Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • North 24 Parganas: প্রকাশ্যে তৃণমূলের উপ প্রধানকে গুলি করে খুন, জেলাজুড়ে শোরগোল

    North 24 Parganas: প্রকাশ্যে তৃণমূলের উপ প্রধানকে গুলি করে খুন, জেলাজুড়ে শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)  ভাটপাড়া, আমডাঙার পর এবার অশোকনগরের গুমাতে তৃণমূলের উপ পুরপ্রধানকে গুলি করে খুন। মৃত তৃণমূল নেতার নাম বিজন দাস (৪৯)। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (North 24 Parganas)  

    উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)  গুমা এলাকায় রবিবার রাতে দলীয় কর্মীর জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন তৃণমূলের উপ প্রধান। ওই পার্টিতে উপস্থিত ছিলেন ওই এলাকারই জমি ব্যবসায়ী গৌতম দাস। অনুষ্ঠানের মধ্যে দলীয় কর্মী-সমর্থকদের সামনে ওই পার্টিতেই গৌতম দাসের সঙ্গে বচসা হয় উপ প্রধানের। বচসার পরে গৌতম দাস পার্টি ছেড়ে বেরিয়ে যান এবং কিছুক্ষণ পরে তিনি ফিরে আসেন। এরপরেই তিনি ফিরে এসে ফের বিজন দাসের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। এরপরই তাঁর মাথা লক্ষ্য করে গুলি চালানো হয় অভিযোগ। রক্তাক্ত অবস্থায় উপ প্রধান মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তাঁকে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পর উত্তেজিত জনতা জমি ব্যবসায়ী গৌতম দাসের বাড়িতে ভাঙচুর চালায়। এরপরেই অশোকনগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান পুরনো শত্রুতার জেরেই উপ প্রধানকে গুলি করে খুন করেছে। এই ঘটনার পরেই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই গৌতম দাসের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে।

    সাংসদ কী বললেন?

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই গৌতম দাস ২০১৮ সালে একটি ধর্ষণের মামলায় গ্রেফতার হয়েছিলেন। তার বিরুদ্ধে এলাকায় নানান ধরনের অসামাজিক কাজকর্মের অভিযোগ রয়েছে। তিনি এলাকায় জমি কেনা-বেচা এবং সিন্ডিকেটের সঙ্গেও যুক্ত বলে জানা যাচ্ছে। রাতেই বারাসত মেডিক্যাল কলেজে যান বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তিনি বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। দলের জন্য বড় ক্ষতি। বিজন দাস ছাত্র রাজনীতি থেকে শুরু করে যুব রাজনীতি করেছেন। বর্তমানে তিনি উপ প্রধান ছিলেন। তাঁকে যে এইভাবে খুন হতে হল, সেটি অবিশ্বাস্য লাগছে। পুলিশ ইতিমধ্যেই কয়েকজনকে আটক করে তদন্ত শুরু করেছে। দোষীরা অবিলম্বে শাস্তি পাবেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: সন্দেশখালি যেতে বাধা, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ তথ্যসন্ধানী দলের, রাষ্ট্রপতি শাসনের সুপারিশ

    Sandeshkhali: সন্দেশখালি যেতে বাধা, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ তথ্যসন্ধানী দলের, রাষ্ট্রপতি শাসনের সুপারিশ

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার সন্দেশখালি (Sandeshkhali) যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েছিল দিল্লি থেকে আসা তথ্যসন্ধানী দল। কলকাতা পুলিশ ওই দলকে গ্রেফতারও করেছিল। পরে জামিনে মুক্ত হয়ে রবিবার রাতেই পাটনা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এল নরসিংহ রেড্ডির নেতৃত্বাধীন ওই দল সাক্ষাৎ করল রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে। জানা গিয়েছে, সেখানে রাষ্ট্রপতি শাসনের দাবিও জানিয়েছে ওই দল। রাজভবন থেকে বেরিয়ে এসে তাঁরা বলেন, ‘‘মহিলা কমিশন, এসসি কমিশনের মতো আমরাও মনে করি রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিৎ। তবে রাজ্যপাল বিষয়টি দেখছেন। এ রাজ্যে আইনশৃঙ্খলা যে পুরোপুরি বিধ্বস্ত তা মানতেই হবে।’’

    টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় দলকে

    শনিবার বিকেলেই দিল্লি থেকে আসে ছ’সদস্যের ওই তথ্যসন্ধানী দল। রবিবার তাঁরা সন্দেশখালির (Sandeshkhali) উদ্দেশে রওনা হন। ধামাখালি হয়ে সন্দেশখালির পাত্রপাড়া, মাঝেরপাড়া, নতুনপাড়া, নস্করপাড়ায় যাবার পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু ভোজেরহাটেই দলটিকে আটকানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। পুলিশের সঙ্গে তখনই বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। তৃণমূলের নেতা-মন্ত্রীরা অবাধে সেখানে কীর্তন নাচ-গান করতে পারলেও এক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে তাদের যুক্তি দেখানো হয় ১৪৪ ধারার। কিন্তু পুলিশের এমন যুক্তি মানতে রাজি না হওয়ায়, তথ্যসন্ধানী দলের সদস্যদের টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। একপ্রকার বেআইনিভাবেই গ্রেফতার করা হয় তাঁদের।

    ডিজির কাছে রিপোর্ট তলব রাজ্যপালের 

    এর পর রবিবার রাতেই ওই দল সোজা চলে যায় রাজভবনে। গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে দলটি। রাজভবন সূত্রে জানা গিয়েছে, তথ্যসন্ধানী দলের সঙ্গে সাক্ষাতের পরেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল। রাজভবন সূত্রে আরও খবর, এদিন তথ্যসন্ধানী দল রাজ্যপালকে যে চিঠি দিয়েছেন, তাতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, সন্দেশখালিতে (Sandeshkhali) আইনের শাসন একেবারেই নেই। সাধারণ নির্দোষ মানুষকে গ্রেফতার করা হচ্ছে। রাজ্যপালকে এই ঘটনায় হস্তক্ষেপ করার অনুরোধ করা হয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • AIIMS: খুশির খবর, কল্যাণীর বহু প্রতীক্ষিত এইমস-এর উদ্বোধন করলেন মোদি

    AIIMS: খুশির খবর, কল্যাণীর বহু প্রতীক্ষিত এইমস-এর উদ্বোধন করলেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: বহু প্রতীক্ষার অবসান। অবশেষে চালু হল নদিয়ার কল্যাণী এইমস (AIIMS) হাসপাতাল। পূর্ব ভারতের লক্ষ লক্ষ মানুষের চিকিৎসা পরিষেবার অন্যতম প্রতিষ্ঠান হতে চলেছে এই হাসপাতাল। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটের রাজকোট থেকে পশ্চিমবঙ্গের কল্যাণী সহ দেশের মোট পাঁচটি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (এইমস) হাসপাতাল জাতির উদ্দেশ্যে উৎসর্গ করলেন। কল্যাণী এইমস হাসপাতালে আজ থেকেই শুরু হয়ে গেল ইনডোর পরিষেবা। প্রধানমন্ত্রী এদিন কল্যাণী ছাড়াও রাজকোট, মঙ্গলাগিরি, ভাতিন্ডা এবং রাইবেরেলি এইমস হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

    কেন্দ্রীয় মন্ত্রী কী বললেন? (AIIMS)

     কল্যাণী এইমস (AIIMS) হাসপাতালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ ও জলপথ পরিবহণ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, রাজ্যপাল সিভি আনন্দ বোস, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক, সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী জন বার্লা প্রমুখ। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল তাঁর ভাষণে স্বাস্থ্য এবং আয়ুষ মন্ত্রকের সাফল্যের কথা তুলে ধরে বলেন, এ পর্যন্ত সারা দেশ জুড়ে ২৩টি এইমস হাসপাতাল গড়ে তোলা হয়েছে। এই হাসপাতাল থেকে দেশের কোটি কোটি মানুষ পরিষেবা পাচ্ছেন। নতুন পাঁচটি হাসপাতাল থেকে লক্ষ লক্ষ মানুষ পরিষেবা পাবেন।

    রোগীর পরিবারের লোকজনের কী বক্তব্য?

    রাজ্যপাল সিভি আনন্দ বোস কেন্দ্রীয় সরকারের আত্মনির্ভর ভারত, আয়ুষ্মান ভারত, দীক্ষিত ভারতের মাধ্যমে দেশের উন্নয়নের কথা উল্লেখ করেন। ১৭৫৪ কোটি টাকা খরচ করে ১৭৯.৮২ একর জমির ওপর ৯৬০ শয্যার কল্যাণী এইমস (AIIMS) হাসপাতাল গড়ে উঠেছে। ২০২১ সালের ২৭ জানুয়ারি থেকে এই হাসপাতালে আউটডোর পরিষেবা চালু হয়। বর্তমানে ৪৫০টি শয্যার পরিষেবা চালু হচ্ছে। চিকিৎসার পাশাপাশি এখানে মেডিক্যাল ও নার্সিং পড়ানোর ব্যবস্থা রয়েছে। জানা গিয়েছে, আউটডোর বিভাগে পূর্ব ভারতের বিভিন্ন প্রান্ত থেকে হাজার মানুষ এই হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। রোগীর পরিবারের লোকজনের বক্তব্য, ইনডোর পরিষেবা চালু হওয়ার ফলে আর বাইরে যেতে হবে না। কল্যাণীর এই হাসপাতাল থেরে মিলবে উন্নতমানের চিকিৎসা পরিষেবা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Murshidabad: তৃণমূলের যুব নেতাকে এলোপাথাড়ি কোপ, দলীয় কোন্দল প্রকাশ্যে

    Murshidabad: তৃণমূলের যুব নেতাকে এলোপাথাড়ি কোপ, দলীয় কোন্দল প্রকাশ্যে

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের (Murshidabad) রঘুনাথগঞ্জ-২ নম্বর ব্লকের সেকেন্দ্রা এলাকা। বিগত বেশকিছু দিন ধরে সেখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বারবার প্রকাশ্যে এসেছে। রবিবার সকাল গড়াতেই ফের দুই পক্ষের মধ্যে বাধে বচসা। শুরু হয় হাতাহাতি। ঘটনাস্থলে রঘুনাথগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি ইশানুল শেখ যেতেই তাঁকে বেধড়ক মারধর করে দলেরই অন্য গোষ্ঠীর লোকজন। হাঁসুয়া দিয়ে কোপানো হয়। এই ঘটনায় এলাকায় চা়ঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Murshidabad)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৮ই ফেব্রুয়ারি থেকে ১০০ দিনের কাজের টাকা দেওয়ার জন্য সহায়তা কেন্দ্র খোলা হয়েছিল। এদিন তার শেষ দিন। সেখানেই তৃণমূলের দুপক্ষের মধ্যে বচসা বাধে। বিষয়টি জানার পরই যুব তৃণমূলের কার্যকরী সভাপতি ইশানুল শেখ সেখানে যাওয়ার সময় তাঁর ওপর দলের অন্য গোষ্ঠীর লোকজন হামলা চালায়। লাঠি এবং লোহার রড দিয়ে হামলা চালানোর পর ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ (Murshidabad) জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী এলাকা শান্তি আইনশৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় তারজন্য এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। জঙ্গিপুর এসডিপিও প্রবীর মণ্ডলের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় টহল মারছে। অপরদিকে আহত হন দলের বিরুদ্ধ গোষ্ঠীর এক কর্মীও। তাঁকে ইতিমধ্যেই উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বর্তমানে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে ওই এলাকায়।

    তৃণমূলের অ়ঞ্চল সভাপতি কী বললেন?

    তৃণমূলের অঞ্চল সভাপতি মোতাহার হোসেন বলেন, দলের সহায়তা কেন্দ্রে প্রথমদিন থেকে ইশানুল সেখানে ছিলেন। বাড়ি বাড়ি কর্মীদের ডাকেন তিনি। সেই কাজে বাধা দেওয়া হয়। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: ক্ষোভের আগুনে জ্বলছে সন্দেশখালি, হাসি মুখে কীর্তনে মজে দুই মন্ত্রী

    Sandeshkhali: ক্ষোভের আগুনে জ্বলছে সন্দেশখালি, হাসি মুখে কীর্তনে মজে দুই মন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: একদিকে ক্ষোভের আগুনে জ্বলছে সন্দেশখালি (Sandeshkhali), অপর দিকে এলাকা পরিদর্শন করতে গিয়ে রাজ্যের দুই মন্ত্রী কীর্তনে মজেছেন। তৃণমূলের এই মন্ত্রীদের আজ রবিবার পেয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামবাসীরা। পলাতক নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে এলাকার মানুষ গর্জে উঠেছেন। সন্দেশখালি ২ অঞ্চল সভাপতি অজিত মাইতিকে গ্রামবাসীরা হাতে ঝাঁটা নিয়ে তাড়া করেছেন এবং ভয়ে তিনি অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

    হাসি মুখে বাদ্যযন্ত্রে মজে মন্ত্রী পার্থ (Sandeshkhali)

    শনিবারের পর আজ রবিবার নতুন করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালির (Sandeshkhali) বেড়মজুর এলাকা। প্রতিবাদে রাস্তায় নেমেছে এলাকার মানুষ। অন্যদিকে দিল্লি থেকে ফ্যাক্ট ফাইন্ডিং টিম সন্দেশখালি যেতে গেলে ব্যাপক বাধার মুখে পড়ে। রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বোস গতকালের পর আজ ফের সন্দেশখালি পৌঁছান। তাঁদের অন্য মেজাজে দেখা গেল এদিন। গলায় খোল ঝুলিয়ে হাসিমুখে বাদ্যযন্ত্র বাজাতে দেখা গিয়েছে রাজ্যের মন্ত্রী পার্থকে।

    কী বললেন মন্ত্রী?

    রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, “অনেক অভিযোগ প্রশমিত হয়েছে। মানুষের ক্ষোভ অনেক কমে গিয়েছে। মেয়েদের যে অভিযোগগুলি হাইলাইট করা হয়েছিল, তা মিথ্যা। জমি যদি কারও গিয়ে থাকে তাহলে ফেরত পাবেন।” আবার মন্ত্রী সুজিত বোস বলেন, “কার্যত রাজনীতি করতে এইসব কিছু জিইয়ে রাখা হচ্ছে। কিন্তু এই আন্দোলন বেশি দিন এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। কিছু মানুষকে দিয়ে জোর করে এইসব কাজ করানো হচ্ছে। কারা করছে আমরা বুঝতে পারছি। বেড়মজুরে (Sandeshkhali) দাঁড়িয়ে সবটাই দেখলাম।”

    ক্ষুব্ধ মহিলার বক্তব্য

    এই কথার প্রতিবাদে এলাকার (Sandeshkhali) এক মহিলা বলেন, “আমাদের বেলায় আইন, আর ওদের বেলায় আইন নেই। এত অভিযোগ যে শেষ করতে পারবো না। এই ঝাঁটা দিয়ে সব আবর্জনা ঝেঁটিয়ে বিদায় করতে হবে। মা-বোনদের ইজ্জত নিয়ে ইচ্ছে মতো খেলা করছে। শুধু আনন্দ উপভোগ করতে চাইছেন। আমরা কোনও মন্ত্রীকে চাই না। মন্ত্রী কী করে বললেন ঝামেলা নেই! উনি কি ঘুমোচ্ছিলেন?”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: এ যেন অন্য  সন্দেশখালি, বাঁধের গা থেকে উধাও ইট! অভিযুক্ত তৃণমূল নেতা

    Sandeshkhali: এ যেন অন্য সন্দেশখালি, বাঁধের গা থেকে উধাও ইট! অভিযুক্ত তৃণমূল নেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: এ যেন ঠিক আরেক সন্দেশখালির খোঁজ মিলল দক্ষিণ ২৪ পরগনায়। সেখানেও দুর্নীতির অভিযোগে সরব এলাকাবাসী। এলাকার মানুষের অভিযোগ, পুই তেঁতুলতলায় রায়মঙ্গল নদীর বাঁধের গা থেকে উধাও হয়ে যাচ্ছে একের পর এক ইট। রায়মঙ্গলের এক পাশে সন্দেশখালি (Sandeshkhali) এবং অপর পাশে গোসাবা। সেখানে মূলত অভিযোগ, বাঁধের ইট নদীবাঁধকে রক্ষার জন্য ব্যবহার করা হয়েছে। কিন্তু তা কার্যত দিনে দিনে উধাও হয়ে যাচ্ছে। এলাকার মানুষের অভিযোগ, “এলাকায় কালোবাজারি চলছে। প্রকাশ্য দিনেদুপুরে চুরি হচ্ছে ইট।”

    ইট পাচারে অভিযুক্ত তৃণমূল নেতা (Sandeshkhali)

    স্থানীয় (Sandeshkhali) মানুষদের অভিযোগ, এলাকার তৃণমূল নেতা বাঁধের ইট খুলে বিক্রি করছেন। কোনও সময় গ্রামের বাইরে আবার কোনও সময় খোলা বাজারে বিক্রি করে দেওয়া হচ্ছে এই ইট। কার্যত এলাকায় কালোবাজারি চলছে। আর এই কাজের নেতৃত্ব দিচ্ছেন গ্রামের তৃণমূল নেতা নিত্যানন্দ চক্রবর্তী। তিনি আবার এলাকার তৃণমূল নেতা রঞ্জন মণ্ডলের ঘনিষ্ঠ বলেও জানা গিয়েছে। এলাকার বাসিন্দা দেবব্রত মণ্ডল জানিয়েছেন, “রঞ্জনবাবু তো এসেছিলেন এলাকায়, তাঁদের নির্দেশে ইটগুলো তুলে বাজারে বিক্রি করা হচ্ছে। স্থানীয় ক্লাবেও কিছু ইট পাচার করা হয়েছে। আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের মারবে।”

    তৃণমূল নেতার বক্তব্য

    স্থানীয় তৃণমূল নেতা নিত্যান্দ চক্রবর্তী সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, “পঞ্চায়েতের পক্ষ থেকে ওই ইটগুলি রাস্তা নির্মাণের জন্য ব্যবহার করা হয়েছে। কোনও ইট বিক্রি করা হয়নি। সবটাই পাবলিকের কাজে ব্যবহার করা হয়েছে। টাকা নিয়ে ইট দেওয়ার অভিযোগ মিথ্যা।” অপর দিকে রঞ্জন মণ্ডল বলেন, “আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা। বিক্রি যে করা হয়েছে তার প্রমাণ দিতে বলুন। আমি রাজনীতিতে আসার আগে আমার যা সম্পত্তি ছিল আর এখন যা সম্পত্তি হয়েছে সেই বিষয়ে হিসেব নিলেই সব বোঝা যাবে। মানুষের সেবা করা আমার অপরাধ হয়ে গিয়েছে।” অপর দিকে এলাকার বিধায়ক সুব্রত মণ্ডল বলেন, “আমি এমন কোনও খবর পাইনি। এখানে গোষ্ঠী কোন্দলের কোনও বিষয় নেই।”

    তৃণমূলের রাজত্বে মানুষের ক্ষোভে এই পুই তেতুলতলা এখন নতুন এক সন্দেশখালিতে (Sandeshkhali) পরিণত হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: ফের ঝাঁটা হাতে রাস্তায় মহিলারা, তাড়া খেয়ে তৃণমূল নেতা আশ্রয় নিলেন অন্যের বাড়িতে

    Sandeshkhali: ফের ঝাঁটা হাতে রাস্তায় মহিলারা, তাড়া খেয়ে তৃণমূল নেতা আশ্রয় নিলেন অন্যের বাড়িতে

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালি (Sandeshkhali)। ঝাঁটা হাতে রাস্তায় বের হলেন মহিলারা। রবিবারও তৃণমূল নেতাদের ওপর সমস্ত রাগ গিয়ে পড়ল জনতার। বেড়মজুরে তৃণমূলের স্থানীয় নেতা অজিত মাইতিকে তাড়া করেন গ্রামবাসীরা। অজিত দৌড়ে পালিয়ে একজনের বাড়িতে ঢুকে পড়েন। তাড়া করে সেখানে পৌঁছে যান গ্রামবাসীরা। বিক্ষোভকারীদের মধ্যে বেশির ভাগই মহিলা। তাঁদের দাবি, এখনই গ্রেফতার করতে হবে অজিতকে। পরে, পুলিশ গিয়ে উত্তেজিত জনতাতে সামাল দেয়। পরে, তৃণমূল নেতা অজিতকে আটক করে পুলিশ।

    দরজা খুলবেন না, মেরে দেবে, আর্জি তৃণমূল নেতার (Sandeshkhali)

    রাজ্যের দুই মন্ত্রী- সুজিত বসু এবং পার্থ ভৌমিক এলাকাবাসীর কথা শুনবেন বলে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছিল। মূলত রবিবার বেলায় তৃণমূল নেতা অজিত মাইতিকে দেখতে পেতেই খেপে ওঠেন গ্রামবাসীরা। তাঁরা ধাওয়া করেন অজিতকে। অজিত প্রাণ বাঁচাতে দৌড় লাগান। দৌড়ে এক ব্যক্তির বাড়িতে ঢুকে পড়েন তিনি। আর ঢুকেই দরজায় তালা মেরে দেন। এ দিকে ওই বাড়ির লোক তখন বাইরে স্নান করছিলেন। স্নান সেরে ঘরে ঢুকতে গিয়ে তিনি দেখেন, দরজায় তালা! ওই ব্যক্তির দাবি, নিমন্ত্রণ আছে বলে সকাল সকাল স্নান সেরে পোশাক পরতে ঘরে ঢুকতে গিয়ে দেখেন দরজায় তালা! আর ভিতর থেকে। অজিতের আর্তি, “দাদা, দরজা খুলবেন না! ওরা আমাকে মেরে ফেলবে!” অজিতের বক্তব্য, ২০১৯ সালে মারধর করে বিজেপি থেকে তৃণমূলে আনা হয়েছিল। মারধরের নেতৃত্বে ছিলেন সিরাজ ডাক্তার। অজিতের দাবি, মারধরের পর তিনি তৃণমূলে যোগ দেন। যদিও স্থানীয়দের অভিযোগ, অসত্য বলছেন অজিত। তিনি নিজেও জমি দখলে যুক্ত ছিলেন। তাই তাঁকে এখনই গ্রেফতার করতে হবে।

    অজিতকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে

    এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল মন্ত্রী পার্থকে। তিনি বলেন, “কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে। যাঁরা অত্যাচার করেছেন, দল তাঁদের পাশে নেই।” অজিতকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

    ১০০০ হাজার টাকা অনুদান চাই না, গর্জে উঠলেন মহিলারা

     রবিবার সন্দেশখালি (Sandeshkhali) গিয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক ও সুজিত বসু। তাঁদের দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে। একদিকে মন্ত্রীরা যখন সন্দেশখালির এক প্রান্তের ক্ষোভ শান্ত করছেন, সেই সময় ফের মহিলাদের একাংশের অভিযোগে জ্বলেছে বেলমজুর। এক মহিলা বলেন, “শেখ শাহজাহান, সিরাজ ডাক্তার, অজিত মাইতির গ্রেফতারি চাই।” অপরদিকে, আরও একজন রণচণ্ডী রূপ ধারণ করেন। বলেন, “আমাদের চাই না ১০০০ টাকা। আমাদের স্বামীরা খেটে খাওয়াতে পারে। কেন পুলিশ আমাদের বাড়ির ছেলেদের তুলে নিয়ে যাচ্ছে?”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: ‘জেলায় জেলায় শাহজাহান বসিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী’, বিস্ফোরক সুকান্ত

    Sukanta Majumdar: ‘জেলায় জেলায় শাহজাহান বসিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী’, বিস্ফোরক সুকান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: শুধু সন্দেশখালি নয়, জেলায় জেলায় একজন করে শেখ শাহজাহান বসিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  তারা  করে কম্মে খাচ্ছে। মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়েও সন্দেশখালির ঘটনায় নীরব রয়েছেন। মূল অভিযুক্তকে আড়াল করেছেন। মুখ্যমন্ত্রী রাজ্যের মহিলাদের সঙ্গে ছলনা করছেন। রবিবার দিল্লি থেকে বালুরঘাট যাওয়ার পথে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের একথা বলেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

      শাহজাহান গ্রেফতার না হওয়া নিয়ে কী বললেন সুকান্ত? (Sukanta Majumdar)

    সন্দেশখালি ইস্যুতে এদিন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ও পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনায় সরব হন। সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, সন্দেশখালিতে জমি দখল, মহিলাদের ওপর নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আসার পরও পুলিশ মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে এখনও গ্রেফতার করেনি। পুলিশ শেখ শাহজাহানকে গ্রেফতার করবে না। কেননা শেখ শাহজাহানের হয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফাই গেয়েছেন। তিনি হোম মিনিস্টার। তার অধীনে রয়েছে পুলিশ। তাই পুলিশ কীভাবে শেখ শাহজাহানকে গ্রেফতার করবে? তবে, তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিজেপি আন্দোলনের মাধ্যমে শেখ শাহজাহানকে গ্রেফতার করাতে বাধ্য করাবে।

    পুলিশ দেখলে ক্ষেপে যাচ্ছে সন্দেশখালিবাসী

    রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার শাহজাহানকে গ্রেফতার করতে নয়, তাঁর সাম্রাজ্য সামলাতে গিয়েছিলেন। শাহজাহান তাজমহল বানাচ্ছেন। তাই ডিজি গিয়েও শাহজাহানকে গ্রেফতার করতে পারেননি।  বরং পুলিশ দেখলে সন্দেশখালির মানুষ এখন  ক্ষেপে যাচ্ছেন। কেননা এই পুলিশই দিনের পর দিন শাহজাহানদের নিয়ে রেইকি করেছে কবে কোন সুন্দরী মহিলাকে কীভাবে রাতে তুলে আনতে হবে। পুলিশের ওপর এলাকার মানুষের কোনও ভরসা নেই। পুলিশ দেখলেই তারা ক্ষেপে উঠছে। সন্দেশখালির মতো রাজ্যের প্রতিটি জেলাতেই নারীদের ওপর নির্যাতন ও জমি দখল চলছে বলে অভিযোগ করেন সুকান্ত। তিনি বলেন, শিলিগুড়িতেও তৃণমূলের মদতে জমি দখল চলছে। তৃণমূল নেতাদের এই কাজে সহযোগিতা করে বিএলআরও, ডিএম’রা পয়সা পাচ্ছেন। তাই তারা কোনও ব্যবস্থা নিচ্ছেন না। আমরা রাজ্যে ক্ষমতায় এলে বিএলআরও ডিএম’দের জেলে ভরবো।

    ইন্ডিয়া জোট নিয়ে কী বললেন সুকান্ত?

    কোনও জোট করে কংগ্রেস সুবিধা করতে পারবে না বলে জানান বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, জাতীয় রাজনীতিতে কংগ্রেস এখন ডুবন্ত জাহাজ। বেঁচে থাকার  জন্য খড়কুটোর মতো কখনও কংগ্রেস কখনও  সিপিএমকে আঁকড়ে ধরতে চাইছে। কখনও সাপের কখনও ব্যাঙের গালে চুমু খেয়ে কংগ্রেসের লাভ হবে না।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Holi 2024: দোলের দিনেই চন্দ্রগ্রহণ, কখন করবেন হোলির পুজো?

    Holi 2024: দোলের দিনেই চন্দ্রগ্রহণ, কখন করবেন হোলির পুজো?

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৪ সালের দোল পূর্ণিমা পড়েছে সোমবার। দোল পূর্ণিমার তিথি হল গুরুত্বপূর্ণ তিথি। এই দিন শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি। বাড়িতে নিতাই-গৌরাঙ্গের আরাধনা করা হয়। একই সঙ্গে রাধা-কৃষ্ণের বসন্ত রাস পালিত হয়। কেউ কেউ আবার বাড়িতে সত্যনারায়ণের পুজোও করে থাকেন। এই দোল পূর্ণিমার হোলিতেই (Holi 2024) হতে চলেছে চন্দ্রগ্রহণ।

    চন্দ্রগ্রহণের সময় কখন?(Holi 2024)

    দোল পূর্ণিমার দিনে চন্দ্রগ্রহণের সময় শুরু হবে সকাল ১০ টা ২৩ মিনিটে, আর গ্রহণ ছাড়বে বিকেল ৩ টে ০২ মিনিটে। মোট ৪ ঘণ্টা ৩৬ মিনিট সময় ধরে চন্দ্রগ্রহণ চলবে। তবে এই হোলিতে (Holi 2024) গ্রহণ ভারত থেকে দেখা যাবে না। দেখা যাবে উত্তর এবং পূর্ব এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর-দক্ষিণ আমেরিকা থেকে। তবে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের কিছু কিছু জায়গা থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ।

    বাড়িতে কোন সময়ে পুজো করবেন?

    ২৪ ফেব্রুয়ারি শনিবার ছিল মাঘী পূর্ণিমা। এবার পরের ফাল্গুন মাসের পূর্ণিমা হল ২৫ ফেব্রুয়ারি তারিখে। এই দিনেই পড়ছে দোল পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণ। এই গ্রহণের সময় পুজো না করার কথা বলা হয়েছে শাস্ত্রে। তাই হোলিতে (Holi 2024) গ্রহণের সময়কে বাদ করে যে কোনও শুভ কাজ করতে হবে। এই দিন সত্যনারায়ণের পুজো করতে গেলে সন্ধ্যে ৫ টা ৪৫ মিনিট থেকে ৭টা ২১ মিনিটের মধ্যে ব্রতের পুজো করতে হবে।

    কোথায় কোথায় দেখা যাবে গ্রহণ?

    হোলির (Holi 2024) দিন চাঁদের গ্রহণ দেখা যাবে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, রাশিয়া, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল, ইতালি, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম, দক্ষিণ নরওয়ে এবং সুইজারল্যান্ড থেকে। হোলির দহন উৎসব পালন হবে ২৪ মার্চ এবং হোলির রঙের উৎসব পালিত হবে ২৫ মার্চ। হিন্দু শাস্ত্রের পঞ্জিকা অনুসারে পূর্ণিমা লাগবে ২৪ মার্চ সকাল ৯ টা ৫৪ মিনিট আর পূর্ণিমা ছেড়ে যাবে ১২ টা ২৯ মিনিটে। চন্দ্রগ্রহণের দিনেই দোল পূর্ণিমা এবং হোলি পালিত হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Nandigram: সন্দেশখালির আন্দোলনকে সমর্থন নন্দীগ্রামের নির্যাতিতাদের

    Nandigram: সন্দেশখালির আন্দোলনকে সমর্থন নন্দীগ্রামের নির্যাতিতাদের

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালিতে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে গর্জে উঠেছেন নির্যাতিতারা। এই নির্যাতিতাদের পাশে দাঁড়ালেন নন্দীগ্রামের (Nandigram) নির্যাতিতারা। এই লড়াই চেনা ঠেকছে নন্দীগ্রামের রাধারানি আড়ি, কল্পনা মুনিয়ান, হৈমবতী দাসদের। দেড় দশকের ব্যবধানে রাজ্যের দুই প্রান্তের নির্যাতিতাদের স্বর মিলে যাচ্ছে।

    সন্দেশখালির অত্যাচার নিয়ে সরব নন্দীগ্রামের নির্যাতিতারা (Nandigram)

    ২০০৭ সালের ১৪ মার্চ নন্দীগ্রামে (Nandigram) গুলি চালনার পরে রাধারানিকে নির্যাতনের অভিযোগ উঠেছিল সিপিএমের ‘হার্মাদ বাহিনী’র বিরুদ্ধে। দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। পরে ফিরেছেন গোকুলনগরের বাড়িতে। ৬৬ বছরের রাধারানি বলেন, বাড়িতে টিভি নেই। লোকজনের মুখে শুনছি, সন্দেশখালিতে মহিলাদের ওপর অত্যাচার হয়েছে। তবে তারাও আমাদের মতো আন্দোলন করছে জেনে ভাল লাগছে। তবে, কেউ আর আমাদের খোঁজ রাখে না। যা বুঝলাম, যে যখন শাসক,দুর্বৃত্তরা তার ছত্রছায়াতেই থাকে। ২০০৭ সালের নভেম্বরে সোনাচূড়ার কল্পনা মুনিয়ান এবং হৈমবতী দাসকে অপহরণের অভিযোগ উঠেছিল। নিশানায় ছিল সেই ‘হার্মাদ বাহিনী’। পরে স্থানীয়রাই তাঁদের এগরার কাছে উদ্ধার করে। কল্পনাও বলছেন, “এই অত্যাচার মেনে নেওয়া যায় না। অবিলম্বে সন্দেশখালির শাহজাহানদের গ্রেফতার করা উচিত।” কল্পনার বাড়ির কাছেই থাকেন হৈমবতী। তিনি বলেন, “বরাবর শাসকদের লক্ষ্য মহিলারা। বয়স হয়ে গিয়েছে। তবু সন্দেশখালিতে গিয়ে অত্যাচারিত মা- বোনেদের পাশে দাঁড়াতে ইচ্ছে করছে।”

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী দু’দিন আগেই দাবি করেছেন, “দ্বিতীয় নন্দীগ্রাম হতে চলেছে সন্দেশখালি।” একই সুর শোনা গিয়েছে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের গলাতেও।  নন্দীগ্রাম ১ ব্লক তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন, এসবের পিছনে রাজনীতি আছে। সন্দেশখালি আর নন্দীগ্রাম এক নয়।  বিজেপির তমলুক সাংগঠনিক জেলার অন্যতম সাধারণ সম্পাদক মেঘনাদ পাল বলেন,  “নন্দীগ্রামের শহিদ পরিবার থেকে অত্যাচারিত মায়েরাও তৃণমূলের দ্বিচারিতা বুঝে এখন তাদের প্রত্যাখ্যান করেছেন। তাই তাঁদের গায়ের রাজনীতির রং লাগাতে চাইছে তৃণমূল।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share