Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • Election Result 2024: লোকসভার নিরিখে বিধানসভায় বিজেপির আসন সংখ্যা কত দাঁড়াল জানেন?

    Election Result 2024: লোকসভার নিরিখে বিধানসভায় বিজেপির আসন সংখ্যা কত দাঁড়াল জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভার নিরিখে বিধানসভায় বিজেপি কত আসন (Election Result 2024) পেয়েছে? এই প্রশ্ন এখন বিজেপি এবং তৃণমূল দুই দলের অন্দরেই ঘোরাফেরা করছে। রাজ্যে মোট বিধানসভার আসন ২৯৪। এদিকে অষ্টাদশ লোকসভায় তৃণমূল আসন পেয়েছে ২৯টি, বিজেপি পেয়েছে ১২টি এবং কংগ্রেস ১টি। ২০১৯ সালের লোকসভায় বিজেপি পেয়েছিল ১৮টি আসন। কিন্তু এই লোকসভায় বিজেপি ৬টি আসনে পরাজিত হয়েও বিধানসভায় নিজেদের আসন বৃদ্ধি করেছে। তথ্যের সমীক্ষায় এমনটাই জানা গিয়েছে। একই সঙ্গে শহর অঞ্চল এবং পুরসভাগুলিতে তৃণমূলের তুলনায় বিজেপি অনেক এগিয়ে গিয়েছে।

    বিধানসভায় বিজেপির ব্যবধান কমেছে (Election Result 2024)

    নির্বাচন কমিশনের থেকে পাওয়া তথ্য অনুযায়ী দেখা গিয়েছে, ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে রাজ্যের প্রধান বিরোধী দল হিসাবে বিজেপির ব্যবধান কমে (Election Result 2024) গিয়েছে। আবার বিধানসভায় শূন্য আসনের কংগ্রেস এবং বামেরা একটা করে আসন পেয়েছে। কিন্তু আইএসএফ, তাদের জেতা একটি আসন থেকে শূন্য অবস্থানে দাঁড়িয়েছে।

    ৯০টি বিধানসভায় এগিয়ে বিজেপি

    ২০১৯ সালের লোকসভা ভোটের প্রেক্ষিতে রাজ্যে তৃণমূল ১৬৪টি বিধানসভায় এগিয়েছিল (Election Result 2024)। অপর দিকে ১২১টিতে বিজেপি এগিয়ে ছিল। তবে কংগ্রেস ৯টি বিধানসভায় এগিয়ে থাকলেও বামেরা শূন্যতে পরিণত হয়েছিল। আবার ২০১৬ সালের বিধানসভায় তৃণমূল পেয়েছিল ২১১টি। কংগ্রেস ৪৪টি এবং বামেরা ৩২টি আসন। আবার সেই বার বিজেপি পেয়েছিল মাত্র ৩টি আসন। কিন্তু ২০২১ সালের বিধানসভায় তৃণমূল আসন পায় ২১৩টি, বিজেপি ৭৭টি, আইএসএফ ১টি এবং বাম-কংগ্রেস শূন্য। এবার ২০২৪ সালের লোকসভা ভোটের প্রেক্ষিতে ১৯২টি বিধানসভায় এগিয়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এগিয়ে ৯০টি বিধানসভায়। ফলে বিধানসভার সাপেক্ষে বিজেপির আসন বৃদ্ধি পেয়েছে।

    আরও পড়ুনঃ ফোন পেয়ে দিল্লি পৌঁছেছেন শান্তনু-অভিজিৎ, মোদির মন্ত্রিসভায় মন্ত্রিত্ব পাওয়ার জোর জল্পনা

    শুভেন্দুর বক্তব্য

    রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, “২০২১ সালের বিধানসভা নির্বাচনের তুলনায় বিজেপির প্রায় ১ শতাংশ ভোট বৃদ্ধি পেয়েছে। এই লোকসভা নির্বাচনে ৩৯ শতাংশ ভোট এসেছে। ভোট গতবারের বিধানসভার তুলনায় ৭ লাখ ভোট বেড়েছে বিজেপির।”

      

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • BJP: ফোন পেয়ে দিল্লি পৌঁছেছেন শান্তনু-অভিজিৎ, মোদির মন্ত্রিসভায় মন্ত্রিত্ব পাওয়ার জোর জল্পনা

    BJP: ফোন পেয়ে দিল্লি পৌঁছেছেন শান্তনু-অভিজিৎ, মোদির মন্ত্রিসভায় মন্ত্রিত্ব পাওয়ার জোর জল্পনা

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন প্রবীণ বিজেপি (BJP) নেতা নরেন্দ্র মোদি। আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে শপথ নেবেন। শপথ বাক্য পাঠ করাবেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ঠিক তার আগেই ফোন পেয়ে দিল্লি পৌঁছে গিয়েছেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর এবং তমলুকের বিজেপি সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মোদির মন্ত্রীসভায় দুই জনেই মন্ত্রী হতে চলেছেন বলে জোর জল্পনা।

    শান্তনু কী পূর্ণমন্ত্রী হচ্ছেন (BJP)?

    রবিবার সকলে দিল্লিতে মোদির বাসভবনে চা-চক্রের বিশেষ আমন্ত্রণ পেয়েছেন শান্তনু ঠাকর। সেখানে আরও বেশ কিছু সাংসদ আমন্ত্রণ পেয়েছেন। অবশ্য শনিবার রাতেই তাঁকে ফোন করা হয়েছিল এবং বলা হয়েছিল যাঁদেরে এই চা—চক্রে ডাকা হয়েছে তাঁদের সকলকে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে হবে। সূত্রের খবর, কেউ কেউ মোদির সঙ্গে শপথও নেবেন। আর তাই বৈঠকে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে শান্তনু ঠাকুর পূর্ণমন্ত্রী হচ্ছেন বলে এমনটা অনুমান করা হচ্ছে। তবে তিনি পূর্ণমন্ত্রী হলে বাংলা থেকে মোদির মন্ত্রীসভায় তিনিই হবেন প্রথম পূর্ণমন্ত্রী। মতুয়া সমাজের মধ্যে বিজেপি (BJP) নেতা শান্তনুর যথেষ্ট জনপ্রিয়তা আছে। আগেও তিনি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ছিলেন। রাজ্যে সিএএ কার্যকর নিয়ে তাঁর ভূমিকা অতিসক্রিয় ছিল।

    আরও পড়ুনঃ লোকসভার ফলাফলে তৃণমূলের ৮ মন্ত্রী নিজেদের বিধানসভাতেই ধরাশায়ী, এগিয়ে বিজেপি

    মন্ত্রী হতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

    পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে বিজেপি (BJP) সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনিও আজ প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। উল্লেখ্য আগের বার বাংলা থেকে চারজন প্রতিমন্ত্রী হয়েছিলেন। এই চার মন্ত্রীর মধ্যে নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার ভোটে হেরেছেন। জন বার্লাকে টিকিট দেয়নি দল, কেবল জয়ী হয়েছেন শান্তনু। অপর দিকে রাজ্যের তৃণমূল সরকারের শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে পুরসভা নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি মামলায় বড় রায় দিয়ে শাসক দলকে বিরাট চাপে ফেলে দিয়েছেন তিনি। তাই মোদির মন্ত্রীসভায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও জায়গা করে নিতে পারেন বলে অনুমান করা হচ্ছে। অপর দিকে বাংলা থেকে বিষ্ণুপুর সাংসদ সৌমিত্র খাঁ, আলিপুর দুয়ারের মনোজ টিগ্গার নামও উঠে আসছে বলে জানা গিয়েছে। শপথ গ্রহণের সময় সবটা স্পষ্ট হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • West Bengal Monsoon Update: দক্ষিণে জারি তাপপ্রবাহ আর উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস! কী জানাল আবহাওয়া দফতর?

    West Bengal Monsoon Update: দক্ষিণে জারি তাপপ্রবাহ আর উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস! কী জানাল আবহাওয়া দফতর?

    মাধ্যম নিউজ ডেস্ক: এখনই নিস্তার নেই গরমের থেকে। দক্ষিণবঙ্গে আগামী বেশ কিছুদিন গরমের অস্বস্তি জারি থাকবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা (West Bengal Monsoon Update) নেই বললেই চলে। উপরন্তু দক্ষিণের তিন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, ওই তিন জেলা ছাড়াও বাকি জেলাগুলিতে গরম এবং ভ্যাপসা আবহাওয়া থাকবে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। জানা গিয়েছে, গত ৩১ মে থেকে একই জায়গায় অবস্থান করেছে মৌসুমী অক্ষরেখা। তাই এ সপ্তাতেও আর উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের দিকে মৌসুমী বায়ুর এগোনোর কোনও সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।  

    উত্তরে বৃষ্টির পূর্বাভাস (West Bengal Monsoon Update)

    উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে ইতিমধ্যেই। সেই কারণে লাগাতার বৃষ্টি চলছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বৃষ্টি চলবে। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ারও দাপট দেখা যেতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আলিপুরদুয়ার এবং দক্ষিণ দিনাজপুরে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বৃষ্টি হতে পারে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত। এ ছাড়া, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙেও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে মালদহে আপাতত শুকনো আবহাওয়া থাকবে। 

    কোন কোন জেলায় তাপপ্রবাহের সতর্কতা? 

    আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। ফলে একাধিক জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি (Temperature) চরমে উঠতে পারে। এ ছাড়াও ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান এবং বীরভূমে গরমের অস্বস্তি জারি থাকবে। ভ্যাপসা গরম অনুভূত হবে দক্ষিণ ২৪ পরগনাতেও। 

    আরও পড়ুন: শিয়ালদা লাইনে যাত্রী-ভোগান্তি অব্যাহত, কবে স্বাভাবিক হবে পরিস্থিতি?

    কলকাতায় কেমন থাকবে আবহাওয়া? (Rainfall in Kolkata) 

    কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলায় আপাতত শুকনো আবহাওয়ার পূর্বাভাসই দিয়েছে হাওয়া অফিস। শহরে তাপমাত্রা আরও অন্তত ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল অবস্থা তৈরি হবে। সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বেলা যত বাড়বে, ততই পাল্লা দিয়ে বাড়বে অস্বস্তি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা (Rainfall in Kolkata) কমবে আগামী ৪৮ ঘণ্টায়। তবে  বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা (West Bengal Monsoon Update) রয়েছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Election Result 2024: লোকসভার ফলাফলে তৃণমূলের ৮ মন্ত্রী নিজেদের বিধানসভাতেই ধরাশায়ী, এগিয়ে বিজেপি

    Election Result 2024: লোকসভার ফলাফলে তৃণমূলের ৮ মন্ত্রী নিজেদের বিধানসভাতেই ধরাশায়ী, এগিয়ে বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভার ফলাফলের (Election Result 2024) নিরিখে রাজ্যের ৮ মন্ত্রী নিজের বিধানসভা কেন্দ্রে ধরাশায়ী হয়েছেন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র একাধিক বিধানসভা, পুরসভা এবং শহর অঞ্চলে বিজেপির তুলনায় পিছিয়ে রয়েছে তৃণমূল। এমনকী কলকাতা, বিধাননগরেও বিজেপি বাজিমাত করেছে। আর এই নিয়ে শাসক দলের মধ্যেই গোষ্ঠী কোন্দল শুরু হয়েছে।

    শশী-সুজিত নিজের কেন্দ্রে পিছিয়ে (Election Result 2024)

    অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর দেখা গিয়েছে শাসক দল তৃণমূলের অনেক মন্ত্রী বিজেপির তুলনায় পিছিয়ে গিয়েছেন। তাঁদের মধ্যে হলেন, মন্ত্রী শশী পাঁজা। তাঁর কেন্দ্র উত্তর কলকাতার শ্যামপুকুর বিধানসভা। সেখানে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তুলনায় বিজেপি প্রার্থী তাপস রায় অনেক এগিয়ে গিয়েছেন। আবার মন্ত্রী সুজিত বসুর কেন্দ্র বিধাননগরে কাকলি ঘোষ দস্তিদার, বিজেপির কাছে ১১ হাজার ভোটে পিছিয়ে রয়েছেন। দুই ক্ষেত্রেই বিজেপি এগিয়ে।

    উত্তরবঙ্গে পিছিয়ে তৃণমূল মন্ত্রীরা

    উত্তরবঙ্গে শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মণ নিজের কেন্দ্র হেমতাবাদে ৮ হাজার ভোটে (Election Result 2024) পিছিয়ে রয়েছেন। উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন নিজের বিধানসভায় বিরাট ব্যবধানে পিছিয়ে গিয়েছেন। এখানেও এগিয়ে বিজেপি। আবার ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের প্রতিমন্ত্রী তাজমুলের হরিশচন্দ্রপুর বিধানসভায় জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু।

    দক্ষিণবঙ্গে কোন কোন মন্ত্রী পিছিয়ে?

    কৃষ্ণনগরে লোকসভায় জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। এই কেন্দ্রের কৃষ্ণনগর দক্ষিণের বিধায়ক উজ্জ্বল বিশ্বাস রাজ্যের বিজ্ঞনা-প্রযুক্তি বিজ্ঞানামন্ত্রী। তিনিও বিজেপির অমৃতা রায়ের কাছে পিছিয়ে রয়েছেন। একই ভাবে পূর্ব মেদিনীপুরে দুই মন্ত্রী অখিল গিরি এবং বিপ্লব রায়, নিজেদের বিধানসভায় বিজেপির কাছে ধরাশায়ী হয়েছেন। অখিলের রামনগরে বিজেপি এগিয়ে রয়েছে ৯ হাজার ভোটে। আর মৎস্য প্রতিমন্ত্রী বিপ্লবের পাঁশকুড়া পূর্বে তৃণমূল ৩ হাজার ভোটে পিছিয়ে। এই সব নিয়ে তৃণমূলের অন্দরে ব্যাপক শোরগোল পড়েছে।

    আরও পড়ুনঃ “২ কোটি ৩৫ লাখ লোক বিজেপিকে সমর্থন করেছেন, আমাদের বিরাট দায়িত্ব”, মন্তব্য শুভেন্দুর

    তৃণমূলের বক্তব্য

    ভোটে (Election Result 2024) এই ভাবে তৃণমূলের মন্ত্রীরা পিছিয়ে থাকার কারণ জানতে চাইলে মন্ত্রী শশী পাঁজা কোনও উত্তর দেননি। অপরে মন্ত্রী সুজিত বসু ফোন ধরেননি। মন্ত্রী অখিল গিরি বলেছেন, “রবিবার বুথের লোকজনকে নিয়ে বৈঠক করব।” আবার হেমতাবাদের তৃণমূল বিধায়ক সরাসরি বলেছেন, “জেলায় নেতাদের গোষ্ঠী কোন্দল রয়েছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sealdah Train Service: শিয়ালদা লাইনে যাত্রী-ভোগান্তি অব্যাহত, কবে স্বাভাবিক হবে পরিস্থিতি?

    Sealdah Train Service: শিয়ালদা লাইনে যাত্রী-ভোগান্তি অব্যাহত, কবে স্বাভাবিক হবে পরিস্থিতি?

    মাধ্যম নিউজ ডেস্ক: শিয়ালদা ডিভিশনের মেন সেকশনে যাত্রীদের দুর্ভোগ চলছেই। দুদিন ধরে চূড়ান্ত নাকাল হতে হচ্ছে শিয়ালদা মেন এবং উত্তর শাখার যাত্রীদের। শুক্রবার কোনওক্রমে উতরে গেলেও শনিবার যাত্রীদের ভোগান্তির শেষ ছিল না। বিধাননগর স্টেশন থেকে শিয়ালদায় যেতে কিংবা শিয়ালদা স্টেশন থেকে দমদম পর্যন্ত পৌঁছতেই দীর্ঘ সময় লাগিয়ে দিচ্ছে লোকাল এবং দূরপাল্লার ট্রেনগুলি (Sealdah Train Service)। আসলে  যাত্রীস্বাচ্ছন্দ্য বাড়বে, এই যুক্তিতে শিয়ালদার ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছে। ফলে শিয়ালদা উত্তর শাখায়  দিনভর বহু ট্রেন বাতিল (Cancelled Local Trains) করা হয়েছে। যে ট্রেনগুলি চলেছে, তা কোনও সময়সূচি মেনে চলছেনা। রাজধানী বা দুরন্ত এক্সপ্রেসের মতো ট্রেনও ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকছে শিয়ালদা ঢোকার আগে। লোকাল ট্রেনের অবস্থাও তথৈবচ। দুই থেকে তিন ঘণ্টা দেরিতে চলেছে বিভিন্ন লোকাল ট্রেন। 

    কবে ঠিক হবে এই পরিস্থিতি? (Sealdah Train Service)

    শিয়ালদা ডিভিশনের ১ থেকে ৫ নম্বর প্লাটফর্মে কাজের জন্য যে সময় নির্ধারণ করা হয়েছিল তা হল বৃহস্পতিবার মধ্যরাত থেকে রবিবার দুপুর দুটো পর্যন্ত। এক্ষেত্রে রেলের তরফ থেকে যে সময় নেওয়া হয়েছে আশা করা হচ্ছে সেই সময়ের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। অন্ততপক্ষে কাজের গতি দেখে এমনটাই মনে করছেন রেল আধিকারিকরা। তবে কাজ শেষ হলেও সব কিছু স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগতে পারে। ফলে রবিবার দুপুরে কাজ শেষ হলেও পরিষেবা স্বাভাবিক হতে হতে সোমবার সকাল পেরিয়ে যেতে পারে বলে অনুমান তাঁদের। তেমন হলে সপ্তাহের প্রথম কাজের দিনেও ভোগান্তি আছে নিত্যযাত্রীদের কপালে।

    কবে থেকে চলবে ১২ কামরার ট্রেন?

    এ প্রসঙ্গে পূর্বরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, আগামী জুলাই মাসের গোড়া থেকেই শিয়ালদা মেন এবং উত্তর শাখার বেশির ভাগ ট্রেন (Sealdah Train Service) ১২ কামরার চালানো হবে। তিনি বলেন, ‘‘শিয়ালদার কাজ রবিবার দুপুরের মধ্যেই শেষ হয়ে যাবে। তবে ১২ কামরার ট্রেন চলাচল করবে সামনের মাসের প্রথম দিক থেকে।’’ তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও পর্যন্ত জানায়নি রেল কর্তৃপক্ষ। 

    আরও পড়ুন: আজ ফের প্রধানমন্ত্রী পদে শপথ মোদির, শ্রদ্ধা জানালেন মহাত্মা গান্ধী, বাজপেয়ীকে

    উল্লেখ্য, শিয়ালদার মেন এবং উত্তর শাখার ট্রেন যাতায়াত করে ১ থেকে ১৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে। এর মধ্যে ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম এত দিন যে দৈর্ঘ্য এবং আকারের ছিল, তাতে সেগুলি থেকে ১২ কামরার ট্রেন চালানো সম্ভব হত না। ১ নম্বর প্ল্যাটফর্মে কখনও কখনও ১২ কামরার ট্রেন দেওয়া হলেও বাকি চারটি স্টেশন থেকে মূলত ৯ কামরার ট্রেন চলত। তবে এবার থেকে সব ট্রেন যাতে ১২ কামরার চালানো যায় (Sealdah Train Service), সেই উদ্দেশ্যে বেশ কিছু দিন আগে রেল সিদ্ধান্ত নেয়, ওই পাঁচটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এবং আকার বৃদ্ধি করা হবে। সেই কাজ শুরু হয়েছে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে। আর যা নিয়েই নিত্য যাত্রীদের ভোগান্তির শেষ নেই। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: “২ কোটি ৩৫ লাখ লোক বিজেপিকে সমর্থন করেছেন, আমাদের বিরাট দায়িত্ব”, মন্তব্য শুভেন্দুর

    Suvendu Adhikari: “২ কোটি ৩৫ লাখ লোক বিজেপিকে সমর্থন করেছেন, আমাদের বিরাট দায়িত্ব”, মন্তব্য শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির ফল আশানুরূপ হয়নি। ২০১৯ সালের নির্বাচনে বিজেপি পেয়েছিল ১৮টি আসন, এইবারে জেতা আসনেও পরাজয় ঘটেছে। বিজেপি পেয়েছে ১২টি আসন, আগে থেকে ৬টি আসন কমে গিয়েছে। অপর দিকে তৃণমূল পেয়েছে ২৯টি আসন। কিন্তু কেন আসন কমে গেল? এই নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। এর মধ্যেই নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু (Suvendu Adhikari) দাবি করলেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের তুলনায় বিজেপির প্রায় ১ শতাংশ ভোট বৃদ্ধি পেয়েছে। দিকে দিকে ভোট পরবর্তী সন্ত্রাসে তৃণমূলের অত্যাচারে বিজেপির কর্মীরা আক্রান্ত হচ্ছেন। তাই তাঁদের পাশে থাকাটাই এখন প্রধান কর্তব্য বলে মনে করেন তিনি।

    কী বললেন শুভেন্দু (Suvendu Adhikari)?

    গতকাল নন্দীগ্রামের সোনাচুড়ায় মনসা বাজারে মৃত বিজেপি কর্মীর বাড়িতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানে গিয়ে বলেছেন, “আমাদের রাজনৈতিক লড়াই থামার লড়াই নয়। সংগ্রাম আমরা চালিয়ে যাব। বিপুল সংখ্যক ভোট পেয়েছে বিজেপি। এই লোকসভা নির্বাচনে ৩৯ শতাংশ ভোট এসেছে। ভোট গতবারের বিধানসভার তুলনায় ৭ লাখ বেড়েছে বিজেপির। নিশ্চিতভাবে আমরা সংখ্যার লক্ষ্যে হয়তো পৌঁছাতে পারিনি। আমরা আশা করেছিলাম ৪২ শতাংশ ভোট পাব। আমরা খুশি হতাম যদি ১২ উল্টে ২১ হয়ে যেত। ৩০ শতাংশ সংখ্যালঘু ভোটার ইমাম সাহেবদের কথায় বিপক্ষে ভোট দিয়েছেন। আমি ঠিক পথেই আছি, জনগণ আমার পথেই আছেন। ২ কোটি ৩৫ লাখ লোক বিজেপিকে সমর্থন করেছেন। আমাদের বিরাট দায়িত্ব।”

    আরও পড়ুনঃলক্ষ্মীর ভান্ডার নিলে তৃণমূল করার ফতোয়া! বিজেপি কর্মীকে বেধড়ক মার, থানায় বিক্ষোভ

    আর কী বললেন?

    শুভেন্দু (Suvendu Adhikari) এই প্রসঙ্গে আরও বলেছেন, “যারা কথা বলছে, জ্ঞান দিচ্ছে তারা অতীতটা ভালো করে জানে না। ২০০৪ সালে মমতা, ৯টি আসন থেকে ১টিতে এসে দাঁড়িয়েছিলেন। সেই দিক থেকে রাজ্যে বিজেপির অবস্থা অনেক ভাল। ২০১৯ সালে আইপ্যাক ছিল না, লক্ষ্মীরভাণ্ডার ছিল না। এনআরসি, সিএএ-র মতো মিথ্যা প্রচারও ছিল না। পুলিশ দাঁত-নখ বের করে তৃণমূলের ক্যাডারদের মতো আচরণ করেনি।”    

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Siliguri: লক্ষ্মীর ভান্ডার নিলে তৃণমূল করার ফতোয়া! বিজেপি কর্মীকে বেধড়ক মার, থানায় বিক্ষোভ

    Siliguri: লক্ষ্মীর ভান্ডার নিলে তৃণমূল করার ফতোয়া! বিজেপি কর্মীকে বেধড়ক মার, থানায় বিক্ষোভ

    মাধ্যম নিউজ ডেস্ক: লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে বিজেপি করা যাবে না। তৃণমূলে যোগ দিতে হবে। এই ফতোয়া জারি করে শিলিগুড়ি (Siliguri) শহর লাগোয়া ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকায় বিজেপি কর্মীদের ওপর সন্ত্রাস চালাচ্ছে  তৃণমূল। শুক্রবার রাতে শিলিগুড়ি পুরসভার ৩৯ নম্বর ওয়ার্ডে এক বিজেপি কর্মীকে বেধড়ক  মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হামলার প্রতিবাদে শনিবার থানায় অভিযোগ জানাতে জানাতে গিয়ে পুলিশের হেনস্থার শিকার হন ডাবগ্রাম- ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়।

    ঠিক কী ঘটনা ঘটেছে?  (Siliguri)

    শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে বিজেপি কর্মীর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। বিজেপির শিলিগুড়ির (Siliguri) জেলা সাধারণ সম্পাদক রাজু সাহা বলেন, ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূলের নেতা সুরজিৎ ঘোষ ওরফে টিটু, শিশির রায়, চঞ্চল সরকার সহ বেশ কয়েকজন আমাদের ওই এলাকার শক্তি কেন্দ্র প্রমুখ অসিত পালকে মারধর করে। হুমকি দেওয়া হয়, লক্ষ্মীর ভান্ডার নিলে বিজেপি করা যাবে না। তৃণমূলে যোগ দিতে হবে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে অসিত পালকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    কেন তৃণমূলের এই সন্ত্রাস?

    জলপাইগুড়ি লোকসভা আসনে বিজেপি ৮৬ হাজার ৭৭৭ ভোটে জিতেছে। তার মধ্যে এই ডাবগ্রাম- ফুলবাডড়ি বিধানসভা এলাকা থেকে ৭২ হাজার ২৪৫ ভোটে বিজেপি লিড পেয়েছে। এলাকার বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় বলেন, পরাজয়ের  প্রতিহিংসা নিতে তৃণমূল এলাকায় বিজেপি নেতা-কর্মীদের ওপর সন্ত্রাস শুরু করেছে। ভোটের ফল বের হওয়ার পর থেকেই তৃণমূলের গুন্ডা বাহিনী হুমকি দিতে শুরু করেছে।

    পুলিশি হেনস্থার শিকার বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়

    শনিবার দুপুরে তিনি ভক্তিনগর থানায় দলীয় কর্মীর আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে অভিযোগ দায়ের করতে যান। তাঁর সঙ্গে বিজেপির স্থানীয় নেতা-কর্মীরা ছিলেন। কিন্তু, বিজেপি বিধায়ক ভক্তিনগর থানার গেটের মুখে পৌঁছতেই পুলিশ তাঁর পথ আটকে দাঁড়ায়। ধস্তাধস্তি,  চিৎকার, চেঁচামেচির পর শিখা চট্টোপাধ্যায়কে থানায় ঢুকতে দিতে পুলিশ বাধ্য হয়। শিখা চট্টোপাধ্যায় বলেন, আমি একজন বিধায়ক। আমি পুলিশের কাছে আইনের আশ্রয় নিতে এসেছি। আর সেখানে পুলিশ একজন বিধায়ককে যেতে বাধা দিচ্ছে। এতেই প্রমাণ হয় পুলিশ তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে। অসিত পালকে লক্ষ্মীর ভান্ডার নিয়ে হুমকি দেওয়া ও  মারধরের ঘটনায় যুক্ত তৃণমূলের স্থানীয় নেতা সুজিত ঘোষ ও তার সঙ্গীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। তা নাহলে ব্যাপক আন্দোলন হবে।

    আরও পড়ুন: পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, বিজেপি কর্মীদের বেধড়ক মার, গাড়ি ভাঙচুর, কাঠগড়ায় তৃণমূল

    কী বলছে তৃণমূল?

    তৃণমূলের দার্জিলিং জেলার (সমতল) মুখপাত্র বেদব্রত দত্ত বলেন, রাজনৈতিক কোনও সংঘর্ষ নয়।  স্কুটারের ধাক্কা লাগায় ছোট্ট ঘটনা নিয়ে দুজনের মধ্যে বচসা থেকে উত্তেজনা বেশি হয়ে যাওয়ায়  দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করছে।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Balurghat: “বিজেপিকে ভোট দিয়েছি বলে হামলা, বাড়িতে তান্ডব চালাল তৃণমূল,” বললেন আক্রান্ত কর্মী

    Balurghat: “বিজেপিকে ভোট দিয়েছি বলে হামলা, বাড়িতে তান্ডব চালাল তৃণমূল,” বললেন আক্রান্ত কর্মী

    মাধ্যম নিউজ ডেস্ক: আবারও ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটল দক্ষিণ দিনাজপুর জেলায়। বালুরঘাট (Balurghat) লোকসভার গঙ্গারামপুর বিধানসভার নয়াবাজারে বিজেপি কর্মীকে মারধর এবং বাড়িতে, দোকানে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আক্রান্তদের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Balurghat)

    ভোটের ফলাফলের পর বালুরঘাট (Balurghat) লোকসভার দিকে দিকে বিজেপি কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা চালানোর ঘটনা সামনে আসতে শুরু করেছে। গত দুদিন আগে গঙ্গারামপুর শহরে বিজেপির কর্মীর দোকান ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। শনিবার ফের গঙ্গারামপুরের নয়াবাজারে বিজেপির কর্মী-সমর্থকদের মারধর সহ দোকান ও বাড়িঘর ভাঙচুর করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এ নিয়ে গঙ্গারামপুর থানায় বিজেপির পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। এই বিষয়ে এক বিজেপি কর্মী বলেন, বিজেপিকে ভোট দেওয়া অপরাধ। তৃণমূলের দুষ্কৃতীরা আমাকে বেধড়ক মারধর করে। দোকান ও বাড়িও ভাঙচুর করেছে। আক্রান্ত সেই বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে দেখা করেন তপনের বিধায়ক বুধরাই টুডু, দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সহ জেলার অন্যান্য বিজেপি নেতৃত্ব। জানা গিয়েছে, গঙ্গারামপুর বিধানসভা এলাকাটি পরাজিত তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রর গড় ছিল। এবারের লোকসভা নির্বাচনে তিনি গঙ্গারামপুর ও বালুরঘাট বিধানসভা  থেকে ভোট কম পান। যার ফলে তিনি ভোটে পরাজিত হন। জয়ী হন বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার। ভোটের ফলাফলের পর থেকে দিকে দিকে বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে হামলা চালাচ্ছে তৃণমূল। এমনই অভিযোগ বিজেপি কর্মীদের।

    আরও পড়ুন: পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, বিজেপি কর্মীদের বেধড়ক মার, গাড়ি ভাঙচুর, কাঠগড়ায় তৃণমূল

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    এই বিষয়ে বিজেপির (Balurghat) জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন,সুকান্ত মজুমদার জয় লাভের পর গঙ্গারামপুর বিধানসভার নয়াবাজার এলাকায় তৃণমূলের দুষ্কৃতীরা তাদের হারকে মেনে নিতে পারছে না। তাই, বিজেপিকে ভোট দেওয়ার জন্য আমাদের দলীয় কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। প্রশাসনকে বারবার বলার পরও প্রশাসন কোনও পদক্ষেপ নেয়নি। এখানে প্রশাসন ও তৃণমূলের দুষ্কৃতীরা একত্রিত হয়ে অত্যাচার চালাচ্ছে। এদিকে তৃণমূলের তরফ থেকে পুরো ঘটনার কথা অস্বীকার করা হয়েছে। পারিবারিক বিবাদের কারণে এই রকম ঘটনা ঘটতে পারে। এখানে তৃণমূলের কোনও বিষয় নেই। বিজেপি মিথ্যে অভিযোগ করছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Election Result 2024: সংখ্যালঘু অধ্যুষিত জঙ্গিপুর বিধানসভার ভোটে থাবা বসিয়ে ‘লিড’ বিজেপির

    Election Result 2024: সংখ্যালঘু অধ্যুষিত জঙ্গিপুর বিধানসভার ভোটে থাবা বসিয়ে ‘লিড’ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের ফলাফল (Election Result 2024) বিচারে জঙ্গিপুর বিধানসভার দখল নিয়েছে বিজেপি। এই বিধানসভায় ২০২১ সালে তৃণমূলের হয়ে জয়যুক্ত হয়েছিলেন জাকির হোসেন। সেই সময় ৯২৪৮০ ভোটে বিজেপি প্রার্থীকে হারিয়েছিলেন তিনি। এইবার লোকসভায় তৃণমূলকে পেছনে ফেলে ‘লিড’ দিয়েছে বিজেপি। রাজ্যে ২৯টা আসন পেয়েছে তৃণমূল, আবার এই জঙ্গিপুর লোকসভায় জয়ী হয়েছে তৃণমূল। কিন্তু বিধানসভায় ধরাশায়ী হয়েছে ঘাস ফুল। কিন্তু এই বিপর্যয়ের কারণ কী? দলের কোন্দলে এমনটা ঘটেনি তো? প্রশ্ন অনেক উঠছে।

    কত ভোটে এগিয়ে বিজেপি (Election Result 2024)?

    এই লোকসভা কেন্দ্রে ৮টি অঞ্চল ও জঙ্গিপুর পুরসভা মিলিয়ে ৩২৬৬ ভোটে তৃণমূলের থেকে এগিয়ে (Election Result 2024) রয়েছে বিজেপি। এই কেন্দ্রে মুসলিম ভোট ৫৪ শতাংশ। এমনটা অবশ্য অতীতে কখনও ঘটেনি। তৃণমূলের স্থান এখানে দ্বিতীয় স্থানে এবং তৃতীয় স্থানে কংগ্রেস-বাম জোট প্রার্থী। বিজেপি এখানে তৃণমূল এবং কংগ্রেস প্রার্থীকে প্রায় ১৬৪০০ ভোট বেশি পেয়ে বাজিমাত করেছে। পাল্টা তৃণমূল নিজের জয়ী বিধানসভায় পিছিয়ে গিয়েছে। তৃণমূলের অবশ্য বক্তব্য, মির্জাপুরে ১৬৬০, দফরপুরে ৮০০, কানুপুরে ১৪০০ এবং রানীনগরে ২৩৭৪ ভোটে এগিয়ে থাকলেও রঘুনাথগঞ্জের জামুয়ার, জরুর, সুতির আহিরণ ও বংশবাটীতে একচেটিয়া ‘লিড’ পেয়েছে বিজেপি। আবার জঙ্গিপুর পুরসভা এলাকার ২১টি ওয়ার্ডের মধ্যে রঘুনাথগঞ্জ শহরের ৮টি ওয়ার্ডের মধ্যে ৭টিতে এগিয়ে গিয়েছে বিজেপি।

    আরও পড়ুনঃ পূর্ব মেদিনীপুরের মুসলিম অধ্যষিত অঞ্চলেও লিড দিয়ে বাজিমাত বিজেপির

    তৃণমূলের বক্তব্য

    সুতি ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সেরাজুল ইসলাম এই বিষয়ে বলেন, “এই এলাকায় ৬টি অঞ্চল রয়েছে। তার দু’টি হল জঙ্গিপুর বিধানসভার অন্তর্গত। আমাকে বলা হয়েছিল এই দুই অঞ্চল বিধায়ক ও ব্লকের সভাপতিরাই দেখবেন।” আবার তৃণমূল বিধায়ক জাকির হোসেন বলছেন, “দলের পক্ষ থেকে এলাকার প্রাপ্ত ভোট (Election Result 2024) নিয়ে বিশ্লেষণ করব আমরা। আর তা করলেই সামনে আসবে সব তথ্য। কাদের বিরোধিতায় বিজেপির ভোট বৃদ্ধি হয়েছে তা আমরা দেখব।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: রবিতেও তীব্র গরমে পুড়বে কলকাতা ও জেলা! তাপপ্রবাহের সতর্কতা, কবে বৃষ্টি শহরে?

    Weather Update: রবিতেও তীব্র গরমে পুড়বে কলকাতা ও জেলা! তাপপ্রবাহের সতর্কতা, কবে বৃষ্টি শহরে?

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘দীর্ঘ দগ্ধ দিন’! সকাল থেকে ঘামে প্যাচপ্যাচে গরম। দুপুর গড়িয়ে বিকেল। জুনের ৮ তারিখেও গরমে নাজেহাল শহরবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস (Weather Update) বলছে, রবিবার আরও ২-৩ ডিগ্রি গরম বাড়বে শহরে। শনিবার থেকে মঙ্গলবার তাপপ্রবাহের পরিস্থিতিই বজায় থাকবে পশ্চিমের চার জেলায়। বাকি জেলাগুলিতেও আর্দ্রতা জনিত অস্বস্তি চরমে উঠবে। রাতেও আদ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে।

    কবে থেকে বর্ষা

    উত্তরবঙ্গে আগাম বর্ষা এলেও দক্ষিণবঙ্গের দিকে বর্ষা (Monsoon) এগোচ্ছে বিলম্বিত লয়ে। আগামী সপ্তাহের আগে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু  প্রবেশ করার সম্ভাবনা কম।  আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) সূত্রে খবর, উত্তরবঙ্গে ৩১ মে থেকে একই জায়গায় মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে। খুব ধীর গতিতেত এগোচ্ছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আগামী সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গে আসতে পারে। ১২-১৩ জুনের আগে দক্ষিণবঙ্গে বর্ষার মঙ্গল ধ্বনি শোনা যাবে না। অন্যদিকে শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে। 

    আরও পড়ুন: ছত্তিশগড়ে যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম ৭ মাওবাদী, উদ্ধার অস্ত্র

    তাপপ্রবাহের ইঙ্গিত

    আবহাওয়া দফতর (Weather Update) জানাচ্ছে, মঙ্গলবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া কষ্ট দেবে। বীরভূম ,পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া , পুরুলিয়া , ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় অস্বস্তি থাকবে চরমে। তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া এই তিন জেলাতে ।  সোমবার থেকে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার সঙ্গে বীরভূম জেলাতেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। শনিবার সকালে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৫ থেকে ৮৫ শতাংশ।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share