেখানে বাড়তি টাকা কেটে নেওয়া হতে পারে। অগাস্ট মাস থেকে আপনি ১ লাখ টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারবেন। তবে যদি আপনাকে ৫ লাখ টাকা বা তার বেশি পেমেন্ট করতে হয় তাহলে সেখানে স্বাস্থ্যক্ষেত্র এবং শিক্ষার দিক থেকে এটি করা যেতে পারে।

    অটো-পেমেন্ট লেনদেনের ক্ষেত্রে ‘টাইম স্লট’

    ইউপিআইয়ে (New UPI Rules) অটো-পেমেন্ট লেনদেনের ক্ষেত্রে সুনির্দিষ্ট ‘টাইম স্লট’ চালু করছে এনপিসিআই। ফলে ১ অগাস্ট থেকে এই ডিজিটাল মাধ্যমে দিনের মধ্যে যখন-তখন অটো-পেমেন্ট, সাবস্ক্রিপশন, ইউটিলিটি বিল এবং ইকুইডেটেড মান্থলি ইনস্টলমেন্ট বা ইএমআইয়ের টাকা জমা করা যাবে না। নির্ধারিত সময়ের স্লট মেনে সংশ্লিষ্ট অর্থ পাঠাতে পারবেন ব্যবহারকারী। রিপোর্ট অনুসারে, এই সময় সকাল ১০টার আগে বা দুপুর ১টা থেকে বিকেল ৫টার মধ্যে হবে। এছাড়াও, রাত ৯.৩০ টার পরেও স্লটটি স্থির থাকবে। ইউপিআইয়ের এই নতুন নিয়ম সমস্ত প্ল্যাটফর্মের গ্রাহকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যে ব্যবহারকারীরা দিনের মধ্যে একাধিক বার ব্যালেন্স চেক করেন না বা অটো-পেমেন্টের সুবিধা নেন না, তাঁরা এর প্রভাব সে ভাবে বুঝতে পারবেন না।

    ডিজিটাল ইন্ডিয়া আরও গ্রহণযোগ্য

    মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে ডিজিটাল ইন্ডিয়া গড়ার দিকে একের পর এক পদক্ষেপ করেছে। আর সে কারণে জোর দেওয়া হয়েছে অনলাইন পেমেন্টের দিকে। ক্যাশলেস ইকোনমি গঠনে ইউপিআই লেনদেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এবার সেই ব্যবস্থা আরও কঠিন হতে চলেছে। বর্তমানে প্রায় ৬০০ কোটির বেশি ইউপিআই লেনদেন হয়। এই সমস্ত নতুন নিয়মের জন্য কাউকে বিশেষ কিছু করতে হবে না। আপনার ইউপিআই থেকে এগুলি নিজে থেকেই আপডেট হয়ে যাবে। তবে নিজের সর্বোচ্চ লিমিট সর্বদাই নজরে রাখতে হবে। তবে যারা খুচরো ব্যবসা করেন তাদের ক্ষেত্রে এই নতুন নিয়ম খানিকটা হলেও সমস্যা তৈরি করতে পারে।

  • Amit Shah: ‘‘আপনারা পাক অধিকৃত কাশ্মীর দিয়েছিলেন, আমরা ফিরিয়ে আনব’’! রাজ্যসভায় শাহের নিশানায় কংগ্রেস

    Amit Shah: ‘‘আপনারা পাক অধিকৃত কাশ্মীর দিয়েছিলেন, আমরা ফিরিয়ে আনব’’! রাজ্যসভায় শাহের নিশানায় কংগ্রেস

    মাধ্যম নিউজ ডেস্ক: পাক অধিকৃত কাশ্মীরকে (বর্তমান) পাকিস্তানের হাতে তুলে দিয়েছিল কংগ্রেস। বিজেপি তা ফিরিয়ে আনবে। রাজ্যসভায় দাঁড়িয়ে এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সংসদের বাদল অধিবেশনে রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী ‘অপারেশন সিঁদুর’ ও ‘অপারেশন মহাদেব’-এর সাফল্যের জন্য ভারতীয় সেনাকে কুর্নিশ জানান। একই সঙ্গে কংগ্রেসকে আক্রমণ করেন শাহ। বলেন, দেশে তোষণের রাজনীতি করাই কংগ্রেসের উদ্দেশ্য। তাদের অগ্রাধিকার সন্ত্রাসবাদ বন্ধ করা নয়, বরং ভোটব্যাঙ্ক।

    পাক অধিকৃত কাশ্মীর কংগ্রেসের সৃষ্টি

    ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর গাফিলতিতেই জম্মু ও কাশ্মীরের একাংশ ১৯৪৮ সালে পাকিস্তানের দখলে গিয়েছিল বলে অভিযোগ করেন শাহ। বিরোধী দল কংগ্রেসের বেঞ্চের দিকে তাকিয়ে তিনি বলেন, ‘‘আপনারা পাক অধিকৃত কাশ্মীর, তা পাকিস্তানকে দিয়ে দিয়েছিলেন, আমরা ফিরিয়ে আনব!’’ জওহরলাল নেহরুর জমানায় সিন্ধু জলবন্টন চুক্তির মাধ্যমে পাকিস্তানকে অন্যায্য সুবিধা পাইয়ে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন শাহ। তাঁর মন্তব্য, ‘‘আমরা কখনও পাকিস্তানকে ৮০ শতাংশ জল দেওয়ার বন্দোবন্ত করব না।’’ এ দিন রাজ্যসভায় ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনায় আগাগোড়া কংগ্রেসকে নিশানা করেন অমিত শাহ। সঙ্গে পিওকে পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দেন। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, ‘‘রাহুল গান্ধীকে চিন্তা করতে হবে না। কংগ্রেস পিওকে-এর জন্ম দিয়েছে। কিন্তু বিজেপি সেই জমি ফিরিয়ে আনবে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’’ তাঁর কথায়, ‘‘১৯৭১-এর যুদ্ধে ভারতের হাতে ৯৩,০০০ পাকিস্তানি সেনা বন্দি ছিল, সেই সময়ে চাইলেই পাক-অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনা যেত। কিন্তু কংগ্রেস পারেনি।’’

    পাকিস্তানের মিত্র কংগ্রেস

    ইউপিএ জমানায় পাকিস্তানের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হতো না বলেও অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ‘‘পাকিস্তান তখন ভারতকে ভয়ই পেত না। আমরা শুধু ডসিয়ার পাঠিয়ে যেতাম। কিন্তু মোদি সরকারের আমলে পাকিস্তানকে ব্রহ্মোস মিসাইল পাঠিয়ে উত্তর দেওয়া হয়। অপারেশন সিঁদুর পাকিস্তানে ভয় তৈরি করেছে। ভয় থেকেই শান্তি আসে।’’ পহেলগাঁওয়ে হামলার পরে কংগ্রেস পাকিস্তানকে ক্লিনচিট দিয়েছে বলেও অভিযোগ করেন অমিত শাহ। টেনে আনেন চিদম্বরমের মন্তব্য। প্রাক্তন অর্থমন্ত্রী বলেছিলেন, ‘‘চার জঙ্গি যে পাকিস্তান থেকেই এসেছিল তার কী প্রমাণ আছে?’’অমিত শাহ বলেন, ‘‘কংগ্রেস পাকিস্তানকে ক্লিনচিট দিয়েছে। কিন্তু মোদি সরকার চুপ করে বসে থাকেনি। যতদিন পি চিদাম্বরম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, ততদিন আফজল গুরুকে ফাঁসি দেওয়া হয়নি। ’’

    কাশ্মীরে সন্ত্রাসের জন্ম দিয়েছে কংগ্রেস

    কংগ্রেস আমলের কথা মনে করিয়ে বুধবার শাহ বলেন, “আমাদের কাছে যদি পাক অধিকৃত কাশ্মীর থাকত তাহলে সন্ত্রাসবাদীরা কখনওই আসত না। কাশ্মীরে সন্ত্রাসবাদ কংগ্রেসের উপহার।” তাঁর দাবি, কংগ্রেস যেভাবে ৩৭০ ধারা সমর্থন করেছিল, তা আদতেই কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদ, বিচ্ছন্নতাবাদীদের হাত শক্ত করেছিল, তাঁদের উৎসাহিত করেছিল। ওই কথা বলেই থামেননি শাহ। তিনি আরও বলেন, “আমি যদি সেখানে থাকতাম, তাহলে দেশকে ভাঙতে দিতাম না। কংগ্রেস দীর্ঘ কয়েক দশক শাসন করলেও সন্ত্রাসবাদ, নকশালবাদ ও উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদের সমস্যার সমাধানে কিছু করেনি বলেও এ দিন অভিযোগ করেন অমিত শাহ। শাহের জোরাল দাবি, ২০৪৭ সালের মধ্যে ভারত বিশ্বের মধ্যে এক নম্বরে থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের জন্য ১০০ বছরের লক্ষ্য নির্ধারণ করেছেন।” এদিন শাহের কথায় বারবার ফিরে ফিরে আসে অপারেশন সিঁদুর থেকে অপারেশন মহাদেবের প্রসঙ্গ। কীভাবে অপারেশন চলেছিল, কীভাবে জঙ্গিদের খতম করা হয়েছে তার বিশদ বিবরণও দেন।

    ‘অপারেশন মহাদেব’ প্রসঙ্গ

    গত সোমবার সংসদে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিতর্কের সূচনার পরেই পহেলগাঁও হত্যাকাণ্ডে জড়িত তিন সন্ত্রাসবাদী, সুলেমান শাহ ওরফে হাসিম মুসা, জিবরান এবং হামজা আফগানি শ্রীনগরের অদূরে ভারতীয় সেনার প্যারাকমান্ডো বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়। এই ঘটনা নিছক কাকতালীয় কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীদের একাংশ। শাহ বুধবার বলেন, ‘‘ওই সন্ত্রাসবাদীদের কী আরও কিছু দিন বাঁচিয়ে রাখা উচিত ছিল? কেন ওদিন হত্যা করা উচিত হয়নি? কারণ ওদিন রাহুল গান্ধীর বক্তৃতা ছিল? এভাবে চলতে পারে না। গোটা দেশ দেখছে যে কংগ্রেসের অগ্রাধিকার জাতীয় নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ নির্মূল নয়, বরং রাজনীতি, ভোট ব্যাঙ্ক।’’ এর পরেই তাঁর মন্তব্য, ‘‘পহেলগাঁও হামলায় নিহতদের পরিবার এবং আরও অনেকে চেয়েছিলেন, যেন তিন সন্ত্রাসবাদীর মাথায় গুলি করা হয়। অপারেশন মহাদেবে তাদের সেই পরিণতি হয়েছে।’’ রাজ্যসভার কংগ্রেস সাংসদ তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চহ্বাণ পহেলগাঁওয়ের হত্যাকারীদের নিধনের অভিযানের ‘অপারেশন মহাদেব’ নামকরণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। শাহ বলেন, ‘‘কংগ্রেস এই অপারেশনের নামকরণ নিয়ে প্রশ্ন তুলছে। আসলে কংগ্রেস প্রতিটি বিষয়কে হিন্দু-মুসলিম দৃষ্টিকোণ থেকে দেখে। অপারেশন মহাদেবে হিন্দু-মুসলিম খুঁজবেন না। ভুলে যাবেন না ছত্রপতি শিবাজি তাঁর সেনারা শত্রু নিধনের সময় ‘হর হর মহাদেব’ ধ্বনি দিতেন।’’

  • NISAR: সহজ হবে দুর্যোগ মোকাবিলা! ভারত-মার্কিন যৌথ উদ্যোগে শ্রীহরিকোটা থেকে সফল উৎক্ষেপণ নাইসার-এর

    NISAR: সহজ হবে দুর্যোগ মোকাবিলা! ভারত-মার্কিন যৌথ উদ্যোগে শ্রীহরিকোটা থেকে সফল উৎক্ষেপণ নাইসার-এর

    মাধ্যম নিউজ ডেস্ক: মহাকাশে পাড়ি দিল নাইসার (NISAR)। বুধবার, বিকেল ৫টা ৪০ মিনিটে, শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে জিএসএলভি-এমকে-২ (GSLV-MkII) রকেটের সাহায্যে এই শক্তিশালী স্যাটেলাইট মহাকাশে পাড়ি দিল। নাসা-ইসরো সিন্থেটিক অ্যাপারেচার রেডার (Nasa Isro Synthetic Aperture Radar) মহাকাশে ভারতের নয়া মাইলফলক। নিসার বিশ্বের প্রথম ডুয়াল-ফ্রিকোয়েন্সি সিন্থেটিক অ্যাপারেচার রেডার স্যাটেলাইট। এতে নাসার এল-ব্যান্ড রেডার (L-band radar) এবং ইসরোর এস-ব্যান্ড রেডার (S-band radar) দু’টো একসঙ্গে ব্যবহার করা হয়েছে। পৃথিবী থেকে ৭৪৩ কিমি দূরে সান-সিনক্রোনাস অরবিটে (এসএসও) ৯৮.৪০ ডিগ্রি কোণে প্রতিস্থাপন করা হয় জিএসএলভি-এফ১৬ (GSLV-F16) রকেট ৷ নাইসার-এর ওজন ২হাজার ৩৯৩ কেজি ৷

    প্রথম ৯০ কাজ করবে না নিসার

    ইসরো সূত্রে খবর, উৎক্ষেপণের পর প্রথম ৯০ দিন নাইসার (NISAR) তার কাঙ্ক্ষিত বৈজ্ঞানিক কাজ শুরু করবে না। এই সময়টিকে বলা হয় ‘কমিশনিং’ বা ইন-অরবিট চেকআউট (IOC) পর্ব, যেখানে স্যাটেলাইট এবং এর অত্যাধুনিক যন্ত্রপাতিকে পূর্ণ প্রস্তুতির জন্য পরীক্ষা ও ক্যালিব্রেশন করা হয়। নাসা ও ইসরোর যৌথ উদ্যোগে নির্মিত এই উপগ্রহটি উৎক্ষেপণের পর তিন মাসব্যাপী কমিশনিং পর্বে থাকবে। এই সময় স্যাটেলাইটটি বিভিন্ন ধাপে বিভক্ত চেক ও টেস্টের মধ্য দিয়ে যাবে, যাতে তা নিখুঁতভাবে কাজের উপযোগী হয়ে ওঠে। এই ৯০ দিনের মধ্যে নিসার কক্ষপথে নিজেকে স্থিতিশীল করবে, সমস্ত যন্ত্রপাতি ধাপে ধাপে সক্রিয় করা হবে এবং বৈজ্ঞানিক পর্যবেক্ষণের জন্য প্রয়োজনীয় ক্যালিব্রেশন শেষ করা হবে। এরপরই এটি কাজ শুরু করবে। এই ধৈর্যশীল প্রস্তুতি পর্বই নাইসারকে তার নির্ভুল বৈজ্ঞানিক লক্ষ্য পূরণে সহায়তা করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিজ্ঞানীরা।

    কীভাবে কাজ করবে নিসার

    নাইসার (NISAR) থেকে পাওয়া সমস্ত তথ্য ওপেন-সোর্স হবে। গবেষক, বিজ্ঞানী, জলবায়ু বিশেষজ্ঞরা সহজেই সমস্ত তথ্য অ্যাক্সেস করতে পারবেন। এই উপগ্রহ প্রতি ৯৭ মিনিটে একবার পৃথিবী প্রদক্ষিণ করবে। এই প্রদক্ষিণের মধ্যে দিয়ে মাত্র ১২ দিনে নাইসার পুরো পৃথিবীর স্থলভাগ ও বরফ আচ্ছাদিত অঞ্চলের একটি ম্যাপ তৈরি করে ফেলতে পারবে। যা বিজ্ঞানীদের নানা গবেষণায় কাজে আসবে। নাইসার ব্যবহার করে পৃথিবীর পরিবেশ ও বাস্তুতন্ত্র, বায়ুমণ্ডল, বনজঙ্গল, হিমবাহ, ভূকম্পন এবং প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণ করবে। ভূপৃষ্ঠে কয়েক মিলিমিটারের পরিবর্তনও ধরা পড়বে এই কৃত্রিম উপগ্রহে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, বছরের যে কোনও মরসুমে, শীত-গ্রীষ্ম-বর্ষা কিংবা দিন-রাত নির্বিশেষে মহাকাশ থেকে পৃথিবীর উচ্চমানের ছবি তুলতে পারবে এই কৃত্রিম উপগ্রহ। আর সে কারণেই বিশ্বের জলবায়ুর পরিবর্তন পর্যবেক্ষণ, কৃষি এবং দুর্যোগ ব্যবস্থাপনায় ‘নাইসার’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করা হচ্ছে।

    ভারতের জন্য লাভজনক

    ইসরোর এই পদক্ষেপে ফের ভারতের মহাকাশ গবেষণায় এক নতুন দিক উন্মোচন করল। এই মিশনের জন্য মোট খরচ ১২ হাজার ৫০০ কোটি টাকা (প্রায় ১.৫ বিলিয়ন ডলার)। এর মধ্যে ভারতের অংশ ৭৮৮ কোটি টাকা (প্রায় ৯৬ মিলিয়ন ডলার)। এর ফলে ভারতে দুর্যোগ মোকাবিলার কাজ সহজ হবে। এ ছাড়াও হিমালয়ের হিমবাহ কত দ্রুত গলছে, কৃষিতে জলের সঠিক ব্যবহার কী ভাবে করা যাবে, তা নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য মিলবে। নাইসার-এর প্রাপ্ত তথ্য ভারতকে আগে থেকে বন্যা, ভূমিকম্প ও ধসের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে সাহায্য করবে। এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, ‘‘এটিই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এবং নাসা-র তরফে পৃথিবীকে পর্যবেক্ষণের প্রথম যৌথ উদ্যোগ। তাই এই অভিযানকে ভারতের আন্তর্জাতিক স্তরে বৈজ্ঞানিক কর্মকাণ্ডের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে দেখা হচ্ছে।’’ কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, এই অভিযান কেবল একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণই নয়, বরং বিজ্ঞান এবং বিশ্বকল্যাণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ দু’টি দেশ যৌথ ভাবে কী কী করে দেখাতে পারে তার প্রতীক।

  • India vs England: ভারত-ইংল্যান্ড চূড়ান্ত লড়াই, বাড়ছে উত্তেজনা! ওভালে পিচ কিউরেটরের সঙ্গে বচসায় গম্ভীর

    India vs England: ভারত-ইংল্যান্ড চূড়ান্ত লড়াই, বাড়ছে উত্তেজনা! ওভালে পিচ কিউরেটরের সঙ্গে বচসায় গম্ভীর

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চম তথা শেষ টেস্টের (India vs England) আর বেশি দেরি নেই। রাত পোহালেই শুরু হবে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির অন্তিম যুদ্ধ। ম্যাঞ্চেস্টারে (Manchester Test) দুর্দান্ত ড্রয়ের পর সিরিজে সমতা ফেরানোর বড় সুযোগ টিম ইন্ডিয়ার (Team India) সামনে। কিন্তু তার আগেই ফের বিতর্ক। মঙ্গলবার দুপুরে ওভালের প্রধান পিচ কিউরেটর (Oval Pitch Curator) লি ফোর্টিসের (Lee Fortis) সঙ্গে তর্কাতর্কি শুরু হয় ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir)। ম্যাঞ্চেস্টার টেস্ট নাটকীয় লড়াইয়ে ড্র হয়েছে। সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য ওভালে নামবে গম্ভীর ব্রিগেড। সোমবারই লন্ডনে পৌঁছেছে ভারতীয় দল। মঙ্গলবার প্রথম অনুশীলন ছিল। কিন্তু জানা যাচ্ছে, মাঠের পরিষেবা নিয়ে অখুশি টিম ইন্ডিয়া। সেই নিয়ে পিচ কিউরেটর ফর্টিসের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন গম্ভীর।

    গম্ভীর-ফর্টিস বিতর্ক

    ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক বলেছেন, ‘‘মাঠে আইস বক্স রাখার সময় ফর্টিস প্রথমে চিৎকার করে আমাদের সাপোর্ট স্টাফদের সঙ্গে কথা বলেন। তাঁর বলার ধরন পছন্দ হয়নি গম্ভীরের। কোচ বিরক্ত হন। তিনি আপত্তি জানান। তা থেকেই প্রথম উত্তেজনা তৈরি হয়।’’ গম্ভীর বলেন, “আমরা কী করব, সেটা আপনি বলার কেউ নন।” জানা যাচ্ছে, ওভালের পিচ কিউরেটর ও অন্যান্য মাঠকর্মীরা গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ করার হুমকি দেন। যার উত্তরে গম্ভীর বলেন, “যা খুশি করুন। যেখানে অভিযোগ করতে হয় করুন। আপনি একজন মাঠকর্মীর বেশি নন।” এ প্রসঙ্গে কোটাক আরও বলেছেন, ‘‘আমরা যখন পিচ দেখছিলাম, তখন ফর্টিস এক জন মাঠকর্মীকে পাঠান। তিনি আমাদের আড়াই মিটার দূর থেকে পিচ দেখতে বলেন। মানে আমাদের প্রধান কোচকে দড়ির বাইরে থেকে পিচ দেখতে বলা হয়! আমার ক্রিকেটজীবনে এমন কখনও দেখিনি। আমরা জগার্স পরেছিলাম। রবারের স্পাইক পরে পিচের কাছে যাওয়া যায়। আমরা ভুল কিছু করিনি। ওর বক্তব্য আমাদের অদ্ভুত লেগেছে। আমরা মাঠের কোনও ক্ষতি করতে যাইনি। আমরা পিচ দেখছিলাম। প্রাচীন মূল্যবান কোনও সামগ্রী দেখছিলাম না।’’ তিনিও বলেছেন, ‘‘এটা থেকেই উত্তেজনার শুরু। গম্ভীর এমন একজন মানুষ, যে খুব বেশি কথা বলে না। কারও সঙ্গে অপ্রয়োজনীয় কথাও বলে না। আমরা সব জায়গায় খেলতে যাই। সব পিচ প্রস্তুতকারকই আমাদের সঙ্গে কথা বলেন। হয়তো অনেক সময় আমরা ঘাস কাটা হবে কি না জানতে চাই। তাঁরা তাঁদের মতো করে ভাল ভাবে উত্তর দেন।’’

    টেস্টে অভিষেক হতে পারে অর্শদীপের

    সিরিজে (India vs England) হার এড়াতে ওভালে জিততেই হবে শুভমন গিলদের। এই পরিস্থিতিতে প্রস্তুতি এবং পরিকল্পনায় ফাঁক রাখতে চাইছে না ভারতীয় শিবির। সিরিজের শেষ টেস্টের প্রথম একাদশ নিয়েও ভাবনা-চিন্তা শুরু করে দিয়েছেন গৌতম গম্ভীরেরা। ভারতীয় শিবির সূত্রে খবর, ওভালে অভিষেক হতে পারে এক ক্রিকেটারের। ব্যাটিং ভাল হলেও বোলিং নিয়ে ভারতীয় শিবিরে উদ্বেগ রয়েছেই। প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়া যাচ্ছে না। প্রসিদ্ধ কৃষ্ণ, অংশুল কম্বোজ, শার্দূল ঠাকুরেরা প্রত্যাশা পূরণ করতে পারেননি বল হাতে। তাই অন্য একজনকে খেলানোর কথা ভাবছেন গম্ভীর। তিনি অর্শদীপ সিং। সব কিছু ঠিক থাকলে ম্যাঞ্চেস্টারেই অভিষেক হতে পারত বাঁহাতি জোরে বোলারের। অর্শদীপ বাঁহাতি হওয়ায় ভারতের বোলিং আক্রমণের বৈচিত্র্য বাড়বে। তিনি খেলতে না পারলে প্রথম একাদশে ফিরবেন আকাশদীপ। খেলবেন মহম্মদ সিরাজ। কম্বোজের জায়গায় অভিষেক হতে পারে অর্শদীপের। ভারতের ৩১৯ নম্বর ‘টেস্ট ক্যাপ’ তুলে দেওয়া হবে ২৬ বছরের বোলারের হাতে। অর্শদীপ টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি। দেশের হয়ে এক দিনের ম্যাচও খেলেছেন।

  • Earthquake in Russia: কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৮.৮, তীব্র ভূমিকম্পের পর রাশিয়ার উপকূলে আছড়ে পড়ল সুনামি

    Earthquake in Russia: কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৮.৮, তীব্র ভূমিকম্পের পর রাশিয়ার উপকূলে আছড়ে পড়ল সুনামি

    মাধ্যম নিউজ ডেস্ক: ভূমিকম্পের পর সুনামি, বিধ্বস্ত রাশিয়া! বুধবার রাশিয়ার পূর্বে কামচাটকা উপদ্বীপ কেঁপে ওঠে শক্তিশালী ভূমিকম্পে (Earthquake in Russia)। কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৮.৮। শক্তিশালী এই ভূমিকম্পের ফলে আছড়ে পড়েছে সুনামিও। প্রায় চার মিটার উঁচু ঢেউয়ে ভেসে গিয়েছে এলাকা। রাশিয়ায় তীব্র ভূমিকম্পের পরই সুনামি সতর্কতা জারি করেছিল জাপান ও আমেরিকা। সেই অনুযায়ী ভূমিকম্পের পর রাশিয়ার সেভেরো-কুরিলস্ক উপকূলে সুনামির (Tsunami in Russia) প্রথম ঢেউ দেখা যায়। অনেকেই সুনামির আগের ও পরের ছবি এক্স হ্যান্ডলে শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, সুনামির জেরে উপকূলে একাধিক বাড়ি প্রায় ডুবে গিয়েছে।

    ভূমিকম্পের তীব্রতা 

    মার্কিন আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের উৎস ভূপৃষ্টের ১৯.৩ কিলোমিটার গভীরে। প্রথমে মনে হয়েছিল কম্পনের (Earthquake in Russia) মাত্রা ছিল রিখটার স্কেলে ৮। পরে জানা যায়, ভূমিকম্পের মাত্রা ৮.৭। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। এদিন স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠে রাশিয়ার কামচাটকা পেনিনসুলা। সাম্প্রতিককালে এই অঞ্চলে যতগুলি তীব্র ভূমিকম্প হয়েছে, তার মধ্যে অন্যতম এদিনের এই ভূমিকম্প। কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোদেব সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় বলেন, “দশকের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।” ভূমিকম্পের তীব্রতা এতটাই যে উপকূলবর্তী এলাকার অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ভূমিকম্পের কারণে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

    আছড়ে পড়েছে সুনামি

    আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, তীব্র এই ভূমিকম্পের ঘণ্টা তিনেকের মধ্যে রাশিয়া ও জাপানের উপকূলে ভয়ঙ্কর সুনামি দেখা যেতে পারে। শুধু রাশিয়া নয়, ভূমিকম্পের কারণে আমেরিকা-সহ প্রশান্ত মহাসাগরের আশপাশের বেশ কয়েকটি দেশেও সুনামির (Tsunami in Russia) সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই জাপানের হোক্কাইডো উপকূলবর্তী এলাকাতেও আছড়ে পড়েছে সুনামি। উত্তর-পশ্চিম হাওয়াই দীপপুঞ্জ এবং রাশিয়ার উপকূলরেখার কিছু অংশে তিন মিটার উঁচু ঢেউ আছড়ে পড়ছে। মার্কিন সংস্থার আশঙ্কা কোসরে, মার্শাল দ্বীপপুঞ্জ, পালাউ এবং ফিলিপিন্সের কিছু অংশে সুনামির সম্ভাবনা রয়েছে। সেই সব অংশে ০.৩ মিটার থেকে এক মিটার উঁচু ঢেউ আছড়ে পড়ার পূর্বাভাস জারি করা হয়েছে। রাশিয়ার এক মন্ত্রী জানিয়েছেন, ভূমিকম্পের পর কামচাটকা অঞ্চলের কিছু অংশে তিন থেকে চার মিটার উঁচু ঢেউ-সহ সুনামি লক্ষ্য করা গিয়েছে। সেই কারণে সকলকে সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে যত দূর সম্ভব সরে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে। প্রশাসন বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে জোরকদমে।

  • PM Modi: ‘‘পরমাণু অস্ত্র নিয়ে ব্ল্যাকমেল চলবে না!’’ সংসদে দাঁড়িয়ে পাকিস্তানকে ফের হুঁশিয়ারি মোদির

    PM Modi: ‘‘পরমাণু অস্ত্র নিয়ে ব্ল্যাকমেল চলবে না!’’ সংসদে দাঁড়িয়ে পাকিস্তানকে ফের হুঁশিয়ারি মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: পরমাণু অস্ত্র নিয়ে ভারত যে কোনওরকম ‘ব্ল্যাকমেল’ সহ্য করবে না, সংসদে (Parliament Monsoon Session) দাঁড়িয়ে তা ফের স্পষ্টভাষায় জানিয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। মঙ্গলবার বিকেলে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেখানে পাকিস্তান, জঙ্গি, বিরোধীদের কাঠগড়ায় তোলার পাশাপাশি তিনি সংঘর্ষবিরতির নেপথ্যে ট্রাম্পের কৃতিত্ব নেওয়ার দাবিকেও নস্যাৎ করেলেন। এদিন বিরোধী কংগ্রেসকেও এক হাত নিলেন প্রধানমন্ত্রী। বললেন, ‘‘অপারেশন সিঁদুরের সময় গোটা বিশ্ব ভারতের পাশে দাঁড়িয়েছে, কিন্তু দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস এই সময়েও রাজনৈতিক স্বার্থে জাতীয় ঐক্যের পাশে দাঁড়ায়নি।”

    পাকিস্তানকে হুঁশিয়ারি

    পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ হতে পারে। কিন্তু সেই পরমাণু অস্ত্রের জুজু দেখিয়ে সন্ত্রাসবাদে মদত দিয়ে পাকিস্তান যদি মনে করে যে ভারত চুপ করে বসে থাকবে অথবা সেই অস্ত্রভান্ডারের কারণে ভারত মেপে পা ফেলবে, তাহলে খুব বড় ভুল করছে ইসলামাবাদ। একথা মঙ্গলবার সংসদে ফের স্পষ্ট করেন প্রধানমন্ত্রী মোদি (PM Modi)। ‘‘পহেলগাঁও হামলার পর থেকে পাকিস্তানি সেনা বুঝেছিল, বড় কোনও পদক্ষেপ করা হবে। পরমাণু হুমকি এসেছিল। ৬ মে রাত এবং ৭ মে সকালে ভারত যা স্থির করেছিল, তা করে। পাকিস্তান কিছু করতে পারেনি। ২২ মে ২২ এপ্রিলের বদলা নেওয়া হয়েছে। আগে যেখানে যাইনি, সেখানেও গেছি। পাকিস্তানের কোণে কোণে জঙ্গিদের আড্ডা ধ্বংস করা হয়েছে। কেউ ভাবতেও পারবে না, কোথায় গেছি। বাহাওয়ালপুর, মুরিদকে। আমরা প্রমাণ করেছি যে, পরমাণু অস্ত্র নিয়ে ব্ল্যাকমেল করা চলবে না। তার সামনে ভারত মাথানত করবে না। পাকিস্তানের বায়ুসেনাঘাঁটিতে বড় ক্ষতি হয়েছে। এখনও কয়েকটি এয়ারবেস আইসিইউতে রয়েছে। অপারেশন সিঁদুর সফল হয়েছে।’’

    মেড-ইন-ইন্ডিয়া অস্ত্রেই ঘায়েল

    অপারেশন সিঁদুরে তিনি আত্মনির্ভর ভারতের জয় দেখছেন বলেও জানান প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘‘জঙ্গি হামলার পরে জঙ্গিদের প্রভুরা রাতে ঘুমোতে পারেনি। ওরা জানত ভারত আসবে এবং মেরে চলে যাবে। এটাই ভারতের নিউ নরম্যাল। মেড ইন ইন্ডিয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন পাকিস্তানকে চূর্ণ করে দিয়েছে। সিঁদুর থেকে সিন্ধু অবধি জবাব দিয়েছি।”

    বিরোধীদের বার্তা

    এদিন লোকসভায় (Parliament Monsoon Session) দাঁড়িয়ে বিরোধীদের সরাসরি আক্রমণ করে প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, ‘‘সদনে ভারতের পক্ষে কথা বলার জন্য দাঁড়িয়েছি। যারা ভারতের পক্ষ দেখতে পায় না তাদের সামনে আয়না ধরতে এসেছি। অপারেশন সিঁদুরের সময় আমরা বিশ্বের সমর্থন পেয়েছি। কিন্তু দুঃখজনক ভাবে কংগ্রেসের থেকে পাইনি। ভারতের সামর্থ নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। নিরীহদের রক্তে রাজনীতি করেছে বিরোধীরা। সেনার তথ্য নয়, ওরা পাকিস্তানের কথা প্রচার করে। বিদেশনীতি নিয়েও অনেক কথা হয়েছে। দুনিয়ার সমর্থন নিয়েও কথা হল। একটা কথা স্পষ্ট বলছি, দুনিয়ার কোনও দেশ ভারতকে নিজের নিরাপত্তার বিষয়ে পদক্ষেপ করতে বাধা দেয়নি। ১৯৩টি দেশের মধ্যে মাত্র তিনটি দেশ পাকিস্তানের সমর্থনে বয়ান দেয়। সব দেশ ভারতকে সমর্থন দিয়েছে।’’

    ট্রাম্প হস্তক্ষেপ করেননি

    ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতি প্রসঙ্গে এদিন ট্রাম্পের হস্তক্ষেপের প্রসঙ্গও উড়িয়ে দেন প্রধানমন্ত্রী মোদি (PM Modi)। তিনি বলেন, ‘‘৯ মে রাতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট আমার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। উনি এক ঘণ্টা চেষ্টা করেন। কিন্তু আমি সেনার সঙ্গে বৈঠকে ছিলাম। তাই কলটা নিতে পারিনি। পরে আমি ফোন করেছিলাম। ফোনে আমাকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট আমাকে বলে পাকিস্তান বড় হামলা করতে চলেছে। আমার জবাব ছিল, যদি পাকিস্তানের এমনই উদ্দেশ্য থেকে থাকে, তাহলে এর মূল্য চোকাতে হবে। যদি পাকিস্তান হামলা করে আমরাও বড় প্রত্যুত্তর দেব। এটাই ছিল আমার জবাব।’’

     

     

     

  • Nimisha Priya: কেরলের নার্স নিমিশা কি মুক্তি পাবেন? ইয়েমেনে প্রিয়ার সঙ্গে কী হয়েছিল, কী বলছে বিদেশমন্ত্রক?

    Nimisha Priya: কেরলের নার্স নিমিশা কি মুক্তি পাবেন? ইয়েমেনে প্রিয়ার সঙ্গে কী হয়েছিল, কী বলছে বিদেশমন্ত্রক?

    মাধ্যম নিউজ ডেস্ক: মায়ের প্রাণভিক্ষা চাইতে ইয়েমেনে গিয়েছেন নিমিশা প্রিয়ার (Nimisha Priya) ১৩ বছরের কন্যা মিশেল। তাঁর আর্জি “আমার মাকে ফিরিয়ে দাও।” তবে মিশেলের আর্জি পূরণ হয়েছে কি না সে নিয়ে এখনও স্পষ্ট জানা যায়নি। ভারতীয় সুন্নি সম্প্রদায়ের মুসলিম ধর্মগুরু, গ্র্যান্ড মুফতি কান্দাপুরম এপি আবুবকর মুসলিয়ার দফতর থেকে সাজা মুকুবের কথা বলা হলেও। বিদেশমন্ত্রক এই দাবিকে এখনও স্বীকৃতি দেয়নি। ইয়েমেন থেকে সরকারি কোনও বার্তা না পাওয়া পর্যন্ত অপেক্ষা করছে দিল্লি।

    কেন ইয়েমেনে যান নিমিশা

    কেরলের পালক্কাড়ের বাসিন্দা নিমিশা (Nimisha Priya) নার্সের কাজ নিয়ে ২০০৮ সালে ইয়েমেনে গিয়েছিলেন। ইয়েমেনে যাওয়ার পরে স্বামী টমি এবং মেয়ের সঙ্গেই থাকছিলেন নিমিশা। পরে ২০১৪ সালে আর্থিক কারণে তাঁর স্বামী এবং ১১ বছরের কন্যা ভারতে ফিরে এলেও নিমিশা ইয়েমেনেই থেকে যান। সে বছরই ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হলে সে দেশে ভিসা দেওয়া বন্ধ হয়ে যায়। ফলে চাইলেও আর ভারত থেকে ইয়েমেন যেতে পারেনি নিমিশার পরিবার। নিমিশ ইয়েমেনে থেকে যান। তাঁর উদ্দেশ্য ছিল ইয়েমেনে ক্লিনিক খোলা। ওই বছরই ইয়েমেনি নাগরিক তালাল আব্দো মাহদির সঙ্গে যোগাযোগ হয় তাঁর। মাহদি তাঁকে নতুন ক্লিনিক খুলতে সাহায্য করবেন বলে আশ্বাস দেন। কারণ, আইন অনুযায়ী, ইয়েমেনে নতুন ব্যবসা শুরু করতে গেলে দেশীয় অংশীদারের দরকার ছিল নিমিশার। সেইমতো ২০১৫ সালে দু’জন মিলে নতুন ক্লিনিক খোলেন।

    কী ঘটেছিল নিমিশার সঙ্গে

    ক্লিনিক খোলার পরেই নিমিশার (Nimisha Priya) সঙ্গে ভারতে আসেন মাহদি। সেখানেই নিমিশার বিয়ের একটি ছবি চুরি করে নেন মাহদি। পরে ইয়েমনে ফিরে সেই ছবি ব্যবহার করে নিমিশাকে নিজের স্ত্রীয়ের পরিচয় দেয় মাহদি। শুরু হয় তার উপর অত্যাচার। এর পর থেকেই শুরু হয় দুই অংশীদারের মতবিরোধ। অভিযোগ, নিমিশার টাকা এবং পাসপোর্ট মাহদি কেড়ে নিয়েছিলেন। মারধর করে নাকি নিমিশাকে মাদকসেবনেও বাধ্য করেছিলেন মাহদি। আইনি কাগজপত্রে নিমিশাকে স্ত্রী হিসাবে পরিচয় দিয়ে প্রশাসনিক সাহায্য পাওয়ার পথও প্রায় বন্ধ করে দিয়েছিলেন। পুলিশের দ্বারস্থ হয়েও লাভ হয়নি। উল্টে পুলিশ নিমিশাকেই ৬ দিন জেলে আটক রাখে। পরে ছাড়া পেলে মাহদির অত্যাচারও বেড়ে যায়। বাধ্য হয়ে ২০১৭ সালের ২৫ জুলাই মাহদিকে ঘুমের ইঞ্জেকশন দেন ওই নার্স। নিমিশার দাবি, মাহদিকে ঘুম পাড়িয়ে নিজের পাসপোর্ট পুনরুদ্ধার করাই ছিল তাঁর উদ্দেশ্য। কিন্তু ওভারডোজ়ের কারণে মৃত্যু হয় মাহদির। এরপরে ইয়েমেন ছেড়ে পালানোর সময় ধরা পড়ে যান নিমিশা। সেই থেকে ইয়েমেনের জেলেই বন্দি রয়েছেন ভারতীয় যুবতী।

    নিমিশাকে বাঁচাতে আইনি লড়াই

    ২০১৮ সালে এই মামলায় তাঁকে মৃত্যুদণ্ডের সাজা শোনায় ইয়েমেনের আদালত। তাঁর প্রাণ বাঁচাতে এত বছর ধরে আইনি লড়াই চালিয়ে এসেছে নিমিশার (Nimisha Priya) পরিবার। প্রবাসী ভারতীয় ওই যুবতীর প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতির কাছে পৌঁছলে তা খারিজ করে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেন সে দেশের প্রেসিডেন্ট রশিদ মহম্মদ আল আলিমি। এই পরিস্থিতিতে প্রিয়ার মৃত্যুদণ্ড রদ করতে তৎপর হয় বিদেশমন্ত্রক। কিন্তু ভারতের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের সঙ্গে, হুতিদের সঙ্গে নয়। আর তারাই ইয়েমেনের অধিকাংশ জায়গা নিয়ন্ত্রণ করে। হুতিদের প্রধান প্রশাসনিক সংগঠন ‘সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিল’। তারা নিয়ন্ত্রণ করছে ইয়েমেনের বড় অংশ, যার মধ্যে পড়ে রাজধানী সানাও। এই সানাতেই নিমিশার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা। ফলে, ভারত সরকার তাদের সঙ্গে সরাসরি কোনও কূটনৈতিক যোগাযোগ করতে পারে না।

    ভারতের কূটনৈতিক চাল

    বিদেশমন্ত্রক সূত্রে খবর, এরপর ব্যাক চ্যানেল নীতি গ্রহণ করা হয়। এই নীতির ফলে সরাসরি কূটনৈতিক সম্পর্ক না থাকা কোনও দেশের সঙ্গ তৃতীয় পক্ষর মাধ্যমে সাহায্য চাওয়া হয়। ভারতীয় সুন্নি সম্প্রদায়ের মুসলিম ধর্মগুরু, গ্র্যান্ড মুফতি কান্দাপুরম এপি আবুবকর মুসলিয়ার দফতর-এর মাধ্যমে চলে আলোচনা। ইসলামী আইন অনুসারে, অপরাধের শিকারদের অপরাধীদের কীভাবে শাস্তি দেওয়া যায় সে সম্পর্কে তাদের মতামত প্রকাশ করার অধিকার রয়েছে। খুনের ঘটনায় তা ভিকটিমের পরিবারের ক্ষেত্রেও প্রযোজ্য। হত্যার ক্ষেত্রে, মৃত্যুদণ্ড প্রদান করা যেতে পারে, তবে যদি নিহতের পরিবার চায় তবে নির্দিষ্ট অর্থের বিনিময়ে দোষীকে ক্ষমা প্রদানও করতে পারে। মুসলিয়ার দফতর, সোমবার রাতে জানায় উচ্চ পর্যায়ের বৈঠকের পর নিমিশার (Nimisha Priya) সাজা বাতিল হয়েছে। তবে এখনও সরকারি তরফে কোনও সবুজ সঙ্কেত মেলেনি।

LinkedIn
Share