Blog

  • Donald Trump: ফের যৌন হেনস্থায় দোষী সাব্যস্ত ট্রাম্প! জরিমানা দিতে হবে প্রায় ৪১ কোটি 

    Donald Trump: ফের যৌন হেনস্থায় দোষী সাব্যস্ত ট্রাম্প! জরিমানা দিতে হবে প্রায় ৪১ কোটি 

    মাধ্যম নিউজ ডেস্ক: বিতর্ক যেন পিছু ছাড়ছে না প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। ফের যৌন হেনস্থার মামলায় দোষী সাব্যস্ত করা হল তাঁকে। একই সঙ্গে ৫০ লক্ষ ডলার জরিমানাও করা হয়েছে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪১ কোটি ৪ লক্ষ ৬০ হাজার টাকা। অভিযোগ, ১৯৯৬ সালে ম্যানহ্যাটানের একটি ডিপার্টমেন্টাল স্টোরে ডোনাল্ড ট্রাম্প ধর্ষণ করেন ৭৯ বছর বয়সী লেখিকা ই.জিন ক্যারোলকে। ২০১৯ সালে লেখিকার প্রকাশিত একটি বইয়ে এমন গুরুতর অভিযোগ আনা হয় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের (Donald Trump) বিরুদ্ধে। তারপরেই আদালতে শুরু হয় মামলা।

    চলতি বছরের এপ্রিল মাসে শুরু হয় এই মামলার শুনানি

    জানা গেছে, চলতি বছরের ২৫ এপ্রিল থেকে এই মামলার শুনানি শুরু হয়। মঙ্গলবার ৯ জন বিচারকের বেঞ্চ এই মামলার রায় ঘোষণা করেন। দোষী সাব্যস্ত হন ট্রাম্প (Donald Trump)। তবে যৌন হেনস্থার পরিপ্রেক্ষিতে এই রায়দান হয়নি বলেই জানা গেছে। মূলত লেখিকার সম্মানহানির ঘটনায় এই রায় দেয় বেঞ্চ। ফৌজদারি আদালতের পরিবর্তে জন আদালতে এই মামলা করেছিলেন লেখিকা। তাই শুধুমাত্র মানহানির ওপরেই এই মামলার রায় দান করে কোর্ট। সেদেশের বিভিন্ন সংবাদ সংস্থা জানাচ্ছে, মঙ্গলবার শুনানি চলাকালী কোর্টে হাজির ছিলেন না ট্রাম্প (Donald Trump)। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

    ট্রাম্পের (Donald Trump) বিরুদ্ধে রয়েছে আরও একটি যৌন কেচ্ছার মামলা

    প্রসঙ্গত, ইতিমধ্যে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে উঠেছে আরও একটি যৌন নির্যাতনের অভিযোগ। এই মামলা বর্তমানে আদালতে বিচারাধীন। অভিযোগ মার্কিন পর্ন তারকা স্টর্মির সঙ্গে ২০০৬ সালে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন ট্রাম্প (Donald Trump)। এবং এই ঘটনা যাতে বাইরে চাউর না হয় সে কারনে ট্রাম্প, ২০১৬ সালে রাষ্ট্রপতি নির্বাচনের আগে তাঁর আইনজীবী মারফত স্টর্মিকে নগদ ১ লক্ষ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন। ইতিমধ্যে এই মামলায় গ্রেফতারও হয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকার আইন অনুযায়ী, যদি সবগুলি মামলায় ট্রাম্প দোষী সাব্যস্ত হন তবে তাঁর ১৩৬  বছরের সাজা হতে পারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Barrackpore: বারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের সঙ্গে সংঘাতে সুরেন্দ্রনাথ কলেজ কর্তৃপক্ষ, কেন জানেন?

    Barrackpore: বারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের সঙ্গে সংঘাতে সুরেন্দ্রনাথ কলেজ কর্তৃপক্ষ, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্পত্তি কর বৃদ্ধি নিয়ে বারাকপুর (Barrackpore) ক্যান্টনমেন্ট বোর্ডের সঙ্গে সুরেন্দ্রনাথ কলেজ কর্তৃপক্ষের বিরোধ চলছিল। এবার তা সংঘাতের আকার নিল। সম্পত্তি কর ইস্যুতে কলেজ কর্তৃপক্ষ নিজেদের অবস্থান স্পষ্ট করল। কোনও আবেদন, নিবেদন নয়, ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মকর্তাদের কাছে লিখিতভাবে কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দিল তারা বর্ধিত সম্পত্তি করের টাকা দিতে পারবে না। বর্তমানে যে এক লক্ষ ১৫ হাজার ৭৬৯ টাকার সম্পত্তিকর দেন তাই দেবে, তার বেশি এক টাকাও তারা দেবে না। ক্যান্টনমেন্ট বোর্ডের সিইও মমতা কানসেকে চিঠি দিয়ে তা জানিয়ে দেওয়া হয়েছে।

    কী নিয়ে বিরোধ?

    ক্যান্টনমেন্ট বোর্ডের পক্ষ থেকে প্রতি তিন বছর অন্তর সম্পত্তি কর ধার্য হয়। তিন বছর আগে সুরেন্দ্রনাথ কলেজের সম্পত্তি কর ছিল ৭৫ হাজার টাকা। তা বেড়ে ১ লক্ষ ১৫ হাজার করা হয়েছিল। বছরে কলেজ কর্তৃপক্ষ সেই করই দিত। এবার সেই সম্পত্তি কর ৭০ গুণ বাড়ানো হয়েছে। এক ধাক্কায় ৭০ লক্ষ টাকা করে প্রতি বছর সম্পত্তি কর দিতে বলা হয়েছে। কয়েকদিন আগেই বারাকপুর (Barrackpore) ক্যান্টনমেন্ট বোর্ডের পক্ষ থেকে নতুন সম্পত্তি কর বৃদ্ধির বিষয়টি জানানো হয়েছে। আর তা দেখেই মাথায় হাত কলেজ কর্তৃপক্ষের।

    কী বললেন সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ?

    ব্যারাকপুর (Barrackpore) রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ মনোজিৎ রায় বলেন, গত চার বছরে কলেজ বিল্ডিং একটুও বাড়ানো হয়নি। কিছু মেন্টেনেন্স এর কাজ করা হয়েছিল। রং করা হয়েছে। আমরা উচ্চ শিক্ষা প্রদান করি। আমাদের মতো প্রতিষ্ঠানে সম্পত্তি কর ধার্য করা উচিত্ নয়। তবুও, ধার্য করা হলে তার একটি নিয়ম থাকা দরকার। তাই সম্পত্তিকর কখনও এক ধাক্কায় বেড়ে ৭০ লক্ষ ৫১ হাজার ৮৫০ টাকা হতে পারে না। বর্তমানে যে টাকা সম্পত্তিকর দেওয়া হচ্ছে, সেই টাকাই দেওয়া হবে। বাড়তি কোনও টাকা দিতে পারবে না কলেজ কর্তৃপক্ষ। অতিরিক্ত সম্পত্তিকর দিতে হলে আমাদের তা ছাত্র-ছাত্রীদের কাছ থেকেই নিতে হবে। স্কুল শিক্ষা দপ্তর তো আমাদের তা দেবে না। ফলে সাড়ে সত্তর লক্ষ টাকা কিছুতেই দেওয়া সম্ভব নয়।

    কী বললেন ক্যান্টনমেন্ট বোর্ডের আধিকারিক?

    কয়েকদিন আগেই ক্যান্টনমেন্ট বোর্ডের পক্ষ থেকে সুরেন্দ্রনাথ কলেজে ৭০ গুণ সম্পত্তিকর বৃদ্ধি করা হয়। বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষ উষ্মা প্রকাশ করতেই ক্যান্টনমেন্ট বোর্ডের তরফে সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষকে ফোন করে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়। ক্যান্টনমেন্ট বোর্ডের ল্য অফিসার দীপক রজ্জক জানান, অধ্যক্ষর সঙ্গে কথা হয়েছে। তার সঙ্গে আলোচনা হবে। তখন কমিয়ে দেওয়া হবে। একটি নিয়ম মেনে সম্পত্তিকরের মূল্যায়ন হয়েছিল। সেই মূল্যায়নের ভিত্তিতে বার্ষিক প্রস্তাবিত সম্পত্তিকর ধার্য হয়েছে। সেই চিঠি পাঠানো হয়েছিল। আলোচনা করে তা ঠিক করা হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Calcutta High Court: ‘দ্য কেরালা স্টোরি’র ওপর নিষেধাজ্ঞা, হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

    Calcutta High Court: ‘দ্য কেরালা স্টোরি’র ওপর নিষেধাজ্ঞা, হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

    মাধ্যম নিউজ ডেস্ক: হিন্দি সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) নিষিদ্ধ করেছে রাজ্য সরকার। সোমবার রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে আদাহ শর্মা অভিনীত ওই ছবির প্রদর্শন বন্ধের নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে ছবি নিষিদ্ধ ঘোষণা করার নির্দেশ দিয়ে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জেরে এবার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। দুটি জনস্বার্থ মামলার একটি দায়ের করেছেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস এবং অন্যটি বিজেপি নেতা দেবদত্ত মাঝি।

    কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের মামলা…

    মামলা দায়ের হয় হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে। মামলাকারীর আইনজীবীর দাবি, এভাবে বিজ্ঞপ্তি জারি করে সিনেমা প্রদর্শন বন্ধ করা যায় না। এই নির্দেশকে বাক স্বাধীনতায় হস্তক্ষেপ বলেও উল্লেখ করেন তিনি। জরুরি ভিত্তিতে মামলার শুনানির আবেদনও জানানো হয়েছে। ‘দ্য কেরালা স্টোরি’ নিষেধাজ্ঞার জের গড়িয়েছে দেশের শীর্ষ আদালত পর্যন্ত। মমতার সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ছবির নির্মাতারা। ১২ মে ওই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। তাঁরা যে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হবেন, সে ইঙ্গিত ছিল-ই। ছবির পরিচালক বিপুল শাহ বলেন, “আমরা এই সিদ্ধান্তের কথা শুনেছি। আইনি পথে পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্তের মোকাবিলা করা হবে।”

    প্রসঙ্গত, ‘দ্য কেরালা স্টোরি’ প্রদর্শনের (Calcutta High Court) নিষেধাজ্ঞার কারণ হিসেবে সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “জাতিগত বিদ্বেষ ও সাম্প্রদায়িক উসকানি দেওয়ার কারণে এই ছবি তৈরি করা হয়েছে। বিজেপির টাকায় বেশ কয়েকজন এই ছবি বানিয়েছেন। তাঁর প্রশ্ন, কেন দ্য কেরালা স্টোরি তৈরি হবে? দ্য কাশ্মীর ফাইল তৈরি হবে? তিনি বলেন, “একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিশানা করতেই এই ছবি তৈরি করা হয়েছে।”

    আরও পড়ুুন: “গীতাঞ্জলির বিকল্প কথাঞ্জলি নয়”, নাম না করে মমতাকে নিশানা শুভেন্দুর

    এদিকে, পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানান সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের সদস্য এবং অভিনেতা বাণী ত্রিপাঠী। তিনি বলেন, “উনি (মুখ্যমন্ত্রী) দর্শকদের গণতান্ত্রিক অধিকার খর্ব করছেন। আর এটা কিন্তু প্রকারান্তরে ছবির ভাগ্য নির্ধারণ (Calcutta High Court) করছে। উনি সেটা করতে পারেন না। আমিও সেটা করতে পারি না। এমনকি এই ছবির প্রযোজকও সেটা পারেন না।” তিনি বলেন, “এটা একমাত্র ঠিক করতে পারেন দর্শকরা। তাঁরাই বলতে পারবেন চিত্র পরিচালক এই ছবির মাধ্যমে যেটা দেখাতে বা বোঝাতে চেয়েছেন, সেটা তাঁদের কাছ পর্যন্ত পৌঁছেছে কিনা।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: আজই ঘূর্ণিঝড়ে পরিণত হবে ‘মোকা’! বুধেও পুড়ছে দক্ষিণবঙ্গ, স্বস্তি কবে থেকে?

    Weather Update: আজই ঘূর্ণিঝড়ে পরিণত হবে ‘মোকা’! বুধেও পুড়ছে দক্ষিণবঙ্গ, স্বস্তি কবে থেকে?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, বুধবার সন্ধ্যায় জন্ম নেবে ঘূর্ণিঝড় ‘মোকা’। আবহাওয়া দফতরের (Weather Update) পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে ঘনিয়ে ওঠা দুর্যোগ এদিন সামুদ্রিক ঘূর্ণিঝড়ে পরিণত  হতে পারে। বৃহস্পতিবার সকালেই এটি শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তবে, সমুদ্রে ঘূর্ণিঝড় তৈরি হলেও গরম থেকে এখনই স্বস্তি পাচ্ছে না রাজ্যবাসী। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

    রাজ্যে শুষ্ক গরম বাতাস

    আলিপুর সূত্রে (Weather Update) জানানো হয়েছে, এই মুহূর্তে রাজ্যে প্রবেশ করছে উত্তর-পশ্চিম দিক থেকে আসা শুষ্ক গরম বাতাস। আর এই গরম বাতাসের কারণেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ চলছে। বুধবার পূর্ব মেদিনীপুর এবং কলকাতা ছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতে তাপপ্রবাহের সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার তাপপ্রবাহ চলবে দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া এবং মুর্শিদাবাদে। যার মধ্যে পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং বাঁকুড়ায় ৩ দিন ধরেই তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে আলিপুরের হাওয়া অফিস। শুক্রবারের আগে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেও জানিয়ে দিয়েছেন আবহবিদরা।

    আরও পড়ুন: নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি! মমতাকে আইনি নোটিস বিবেক অগ্নিহোত্রীর

    শুক্রবার থেকে আবহাওয়া ধীরে ধীরে বদলাবে। কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকবে এবং শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। উপকূলের জেলাগুলিতে হালকা বাতাস ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড় মোখার পরোক্ষ প্রভাব পড়বে বাংলায়। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বাংলা ও ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।  যারা সমুদ্রে রয়েছেন, তাদের বৃহস্পতিবার বিকেলের মধ্যে উপকূলে ফিরতে নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Imran Khan: ইমরানকে গ্রেফতারির জেরে উত্তাল পাকিস্তান, সেনা শিবিরে আগুন

    Imran Khan: ইমরানকে গ্রেফতারির জেরে উত্তাল পাকিস্তান, সেনা শিবিরে আগুন

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) গ্রেফতারির জেরে উত্তাল পাকিস্তান (Pakistan)। বুধবারও চলছে ভাঙচুর, সরকারি দফতর ঘেরাও অভিযান। ইমরান সমর্থকদের রোষানলে পাকিস্তানের সেনাবাহিনীর সদর দফতরও। রাওয়ালপিন্ডির সেনা সদর দফতরের ফটক ভেঙে ভিতরে ঢুকে পড়েন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) দলের কর্মী-সমর্থকরা। কেবল রাওয়ালপিন্ডিই নয়, পেশোয়ারের সেনা শিবির এবং লাহোর, করাচির সেনা নিবাসেও হামলা চালানো হয়। ভাঙচুর করে লাগিয়ে দেওয়া হয় আগুন।

    ইমরানের (Imran Khan) গ্রেফতারির প্রতিবাদ…

    মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে গ্রেফতার হন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সুপ্রিমো। তার পরেই উত্তাল হয়ে ওঠে গোটা পাকিস্তান। মঙ্গলবার রাতে বিক্ষোভ প্রদর্শন খানিকটা স্তিমিত হলেও, বুধবার সকালে ফের শুরু হয়। এদিন স্থানীয় সময় সকাল ৮টা নাগাদ ইসলামাবাদে জড়ো হন পিটিআই কর্মী-সমর্থকরা। ইসলামাবাদে এদিনও জারি রয়েছে ১৪৪ ধারা। ইমরানকে (Imran Khan) মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছে পিটিআই।

    মঙ্গলবার বিকেলেই কোয়েট্টা, করাচি, পেশোয়ার, রাওয়ালপিন্ডি এবং লাহোরে ব্যাপক আন্দোলন হয়। পুলিশ ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় একজনের। কোয়েটায় সেনা ও পিটিআই কর্মী-সমর্থকদের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে।

    আরও পড়ুুন: “গীতাঞ্জলির বিকল্প কথাঞ্জলি নয়”, নাম না করে মমতাকে নিশানা শুভেন্দুর

    পঞ্জাব প্রদেশের ফয়সলাবাদেও সেনা ও ইমরানের সমর্থকদের সংঘর্ষে মৃত্যু হয়েছে দুই যুবকের। কোয়োটায় সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন পাঁচজন। ফয়সলাবাদ, করাচি, পেশোয়ার, রাওয়ালপিন্ড এবং লাহোরেও সংঘর্ষে প্রায় ১৫ জন গুরুতর জখম হয়েছেন। রাওয়ালপিন্ডিতে সেনা হেড কোয়ার্টারের ভিতরে ঢুকে আগুন ধরিয়ে দেন ইমরানের (Imran Khan) দলের সমর্থকরা। খাইবার পাখতুনখাওয়া প্রদেশেও রাস্তা অবরোধ করে বিক্ষোভের পাশাপাশি পেশোয়ারে রেডিও স্টেশনেও আগুন ধরিয়ে দেওয়া হয়। বিক্ষোভকারীদের হঠাতে কোথাও কোথাও কাঁদানে গ্যাসের সেল ছুড়েছে পুলিশ। অশান্তি ঠেকাতে দেশের বিস্তীর্ণ অঞ্চলে বিচ্ছিন্ন করা হয়েছে ইন্টারনেট সংযোগ। তার পরেও অবশ্য থামানো যায়নি অশান্তি।

    নওয়াজ শরিফের বাড়ি ঘেরাও…

    দেশ ছাড়িয়ে অশান্তির আগুন ছড়িয়েছে বিদেশেও। লন্ডনে পাকিস্তানের আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বাড়ি ঘেরাও করে ফেলেছেন ইমরানের সমর্থকরা। কানাডা, আমেরিকায়ও ইমরানকে গ্রেফতারির প্রতিবাদ জানানো হচ্ছে। আমেরিকায় সিএনএনের সদর দফতরের সামনে পাক সরকারের গুন্ডামির প্রতিবাদ জানানো হয়। কানাডায়ও বিরাট জমায়েত থেকে ইমরানকে মুক্তি দেওয়ার দাবি ওঠে।  

    এদিকে, বুধবার ইমরানকে ইসলামাবাদ হাইকোর্টে তোলা হচ্ছে না বলেই সূত্রের খবর। তার বদলে তাঁকে রাখা হয়েছে হেফাজতে। সেখানেই শুনানি হওয়ার কথা। ইমরানকে আপাতত ৪-৫ দিন ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর হেফাজতে রাখা হবে। মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, “আমরা চাই, পাকিস্তানে যে ঘটনাই ঘটুক, তা যেন আইন মেনে ঘটে। সেখানে যেন সংবিধান মেনে সবটা করা হয়। পাশাপাশি, আমরা চাই, সেখানে যেন শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিস্থিতি বজায় থাকে”।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: “গীতাঞ্জলির বিকল্প কথাঞ্জলি নয়”, নাম না করে মমতাকে নিশানা শুভেন্দুর

    Suvendu Adhikari: “গীতাঞ্জলির বিকল্প কথাঞ্জলি নয়”, নাম না করে মমতাকে নিশানা শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: “গীতাঞ্জলির বিকল্প কথাঞ্জলি নয়”। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নাম না করে এই ভাষায়ই আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক বিজেপির (BJP) শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার ২৫ বৈশাখ উপলক্ষে রবীন্দ্র স্মরণের আয়োজন হয়েছিল সায়েন্স সিটি অডিটোরিয়ামে। ওই অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মমতাকে নিশানা করেন শুভেন্দু। তিনি বলেন, এটা শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা। গীতাঞ্জলির বিকল্প কথাঞ্জলি হতে পারে না। এই সাংস্কৃতিক অবক্ষয় থেকে বাংলাকে বাঁচাতে হবে।

    শুভেন্দুর (Suvendu Adhikari) নিশানায় মমতা…

    শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূণ্য হউক পূণ্য হউক পূণ্য হউক হে ভগবান…এর বিকল্প হতে পারে না এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং। এদিকে, মমতাকে নিশানা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। রাজ্যে দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সে প্রসঙ্গে সুকান্ত বলেন, দ্য কেরালা স্টোরি সত্য ঘটনা অবলম্বনে তৈরি একটি সিনেমা। আসলে এই ধরনের ঘটনা বাংলায়ও হয়। তাই মুখ্যমন্ত্রী এই ছবি প্রদর্শন করতে দিচ্ছেন না।

    তাঁর অভিযোগ, বাংলার মেয়ে বাংলাদেশে জেএমবি-র হয়ে টাকা তুলতে গিয়ে ধরা পড়েন। তারপর (Suvendu Adhikari) তাঁকে মগজধোলাই করে, ধর্মান্তর করে বিয়ে করা হয় এবং তাঁকে জেএমবি-র কাজে লাগানো হয়। বিজেপির রাজ্য সভাপতি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এই ধরনের ঘটনা ঘটছে। মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশ দিয়েছেন, কোনও জায়গায় পোস্টার লাগানো চলবে না। জোর করে এই ছবির প্রদর্শন বন্ধ করা হচ্ছে। তিনি বলেন, আসলে আমাদের মুখ্যমন্ত্রী ভোট ব্যাঙ্কের রাজনীতি করছেন।

    আরও পড়ুুন: নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি! মমতাকে আইনি নোটিস বিবেক অগ্নিহোত্রীর

    বিজেপির এই অধ্যাপক নেতা বলেন, বিরোধীরাই তো বলেন, সন্ত্রাসবাদের কোনও সংগঠন হয় না। কেন তাহলে মুখ্যমন্ত্রী সন্ত্রাসবাদীদের সঙ্গে ধর্মকে জড়াচ্ছেন? এর আগেও অনেক দায়িত্ব উনি নিয়েছেন। কিন্তু কোনও দায়িত্ব উনি পালন করেননি। এখন সন্ত্রাসবাদের সঙ্গে ধর্মকে মিশিয়ে রাজনীতি করতে চাইছেন। পঞ্চায়েত নির্বাচনে ফের অশান্তির আশঙ্কা করছেন সুকান্ত। তিনি বলেন, ২০১৮ সালেই পঞ্চায়েত ভোটে ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আবারও পঞ্চায়েত ভোট আসছে। সেখানেও জোর করে ভোট করানোর চেষ্টা হবে। সন্ত্রাসের আবহে ভোট হবে। তিনি বলেন, অভিষেকের নবজোয়ার কর্মসূচি চূড়ান্ত ফ্লপ। গতকালের কর্মসূচিতেও দেখা গিয়েছে চেয়ার ফাঁকা ছিল। তৃণমূলে টাকার বিনিময়ে টিকিট বিলি হয় বলেও অভিযোগ তাঁর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Agitation: পুরসভার গেট বন্ধ করে আন্দোলনে অস্থায়ী কর্মীরা, কেন জানেন?

    Agitation: পুরসভার গেট বন্ধ করে আন্দোলনে অস্থায়ী কর্মীরা, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বেতন ও কাজের দাবি নিয়ে পুরসভার গেটের সামনে হাতে থালা ও কাজের সরঞ্জাম নিয়ে ভেক্টর কন্ট্রোল টিমের বা ভিসিটি-র কর্মীরা বিক্ষোভে (Agitation) ফেটে পড়েন। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পুরসভার সামনে বুধবার সকাল থেকে চলে এই বিক্ষোভ। কাজ বন্ধ রেখেই তাঁরা আন্দোলনে সামিল হন। আন্দোলনের জেরে পুরসভার নাগরিক পরিষেবা ব্যাহত হয়।  তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে কর্মীদের এই বিক্ষোভের (Agitation) ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    কেন এই আন্দোলন (Agitation)?

    আন্দোলনকারীদের বক্তব্য, ২৬ দিন কাজ। আর সঙ্গে প্রতিদিন ২০০ টাকা করে মজুরি পাই। এই শর্তে আমরা সকলে কাজে যোগ দিই। কিন্তু, কাজে যোগ দেওয়ার পর কয়েক মাস ঠিকমতো আমরা হাতে কাজ পাচ্ছিলাম। ২০০ টাকা মজুরিতে কষ্ট হলেও আমরা চালিয়ে নিচ্ছিলাম। এখন বেশিদিন আমাদের কাজ নেই। ফলে, রোজগারও কমে গিয়েছে। এমনিতে মূল্যবৃদ্ধির বাজার। এই অবস্থায় ২০০ টাকা রোজে কাজ করা সম্ভব নয়। তাই, আমাদের দাবি, অবিলম্বে মাসে ২৬ দিনের কাজ সুনিশ্চিত করতে হবে। সঙ্গে মজুরি ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করতে হবে। আমরা এর আগে বহুবার এই দাবি জানিয়েছি। তাতে কাজের কাজ কিছুই হয়নি। তাই, বাধ্য হলে এদিন কাজ বন্ধ রেখে আমরা আন্দোলনে সামিল হয়েছি। অপরদিকে পুরসভার গেটের সামনে পুরসভার অস্থায়ী সাফাই দফতরের কর্মীরা বিক্ষোভে (Agitation)  সামিল হয়েছেন। তাদেরও দাবি, সঠিক সময়ে বেতন দেওয়া হচ্ছে না।

    কী বললেন পুরসভার কাউন্সিলর?

    এই ঘটনায় চরম বিড়ম্ভনায় পড়েছে তৃণমূল পরিচালিত পুরবোর্ড। আন্দোলনের (Agitation) জেরে পুরসভার কাজকর্ম ব্যাহত হয়। পরে, পুরসভার কাউন্সিলর গোবিন্দ দাস ঘটনাস্থলে যান। তিনি বলেন, আমরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছি। তাদের দাবিপূরণ নিয়ে আমরা সচেষ্ট হব। চেয়ারম্যান সহ সমস্ত কাউন্সিলররা বসে ওদের সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jalpaiguri: গরম পড়তেই জলসঙ্কট! বালতি হাতে আন্দোলনে এলাকাবাসী

    Jalpaiguri: গরম পড়তেই জলসঙ্কট! বালতি হাতে আন্দোলনে এলাকাবাসী

    মাধ্যম নিউজ ডেস্ক: তীব্র দাবদাহ। জলস্তর নীচে নেমে গিয়েছে। পাতকুয়ো থেকেও জল উঠছে না।  জলের লাইন অনেকদিন আগেই পৌঁছে গিয়েছে। কিন্তু সেই পাইপ বেয়ে আজও জল পড়েনি।  তীব্র দাবদাহে  জলের জন্য হাহাকার করছেন জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ডাবগ্রাম- ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিস্তীর্ণ  এলাকার মানুষ। আট থেকে আশি, সব বয়সের মানুষ বালতি, ড্রাম, মগ হাতে রাস্তায় নেমে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগরে  দিচ্ছেন।

    কী বললেন স্থানীয় বাসিন্দারা?

    স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, মাঝে দু’দিন মেঘলা আকাশ ও ছিটেফোঁটা বৃষ্টিতে স্বস্তি মিললেও গত সোমবার থেকে আবার তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে। তীব্র তাপদাহে জলের  সঙ্কট চরমে উঠেছে। স্থানীয় বাসিন্দা মায়া দাস, মণি বিশ্বাসদের  অভিযোগ, প্রধানকে বার বার বলেও এই সমস্যার সমাধান হয়নি।  জল নিয়ে তৃণমূল রাজনীতি করছে। সোমবার থেকে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন ডাবগ্রাম-২ গ্রাম পঞ্চায়েতের শান্তিনগরের অরবিন্দ পল্লিসহ বিস্তীর্ণ এলাকার মানুষ।

    কী বললেন বিজেপি নেতৃত্ব?

    বিজেপির ডাবগ্রম – ফুলবাড়ি বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় বলেন, জলপাইগুড়ির (Jalpaiguri) এই এলাকা প্রথম থেকেই তৃণমূলের দখলে রয়েছে।  গত ১০  বছর তৃণমূলের গৌতম দেব এখানকার বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী ছিলেন। কিন্তু এলাকার কোনও উন্নয়ন হয়নি। জলের সঙ্কটের পাশাপাশি রাস্তা, ড্রেন, লাইট নেই। সেকারণেই গত বিধানসভা নির্বাচনে এখানকার মানুষ বিজেপির প্রতি আস্থা রেখেছেন। বিধানসভা নির্বাচনে পরাজয়ের প্রতিশোধ নিতেই তৃণমূল এই এলাকায় কোনও উন্নয়ন করছে না।  তাই কেন্দ্রীয় সরকার জল প্রকল্পের জন্য ঢালাও অর্থ দেওয়ার পরও সেই অর্থে এখন কাজ হচ্ছে না।  এলাকার মানুষকে শিক্ষা দিতে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত এই এলাকার পানীয় জল সহ অন্যান্য উন্নয়নে কোনও নজরই দিচ্ছে না। আগামী লোকসভা নির্বাচনের আগে হয়তো  কিছু কিছু এলাকায় জল সরবরাহ শুরু হবে ভোটের অঙ্ক কষে।

    পানীয় জলের পরিষেবা নিয়ে কী বললেন তৃণমূল প্রধান?

    তৃণমূল পরিচালিত ডাবগ্রাম -২ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুধা সিংহ চট্টোপাধ্যায়ের বলেন, জনস্বাস্থ্য ও কারিগরি দফতরকে আমরা চিঠি দিয়েছি। ২০২৪ এর মধ্যে সব জায়গায় জল পৌঁছে যাবে। প্রধানের এই বক্তব্যে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করেন, বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ায় জল সঙ্কটে রেখে এলাকার মানুষকে বোঝাতে চাইছে তৃণমূলকে ভোট না দিলে সঙ্কট মিটবে না বাড়বে। লোকসভা নির্বাচনের আগে  জল পৌঁছে দিয়ে ভোট নিশ্চিত করতে চাইবে তৃণমূল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mamata Banerjee: নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি! মমতাকে আইনি নোটিস বিবেক অগ্নিহোত্রীর

    Mamata Banerjee: নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি! মমতাকে আইনি নোটিস বিবেক অগ্নিহোত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছিলেন আগেই, এবার মমতাকে আইনি নোটিস পাঠালেন ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’(The Kashmir Files)-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। তাঁর মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিঃশর্ত ক্ষমা চাওয়ারও দাবি জানিয়েছেন পরিচালক।

    নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি

    ‘দ্য কেরালা স্টোরি’ প্রসঙ্গে বলতে গিয়ে ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’ প্রসঙ্গও টেনে আনেন মমতা। একটি বিশেষ সম্প্রদায়কে হেনস্থা করার জন্য তৈরি করা হয়েছে ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’, মন্তব্য করেন তিনি। মমতার এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে সোমবারই সমাজমাধ্যমের পাতায় তোপ দেগেছিলেন বিবেক। মঙ্গলবার মমতাকে আইনি নোটিস পাঠান তিনি। সমাজমাধ্যমের পাতায় সে কথা জানিয়ে বিবেক লেখেন, ‘‘বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সম্পূর্ণ ভুল ও আপত্তিকর মন্তব্যের দ্বারা ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’ ও আমাদের আগামী ছবি ‘দ্য দিল্লি ফাইল্‌স’-এর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন। এই মর্মে আমি, অভিষেক আগরওয়াল ও পল্লবী জোশী তাঁকে আইনি নোটিস পাঠিয়েছি।’’

    পরিচালক বিবেক অগ্নিহোত্রী আরও জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘দ্য কেরালা স্টোরি’, ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাকে ‘ষড়যন্ত্র’ এবং বেশিরভাগ অংশ ‘কাল্পনিক ও পরিকল্পিত’ বলে উল্লেখ করেছেন। এই মন্তব্য তুলে ধরে মুখ্যমন্ত্রীকে পাঠানো আইনি নোটিস পাঠিয়ে বলা হয়েছে, “আপনি একই ট্যুইট করেছেন এবং সিনেমার নাম না নিয়ে বিধানসভায় বিবৃতিও দিয়েছেন। আপনি আরও বলেছেন যে, অশান্তি সৃষ্টির ষড়যন্ত্র করে সিনেমাটি তৈরি করা রয়েছে। আপনিও জনগণকে সিনেমাটি না দেখার আহ্বান জানিয়েছেন।”

    আরও পড়ুন: ‘দ্য কেরালা স্টোরি’ আচমকা না দেখানোয় ক্ষুব্ধ দর্শকরা, হলের সামনে বিক্ষোভে বিজেপি, ধস্তাধস্তি

    মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যে চলচ্চিত্র নির্মাতাদের “সমস্ত কঠোর পরিশ্রম, প্রতিশ্রুতি, সত্যতা” ক্ষতিগ্রস্থ হয়েছে, যা ‘অপূরণীয়’ বলেও দাবি জানিয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তাই এই ধরনের মন্তব্যের সমর্থনে হয় যথার্থ প্রমাণ দেওয়া অথবা মুখ্যমন্ত্রীকে অভিযোগ প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে আইনি নোটিসে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • RBI Recruitment: রিজার্ভ ব্যাঙ্কে প্রচুর কর্মী নিয়োগ! বেতন শুনলে চোখ কপালে উঠবে

    RBI Recruitment: রিজার্ভ ব্যাঙ্কে প্রচুর কর্মী নিয়োগ! বেতন শুনলে চোখ কপালে উঠবে

    মাধ্যম নিউজ ডেস্ক: রিজার্ভ ব্যাঙ্কে নিয়োগের (RBI Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ। শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। বেতন মিলবে লক্ষাধিক টাকা। আবেদন জানাতে হবে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে।

    নিয়োগের খুঁটিনাটি

    কোন পদে নিয়োগ:

    নিয়োগ হবে গ্রেড ‘বি’ অফিসার (জেনারেল), গ্রেড ‘বি’ অফিসার (ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যান্ড পলিসি রিসার্চ) এবং গ্রেড ‘বি’ অফিসার (ডিপার্টমেন্ট অব স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট) পদে

    শূন্যপদের সংখ্যা:

    ২৯১ টি পদে হবে এই নিয়োগ

    নিয়োগস্থল:

    দেশজুড়েই করা হবে নিয়োগ

    শিক্ষাগত যোগ্যতা:

    গ্রেড ‘বি’ অফিসার (জেনারেল) পদের জন্য প্রার্থীদের যে কোনও বিষয়ে গ্র্যাজুয়েশন বা সমতুল টেকনিক্যাল বা পেশাদারি কোর্সে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। যদি যে কোনও বিষয়ে গ্র্যাজুয়েশন বা সমতুল টেকনিক্যাল বা পেশাদারি কোর্সে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকে, তা হলেও আবেদন জানাতে পারবেন প্রার্থীরা

    বয়স সীমা:

    প্রার্থীকে অবশ্যই ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে

    বেতন:

    নিয়োগের পর প্রাথমিক ভাবে মোট মাসিক বেতন হবে ১,১৬,৯১৪ টাকা

    নির্বাচন পদ্ধতি:

    অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে

    আবেদন পদ্ধতি:

    আগ্রহী প্রার্থীদের অনলাইনেই করতে হবে আবেদন। আরবিআই-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করতে হবে আবেদন

    আবেদন শুরুর তারিখ:

    ৯ মে থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া

    আবেদনের শেষ তারিখ:

    ৯ জুন আবেদনের শেষ তারিখ

    কীভাবে করবেন আবেদন?

    প্রথমেই আপনাকে ঢুকতে হবে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট opportunities.rbi.org.in এ

    এরপরে হোম পেজে আপনাকে দেখাবে বর্তমান শূন্যপদ, সেখানে ক্লিক করতে হবে

    এখানে আপনাকে একটি লিংক দেখাবে, অফিসার্স ইন গ্রেড বি

    এই লিংকে ক্লিক করার পরে অ্যাপ্লিকেশন ফর্ম এর লিংক দেখাবে

    এরপরে যাবতীয় তথ্য এবং নথি দিয়ে আবেদন পত্রটি ফিলাপ করতে হবে

    তারপর ফি অনলাইনে জমা দিতে হবে

    সবকিছু সম্পন্ন হওয়ার পরে আপনাকে একটি প্রিন্ট কপি বের করতে হবে

    আবেদন ফি:

    জেনারেল এবং ওবিসি প্রার্থীদের আবেদন ফি ৮৫০ টাকা এবং তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের আবেদন ফি ১০০ টাকা

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share