SIR: এসআইআর-এ গাফিলতি! সাত এইআরও-র পর এবার ৩ মাইক্রো অবজার্ভারকে বরখাস্ত করল নির্বাচন কমিশন

negligence-in-sir-after-seven-aeros-election-commission-dismisses-3-micro-observers

মাধ্যম নিউজ ডেস্ক: এসআইআর-এ (SIR) গাফিলতি! সাত এইআরও-র পর এবার ৩ মাইক্রো অবজার্ভারকে বরখাস্ত করল নির্বাচন কমিশন (Election Commisson)। ভোটের আগে নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন নিয়ে কোনও ভাবেই আপসের রাস্তায় হাঁটছে না। অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে অসাধু উপায়ে ভোটার তালিকা সংশোধনে হস্তক্ষেপ নিয়ে অভিযোগ রয়েছে। ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলায়। নিজের দায়িত্বকে অন্যের হাতে দেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে।

তিনজনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু (SIR)

মুখ্যনির্বাচনী আধিকারিকের (Election Commisson) এক্স হ্যান্ডল থেকে একটি পোস্টে জানা গিয়েছে, কমিশন জেলা থেকে রিপোর্টের ভিত্তিতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনে ভোটার তালিকা সংশোধন করার কাজে আধিকারিকদের নিজ নিজ দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করা উচিত। এই কাজ কোনও ভাবেই অন্যের মাধ্যমে করা যাবে না। মাইক্রো অবজার্ভার হিসেবে নিযুক্ত বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের ম্যানেজার, ইউকো ব্যাঙ্কের সিনিয়র ম্যানেজার এবং ইন্সপেক্টর অফ সেন্ট্রাল ট্যাক্স সিজিএসটি অ্যান্ড সিএক্সকে সাসপেন্ড করা হয়েছে। এই তিনজনের (SIR) বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

অনলাইনে ভোটারের নাম অনলাইনে তোলা হয়নি

অপর দিকে নিবিড় তালিকা সংশোধনের (SIR) শুনানি শেষ হয়ে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত বিপুল সংখ্যক ভোটারের নাম অনলাইনে তোলা হয়নি। সেই সংখ্যাটা প্রায় ১ লক্ষ ১৪ হাজার ৭৭২ জন। এই সমস্ত নথি আপলোড হয়নি বলে সংশ্লিষ্ট ইআরও-দের শোকজ করবে নির্বাচন কমিশন। জেলা ভিত্তিক তথ্যের ভিত্তিতে বলা হয়েছে, কোচবিহারে ১০,৪৭৯, দক্ষিণ দিনাজপুরে ১০২৮৫, উত্তর কলকাতায় ১৫০৩১, উত্তর ২৪ পরগনা ২০৭০৭ নথি এখনও সিস্টেমে তোলা হয়নি। ফলে কাজের গতি এবং রিপোর্টের ভিত্তিতে আরও আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হওয়ার সম্ভাবনা ব্যাপক ভাবে রয়েছে। হাওড়াতেও বাকি ১০,৪৯৯। এছাড়া দার্জিলিং, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় পাঁচ হাজারের বেশি নথি আপলোডের অপেক্ষায়। এই ঘটনার প্রেক্ষিতে ইআরও-এইআরও-দের শোকজ করা হবে বলে সিইও দফতর সূত্রে খবর।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share