Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Covid19: গত ৬ মাসে সর্বোচ্চ করোনা সংক্রমণ! ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ৩ হাজার ৯৫ জন

    Covid19: গত ৬ মাসে সর্বোচ্চ করোনা সংক্রমণ! ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ৩ হাজার ৯৫ জন

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশে নতুন করে করোনা (Covid19) আক্রান্ত হলেন ৩ হাজার ৯৫ জন। গত ২৪ ঘণ্টায় এই সংক্রমণের ফলে এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৫ হাজার পেরিয়েছে বলেই জানা যাচ্ছে। গত ৬ মাসে এটাই সর্বোচ্চ বলে জানা যাচ্ছে। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে এই পরিসংখ্যান মিলেছে। দৈনিক পজিটিভিটি রেট ২.৬১ শতাংশ, সাপ্তাহিক পজিটিভিটি রেড ১.৯১ শতাংশ। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৫ হাজার ২০৮। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত (Covid19) হয়েছেন ১ হাজার ৩৯০ জন। সুস্থতার হার ৯৮.৭৮ শতাংশ। এই নিয়ে পর পর দু’দিন করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার পার করল।

    রাজধানী দিল্লিতে আক্রান্ত ৩০০

    দিল্লি, কেরল, হিমাচল, হরিয়ানা, মহারাষ্ট্র, গুজরাট, কর্নাটক, তামিলনাড়ুতে বিশেষ নজরে সংক্রমণের রেখচিত্র। জানা গিয়েছে, বুধবার দিল্লিতে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩০০। এই সংখ্যা বৃহস্পতিবার আরও বেড়েছে। ২৪ ঘণ্টায় কোভিডে (Covid19) আক্রান্ত হয়ে দিল্লির দু’জন বাসিন্দার মৃত্যুও হয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবারই স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ। বৈঠক শেষে তিনি জানান যে, যাঁদের করোনার উপসর্গ রয়েছে, তাঁদের মাস্ক ব্যবহার করতে হবে। এই নিয়ে নির্দেশিকাও জারি করা হয়। শুক্রবার কোভিড পরিস্থিতি পর্যালোচনা করতে জরুরি বৈঠকে বসতে চলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী অবশ্য জানিয়েছেন, এখনই এই বিষয়ে উদ্বেগের কোনও কারণ নেই। তার কারণ হিসাবে তিনি জানান, দিল্লিতে নতুন করে কোভিডের কোনও রূপ আর উপরূপের সন্ধান মেলেনি। মূলত কোভিডের পুরনো রূপ এক্সবিবি এবং সেটার উপরূপ ১.১৬-এর জন্য সংক্রমণের হার ঊর্ধ্বমুখী।

    কোভিডের সঙ্গে দেশে বাড়ছে ইনফ্লুয়েঞ্জাও

    কোভিডের সঙ্গে দেশে বাড়ছে ইনফ্লুয়েঞ্জাও। সর্দি, কাশি, জ্বর ঘরে ঘরে। শিশু থেকে বয়স্ক সকলেই কাবু। সবথেকে বড় বিষয় হল, কোভিডের সঙ্গে এই ইনফ্লুয়েজ্ঞার উপসর্গের যেহেতু খুবই মিল, ফলে বাড়ছে বিড়ম্বনা। বিশেষজ্ঞদের মত, একটা বড় অংশের মানুষ ভুগছেন করোনার উপসর্গে। কারও কারও রিপোর্ট পজিটিভও আসছে। তবে এতে ভয় পাওয়ার মতো কিছু নেই বলেই আশ্বস্ত করেছেন তাঁরা। বরং সতর্ক থাকতে বলা হয়েছে। বলা হয়েছে, ভিড়ে গেলে মাস্ক ব্যবহার করতে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Amritpal Singh: পলাতক খালিস্থানপন্থী নেতা অমৃতপাল কি নেপালে? সন্দেহ গোয়েন্দাদের

    Amritpal Singh: পলাতক খালিস্থানপন্থী নেতা অমৃতপাল কি নেপালে? সন্দেহ গোয়েন্দাদের

    মাধ্যম নিউজ ডেস্ক: পলাতক খালিস্তানিপন্থী নেতা অমৃতপাল সিং (Amritpal Singh) কি নেপালে আত্মগোপন করেছেন? এই প্রশ্নই দানা বাঁধছে পাঞ্জাব পুলিশ মহলে। গোয়েন্দাদের তদন্তে প্রায় প্রতিদিনই নতুন নতুন ছদ্মবেশে অমৃতপালের ছবি সামনে আসছে। কিন্তু শত চেষ্টাতেও তার নাগাল পাচ্ছেনা পুলিশ। সূত্রের খবর, পুলিশ মহলের কেউ কেউ অমৃতপালকে পালাতে সাহায্য করতে পারেন, এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।  অনুমান অমৃতপাল (Amritpal Sing) নেপাল হয়ে অন্য দেশেও পালিয়ে যেতে পারেন।

    নেপাল প্রশাসনের কাছে কী আর্জি জানাল ভারতীয় দূতাবাস

    শনিবার কাঠমান্ডুর ভারতীয় দূতাবাস নেপালি বিদেশ মন্ত্রককে একটি চিঠি পাঠায়। তাতে অনুরোধ করা হয়েছে, অমৃতপাল (Amritpal Singh) যদি নিজের পাসপোর্ট বা কোনও ভুয়ো পাসপোর্ট ব্যবহার করে নেপাল হয়ে পালাতে চান তবে যেন তাঁকে গ্রেফতার করা হয়। অমৃতপাল সংক্রান্ত সব তথ্য নেপালের গোয়েন্দা সংস্থা, সেখানকার সমস্ত হোটেল, উড়ান সংস্থাকে জানিয়েছে ভারত। কোনওভাবেই যাতে ছদ্মবেশ নিয়ে অমৃতপাল অন্য কোথাও পালাতে না পারেন তা দেখার জন্য অনুরোধ করা হয়েছে।

    ১৮ মার্চ থেকে পলাতক অমৃতপাল (Amritpal Singh)

    সেই ১৮ মার্চ অমৃতপালকে (Amritpal Singh) তাড়া করা শুরু করেছে পাঞ্জাব পুলিশ। তাঁর একাধিক সঙ্গীকে পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে বারে বারেই হাতছাড়া হয়ে গেছেন খলিস্তানি নেতা অমৃতপাল সিং। জলন্ধরে পাঞ্জাব পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালানোর পরে রাজধানী-সহ নানা জায়গায় অমৃতপালের (Amritpal Singh) ছবি সামনে এসেছে। তিনি সীমান্ত পেরিয়ে নেপালে পালাতে পারেন, এমন আশঙ্কা করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তাই সীমান্তে এসএসবি-কে সতর্ক করা হয়েছে।

    ইতিমধ্যেই অমৃতপালের (Amritpal Singh) পাল্টে ফেলা মোট সাতটি চেহারার ছবির প্রকাশ করেছে পাঞ্জাব পুলিশ। বিভিন্ন চেহারার ছবি শেয়ার করে অমৃতপালের হদিশ পাওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন করেছিল পুলিশ। জলন্ধর গ্রামীণ পুলিশ এর আগেই একটি ব্রেজা গাড়ি উদ্ধার করে। যেটায় চেপে অমৃতপাল পালিয়েছিল বলে সন্দেহ পুলিশের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

     

  • Narendra Modi: ফের কর্ণাটকে বিঘ্নিত প্রধানমন্ত্রীর নিরাপত্তা! কনভয়ে ঢোকার চেষ্টা যুবকের

    Narendra Modi: ফের কর্ণাটকে বিঘ্নিত প্রধানমন্ত্রীর নিরাপত্তা! কনভয়ে ঢোকার চেষ্টা যুবকের

    মাধ্যম নিউজ ডেস্ক: জানুয়ারি মাসের পর আবারও! ফের কর্ণাটকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নিরাপত্তায় বড়সড় গলদ। এবার রোড শো চলাকালীন প্রধানমন্ত্রীর কনভয়ে ঢোকার চেষ্টা করলেন এক অজ্ঞাতপরিচয় যুবক। যদিও প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার আগেই ওই যুবককে আটকে দেন নিরাপত্তারক্ষীরা।

    কর্ণাটকে এদিন নির্বাচনী প্রচারে ছিলেন প্রধানমন্ত্রী (Narendra Modi)

    শনিবার কর্ণাটকে জনসভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। জনসভা শেষে একটি রোড শো করেন প্রধানমন্ত্রী। সেই রোড শো চলাকালীনই মোদির কনভয়ে এক যুবক ঢোকার চেষ্টা করেন। সোশ্যাল মিডিয়ায় ওই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে, এক যুবক হঠাৎ করেই নিরাপত্তা বলয় ভেঙে প্রধানমন্ত্রীর রোড শো-তে ঢোকার চেষ্টা করছেন। যদিও পরক্ষণেই নিরাপত্তারক্ষীরা তাঁকে আটকে দেন।

    গত জানুয়ারি মাসেও একই ঘটনা ঘটেছিল 

    এর আগে গত জানুয়ারি মাসেই কর্ণাটকে প্রধানমন্ত্রীর (Narendra Modi) নিরাপত্তায় গলদ ধরা পড়েছিল। সেবারেও প্রধানমন্ত্রীর জনসভায় এক যুবক ঢোকার চেষ্টা করেছিলেন। জাতীয় যুব দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর রোড শো চলছিল। রাস্তায় দু’পাশে ছিলেন অসংখ্য মানুষ। গাড়ির দরজায় দাঁড়িয়ে জনতার অভিবাদন গ্রহণ করছিলেন মোদি। আচমকা হাতে মালা নিয়ে নিরাপত্তার বলয় ভেঙে ঢুকে পড়েন এক যুবক। তিনি গাড়ির কাছে প্রধানমন্ত্রীর গলায় মালা পরানোর চেষ্টা করেন। শেষ পর্যন্ত তাকে নিরস্ত করেন উপস্থিত নিরাপত্তারক্ষীরা।

    বছরখানেক আগে পাঞ্জাবে প্রশ্নের মুখে পড়েছিল প্রধানমন্ত্রীর নিরাপত্তা

    বছর খানেক আগে পাঞ্জাব সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা বিঘ্নিত হয়েছিল। উড়ালপুলে ওঠার মুখে বিক্ষোভকারীরা রাস্তা আটকে দাঁড়িয়ে থাকায় প্রধানমন্ত্রীর কনভয় প্রায় ১৫ থেকে ২০ মিনিট আটকে পড়েছিল। পঞ্জাব সরকারের কাছ থেকে এই ঘটনার বিশদ রিপোর্ট চেয়ে পাঠায় কেন্দ্র। ঘটনার জল সুপ্রিম কোর্ট অবধি গড়ায়। সেই সময় পাঞ্জাবের কংগ্রেস সরকার রাজ্যের পুলিশ প্রধানকে পদ থেকে সরিয়ে দেয়। এভাবে পরপর প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গলদ ধরা পড়াটা বেশ উদ্বেগজনক। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

     

  • Amritpal Singh: উত্তরাখণ্ডে গা-ঢাকা দিয়েছেন অমৃতপাল? অ্যালার্ট জারি পুলিশের

    Amritpal Singh: উত্তরাখণ্ডে গা-ঢাকা দিয়েছেন অমৃতপাল? অ্যালার্ট জারি পুলিশের

    মাধ্যম নিউজ ডেস্ক: পলাতক খালিস্তানি নেতা অমৃতপাল সিং (Amritpal Singh) আম্বালা থেকে হরিয়ানা রোডওয়েজের একটি বাসে উঠেছিলেন এবং কুরুক্ষেত্রের পিপলিতে নেমেছিলেন, একজন বাসচালক দিল্লি এবং পাঞ্জাব পুলিশের সামনে এমনই তথ্য তুলে ধরেছেন বলে জানা গিয়েছে।

    কী দেখা গেল সিসিটিভি ফুটেজে?

    পাঞ্জাবের খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংকে (Amritpal Singh) শেষবার হরিয়ানার কুরুক্ষেত্রে দেখা গিয়েছে। এমনটাই দাবি পাঞ্জাব পুলিশ। নিজেদের দাবির সমর্থনে পাঞ্জাব পুলিশ একটি সিসিটিভি ফুটেজও প্রকাশ করেছে। সেই ফুটেজে ছাতা মাথায় এক ব্যক্তিকে দেখা গিয়েছে। কিন্তু, তাঁর মুখ দেখা যায়নি। ফুটেজ দেখা গিয়েছে পিছন থেকে। ওই ব্যক্তির পরনে ছিল প্যান্ট-জামা।

    অমৃতপালের (Amritpal Singh) গ্রামেই চলত অস্ত্র প্রশিক্ষণ

    পলাতক মোস্ট ওয়ান্টেড অমৃতপাল সিং। পাঞ্জাবের পুলিশের সঙ্গে রীতিমত চোর-পুলিশ খেলায় মেতে উঠেছে এই অমৃতপাল সিং। এবার পুলিশের হাতে এসেছে এমনই কিছু তথ্য যা চমকে দিতে বাধ্য। গ্রামেই চলত অস্ত্র প্রশিক্ষণের পাঠ। কীভাবে অমৃতপাল সিং তার সাম্রাজ্য বিস্তার করেছে তা এখন ভাবাচ্ছে দুঁদে গোয়েন্দাদেরও।

    ‘ওয়ারিস পঞ্জাব দে’ সংগঠনের প্রধান অমৃতপাল (Amritpal Singh)

    ‘ওয়ারিস পঞ্জাব দে’ সংগঠনের প্রধান অমৃতপাল। সম্প্রতি পঞ্জাবকে অশান্ত করে তোলার পিছনে এই যুবকের বড় ভূমিকা রয়েছে বলেই মনে করছে পাঞ্জাব পুলিশ। রয়েছে পাকিস্তানের যোগও। বছর তিরিশের অমৃতপাল পূর্বে দুবাই এর ট্রাক চালক ছিলেন বলে জানা গেছে। সেখান থেকে তাঁকে পরিকল্পনামাফিক ভারতে পাঠানো হয় পাঞ্জাবের কালোদিন ফিরিয়ে আনার জন্য। তার সংগঠনের মাধ্যমে গোটা পাঞ্জাবে স্বাধীন খালিস্তান রাষ্ট্রের দাবি ছড়ানোর চেষ্টা চালাচ্ছিল অভিযুক্ত। ইতিমধ্যে তার বেশ কয়েকজন সহযোগীকে গ্রেফতার ও আটক করা হয়েছে। এমনকী, যারা তাকে পালাতে সাহায্য করেছে, তাদেরকেও গ্রেফতার করেছে পঞ্জাব পুলিশ। কিন্তু, এখনও অবধি অমৃতপালকে গ্রেফতার করা যায়নি।

    খালসা ফৌজের নামে গুলি চালানোর প্রশিক্ষণ

    মোস্ট ওয়ান্টেড অমৃতপাল সিং সম্পর্কে প্রতিদিনই নিত্যনতুন ও চমকপ্রদ প্রকাশ ঘটছে। অমৃতপালের বন্দুকধারী বাহিনীর এক ভিডিও পেয়েছে পুলিশ। অমৃতপালের জল্লুপুর খেদা গ্রামে এই ফায়ারিং রেঞ্জ তৈরি করা হয়েছিল। পুলিশ তার ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, অমৃতপালের সঙ্গে থাকা আনন্দপুর খালসা ফৌজের সদস্যরা গুলি চালানোর অনুশীলনে মত্ত রয়েছে।ইতিমধ্যে অমৃতপাল আনন্দপুর খালসা ফৌজ (AKF) এর লোগোও প্রকাশিত হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

  • Voter ID-Aadhaar Link: ভোটার কার্ডের সঙ্গে আধারের লিঙ্ক করানোর সময়সীমা বাড়ল! জানুন বিস্তারিত

    Voter ID-Aadhaar Link: ভোটার কার্ডের সঙ্গে আধারের লিঙ্ক করানোর সময়সীমা বাড়ল! জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: এখনও অবধি অনেক মানুষ আছেন যাঁরা ভোটার এবং আধার কার্ড লিঙ্ক (Voter ID-Aadhaar Link) করিয়ে উঠতে পারেননি। সেইসকল মানুষদের কথা মাথায় রেখে আধার কার্ড ও ভোটার কার্ড লিঙ্ক করার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ১ এপ্রিল ২০২৩ অবধি সময়সীমা ছিল দুই কার্ড লিঙ্ক করানোর। এবার এই সময়সীমা বাড়িয়ে ৩১ মার্চ ২০২৪ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

    বর্তমানে আধার কার্ড ও ভোটার আইডি কার্ড (Voter ID-Aadhaar Link) এই দুই নথিই ভীষণ প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে। প্রায় সব রকম কাজেই দরকার পড়ে নথিগুলির। কেন্দ্রের ঘোষণা অনুযায়ী, এবার থেকে দুই নথি সংযুক্ত করতে হবে নাগরিকদের। এই মর্মে একাধিক নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। আধার কার্ড ও ভোটার আইডি লিঙ্কের কাজ অনেকদিন ধরেই চলছে দেশে।

    কীভাবে করাবেন আধার কার্ডের সঙ্গে ভোটার আইডি লিঙ্ক (Voter and Aadhar link)

    ১. প্রথমে NVSP.in ওয়েবসাইটে ভিজিট করুন। এখানে ফর্ম অপশনে ক্লিক করতে হবে।

    ২. আপনি যদি আগে থেকেই রেজিস্টার করে থাকেন তাহলে ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে লগইন করতে হবে।

    ৩. আর যদি রেজিস্টার না থাকেন তার জন্য ‘ডোন্ট হ্যাভ অ্যাকাউন্টে’ ক্লিক করুন। এখানে দুটি অপশন থাকবে – প্রথম ‘আই হ্যাভ এপিক নম্বর’ অর্থাৎ ভোটার আইডি কার্ডের নম্বর এবং দ্বিতীয় ‘আই ডোন্ট হ্যাভ এপিক নম্বর’

    ৪. প্রথম অপশনের ক্ষেত্রে এপিক নম্বর, ইমেইল এবং পাসওয়ার্ড (নিজের পছন্দ মতো) দিতে হবে। দ্বিতীয় অপশনে ইমেইল, ঠিকানা এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার বাটনে ট্যাপ করতে হবে।

    ৫. লগ ইন হওয়ার পর ফর্ম অপশনে ক্লিক করে ‘ফর্ম বি’ অপশনে ক্লিক করতে হবে। তারপর রাজ্য এবং আপনার বিধানসভা/সংসদীয় নির্বাচনী এলাকা সিলেক্ট করতে হবে।

    ৬. পরবর্তী ধাপে মোবাইল নম্বর, ওটিপি এবং আধার নম্বর দিয়ে প্রিভিউ অপশনে ক্লিক করে দেখে নিন সব তথ্য ঠিক দেওয়া হয়েছে কিনা।

    খেয়াল রাখার বিষয়, আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করার জন্য ভোটার হেল্পলাইন অ্যাপ, ভোটার কার্ড অথবা এপিক নম্বর এবং আধার নম্বর থাকতে হবে। এর জন্য গুগল প্লে স্টোর থেকে ভোটার হেল্পলাইন অ্যাপ ডাউনলোড করে রাখলে ভাল হবে। কোনও রকম সমস্যায় পড়লে ইউআইডিএআই (UIDAI) অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • Amritpal Singh: রয়েছে আইএসআই যোগ! ছদ্মবেশ ধারণ করেছেন অমৃতপাল, বলছে পাঞ্জাব পুলিশ

    Amritpal Singh: রয়েছে আইএসআই যোগ! ছদ্মবেশ ধারণ করেছেন অমৃতপাল, বলছে পাঞ্জাব পুলিশ

    মাধ্যম নিউজ ডেস্ক: পুলিশের চোখে ধুলো দিয়ে গত দু’দিন ধরে পলাতক খালিস্তানি নেতা অমৃতপাল সিং (Amritpal Singh)। দুবাই এর ট্রাক চালক, বছর তিরিশের অমৃতপাল সিংকে (Amritpal Singh) পাঞ্জাবে পাঠানো হয়েছে খলিস্তানপন্থী আন্দোলনকে জোরদার করার জন্য। তাঁর পিছনে রয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর মদত। এমনটাই অভিযোগ রয়েছে এদেশের শীর্ষ গোয়েন্দা আধিকারিকদের। এরমধ্যেই অমৃতপাল (Amritpal Singh) এবং হরবিন্দর সিং রিন্দার মধ্যে সংযোগ খুঁজে পেয়েছে পাঞ্জাব পুলিশ। সূত্রের খবর, এই হরবিন্দর সিং রিন্দাকে নিষিদ্ধ সন্ত্রাসী ঘোষণা করেছে ভারত সরকার। বর্তমানে তিনি পাকিস্তানে রয়েছেন বলে খবর। পাঞ্জাব পুলিশের একজন শীর্ষ আধিকারিকের মতে, অমৃতপাল সিং (Amritpal Singh) বর্তমানে তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন।

    কী বলছেন গোয়েন্দারা?

    গোয়েন্দা সূত্রে জানা গেছে, অমৃতপাল সিং (Amritpal Singh) অন্যান্য খালিস্তানি নেতা এবং পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর সঙ্গেও সংযোগ বজায় রেখে চলছেন। কারণ পাঞ্জাবের কালোদিন ফিরিয়ে আনাই লক্ষ্য আইএসআই-এর। গত কয়েকদিন ধরেই পাঞ্জাব পুলিশ তাঁকে খুঁজছে। রবিবার তাঁকে পলাতক ঘোষণা করা হয়। বাইকে চেপে তিনি পালিয়ে গেছেন, এমনই অভিযোগ পুলিশের।

    ছদ্মবেশ ধারণ করেছে অমৃতপাল (Amritpal Sing), বক্তব্য পুলিশের

    গত দু’দিন ধরে অমৃতপালকে হন্যে হয়ে খুঁজছে পাঞ্জাব পুলিশ। তাই তাঁরা মনে করছেন, আত্মগোপন করার জন্য নিশ্চয়ই নিজের চেহারায় কোনও পরিবর্তন এনেছেন তিনি। অর্থাৎ অমৃতপাল ছদ্মবেশ ধারণ করে পালাতে চাইছেন বলেই ধারণা পুলিশের। আর তাই মঙ্গলবার পাঞ্জাব পুলিশ সাতরকম বেশের সাতটি ছবি প্রকাশ করেছেন।

    সেখানে তাঁর পরিচিত চেহারা যেমন রয়েছে, তেমন সম্ভাব্য অন্যান্য রূপও আছে। কোনওটায় অমৃতপালের দাড়ি-গোঁফ কামানো, কোনওটায় আবার পাগড়ি নেই। কোনও বেশে আবার সুন্দর করে দাড়ি-গোঁফ ছাটা। পাঞ্জাব পুলিশ মনে করছে, এধরনেরই কোনও ছদ্মবেশ নিয়ে এখন গা ঢাকা দিয়ে আছেন এই খলিস্তানি নেতা। তাই সাধারণ মানুষ এবং পুলিশের চোখে সে যাতে ধুলো দিয়ে পালাতে না পারে, তাই চেষ্টার ত্রুটি রাখছে না পুলিশ। ইতিমধ্যে একাধিক জায়গায় এই সাতটি সম্ভাব্য রূপের ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

     

  • Amit Shah: নিজের মাতৃভাষা কখনও ভুলোনা, তরুণদের বার্তা অমিত শাহের  

    Amit Shah: নিজের মাতৃভাষা কখনও ভুলোনা, তরুণদের বার্তা অমিত শাহের  

    মাধ্যম নিউজ ডেস্ক: জীবনে যাই করো, নিজের মাতৃভাষা কখনও ভুলোনা। বক্তা অমিত শাহ। এদিন গুজরাটের মহারাজা সয়াজীরাও বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ গিয়ে একথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। ইতিমধ্যে মাতৃভাষায় ডাক্তারি থেকে উচ্চশিক্ষায় যেকোনও বিষয় পড়া যাবে এমন ভাবনা চিন্তা শুরু করেছে কেন্দ্র। উত্তরাখণ্ড সরকার তা শুরুও করেছে। এদিনের অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারের নতুন শিক্ষানীতি নিয়েও বক্তব্য রাখেন তিনি।

    আরও পড়ুন: ‘যারা গদিতে ঘুমোয়, তারা ভাবুক, কী হবে’, বললেন কম্বলকাণ্ডে ধৃত জিতেন্দ্র

    কী বললেন অমিত শাহ

    এদিন অনুষ্ঠানে তিনি বলেন, জীবনে যাই করুন, কিন্তু কখনও নিজের মাতৃভাষাকে অবহেলা করবেন না। বর্তমান সমাজে ইংরেজি জানলে অগ্রাধিকার পাওয়া যায়, এমন ধারণাকেও একহাত নিয়ে তিনি বলেন, কখনও ভাববেন না, একটি নির্দিষ্ট ভাষা আপনার গ্রহণযোগ্যতা বাড়াবে। তিনি আরও বলেন, ভাষা একটি অভিব্যক্তি কোনও বস্তু নয়। একজন ব্যক্তি মাতৃভাষায় গবেষণা করলে তার বিশ্লেষণ ক্ষমতা আরও বেড়ে যায়। যেকোনও মানুষের ব্যক্তিত্বের বিকাশে মাতৃভাষা খুব কার্যকরী বলেও মনে করেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের দেশের ভাষাগুলির রয়েছে অফুরন্ত শব্দভাণ্ডার এবং ব্যাকরণ। ভারতীয় ভাষাগুলির রয়েছে একটি ইতিহাস, অজস্র সাহিত্য তৈরি করতে পেরেছে আমাদের দেশের ভাষাগুলি। এদিন সকল পড়ুয়াকে জাতীয় শিক্ষানীতি অধ্যয়ন করার কথাও বলেন তিনি। এদিন শিক্ষার উদ্দেশ্য ব্যাখা করে তিনি বলেন, শুধুমাত্র চাকরি পাওয়া বা সহজ সুন্দর জীবনযাত্রা লাভ করা শিক্ষার উদ্দেশ্য হতে পারেনা। শিক্ষার উদ্দেশ্য সম্পূর্ণভাবে মানুষ তৈরি করা বলেও জানা তিনি। জাতীয় শিক্ষানীতি বিষয়ের পাশাপাশি তাঁর মুখে ভারতীয় সংবিধানের কথাও শোনা যায়, তিনি বলেন, আমাদের সংবিধান পৃথিবীর মধ্যে অন্যতম সেরা, বিআর আম্বেদকর এর স্থপতি। প্রসঙ্গত, মহারাজা সয়াজীরাও বৃত্তি পেতেন ভীমরাও আম্বেদকর।

    আরও পড়ুন: এভারেস্টে বরফের নীচে চাপা পড়ে আছে ভাইরাস ও ব্যাকটেরিয়া, দাবি বিজ্ঞানীদের

     

     

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • Amritpal Singh: ধৃত খলিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংহের পিছনে পাক যোগ?

    Amritpal Singh: ধৃত খলিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংহের পিছনে পাক যোগ?

    মাধ্যম নিউজ: বিচ্ছিন্নতাবাদী খলিস্তানি নেতা অমৃতপাল সিংহের (Amritpal Singh) পিছনে মদত রয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর। এমনটাই দাবি সরকারি আধিকারিকদের। জানা গিয়েছে ৩০ বছর বয়সী অমৃতপাল সিংহ (Amritpal Singh) একজন ট্রাক ড্রাইভারের কাজ করতেন দুবাইতে। সেখান থেকে পরিকল্পনামাফিক আইএসআই তাঁকে ভারতে পাঠিয়েছে বলে অভিযোগ। পাঞ্জাবকে আবারও অস্থির করতে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে খবর। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংকে উদ্দেশ্য করে একাধিকবার তোপ দেগেছেন অমৃতপাল সিংহ (Amritpal Singh)। শনিবার তাঁকে গ্রেফতার করে পাঞ্জাব পুলিশ।

    শনিবারই গ্রেফতার হন এই নেতা

    শনিবার বিকেলের দিকে অমৃতপাল সিংহকে (Amritpal Singh) জলন্ধর থেকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। রাজ্যের পরিস্থিতি কেমন সেই বিষয়ে সময়ে সময়ে খবর নিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শনিবার সকাল থেকেই তাঁকে এবং তাঁর সহযোগীদেরও  গ্রেফতারের উদ্দেশ্যে খুঁজছিল পাঞ্জাব পুলিশ। সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্ট বলছে, সকাল থেকে অমৃতপাল সিংহ (Amritpal Singh) পলাতক। তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। কট্টরপন্থী শিখ নেতা এবং খলিস্তানি সহানুভূতিশীল অমৃতপাল সিংহকে নিয়ে পাঞ্জাবের রাজ্য-রাজনীতি এখন উত্তাল। গতমাসে অমৃতের সমর্থকরা অমৃতসররের উপকণ্ঠে অবস্থিত অঞ্জালা পুলিশ স্টেশনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। অমৃতের এক সহযোগীকে মুক্তির দাবি নিয়ে তাঁরা থানায় গিয়েছিলেন। সেই সময়ই ওই ঘটনা ঘটায় অমৃতের সমর্থকরা। এক সর্বভারতীয় সংবাদ সংস্থার দেওয়া তথ্য অনুসারে, শনিবার জলন্ধরে  অমৃতের ছয় সহযোগীকে আটক করেছে পুলিশ। 

    অমৃতপাল সিংহের পরিচয়

    বিতর্কিত শিখ নেতা অমৃতপাল সিং হলেন ওয়ারিশ পাঞ্জাবে দে সংস্থার প্রধান। এই সংস্থার তৈরি করেছিলেন দীপ সিধু । ২০২২ সালে তিনি দুর্ঘটনায় মারা গিয়েছেন। 
    ৩০ বছরের অমৃতপাল ব্লুস্টার অপারেশনের সময় নিহত ভিন্দ্রনওয়ালের মতোই পোশাক-আশাক পরেন বলে, সমর্থকরা তাঁকে ভিন্দ্রনওয়ালে ২.০ বলেন।
    অমৃতপাল সিং ভারতে এসেছেন ২০২২ সালে, এখানে তাঁর দেশে আসা ওয়ারিশ পাঞ্জাবে দে-র দায়িত্ব নেওয়ার জন্যই। এর আগে তিনি দুবাইতে কাজ করতেন। 
    অমৃতপাল সিং অনুগামীর সংখ্যা প্রচুর। রাস্তাঘাটে তাঁকে অস্ত্রশস্ত্র সহ ঘুরে-বেড়াতে দেখা যায়, তাঁর সঙ্গে সবসময় সমর্থকরা থাকেন (আটক হওয়ার আগে পর্যন্ত)। 
    অমৃতপাল অমৃতসর জেলার বাবা বাকালা শহরের  অন্তর্গত জল্লু-পুর খইরা গ্রামের বাসিন্দা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • Aadhaar Pan link: শেষ তারিখ ৩১ মার্চ! এখনই করিয়ে ফেলুন আধার প্যান লিঙ্ক

    Aadhaar Pan link: শেষ তারিখ ৩১ মার্চ! এখনই করিয়ে ফেলুন আধার প্যান লিঙ্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: হাতে কমে আসছে সময়। বাকি মাত্র ১২ দিন। এখনও যদি আধার কার্ডের সঙ্গে প্যান (PAN) না জুড়ে থাকেন, তাহলে বড়সড় সমস্যায় পড়বেন আপনি, এমনটাই বলছে আয়কর দফতর। আধারের সঙ্গে প্যান কার্ডের সংযুক্তকরণ বাধ্যতামূলক করছে কেন্দ্র। এপ্রিল থেকে শুরু হবে নতুন অর্থবর্ষ। আর তার আগে আধার-প্যান লিঙ্ক করা বাধ্যতামূলক। ইতিমধ্যেই ওই কাজ সেরে ফেলার শেষ তারিখও ঘোষণা করে দিয়েছে আয়কর দফতর। চলতি মাসের ৩১ তারিখেই শেষ হচ্ছে সেই মেয়াদ। তার পরেও যেসব প্যানকার্ড আধারকার্ডের সঙ্গে সংযুক্ত হবে না, সেগুলিকে বাতিল ঘোষণা করবে আয়কর দফতর। ওই সব প্যানকার্ড দিয়ে আর কোনও কাজই করা যাবে না। কার্যত অকেজো হয়ে পড়বে ওই প্যানকার্ডগুলি। দেরিতে আধার ও প্যান সংযুক্তিকরণের জন্য এখনই ১০০০ টাকা করে জরিমানা দিতে হচ্ছে। ৩১ মার্চ পর্যন্ত ওই টাকা জরিমানা করানো যাবে। নতুবা ১ এপ্রিল থেকে অকেজো হয়ে যাবে ওই প্যান কার্ড। আয়কর দফতর ও কেন্দ্র সরকারের তরফে বারবার নাাগরিকদের কাছে আবেদন করা হয়েছে, যত শীঘ্র সম্ভব ওই কাজ সেরে ফেলার জন্য। ইনকাম ট্যাক্স অব ইন্ডিয়ার তরফে টুইট করে সে কথা ফের জানানো হয়েছে সম্প্রতি। 

    ঘরে বসেই অনলাইনে কীভাবে আবেদন করবেন

        প্রথমেই চলে যান Income Tax e-filing website-এ। কিংবা ওয়েবসাইটে গিয়ে ক্লিক করুন www.incometax.gov.in -এ।
        এবার সেখানে লগইন তথ্য দিতে হবে, আর তার পরেই ইনকাম ট্যাক্স পোর্টালে লগ-ইন সম্ভব হবে।
        এই কাজটি করলেই সেখানে একটি পপ-আপ উইনডো আসার কথা। আর তা যদি না আসে, সেক্ষেত্রে প্রোফাইল থেকে সেটিংয়ে গিয়ে মেনু বারে গিয়ে Link Aadhaar অপশনে ক্লিক করতে হবে আপনাকে
        এরপরেই একটি নতুন উইনডো পাবেন, সেখানে আপনার PAN number, Aadhaar-এর সমস্ত তথ্য, নাম এবং রেজিস্টারর্ড মোবাইল নম্বর দিতে হবে আপনাকে।
        এবার সমস্ত ইনফরমেশন ভ্যালিডেটিং করতে হবে, সে কাজ হয়ে গেলে ‘I agree to validate my Aadhaar details’ অপশনটিতে গিয়ে ক্লিক করতে করতে হবে আপনাকে।
        এরপর সোজা ‘Continue’ বটনে ক্লিক করে ফেলুন।
        আর তারপরেই আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ OTP চলে আসবে।
        এবার সেই OTP-টি পুট করে ‘Validate’ বটনটিতে গিয়ে ক্লিক করতে হবে।
        আর এরপর পেনাল্টি বাবদ ১০০০ টাকা পেমেন্ট করতে হবে আপনাকে। নেটব্যাঙ্কিং বা UPI অ্যাপের মাধ্যমেও সেরে ফেলতে পারবেন ওই কাজটি।
     

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • Mount Everest: এভারেস্টে বরফের নীচে চাপা পড়ে আছে ভাইরাস ও ব্যাকটেরিয়া, দাবি বিজ্ঞানীদের

    Mount Everest: এভারেস্টে বরফের নীচে চাপা পড়ে আছে ভাইরাস ও ব্যাকটেরিয়া, দাবি বিজ্ঞানীদের

    মাধ্যম নিউজ ডেস্ক: চাঞ্চল্যকর দাবি গবেষকদের! মাউন্ট এভারেস্টে (Mount Everest) বরফের নীচে চাপা পড়ে আছে কোটি কোটি ভাইরাস-ব্যাকটেরিয়া । নতুন গবেষণায় এমনটাই দাবি করেছেন বিজ্ঞানীরা। গবেষকদের দাবি, পর্বতারোহীদের হাঁচি-কাশি থেকে ভাইরাস-ব্যাকটেরিয়া ছড়িয়েছে পাহাড়েও। এইসব জীবাণু বরফের নীচে বহু বছর ধরে চাপা পড়ে রয়েছে। বরফের মধ্যে কম তাপমাত্রায় থাকায় এইসব ভাইরাসের জিন এখনও সক্রিয় রয়েছে। এরা যদি ফের জেগে ওঠে, তাহলে কিন্তু মানব সভ্যতার জন্য তা  বিপজ্জনক।

    ২০০৭ সালে আন্টার্কটিকার বরফে চাপা পড়ে থাকা ৮০ লক্ষ বছর পুরনো এক ব্যাকটেরিয়ার হদিশ মিলেছিল

    গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা বরফের নীচে চাপা পড়ে থাকা একাধিক প্রাণঘাতী জীবাণুর খোঁজ পেয়েছেন। যেমন ২০০৫ সালে নাসার বিজ্ঞানীরা আলাস্কার একটি বরফ হ্রদ থেকে ৩২ হাজার বছরের পুরনো এক ব্যাকটেরিয়ার খোঁজ পেয়েছিলেন। ২০০৭ সালে আন্টার্কটিকার বরফে চাপা পড়ে থাকা ৮০ লক্ষ বছর পুরনো এক ব্যাকটেরিয়ার হদিশও পেয়েছিলেন গবেষকরা।

    নতুন গবেষণা কী বলছে

    নতুন গবেষণা বলছে, মাউন্ট এভারেস্ট (Mount Everest), আল্পসের মতো পৃথিবীর উচ্চতম পর্বতমালাগুলিতে এমন লক্ষ কোটি জীবাণু বরফের নীচে ঘুমিয়ে আছে। পর্বতারোহীদের হাঁচি-কাশি থেকে, অথবা বরফে চাপা পড়ে থাকা মৃতদেহ থেকে জীবাণু ছড়াচ্ছে পর্বতশৃঙ্গেও। তাছাড়া এখন পাহাড়েও দূষণ বাড়ছে। পর্বতারোহীদের বর্জ্য, খাবার, ফেলে দেওয়া প্যাকেট থেকে সংক্রামক জীবাণুরা জন্মাচ্ছে। তারা বরফের মধ্যেই চাপা পড়ে থাকছে। 
    বিজ্ঞানীরা বলছেন, সাধারণত কম তাপমাত্রায় ভাইরাস বা যে কোনও অণুজীব দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে। আর বরফের আধার হলে ভাইরাসদের জীবনীকাল অনেকটাই বেড়ে যায়। এইসব ভাইরাস কতটা সংক্রমণ ছড়াতে পারে তা এখনও জানা যায়নি। বেশিরভাগের নাম ও বৈশিষ্ট্যই জানা নেই বিজ্ঞানীদের। জলবায়ু বদলের প্রভাব ভাইরাস বা ব্যাকটেরিয়ার ওপর কতটা পড়ে তা জানার জন্যই এদের জিনোম সিকুয়েন্স বা জিনের গঠন বিন্যাস বের করা শুরু করেছেন গবেষকরা। হিমশীতল তাপমাত্রা থেকে উষ্ণ পরিবেশে নিয়ে এলে, ভাইরাসদের মধ্যে কোনও বদল হয় কিনা সেটা দেখাও লক্ষ্য গবেষকদের।
    মাইক্রোবিয়াল লাইফ বা অণুজীবদের নিয়ে বিশ্বজুড়েই গবেষণা চলছে। বিশেষ করে করোনাভাইরাসের মহামারীর পরে ভাইরাস, ব্যাকটেরিয়াদের নতুন গোষ্ঠীর খোঁজ পাওয়ার চেষ্টা করা হচ্ছে। এর আগে জাপানের বিজ্ঞানীরা প্রাগৈতিহাসিক যুগের অণুজীবদের খোঁজ পেয়েছিলেন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সমুদ্রের গভীরে।। দেখা গিয়েছিল, সমুদ্রের একেবারে তলদেশে যেখানে খাবার, অক্সিজেনের অভাব সেখানে কোটি কোটি বছর ধরে বেঁচে ছিল আণুবীক্ষণিক জীবেরা। কেউ মৃত নয়, শুধু সুপ্ত হয়ে ছিল সমুদ্রের গভীরে। নিষ্ক্রিয় হয়ে ছিল। তুলে আনতেই ফের সক্রিয় হয়ে ওঠে।

    কী ধরনের ব্যাকটেরিয়া আর ছত্রাক পাওয়া গিয়েছে?

    জানা গিয়েছে, গবেষকদের একটি দল এভারেস্টের ৭৯০০ ফুট উচ্চতায় সবচেয়ে বেশি সংখ্যক ব্যাকটেরিয়া-ছত্রাক খুঁজে পেয়েছেন। সাধারণত হাঁচি ও গলা থেকে বেরিয়ে আসা ব্যাকটেরিয়া-ছত্রাক গরম আবহাওয়ার খোঁজ করে। যেমন স্ট্যাফাইলোকক্কাস এবং স্ট্রেপ্টোকক্কাস। কিন্তু শুষ্ক, কঠিন এবং ঠান্ডা আবহাওয়াতেও নিজেদের টিকিয়ে রাখতে পেরেছে। স্ট্যাফাইলোকক্কাস এবং স্ট্রেপ্টোকক্কাস সাধারণত মাটিতে পাওয়া যায়। কিন্তু এগুলি আমাদের ত্বক এবং মুখের ভিতরে বসবাসকারী ব্যাকটেরিয়া। এটি পর্বতের গোড়া থেকে ৮,০০০ ফুট উচ্চতাতেও অনেক সংখ্যায় পাওয়া গিয়েছে। নিকোলাসের দু’টি দল এই গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। একটি দল দীর্ঘদিন ধরে শুধু এভারেস্টের (Mount Everest) চূড়ার বরফ নিয়ে গবেষণা করছে। আর একটি দল হিমালয় এবং অ্যান্টার্কটিকাকে কেন্দ্র করে গবেষণা চালাচ্ছে। এই দ্বিতীয় দলটি যখন এভারেস্টে থাকা ব্যাকটেরিয়া-ছত্রাক নিয়ে গবেষণা করে, তখন তারা সেই স্ট্যাফাইলোকক্কাস এবং স্ট্রেপ্টোকক্কাস জীবাণুর খোঁজ পান।

    বিজ্ঞানীরা কী বলছেন 

    বিজ্ঞানীরা উদ্বেগ প্রকাশ করে জানাচ্ছেন, যদি এই জীবাণুগুলির বিনাশ না ঘটানো যায়, তাহলে কয়েক বছরের মধ্য়েই মাউন্ট এভারেস্টে বরফের তুলনায় এদের পরিমাণ বেশি হয়ে যাবে। তখন সবথেকে বেশি সমস্যায় পড়বেন পর্বতারোহীরা। জলবায়ুর পরিবর্তন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে আরও বড় কোনও প্রলয়ের সাক্ষী হতে হবে মানুষকে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

LinkedIn
Share