Tag: imran khan

imran khan

  • Imran Khan: ইমরানের খেলা শেষ, তোপ দাগলেন নওয়াজ কন্যা মারিয়াম

    Imran Khan: ইমরানের খেলা শেষ, তোপ দাগলেন নওয়াজ কন্যা মারিয়াম

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা মারিয়াম নওয়াজের তোপের মুখে পড়লেন ইমরান খান (Imran Khan)। তেহরিক-ই-ইনসাফ এর প্রধান ইমরান খানের উদ্দেশে নওয়াজ কন্যা বলেন, ‘‘আপনার খেলা শেষ।’’ এদিন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে শিয়াল বলেও কটাক্ষ করেছেন মারিয়াম। প্রসঙ্গত, মারিয়াম নওয়াজ হলেন পাকিস্তান মুসলিম লিগ পিএমএল(এন) এর সহ-সভাপতি।

    আরও পড়ুন: একাত্তরে বাংলাদেশের গণহত্যাকে আন্তজার্তিক স্বীকৃতি দিতে ঢাকায় ডাচ টিম

    দলের যুব সম্মেলনে ইমরানকে (Imran Khan) একহাত নেন মারিয়াম

    শনিবার পাকিস্তানের বাহারিতে তাঁর দলের একটি যুব সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানেই উপস্থিত ছিলেন মারিয়াম। পাকিস্তানের বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, সম্প্রতি ইমরানের (Imran Khan) দল তেহরিক-ই-ইনসাফ ছেড়েছেন বেশ কয়েকজন নেতা। সেই ঘটনাকে টেনে এনে ইমরানের উদ্দেশে এই কটাক্ষ করেন মারিয়াম। পাশাপাশি ৯ মে ইমরানের গ্রেফতারিকে কেন্দ্র করে সারা পাকিস্তান জুড়ে যে অশান্তি এবং হিংসার আগুন জ্বলে ওঠে, তারও কড়া নিন্দা করতে শোনা যায় নওয়াজ কন্যাকে। তিনি এদিন আরও বলেন, ‘‘একজন নেতা যখন শিয়ালের মতো হন, তখন তাঁর সঙ্গে কেমন করে মানুষ থাকবে?’’ এরপর পাকিস্তানে হওয়া যাবতীয় হিংসার দায় তিনি ইমরানের উপর চাপিয়ে দিয়ে বলেন, ‘‘পাকিস্তানের হিংসার আসল ষড়যন্ত্রী ইমরান।’’

    চলতি মাসেই ইমরানের (Imran Khan) গ্রেফতারিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়েছিল গোটা পাকিস্তান

    জমি দুর্নীতির অভিযোগে ৯ মে ইমরানের গ্রেফতারির পর সে দেশের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। ইমরানের দলের কর্মী-সমর্থকরা রাস্তায় নেমে গাড়ি জ্বালাতে থাকেন। পাশাপাশি সেনা অফিসারদের বাড়িতেও চলে হামলা। বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বাড়ি ঘেরাও করেও বিক্ষোভ দেখাতে থাকে ইমরানের দল। তাঁর জামিনের দিনেও হিংসা ছড়ায় কোর্ট চত্বরে। সেখানে তাঁর সমর্থকদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে। হিংসায় বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনা সামনে আসে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Imran Khan: ‘‘ইমরান খান সন্ত্রাসবাদীদের চেয়ে কম কিছু নয়’’, তোপ পাক প্রধানমন্ত্রীর

    Imran Khan: ‘‘ইমরান খান সন্ত্রাসবাদীদের চেয়ে কম কিছু নয়’’, তোপ পাক প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘‘ইমরান খান (Imran Khan) এবং তাঁর তেহেরিক-ই-ইনসাফ পার্টি সন্ত্রাসবাদীদের চেয়ে কম কিছু নয়’’, এমনই মত পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের। তিনি বলেন, ‘‘যারা দেশের সম্পত্তির ক্ষতি করেছে, লুট করেছে, সেনা অফিসারদের বাসভবনে হামলা করেছে, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’’ আর্থিক সংকটে ভোগা পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘কয়েক দশক ধরে বহিঃশত্রুরা যা করতে পারেনি, তাই ইমরান খান (Imran Khan) এবং তাঁর দলের কর্মীরা করে দেখিয়েছে।’’ দেশ জুড়ে এই হিংসা যারা ছড়িয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে আইন এবং সংবিধান অনুযায়ী।’’ প্রসঙ্গত, চলতি মাসের ৯ তারিখ জমি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে। তারপরেই দেশজুড়ে ছড়িয়ে পড়ে ব্যাপক অশান্তি, হিংসায় অগ্নিগর্ভ হয়ে ওঠে পাকিস্তান। বাদ যায়নি পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বাড়িও। তাঁর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন তেহেরিক-ই-ইনসাফের সদস্যরা। দেশজুড়ে চলা এই হিংসার ঘটনায় ১৫ জনেরও বেশি নিহত হন। কোনও কোনও জায়গাতে কারফিউ অবধি জারি করতে হয় পাকিস্তান সরকারকে। সে দেশের সেনা আধিকারিকদের বাসভবনেও হামলা চালায় তেহেরিক-ই-ইনসাফের সদস্যরা।

    শুক্রবার রাতে জামিন পান ইমরান (Imran Khan)

    শুক্রবার রাতে জামিন পান ইমরান খান। তাঁর জামিনের দিনেও হিংসা ছড়ায় ইসলামাবাদ হাইকোর্ট চত্বরে। তেহরিক-ই-ইনসাফের সদস্যদের বিরুদ্ধে গুলি চালনার অভিযোগ আনে পুলিশ। এরকম অবস্থায় পাকিস্তানের মন্ত্রিসভার বৈঠকে শেহবাজ শরিফকে দেশে জরুরি অবস্থা জারি করারও পরামর্শ দেওয়া হয়। ইমরানের জামিনের পর শেহবাজ সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। জানা গিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন, যারা হিংসা ছড়িয়েছে তাদের প্রত্যেককে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে।

    এদিন শেহবাজ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘পাকিস্তানের সেনা এই সমস্ত হিংসাত্মক কার্যকলাপকে সমর্থন করবে না এবং যারা এই ধরনের অশান্তির আগুন দেশে ছড়াবে, তাদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Imran Khan: দেশ দেউলিয়া হলে কী হবে! ইমরানের কপ্টার চড়ার খরচ ১০০ কোটি

    Imran Khan: দেশ দেউলিয়া হলে কী হবে! ইমরানের কপ্টার চড়ার খরচ ১০০ কোটি

    মাধ্যম নিউজ ডেস্ক: আর্থিক দেউলিয়ার মুখে পাকিস্তান, কয়েকদিন আগেই তেল সংস্থাগুলিকে টাকা না দিতে পারার কারনে সেদেশে পেট্রোল পাম্পগুলি বন্ধ হতে বসেছিল। ঠিক এমন সময়ই উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। একটি রিপোর্টে দেখা যাচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) হেলিকপ্টার চড়ার জন্য খরচ হয়েছে ১০০ কোটি টাকা। ইমরান খান যখন প্রধানমন্ত্রী ছিলেন সেসময় এই বিপুল অর্থ ব্যয় করা হত পাক কোষাগার থেকে। একটি পাক সংবাদমাধ্যমের প্রতিবেদনে ছাপা হয়েছে,  ইমরানের এই হেলিকপ্টার ভ্রমণে বিপুল পরিমাণ খরচ নিয়ে ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে বর্তমানের শাহবাজ শেরিফ সরকার। ওই পাক সংবাদ মাধ্যম দাবি করেছে, ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ইমরানের (Imran Khan) হেলিকপ্টার ভ্রমণের জন্য খরচ হয়েছে ১০০ কোটি টাকা। 

    আরও নানা অভিযোগ রয়েছে ইমরানের (Imran Khan) বিরুদ্ধে

    গতবছরে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ইমরান খান (Imran Khan) সম্পর্কে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসতে শুরু করেছে। কয়েকদিন আগেই অভিযোগ উঠেছে, প্রধানমন্ত্রী হিসেবে উপহার পাওয়া একটি নেকলেস ১৮ কোটি টাকায় বিক্রি করেছিলেন পাকিস্তান তেহরিক-ই ইনসাফ পার্টির প্রধান ইমরান খান। গত বছর এপ্রিল মাসে আরও এক মারাত্মক অভিযোগ ওঠে ইমরানের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী থাকাকালীন ইমরান ইসলামাবাদের নিজের বাড়ি থেকে প্রধানমন্ত্রী দপ্তরে যেতেন কপ্টারে চড়ে। আর তার জন্য সে দেশের কোষাগার থেকে খরচ হয়েছে কোটি কোটি টাকা। এই অভিযোগ এনেছিলেন পাকিস্তানের নতুন অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল। শুধু তাই নয়। সরকারি তহবিল থেকে ইমরান খান (Imran Khan) নিজের দিয়েছিলেন দলকে আড়াই কোটির সাহায্য।

    বর্তমানে পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি  খুবই খারাপ। পাক অর্থনীতির দেউলিয়া হওয়ার সম্ভাবনা প্রবল। একটি মার্কিন সংস্থার রিপোর্টে বলা হয়েছে যে বর্তমানে পাকিস্তানে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার কমে দাঁড়িয়েছে, ভারতীয় মুদ্রায় ৪০০ কোটি টাকা, গত বেশ কয়েক মাসের মধ্যে এটাই সর্বনিম্ন। জানা যাচ্ছে, বেহাল অর্থনীতিকে ঠিক করতে সরকারি কর্মচারিদের বেতনের ১০ শতাংশ কাটার সিদ্ধান্ত নিতে চলেছে পাক সরকার। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  • Imran Khan: পাকিস্তানে আস্থা ভোট শীঘ্রই! ইমরান খানের দাবি ঘিরে চাঞ্চল্য

    Imran Khan: পাকিস্তানে আস্থা ভোট শীঘ্রই! ইমরান খানের দাবি ঘিরে চাঞ্চল্য

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) দাবি করলেন যে সে দেশের রাষ্ট্রপতি খুব তাড়াতাড়ি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আস্থা ভোটে অংশগ্রহণ করার অনুরোধ করবেন।

    আরও পড়ুন: চরম অর্থনৈতিক সংকটে পাকিস্তান, লাগামছাড়া নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম

    কেন এমন কথা বললেন ইমরান খান (Imran Khan)  

    প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)  এদিন আরও বলেন, “শাহবাজ শরীফ আমাদের পাঞ্জাবে আস্থা ভোটে অংশগ্রহণ করিয়েছেন। এখন তিনি নিজে পরীক্ষা দিন যে পার্লামেন্টে তাঁর সত্যিকারের সংখ্যাগরিষ্ঠতা আছে কী নেই! 
    লাহোরের একটি জাতীয় নিউজ চ্যানেলের দপ্তরে শনিবার সন্ধ্যায় একটি সাক্ষাৎকারে ইমরান খান (Imran Khan)  এই মন্তব্য করেন।
    এদিন সাক্ষাৎকারে ইমরান খান (Imran Khan)  বলেন প্রথমে শাহবাজকে আস্থা ভোটের জন্য আহ্বান জানানো হবে! তারপরে আমাদের আর কী কী পরিকল্পনা রয়েছে সেগুলি বলব আমরা।

    বেজিংয়ের মিথ্যা ফাঁস! উপগ্রহ চিত্রে ধরা পড়ল চিনের বেলাগাম করোনা পরিস্থিতি

    প্রসঙ্গত উল্লেখ্য যে শাহবাজ সরকার দাঁড়িয়ে রয়েছে কোনওরকমে। ফেডারেল জোটে সামান্য সংখ্যাগরিষ্ঠতায় টিকে আছে এই সরকার। সংসদে সে দেশের পার্লামেন্টে MQM-P দলের যে সাতজন সদস্য আছে যদি তারা পদত্যাগ করার সিদ্ধান্ত নেয়, তাহলে শাহবাগ সরকার আর কোনওভাবে টিকে থাকতে পারবে না বলেই বিভিন্ন মহল জানাচ্ছে। এটা খুব ভালোভাবেই জানেন ইমরান খান।

    আরও পড়ুন: এবার প্রাণঘাতী হামলার শিকার ইমরান, অতীতেও হয়েছে এই পাক রাষ্ট্রনেতাদের ওপর
    গত বছরে এপ্রিল মাসে অনাস্থা ভোটের মাধ্যমেই ইমরান খানকে (Imran Khan)  ক্ষমতা থেকে সরানো হয়েছিল। কয়েকদিন আগে পাঞ্জাবের গভর্নর বালিগুর রহমান সেখানকার মুখ্যমন্ত্রী চৌধুরী পারভেজ এলাহীকে আস্থা ভোটে অংশগ্রহণ করান। এই আস্থা ভোটের পরেই শনিবার সন্ধ্যায় বিধানসভা ভেঙে দেওয়া হয়।

    আরও পড়ুন: করোনায় মৃত্যু মিছিল! চিনে ৩৫ দিনে কোভিডে মৃতের সংখ্যা প্রায় ৬০ হাজার

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Pakistan Election: পাক নির্বাচনে সর্বাধিক আসন নির্দলদের! সরকার গড়তে হাত মেলালেন শরিফ-ভুট্টো

    Pakistan Election: পাক নির্বাচনে সর্বাধিক আসন নির্দলদের! সরকার গড়তে হাত মেলালেন শরিফ-ভুট্টো

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের চলছে ভোট গণনা (Pakistan Election)। ফলাফল এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। এরই মধ্যে নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ এবং বিলাবল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি হাত মেলানোর কথা ঘোষণা করল। শুক্রবার রাতেই বিলাবলের বাবা আসিফ আলি জারদারি এবং নওয়াজ শরিফ দুজনে বৈঠকে বসেছিলেন। শনিবার দুপুরেই দু’দল ভোট পরবর্তী জোটের আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে।

    কোন দল কত আসন পেল?

    পাকিস্তানে (Pakistan Election) মোট আসন রয়েছে ৩৩৬টি কিন্তু তার মধ্যে ৭০টি আসন ধর্মীয় সংখ্যালঘু এবং মহিলাদের জন্য সংরক্ষিত। ওই আসনগুলির ফলাফল সরকার গঠনে কোনও ভূমিকা নেয় না। তাই ভোট হওয়ার কথা ২৬৬ আসনে। একজন প্রার্থীর মৃত্যু হওয়াতে ভোট গণনা চলছে ২৬৫ আসনে। সেই অনুপাতে জাদু সংখ্যা হল ১৩৩। প্রতিবেদন লেখা পর্যন্ত জানা গিয়েছে,পাকিস্তানের মুসলিম লিগ ৭১ আসনে জিতেছে। অন্যদিকে পাকিস্তান পিপলস পার্টি ৫৩টি আসনে জিতেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দলকে চলতি বছরে নির্বাচনের প্রতীকে লড়তে দেয়নি নির্বাচন কমিশন। ৯১টি আসনের জয়ী হয়েছে জেলবন্দি প্রাক্তন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কের দল তেহরিক-ই-ইনসাফ সমর্থিত নির্দল প্রার্থীরা। অন্যান্যরা ৩৫টি আসনে জয়ী হয়েছে বলে জানা গিয়েছে।

    শুভেচ্ছা জানাল পাক সেনা

    পাকিস্তানের সাধারণ নির্বাচনের (Pakistan Election) ফলাফল প্রায় সামনে চলে এসেছে। এরকম অবস্থায় সে দেশের সেনা প্রধান জেনারেল মুনির পাকিস্তানের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। নিজের বিবৃতিতে তিনি বলেন যে পাকিস্তানকে কট্টরপন্থা এবং বিশৃঙ্খলা রাজনীতি থেকে সরে আসতে হবে। পাকিস্তানের রাজনীতিতে সে দেশের সেনাবাহিনীর ভূমিকা সবাই জানে। বলা হয় যে গত বছর ইমরান খানের জয়ে সেদেশের সেনাবাহিনীর হাত ছিল। পরে সে দেশে গোয়েন্দা দফতরের প্রধান পদে নিয়োগের জন্য সেনাবাহিনীর সঙ্গে মতবিরোধ সামনে আসে ইমরান খানের। তারপরই নাকি পদ খোয়াতে হয় ইমরানকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Pakistan Election: সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও তাঁর দল জিতেছে ভোটে, দাবি নওয়াজ শরিফের

    Pakistan Election: সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও তাঁর দল জিতেছে ভোটে, দাবি নওয়াজ শরিফের

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের সাধারণ নির্বাচনে (Pakistan Election) নিজের দলের জয়ের দাবি করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। শুক্রবার রাতে তিনি দাবি করেন, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) নির্বাচনে সবচেয়ে বড় দল হিসাবে অলিখিত স্বীকৃতি পেয়ে গিয়েছে। শরিফ আরও জানিয়েছেন, দেশে জোট সরকার গড়তে সমমনস্ক দলগুলির সঙ্গে আলোচনাও শুরু করে দিতে চান। শেষ খবর পাওয়া পর্যন্ত সেই আলোচনা নাকি শুরুও হয়ে গিয়েছে। শরিফের দলের তরফে শাহবাজ শরিফ পিপিপির আসিফ আলি জারদারি এবং জামিয়াত উলেমা-এ-ইসলাম (এফ)-এর মৌলানা ফজলুর রহমানের সঙ্গে বৈঠক করছেন বলেও শোনা গিয়েছে।

    মোট আসন ২৬৬, কে কতগুলি পেল

    প্রসঙ্গত, পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে মোট ২৬৬টি আসন রয়েছে। আরও ৭০টি আসন ধর্মীয় সংখ্যালঘু ও মহিলাদের জন্য সংরক্ষিত। সেগুলি সরকার নির্ধারণে কোনও ভূমিকা পালন করে না। সরকার গড়ার জন্য দরকার ন্যূনতম ১৩৩টি আসন। যদিও এখনও পর্যন্ত  জয়ের দাবি করা নওয়াজ শরিফ, তাঁর দল কতগুলি আসন পেয়েছে সেই সংখ্যা জানাতে পারেননি। ভারতীয় সময় রাত সাড়ে ৯টায় শরিফের দল পিএমএল-এন ৪৩টি আসনে জয়লাভ করেছে বলে জানা গিয়েছে। বিলাবল ভুট্টোর পাকিস্তান (Pakistan Election) পিপ্‌লস পার্টি বা পিপিপি পেয়েছে ৩৬টি আসন। তবে সকলকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ইমরানের দল পিটিআই সমর্থক নির্দল প্রার্থীরা। রাত সাড়ে ৯টায় পাকিস্তানের নির্দল প্রার্থীরা ৬২টি আসনে জয়লাভ করেছেন।

    দলগতভাবে এগিয়ে শরিফ 

    পাকিস্তানের ভোট (Pakistan Election) বিশেষজ্ঞরা বলছেন, শরিফের দাবি ঠিকই রয়েছে। বস্তুত, শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ দলগত ভাবে সবচেয়ে বেশি আসন পেয়েছে। তার কারণ  ইমরান সমর্থিত নির্দল প্রার্থীরা কেউই দলীয় প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। ফলে, দলগত ভাবে পিএমএল-এন পাকিস্তানের সবচেয়ে বড় দল। ভোট বিশেষজ্ঞরা জানিয়েছেন, সেদেশে ত্রিশঙ্কু সরকার তৈরি হতে চলেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Imran Khan: এবার তোষাখানা মামলায় ১৪ বছরের জেলের সাজা হল সস্ত্রীক ইমরান খানের

    Imran Khan: এবার তোষাখানা মামলায় ১৪ বছরের জেলের সাজা হল সস্ত্রীক ইমরান খানের

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার পাকিস্তানের বিশেষ আদালত প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) গোপন তথ্য পাচারের অভিযোগে ১০ বছরের কারাবাসের  সাজা ঘোষণা করেছিল। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ওই একই আদালত এবার ইমরান খানকে সস্ত্রীক ১৪ বছরের কারাদণ্ডের সাজা শোনাল। জানা গিয়েছে, তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে। ওই একই সাজা শোনানো হয়েছে ইমরানের স্ত্রী বুশরা বিবিকেও। এর পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছে আগামী ১০ বছরের জন্য কোনও সরকারি পদে বসতে পারবেন না ইমরান খান অথবা বুশরা বিবি। পাকিস্তানি মুদ্রায় তাঁদেরকে ৭৯ কোটি টাকা জরিমানাও করা হয়েছে।

    ২০২২ সালে প্রধানমন্ত্রী পদ থেকে অপসারিত হন ইমরান

    প্রসঙ্গত, ২০২২ সালের এপ্রিল মাসেই দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী পদ চলে যায় ইমরান খানের (Imran Khan)। ক্ষমতা হারানোর পরেই দুবাইয়ের এক ব্যবসায়ী দাবি করেন, বিদেশ থেকে ইমরান খান যে উপহার পেয়েছিলেন সেই উপহার তিনি কুড়ি লাখ টাকায় কিনে নিয়েছিলেন। জানা গিয়েছে, ২০১৯ সালে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ যখন পাকিস্তানের মসনদে ছিল, তখনই সৌদি আরবের রাজা মহম্মদ বিন সুলেমন ইমরানকে ওই বহুমূল্য ঘড়ি উপহার হিসেবে দেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের নির্বাচন কমিশন পাঁচ বছরের জন্য নির্বাচনী যে কোনও প্রক্রিয়ায় ইমরান খানকে (Imran Khan) নির্বাসন দেয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ২০২২ সালের অক্টোবর মাসে ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন ইমরান। কিন্তু সেখানে তাঁর আবেদন খারিজ হয়।

    ২০২৩ সালের ৫ অগাস্ট দোষী সাব্যস্থ হন ইমরান

    ২০২৩ সালের ৫ অগাস্ট ইসলামাবাদ কোর্ট দোষী সাব্যস্ত করে ইমরান খানকে। তারপরেই ইমরান খান (Imran Khan) গ্রেফতার হন তখন থেকেই জেলে রয়েছেন তিনি। প্রসঙ্গত, পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা বর্তমানে চলছে। গতকালই গোপন তথ্য পাচারের যে অভিযোগে ১০ বছরের কারাদণ্ড ঘোষণা হয়েছে ইমরানের সেখানে একইসঙ্গে দোষী সাব্যস্ত করা হয়েছে একদা তাঁর সরকারের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকেও। এতদিন পর্যন্ত পাকিস্তানের অ্যাটাক ডিস্ট্রিক্ট জেলে বন্দি ছিলেন ইমরান খান। গত ডিসেম্বর মাসে সুপ্রিম কোর্ট ইমরান খান এবং কুরেশিকে জামিন দিয়েছিল কিন্তু একাধিক মামলা চলায় জেলেই ছিলেন ইমরান খান।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Pakistan General Polls: প্রতীক ফিরে পেল ইমরানের দল, ক্রিকেট ব্যাট চিহ্নেই লড়বে পিটিআই

    Pakistan General Polls: প্রতীক ফিরে পেল ইমরানের দল, ক্রিকেট ব্যাট চিহ্নেই লড়বে পিটিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: একটি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে মিলেছিল মুক্তি। এবার হাইকোর্টের নির্দেশে ‘ক্রিকেট ব্যাট’ প্রতীক ফিরে পেল পাকিস্তানের (Pakistan General Polls) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল। জেলবন্দি হওয়ার পর পাকিস্তানের নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি ব্যাট প্রতীকে প্রার্থী দিতে পারবে না।

    কমিশনের সিদ্ধান্ত অসাংবিধানিক

    কমিশনের সেই সিদ্ধান্তকে বুধবার অসাংবিধানিক আখ্যা দিল পাকিস্তানের পেশোয়ার হাইকোর্ট। সেই সঙ্গে জানিয়ে দিল, ক্রিকেট ব্যাট চিহ্নেই লড়তে পারবেন ইমরান খানের দলের প্রার্থীরা। প্রসঙ্গত, ক্রিকেট ব্যাট চিহ্নে নির্বাচনে লড়তে চেয়ে পাক সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ইমরানের দল। এদিনই সেই মামলা প্রত্যাহারও করা হয়েছিল। তার পরে পরেই প্রতীক ফিরে পেল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি।

    আদালতে পিটিআই

    তোষাখানা (Pakistan General Polls) মামলায় গ্রেফতার হন ইমরান। বন্দি হন জেলে। তারপর ২২ ডিসেম্বর পাক নির্বাচন কমিশন জানিয়ে দেয়, ক্রিকেট ব্যাট প্রতীকে লড়তে পারবে না ইমরানের দল। পাকিস্তানে সাধারণ নির্বাচন হওয়ার কথা ৮ ফেব্রুয়ারি। এর পরেই আদালতের দ্বারস্থ হন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির ভোট ম্যানেজাররা। এদিন পেশোয়ার হাইকোর্টের বিচারপতি ইজাজ আনোয়ার ও বিচারপতি আরশাদ আলির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ভুল। ক্রিকেট ব্যাট প্রতীকেই আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রার্থীরা।

    আরও পড়ুুন: মলদ্বীপে বাড়তে পারে মৌলবাদ, জঙ্গি কার্যকলাপ, মাদক পাচার, বলছেন গোয়েন্দারা

    মঙ্গলবারই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির তরফে আইনজীবী আলি জাফর আদালতে বলেছিলেন, “নির্বাচন কমিশন কেবল নির্বাচনে নজরদারি করতে পারে। কোনও রাজনৈতিক দলের প্রতীক কেড়ে নেওয়ার ক্ষমতা তার নেই।” প্রায় পাঁচ ঘণ্টা ধরে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির আইনজীবীর সঙ্গে নির্বাচন কমিশনের আইনজীবীর সওয়াল-যুদ্ধ চলে। দু’ পক্ষের সওয়াল জবাব শুনে আদালত জানিয়ে দেয়, ক্রিকেট ব্যাট প্রতীকেই লড়বে পিটিআই। আদালতের রায়ের পর পিটিআইয়ের মুখপাত্র জাফর বলেন, “এবার আর নির্বাচনে জয় থেকে পিটিআইকে কেউ আটকাতে পারবে না।” আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন পিটিআই সেনেটরও। তিনি বলেন, “আদালত পিটিআইকে ক্রিকেট ব্যাট প্রতীক ফিরিয়ে দিয়েছে। এতে আমরা খুশি (Pakistan General Polls)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Pakistan Election 2024: কাড়া হল প্রতীক! তাও জনমত সমীক্ষায় পাক জনতার পছন্দ ইমরানের দলই

    Pakistan Election 2024: কাড়া হল প্রতীক! তাও জনমত সমীক্ষায় পাক জনতার পছন্দ ইমরানের দলই

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তান নির্বাচন (Pakistan Election 2024) কমিশন মনোনয়ন বাতিল করায় পার্লামেন্টের আসন্ন নির্বাচনে লড়তে পারবেন না প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এমনকী পাকিস্তানের বিশ্বজয়ী ক্রিকেট অধিনায়কের দলের নির্বাচনী প্রতীক ‘ব্যাট’ও কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু পাকিস্তানে ভোটের আগে জনমত সমীক্ষায় এখনও এগিয়ে রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) দল  পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। 

    পছন্দের দল পিটিআই

    কয়েক মাস আগে আমেরিকার একটি জনমত সমীক্ষা সংস্থা পাকিস্তানের (Pakistan Election 2024) বিভিন্ন রাজনৈতিক দল এবং নেতাদের জনপ্রিয়তা নিয়ে একটি সমীক্ষা করেছিল। তার ফল বলছে, ৩৮ শতাংশ পাকিস্তানি ভোটদাতার পছন্দের দল পিটিআই। প্রাক্তন দুই প্রধানমন্ত্রী নওয়াজ ও শাহবাজ শরিফের দল ‘পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন)-এর প্রতি সমর্থন জানিয়েছেন ১৮ শতাংশ পাক ভোটদাতা। এ ছাড়া নিহত প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর দল ‘পাকিস্তান পিপলস পার্টি’ (পিপিপি) ১৫ শতাংশ, তেহরিক-ই-লব্বাইক পাকিস্তান (টিএলপি) ১০ শতাংশ, জামাতে ইসলামি (জেআই) ৯ শতাংশ এবং মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি)-র প্রতি ৬ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে বলে ওই জনমত সমীক্ষায় জানা গিয়েছে। ওই সমীক্ষায় ‘পছন্দের প্রধানমন্ত্রী’ হিসাবে ৬০ শতাংশ ভোটার ইমরানের (Imran Khan) নাম করেছিলেন। 

    আরও পড়ুন: ভোটে লড়তে পারবেন না ইমরান! প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর মনোনয়ন বাতিল কমিশনের

    পিটিআই-এর প্রতীক নিয়ে সমস্যা

    ওএসএ মামলার কারণে  ইমরান জেলে থাকলেও তাঁর দল পিটিআই ভোটে অংশ নেবে বলে সিদ্ধান্ত নিয়েছিল নভেম্বরে। কিন্তু  পিটিআইয়ের সাংগঠনিক বিধি মেনে ইমরানের উত্তরসূরি নির্বাচন হয়নি। এই যুক্তি দেখিয়ে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর নির্বাচনী প্রতীক ‘ব্যাট’ কেড়ে নেওয়ার বিষয়ে ‘ইলেকশন কমিশন অব পাকিস্তান’ (ইসিপি) যে পদক্ষেপ করেছিল, বুধবার পেশোয়ার হাইকোর্ট তা পুনর্বহাল করেছে। এর ফলে আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচনের আগে বড় ধাক্কা খেল প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Imran Khan: ভোটে লড়তে পারবেন না ইমরান! প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর মনোনয়ন বাতিল কমিশনের

    Imran Khan: ভোটে লড়তে পারবেন না ইমরান! প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর মনোনয়ন বাতিল কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) দাখিল করা দু’টি মনোনয়নপত্র বাতিল করে দিল নির্বাচন কমিশন। এর ফলে নির্বাচনে (Pakistan General Election 2024) ব্যাকফুটে চলে গেল  পাকিস্তান-তেহরিক-ই ইনসাফ (পিটিআই) পার্টি। মরানের মনোনয়ন বাতিলকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ বলেছে তাঁর দল পিটিআই। ইমরানের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে দল নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে পারে বলে ইঙ্গিত।

    মনোনয়ন বাতিল

    পাক পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির আসন্ন নির্বাচনের (Pakistan General Election 2024) প্রার্থী হিসাবে ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান লাহোরের এনএ–১২২ এবং মিয়াঁওয়ালির এনএ–৮৯ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।শনিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই মনোনয়নপত্র অবৈধ বলে জানানো হয়েছে। পাক নির্বাচন কমিশন জানিয়েছে, যে দু’টি কেন্দ্র থেকে ইমরান খান মনোনয়নপত্র জমা দিয়েছেন, সেখানকার বৈধ ভোটার নন তিনি। এছাড়া, বর্তমানে দুর্নীতি মামলায় জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী। জেলবন্দি কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার নেই। সমস্ত কিছু খতিয়ে দেখার পর তাঁর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন। 

    আরও পড়ুন: ৬ মাস জেল! শ্রম আইনে দোষী সাব্যস্ত নোবেলজয়ী মহম্মদ ইউনুস

    পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত

    এ প্রসঙ্গে ইমরানের (Imran Khan) দল পিটিআই মহাসচিব ওমর আয়ুব খান বলেন, ‘‘সুষ্ঠু ও অবাধ নির্বাচনে পিটিআইয়ের মুখোমুখি হওয়ার সাহস না থাকায় এই ধরনের অসাধু পদ্ধতি অবলম্বন করছেন ক্ষমতাসীনেরা। নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে।’’ ঘটনার জেরে পাকিস্তানের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করেছেন পিটিআই কর্মী-সমর্থকেরা। উল্লেখ্য, ৩০ ডিসেম্বর ছিল পাকিস্তানে সাধারণ নির্বাচন উপলক্ষ্যে জমা দেওয়া মনোনয়নপত্র স্ক্রুটিনির শেষ দিন। মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের বিরুদ্ধে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে। আগামী ১০ জানুয়ারি ওই আপিলের বিষয়ে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১১ জানুয়ারি।  আগামী ৮ ফেব্রুয়ারি পাক পার্লামেন্টের নিম্নকক্ষ ‘ন্যাশনাল অ্যাসেম্বলি’ এবং প্রাদেশিক আইনসভাগুলির নির্বাচন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share