Tag: imran khan

imran khan

  • Imran Khan: ইমরানের পরে গ্রেফতার প্রাক্তন বিদেশমন্ত্রী কুরেশি! দাবি তেহরিক-ই-ইনসাফের

    Imran Khan: ইমরানের পরে গ্রেফতার প্রাক্তন বিদেশমন্ত্রী কুরেশি! দাবি তেহরিক-ই-ইনসাফের

    মাধ্যম নিউজ ডেস্ক: ইমরানের (Imran Khan) পরে এবার গ্রেফতার প্রাক্তন পাক বিদেশ মন্ত্রী কুরেশি। অন্তত এমনটাই দাবি তেহরিক-ই-ইনসাফের। বুধবার মধ্যরাত্রে কুরেশিকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে, শেহবাজের পুলিশ। এমনই অভিযোগ তুলে চাঞ্চল্যকর একটি ভিডিও প্রকাশ করেছে ইমরানের দল। যদিও ভিডিও-এর সত্যতা যাচাই করেনি মাধ্যম। সবমিলিয়ে আর্থিক সংকটে ভোগা পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে।

    কী দেখা যাচ্ছে ভিডিওতে?

    ওই ভিডিওতে দেখা যাচ্ছে সাদা পোশাকের কয়েকজন লোক ইমরানের (Imran Khan) মন্ত্রিসভার বিদেশ মন্ত্রী কুরেশিকে গাড়িতে চাপিয়ে কোথাও নিয়ে যাচ্ছে। সেসময় কুরেশি তাঁর দলের সদস্যদের উদ্দেশে হাত নাড়ছেন। ইমরানের দলের সদস্যদের দাবি, কুরেশিকে কোনও গোপন আস্তানায় লুকিয়ে রেখেছে শেহবাজ সরকার।

    ইমরানের দলের একাধিক নেতাকে অপহরণের অভিযোগ শেহবাজ সরকারের বিরুদ্ধে

    শুধু ইমরান বা কুরেশি নয়, তাদের দলের একাধিক নেতাকে অন্যায়ভাবে আটক করেছে শেহবাজ সরকার, এমন দাবি তুলল তেহরিক-ই-ইনসাফ। সূত্রের খবর, দলের চেয়ারম্যান মুসারত চিমা এবং সেনেটর এজাজ চৌধুরিকে ইসলামাবাদ থেকে অপহরণ করেছে পাকিস্তানি পুলিশ। অন্যদিকে, পাকিস্তানের সুপ্রিম কোর্টের বাইরে থেকে গ্রেফতার করা হয়েছে দলের সহ-সভাপতি ফাওয়াদ চৌধুরিকে, এমনটাই দাবি ইমরানের দলের। এ ছাড়াও গ্রেফতার করা হয়েছে দলের সেক্রেটারি জেনারেল আসাদ উমরকে। 

    অশান্ত পাকিস্তান…

    জমি দুর্নীতি মামলায় ইমরান (Imran Khan) গ্রেফতার হতেই অগ্নিগর্ভ হয়ে ওঠে সমগ্র পাকিস্তান। সরকারি হিসেব অনুযায়ী হিংসায় মৃত এখনও অবধি ৮, আহত ২৯১। বিক্ষোভের আঁচ ছড়িয়েছে লন্ডনেও। সেখানেও ইমরানের সমর্থকরা বুধবার দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বাড়ি।

    আরও পড়ুন: গ্রেফতার ইমরান! মোদির বিরুদ্ধে মামলা করতে চেয়ে ট্যুইট পাক অভিনেত্রীর, কী বলল দিল্লি পুলিশ?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

  • Imran Khan: ‘‘পাকিস্তানে অশান্তির জন্য দায়ী বিজেপি-আরএসএস’’! আজব দাবি শেহবাজের আপ্ত-সহায়কের

    Imran Khan: ‘‘পাকিস্তানে অশান্তির জন্য দায়ী বিজেপি-আরএসএস’’! আজব দাবি শেহবাজের আপ্ত-সহায়কের

    মাধ্যম নিউজ ডেস্ক: ইমরান খানের (Imran Khan) গ্রেফতারিকে ঘিরে পাকিস্তান জুড়ে জ্বলছে অশান্তির আগুন। পাকিস্তানের এমন অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য দায়ী নরেন্দ্র মোদি, এমন অভিযোগ তুলে বুধবারই ট্যুইট করেছিলেন সেদেশের এক অভিনেত্রী। এবার একই অভিযোগ তুলে সরব হলেন সেদেশের প্রধানমন্ত্রীর আপ্ত সহায়ক আট্টা তারার। পাকিস্তানের সর্বোচ্চ প্রশাসনিক আধিকারিকের আপ্ত সহায়কের এই বক্তব্যে সেদেশের সরকারের সিলমোহর রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ।

    প্রসঙ্গত, মঙ্গলবার প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) গ্রেফতার করা হয় ইসলামাবাদ কোর্টের বাইরে থেকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে জমি কেলেঙ্কারির। মঙ্গলবার সারারাত পুলিশ হেফাজতে থাকার পরে, বুধবার ইমরানকে কোর্টে পেশ করা হয়। জানা গেছে, প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে আপাতত ৮ দিনের পুলিশি হেফাজতে চেয়েছে সেদেশের পুলিশ। এই ঘটনার পর থেকেই একের পর এক সেনা অফিসে হামলার খবর মিলেছে। হামলা চলেছে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বাড়িতেও। তাঁর বাড়ির সামনের গাড়িগুলিতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে খবর। সংবাদ সংস্থাগুলি জানাচ্ছে, পেট্রোল বোমাও ছোড়া হয় প্রধানমন্ত্রীর বাড়ির সামনে। রাওয়ালপিন্ডি, লাহোর, পেশোয়ার প্রভৃতি স্থানের পরিস্থিতি এখনও অগ্নিগর্ভ হয়ে রয়েছে। বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। দেশের বিস্তীর্ণ অংশে টহল দিচ্ছে সেনা। একমাসের জন্য বন্ধ রয়েছে স্কুল-কলেজ।

    আরও পড়ুন: গ্রেফতার ইমরান! মোদির বিরুদ্ধে মামলা করতে চেয়ে ট্যুইট পাক অভিনেত্রীর, কী বলল দিল্লি পুলিশ?  

    কী বললেন শাহবাজ শরিফের আপ্তসহায়ক?  

    বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর আপ্তসহায়ক বলেন, “পাকিস্তানকে অশান্ত করতে ভারত থেকে গুন্ডা পাঠিয়েছে বিজেপি-আরএসএস। তারাই ভাঙচুর করেছে, আগুন দিয়েছে, গতকালের অশান্তির জন্য সম্পূর্ণভাবে দায়ী বিজেপি।” আরও অভিযোগ তোলা হয়েছে, পাকিস্তানে অশান্তির ঘটনায় ভারতে বিজেপি-আরএসএসের সদর দফতরে নাকি মিষ্টি বিতরণও করা হয়েছে।

    লন্ডনে ঘেরাও নওয়াজ শরিফের বাড়ি…

    ইমরানের গ্রেফতারিতে দেশ ছাড়িয়ে অশান্তির আঁচ ছড়িয়েছে বিদেশেও। গতকালই লন্ডনে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বাড়ি ঘেরাও করেন ইমরানের সমর্থকরা। সংবাদ সংস্থা সূত্রে খবর, কানাডা, আমেরিকায়ও ইমরানকে গ্রেফতারির প্রতিবাদ জানানো হচ্ছে। আমেরিকায় সিএনএনের সদর দফতরের সামনে শেহবাজ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর মুক্তির দাবিতে কানাডাতেও বড় জমায়েত হয়েছে বলে জানা গেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Imran Khan: ইমরানকে খুনের ষড়যন্ত্রের অভিযোগ, পাকিস্তানে এমন ঘটনা ঘটেছে আগেও

    Imran Khan: ইমরানকে খুনের ষড়যন্ত্রের অভিযোগ, পাকিস্তানে এমন ঘটনা ঘটেছে আগেও

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্রেফতার হয়েছেন পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। মঙ্গলবারের ওই ঘটনার পর থেকে আক্ষরিক অর্থেই জ্বলছে পাকিস্তান। তবে পাকিস্তানের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম নয়। ১৯৪৭ সালে পাকিস্তানের জন্মলগ্ন থেকেই নানা সময় শাসককে সরিয়ে দিয়েছে সেনা। কখনও আবার প্রতিদ্বন্দ্বীর হাতে খুন হয়েছেন সে দেশের প্রাক্তন শাসক। বস্তুত পাকিস্তানের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি পদে বসা আক্ষরিক অর্থেই কাঁটার মুকুট পরা। সেনাবাহিনীর মর্জি মতো চলতে পারলে গদি থাকে, নচেৎ নয়। গত ৭৫ বছর ধরে এই ছবিই দেখে আসছে তামাম বিশ্ব।

    ইমরান খান (Imran Khan)…

    স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত পাকিস্তানের কুর্সিতে বসেছেন ৩০ জন প্রধানমন্ত্রী। যদিও তাঁরা কেউই পুরো মেয়াদ শেষ করতে পারেননি। কারও মেয়াদ মাত্রই দু সপ্তাহের, কেউ আবার গদি বাঁচাতে পেরেছেন সর্বাধিক চার বছর দু মাস।এই তালিকায় সর্বশেষ সংযোজন ইমরান (Imran Khan)। প্রসঙ্গত, ১৯৯৩ সালে মাত্র এক বছরে পাঁচজন বসেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে। পাকিস্তানের ঠিক একদিন পরে স্বাধীনতা পাওয়া ভারতের এই সময়সীমার মধ্যে প্রধানমন্ত্রী হয়েছেন মাত্র ১৮ জন। যদিও কোনওবারই ওই পদে বসেননি কোনও সেনা প্রধান।

    ১৯৫০ সালে পাকিস্তানের পঞ্চম প্রধানমন্ত্রী হুসেন সইদ সুরাবর্দিকে রাজনীতি থেকে নির্বাসনে পাঠানো হয়। পরে গ্রেফতারও করা হয় তাঁকে। কখনও দুর্নীতির অভিযোগে, কখনও আবার সেনার নির্দেশে খোয়াতে হয়েছে প্রধানমন্ত্রীর কুর্সি। গ্রেফতারও করা হয়েছে তাঁদের। এঁদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, প্রাক্তন প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টো, বেনজির ভুট্টো, নওয়াজ শরিফ, সইদ খাগন আব্বাসি এবং ইমরান খান। প্রধানমন্ত্রীর দফতরে বসেই খুন হন প্রথম প্রধানমন্ত্রী লিকায়ত আলি খান।

    ফাঁসিতে ঝোলানো হয়েছিল জুলফিকার আলি ভুট্টোকে। রাওয়ালপিন্ডিতে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছিলেন দু বারের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। প্রকাশ্যে খুন করা হয় তাঁকেও। বিমান ভেঙে পড়ায় মৃত্যু হয় সেনা শাসক প্রেসিডেন্ট মহম্মদ জিয়াউল হকের। ২০২২ সালে খুন করার চেষ্টা করা হয় ইমরানকেও। গত পঁচাত্তর বছরে খুন হয়েছেন পাকিস্তানের ৪৫ জন রাজনীতিবিদ। এদিকে, বুধবার ইমরানের (Imran Khan) আইনজীবীদের অভিযোগ, ইমরানকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীরও অভিযোগ, যাতে তাঁর হার্ট অ্যাটাক হয় তাই তাঁর খাবারে অতিরিক্ত পরিমাণে ইনসুলিন মেশানো হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Imran Khan: গ্রেফতার ইমরান! মোদির বিরুদ্ধে মামলা করতে চেয়ে ট্যুইট পাক অভিনেত্রীর, কী বলল দিল্লি পুলিশ?

    Imran Khan: গ্রেফতার ইমরান! মোদির বিরুদ্ধে মামলা করতে চেয়ে ট্যুইট পাক অভিনেত্রীর, কী বলল দিল্লি পুলিশ?

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে গ্রেফতার করা হয় প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan)। দলীয় নেতার গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভে সামিল হয় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সদস্যরা। সে দেশের বিভিন্ন নেতা-নেত্রীদের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বিভিন্ন জায়গায়। পরিস্থিতি মোকাবিলা করতে অনেক জায়গায় সেনা নামানো হয়েছে বলেও জানা যাচ্ছে, তবে লাহোর প্রভৃতি স্থানে সেনা কমান্ডোদের বাসভবনে হামলা চালানো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। রাওয়ালপিন্ডিতে বিক্ষোভকারীরা সেনাবাহিনীর অফিসে ঢুকে পড়ে। জানা গিয়েছে সে দেশে এখনও পর্যন্ত এই হিংসার ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। সংবাদ সংস্থাগুলি জানাচ্ছে, পাকিস্তানের ইসলামাবাদ সহ বেশ কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে এবং কারফিউ জারি করা হয়েছে। মঙ্গলবার রাতে হেফাজতে থাকার পরে ইমরান খানকে আজকে আদালতে পেশ করা হয়। পুলিশ লাইন গেস্ট হাউসে নিয়ে আসা হয় তাঁকে। সেখানেই বসে আদালত। শুরু হয় বিচার প্রক্রিয়া। অন্যদিকে পাক প্রধানমন্ত্রীর (Imran Khan) এই গ্রেফতারিকে কেন্দ্র করে যখন পাকিস্তানের অশান্তির আগুন জ্বলছে তখন এই গোটা ঘটনার পিছনে মোদির হাত রয়েছে বলে ট্যুইট করেছেন সে দেশের অভিনেত্রী শিহর শিনওয়ারি, শুধু তাই নয়, দিল্লি পুলিশের কাছে এ বিষয়ে তিনি অভিযোগ করবেন বলেও জানিয়েছেন। এনিয়ে নেট পাড়ায় শুরু হয়েছে ট্রল। পাল্টা উত্তর দিয়েছে দিল্লি পুলিশও।

    ট্যুইটে কী লিখলেন শেহর?

    পাকিস্তানি অভিনেত্রী এদিন ট্যুইটে জানান, যে তিনি ভারতের প্রধানমন্ত্রী ও ভারতের গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে দিল্লি পুলিশে অভিযোগ জানাতে চান। কারণ পাকিস্তানে আজকে যে হিংসার ঘটনা ঘটেছে তার জন্য এরাই দায়ী। শেহরির আশা, ভারতের সুপ্রিম কোর্টে তাঁর তোলা এই অভিযোগ নিশ্চিতভাবে শোনা হবে।

    পাল্টা দিয়েছে দিল্লি পুলিশও

    শেহরির ট্যুইটের জবাবে দিল্লি পুলিশ বলছে,‘‘আমাদের উদ্বেগের কারণ হল যে পাকিস্তানের দিল্লি পুলিশের কোন বিচারালয় পাকিস্তানে নেই কিন্তু এটা জেনে অবাক লাগছে যে সে দেশে হিংসার কারণে যদি সত্যিই ইন্টারনেট বন্ধ থাকে, তাহলে আপনি ট্যুইট করলেন কীভাবে।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Imran Khan: ইমরানকে গ্রেফতারির জেরে উত্তাল পাকিস্তান, সেনা শিবিরে আগুন

    Imran Khan: ইমরানকে গ্রেফতারির জেরে উত্তাল পাকিস্তান, সেনা শিবিরে আগুন

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) গ্রেফতারির জেরে উত্তাল পাকিস্তান (Pakistan)। বুধবারও চলছে ভাঙচুর, সরকারি দফতর ঘেরাও অভিযান। ইমরান সমর্থকদের রোষানলে পাকিস্তানের সেনাবাহিনীর সদর দফতরও। রাওয়ালপিন্ডির সেনা সদর দফতরের ফটক ভেঙে ভিতরে ঢুকে পড়েন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) দলের কর্মী-সমর্থকরা। কেবল রাওয়ালপিন্ডিই নয়, পেশোয়ারের সেনা শিবির এবং লাহোর, করাচির সেনা নিবাসেও হামলা চালানো হয়। ভাঙচুর করে লাগিয়ে দেওয়া হয় আগুন।

    ইমরানের (Imran Khan) গ্রেফতারির প্রতিবাদ…

    মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে গ্রেফতার হন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সুপ্রিমো। তার পরেই উত্তাল হয়ে ওঠে গোটা পাকিস্তান। মঙ্গলবার রাতে বিক্ষোভ প্রদর্শন খানিকটা স্তিমিত হলেও, বুধবার সকালে ফের শুরু হয়। এদিন স্থানীয় সময় সকাল ৮টা নাগাদ ইসলামাবাদে জড়ো হন পিটিআই কর্মী-সমর্থকরা। ইসলামাবাদে এদিনও জারি রয়েছে ১৪৪ ধারা। ইমরানকে (Imran Khan) মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছে পিটিআই।

    মঙ্গলবার বিকেলেই কোয়েট্টা, করাচি, পেশোয়ার, রাওয়ালপিন্ডি এবং লাহোরে ব্যাপক আন্দোলন হয়। পুলিশ ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় একজনের। কোয়েটায় সেনা ও পিটিআই কর্মী-সমর্থকদের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে।

    আরও পড়ুুন: “গীতাঞ্জলির বিকল্প কথাঞ্জলি নয়”, নাম না করে মমতাকে নিশানা শুভেন্দুর

    পঞ্জাব প্রদেশের ফয়সলাবাদেও সেনা ও ইমরানের সমর্থকদের সংঘর্ষে মৃত্যু হয়েছে দুই যুবকের। কোয়োটায় সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন পাঁচজন। ফয়সলাবাদ, করাচি, পেশোয়ার, রাওয়ালপিন্ড এবং লাহোরেও সংঘর্ষে প্রায় ১৫ জন গুরুতর জখম হয়েছেন। রাওয়ালপিন্ডিতে সেনা হেড কোয়ার্টারের ভিতরে ঢুকে আগুন ধরিয়ে দেন ইমরানের (Imran Khan) দলের সমর্থকরা। খাইবার পাখতুনখাওয়া প্রদেশেও রাস্তা অবরোধ করে বিক্ষোভের পাশাপাশি পেশোয়ারে রেডিও স্টেশনেও আগুন ধরিয়ে দেওয়া হয়। বিক্ষোভকারীদের হঠাতে কোথাও কোথাও কাঁদানে গ্যাসের সেল ছুড়েছে পুলিশ। অশান্তি ঠেকাতে দেশের বিস্তীর্ণ অঞ্চলে বিচ্ছিন্ন করা হয়েছে ইন্টারনেট সংযোগ। তার পরেও অবশ্য থামানো যায়নি অশান্তি।

    নওয়াজ শরিফের বাড়ি ঘেরাও…

    দেশ ছাড়িয়ে অশান্তির আগুন ছড়িয়েছে বিদেশেও। লন্ডনে পাকিস্তানের আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বাড়ি ঘেরাও করে ফেলেছেন ইমরানের সমর্থকরা। কানাডা, আমেরিকায়ও ইমরানকে গ্রেফতারির প্রতিবাদ জানানো হচ্ছে। আমেরিকায় সিএনএনের সদর দফতরের সামনে পাক সরকারের গুন্ডামির প্রতিবাদ জানানো হয়। কানাডায়ও বিরাট জমায়েত থেকে ইমরানকে মুক্তি দেওয়ার দাবি ওঠে।  

    এদিকে, বুধবার ইমরানকে ইসলামাবাদ হাইকোর্টে তোলা হচ্ছে না বলেই সূত্রের খবর। তার বদলে তাঁকে রাখা হয়েছে হেফাজতে। সেখানেই শুনানি হওয়ার কথা। ইমরানকে আপাতত ৪-৫ দিন ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর হেফাজতে রাখা হবে। মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, “আমরা চাই, পাকিস্তানে যে ঘটনাই ঘটুক, তা যেন আইন মেনে ঘটে। সেখানে যেন সংবিধান মেনে সবটা করা হয়। পাশাপাশি, আমরা চাই, সেখানে যেন শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিস্থিতি বজায় থাকে”।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Imran Khan: জমি দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান

    Imran Khan: জমি দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্রেফতার হলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। এদিন ইসলামাবাদ হাইকোর্টের বাইরে তাঁকে গ্রেফতার করে সেদেশের আধাসেনা পাক রেঞ্জার্স। সূত্রের খবর, একটি জমি দুর্নীতি মামলার জেরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। আপাতত, রেঞ্জার্সের হেফাজতেই রয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের চেয়ারম্যান। 

    পাক সংবাদমাধ্যমের দাবি, এদিন হাইকোর্টে একটি মামলার শুনানিতে হাজিরা দিতে এসেছিলেন ইমরান (Imran Khan)। জানা যাচ্ছে, আল কাদির ট্রাস্টের জমি দখল করার অভিযোগে সম্প্রতি ইমরানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। সেই মামলার জামিন নিতেই মঙ্গলবার সকালে ইসলামাবাদ হাইকোর্টে গিয়েছিলেন তিনি।

    আদালত চত্বরে হাতাহাতি

    অভিযোগ, সেই সময় কক্ষের বাইরে ইমরানকে (Imran Khan) গ্রেফতার করা হয়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, হাইকোর্টের বাইরে সেই সময় চরম বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। জানা যাচ্ছে, এদিন প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর আইনজীবীদের সঙ্গে রেঞ্জার্সের মারপিট বাধে। ইসলামাবাদ হাইকোর্টের বাইরে ইমরান-সমর্থকদের সঙ্গেও সংঘর্ষ হয় রেঞ্জার্সদের। তাঁর আইনজীবীও আক্রান্ত হন বলেও অভিযোগ। ইমরানের দলের দাবি, গ্রেফতারের পর ইমরানকে রেঞ্জার্স বাহিনী মারধর করে। এর পর তাঁকে গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। 

    আরও পড়ুন: মাথায় বুলেটপ্রুফ টুপি, কাঁধের পিছনে ব্যালিস্টিক শিল্ড, কড়া প্রহরায় আদালতে ইমরান

    ইমরানের দলের দাবি

    পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সহ-সভাপতি ফাওয়াদ চৌধুরি বলেন, ‘‘জোর করে ইমরানকে তুলে নিয়ে গিয়েছে পাক রেঞ্জার্স। তাঁর আইনজীবী ফয়জল চৌধুরীও হামলার শিকার হয়েছেন।’’ আর এক পিটিআই নেতা মুসররাত চিমার দাবি, ‘ওরা ইমরান খানের উপর অত্যাচার করছে। খান সাহেবকে মারধর করছে। সম্ভবত ওঁর সঙ্গে কিছু করা হয়েছে।’ পাক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গ্রেফতারির আগে পাকিস্তানের ক্রিকেট বিশ্বকাপজয়ী দলের ‘কাপ্তান’ (Imran Khan) না কি বলেন, ‘‘পাক সামরিক বাহিনীর বিরুদ্ধে অভিযোগে অটল রয়েছি। এই জন্য গ্রেফতার বা মৃত্যুবরণ করতেও রাজি।’’

    কী বলছে প্রশাসন?

    যদিও, সব অভিযোগ খারিজ করেছে পাক রেঞ্জার্স। প্রশাসন সূত্রের খবর, গ্রেফতারির পর ইমরানকে (Imran Khan) হাইকোর্ট চত্বরের বাইরে নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে রেঞ্জার্স। এদিকে, ইমরান খানের গ্রেফতারির পরই, ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক অবিলম্বে ইসলামাবাদের ইন্সপেক্টর জেনারেল এবং স্বরাষ্ট্র সচিবকে তলব করেন। একইসঙ্গে পাকিস্তানের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকে তিনি ১৫ মিনিটের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। এই গ্রেফতারির পিছনে কে বা কারা রয়েছে, তা অবিলম্বে খুঁজে বের করার নির্দেশ দিয়েছে আদালত।

     

  • Imran Khan: মাথায় বুলেটপ্রুফ টুপি, কাঁধের পিছনে ব্যালিস্টিক শিল্ড, কড়া প্রহরায় আদালতে ইমরান

    Imran Khan: মাথায় বুলেটপ্রুফ টুপি, কাঁধের পিছনে ব্যালিস্টিক শিল্ড, কড়া প্রহরায় আদালতে ইমরান

    মাধ্যম নিউজ ডেস্ক: ভরা জনসভায় তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। তাই এবার আর কোনও রকম ঝুঁকি নিতে চায়নি পুলিশ। বুধবার লাহোর আদালতে তোলা হল পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan)। তাঁর মাথা থেকে কাঁধ পর্যন্ত রয়েছে গোলাকার বুলেটপ্রুফ টুপি। কাঁধের পিছনে ঝুলছে বুলেটপ্রুফ ব্যালিস্টিক শিল্ড। জানা গিয়েছে, এদিন কড়া প্রহরায় ইমরানকে নিয়ে আসা হয়েছে আদালতে। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা তাঁর কাঁধের পিছনে ঝুলিয়ে রেখেছেন বুলেটপ্রুফ ব্যালিস্টিক শিল্ড। ব্যালিস্টিক শিল্ড দিয়ে ইমরান খানের চারপাশে একটি বৃত্তও তৈরি করে রাখা হয়েছে।

    ইমরান খানের (Imran Khan) অভিযোগ…

    পাকিস্তান সরকার তাঁকে হত্যা করতে চায় বলে আগে একাধিকবার দাবি করেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী (Imran Khan)। পাকিস্তান পিপলস পার্টির কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারির বিরুদ্ধে তাঁকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগও তুলেছেন ইমরান। তাঁর দাবি, জারদারি তাঁকে হত্যার জন্য সন্ত্রাসবাদীদের সুপারিও দিয়েছেন। এহেন অভিযোগের আবহে ইমরানের নিরাপত্তায় কড়া প্রহরার ব্যবস্থা করায় শুরু হয়েছে জোর চর্চা। গত বছরের শেষের দিকে পাকিস্তানের এক জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। আচমকাই তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। গুলি লাগে পায়ে। প্রাণে বাঁচলেও জখম হন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান। ওই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল লাহোর।

    পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর (Imran Khan) বিরুদ্ধে কিছুদিন আগে ইসলামাবাদের দুটি আদালত জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করে। এর একটি হল তোষাখানা মামলা। প্রধানমন্ত্রী হিসেবে ইমরান যেসব বহুমূল্য উপহার পেয়েছিলেন বিদেশি রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে, সেগুলি তিনি তোষাখানায় জমা দেননি বলে অভিযোগ। ইমরানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় পাক সংসদ তাঁর সদস্যপদ খারিজ করে দিয়েছে। আগামী ছ বছর নির্বাচনে তিনি প্রার্থী হতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে পাকিস্তানের নির্বাচন কমিশন। কিছু দিন আগে ইমরানের লাহোরের বাড়ি ঘিরে ফেলেছিল পুলিশ। সেদিন অবশ্য সমর্থকদের বাধায় ইমরানকে গ্রেফতার করা যায়নি। পরে গ্রেফতার করা হয় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। এদিন তোলা হয় আদালতে।

    আরও পড়ুুন: সাভারকার ইস্যুতে রাহুলকে নিশানা গডকড়ির, একহাত নিলেন দেবেন্দ্র ফড়নবিশও

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Imran Khan: ‘দেশকে বিপদ থেকে উদ্ধারের কোনও পরিকল্পনাই নেই সরকারের’, জনসভায় বললেন ইমরান

    Imran Khan: ‘দেশকে বিপদ থেকে উদ্ধারের কোনও পরিকল্পনাই নেই সরকারের’, জনসভায় বললেন ইমরান

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশে পাহাড় প্রমাণ সমস্যা। এ থেকে দেশকে কীভাবে উদ্ধার করা যাবে সে ব্যাপারে কোনও ভাবনা চিন্তা নেই ক্ষমতাসীন সরকারের। রবিবার এই অভিযোগ করলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (PTI) চেয়ারম্যান ইমরান খান (Imran Khan)। কেবল তাই নয়, দেশকে চলতি বিপদ থেকে কীভাবে উদ্ধার করা যাবে, সে ব্যাপারেও বাতলে দিলেন রোডম্যাপ। এদিন সকালে মিনার-ই-পাকিস্তানে ভিড়ে ঠাসা এক জনসভায় ভাষণ দেন পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী। দীর্ঘ বক্তৃতা শুনে মনে হয়েছে, তিনি যেন প্রাক-নির্বাচনী কোনও জনসভা করছেন। ঠিক এক দশক আগে ভোটের সময় যেমনটা করেছিলেন তিনি।

    ইমরান খানের (Imran Khan) নিশানায়…

    এদিনের সমাবেশে পাকিস্তানের শেহবাজ শরিফের সরকারকে নিশানা করেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী (Imran Khan)। গত বছর সরকার থেকে সরে যেতে বাধ্য হন ইমরান। এদিন সে প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাঁকে দমাতে রাষ্ট্র তাঁর এবং তাঁর দলের বিরুদ্ধে নানা ব্যবস্থা নিচ্ছে। তিনি সরকার থেকে সরে যাওয়ার পর থেকেই এমনটা হচ্ছে। পাকিস্তানের চলতি সমস্যা প্রসঙ্গে ইমরান বলেন, দেশের বর্তমান সমস্যা সমাধানের ক্ষমতা কিংবা ইচ্ছে নেই শেহবাজ শরিফের সরকারের। তিনি বলেন, সরকার যদি বলে, তাদের একটা পরিকল্পনা রয়েছে, আমি সেটা বিশ্বাস করি না। কারণ সরকারের কোনও পরিকল্পনাই নেই। দেশের বর্তমান সমস্যা সমাধানের কোনও সহজ পন্থা নেই বলেও জানিয়ে দেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যখন কঠিন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন ছিল, তখন সরকার তা করেনি।

    আরও পড়ুুন: ডিএ ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা শুভেন্দুর, বাম আমলে স্বজনপোষণের অভিযোগ

    নির্বাচন প্রসঙ্গে পিটিআই চেয়ারম্যান বলেন, রাষ্ট্রের মেশিনারি ব্যবহার করে বিরোধীদের হাত শক্ত করা চলবে না। বর্তমান সমস্যা থেকে পাকিস্তানকে উদ্ধার করতে ১০ দফা কর্মসূচির কথাও বলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী (Imran Khan)। তিনি বলেন, বারবার আইএমএফের কাছে হাত না পেতে সরকারের উচিত বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগে জোর দেওয়া। ইমরান বলেন, যাঁরা রফতানি করবে এবং দেশে ডলার নিয়ে আসবেন তাঁদের আমরা সংবর্ধনা দেব। দেশের পর্যটন শিল্পকেও প্রোমোট করব। রাজস্ব বাড়াতে দেশের খনিজ সম্পদের দিকে নজর দেব। ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে চাঙা করব। আয় বাড়াতে তাঁর সরকার ট্যাক্সও বাড়াবে। ক্ষমতায় এলে তাঁর সরকার চিনের সহযোগিতায় দেশে কৃষি পণ্য উৎপাদনের দিকেও বাড়তি নজর দেবে বলেও জানান ইমরান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Imran Khan: ইমরানের দলকে কি নিষিদ্ধ ঘোষণা করছে শেহবাজ সরকার?

    Imran Khan: ইমরানের দলকে কি নিষিদ্ধ ঘোষণা করছে শেহবাজ সরকার?

    মাধ্যম নিউজ ডেস্ক: শোনা যাচ্ছে, ইমরান খানের (Imran Khan) দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে নিষিদ্ধ করতে চায় শেহবাজ শরিফ সরকার। এমনটাই জানালেন সেদেশের অভ্যন্তরীণ মন্ত্রী রানা সানাউল্লা। ইতিমধ্যেই বিশেষজ্ঞদের সঙ্গে এই বিষয়ে তাঁদের সরকার আলোচনা চালাচ্ছে, এমনটাই দাবি তাঁর। শনিবারই রাইফেল, বুলেট, পেট্রল বোমা উদ্ধার করেছে পুলিশ। তারপরই এমন দাবি করতে দেখা গেল পাক প্রশাসনকে।

    অস্ত্র উদ্ধার ইমরানের (Imran Khan) বাড়ি থেকে

    রবিবার সানাউল্লা বলেন, জামন পার্কে জঙ্গিরা লুকিয়ে রয়েছে। প্রচুর অস্ত্রশস্ত্র, পেট্রল বোমা ইত্যাদি উদ্ধার করা হয়েছে ইমরানের বাড়ি থেকে। এটাই যথেষ্ট বড় প্রমাণ পিটিআইকে সন্ত্রাসবাদী দল সাব্যস্ত করতে। কিন্তু কোনও দলকে নিষিদ্ধ করতে গেলে যে আদালতের নির্দেশ ছাড়া তা করা যায় না সেকথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। তাঁর দাবি, কোনও দলকে নিষিদ্ধ করতে গেলে আইনি পথেই করতে হয়। আর সেই কারণে আমাদের আইনজীবীদের দল ইস্যুটি খতিয়ে দেখছে।

    শনিবার পুলিশ হানা দেয় ইমরানের (Imran Khan) বাড়িতে

    সেদেশের বিভিন্ন সংবাদ সংস্থার দাবি, শনিবার সকালে ইমরান পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে রওনা হওয়ার পরেই তাঁর বাড়িতে ঢুকে পড়ে পুলিশ। পাক পাঞ্জাব প্রদেশের ১০ হাজার পুলিশকর্মী ইমরানের বাড়ি ঘিরে ফেলে। এরপরেই বুলডোজারের ব্যবহারে বাসভবনের পাঁচিল ভেঙে ফেলা হয়। এই সময় পিটিআই সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাঁধে পুলিশের। আইনভঙ্গের অভিযোগে ৬১ জন পিটিআই সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। ইমরানের (Imran Khan) বাসভবন থেকে উদ্ধার হয়েছে কালাশনিকভ-সহ ২০টি রাইফেল, কার্তুজ এবং বেশ কিছু পেট্রল বোমা। প্রসঙ্গত, ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বিভিন্ন অভিযোগ উঠেছে ইমরান খানের (Imran Khan) বিরুদ্ধে। বর্তমান পাক সরকারের বিরুদ্ধে তাঁর অভিযোগ ছিল, এই সরকার যে ভাবেই হোক তাঁকে নির্বাচন প্রক্রিয়া থেকে বাইরে রাখতে চায়। দেশের পরবর্তী সাধারণ নির্বাচনে ইমরান খানের (Imran Khan) দল লড়াই করুক তা চায় না শাহবাজ সরকার। সে জন্যই তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন ইমরান। পাক মন্ত্রীর ঘোষণায় এই অভিযোগ মান্যতা পেল বলে মত বিশেষজ্ঞদের।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Imran Khan: দুর্ঘটনার করলে ইমরানের কনভয়, বাড়ির দখল নিল পাক পুলিশ

    Imran Khan: দুর্ঘটনার করলে ইমরানের কনভয়, বাড়ির দখল নিল পাক পুলিশ

    মাধ্যম নিউজ ডেস্ক: ইসলামাবাদ (Pakistan) যাওয়ার পথে দুর্ঘটনার মুখে প্রাক্তন পাক প্রেসিডেন্ট ইমরান খানের (Imran Khan) কনভয়। কনভয়ে একটি গাড়ি উল্টে যায়। শনিবার তোষাখানা মামলার শুনানিতে হাজিরা দিতে ইসলামাবাদ কোর্টে যাচ্ছিলেন ইমরান। সেই সময়ই ঘটে দুর্ঘটনাটি। দুর্ঘটনায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) সুপ্রিমোর কোনও ক্ষতি হয়নি বলেই সংবাদমাধ্যম সূত্রে খবর।

    ইমরান খানের (Imran Khan) বিরুদ্ধে অভিযোগ…

    প্রধানমন্ত্রী থাকাকালীন বিদেশ থেকে যেসব মূল্যবান উপহার ইমরান পেয়েছিলেন, পরে সেগুলি কম দামে তিনি কিনে নেন বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করে এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রই দেখছেন ইমরান। ট্যুইট-বার্তায় তিনি লেখেন, সব মামলায় জামিন পাওয়ার পরেও পিডিএম সরকার আমাকে গ্রেফতার করতে চায়। আমি তাদের দুরভিসন্ধি জানার পরেও ইসলামাবাদে যাচ্ছি। কারণ আমি আইনের শাসনে বিশ্বাস করি। তবে ওদের দুরভিসন্ধি সকলের বোঝা উচিত। এর পরেই ইসলামাবাদের উদ্দেশে রওনা দেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। পথে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর কনভয়ের একটি গাড়ি। একটি ভিডিও ট্যুইটে ইমরান বলেন, আমি ইসলামাবাদ আদালতের দিকে যাচ্ছি। তবে দুর্ভাগ্যবশত দুর্ঘটনার কারণে আমার একটু দেরি হয়ে গিয়েছে। তাঁরা আমাকে গ্রেফতারের সব তোড়জোড় করেই রেখেছিলেন।

    আরও পড়ুুন: সীমান্তে বাড়ছে চিনা ফৌজের দাপাদাপি! মোকাবিলায় প্রস্তুত ভারতও, বললেন সেনা প্রধান

    এদিন ইমরানের (Imran Khan) হাজিরা উপলক্ষে কোর্ট চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কোর্টে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। ইসলামাবাদে জারি হয়েছে ১৪৪ ধারা। গত নভেম্বরে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। একটি জনসভায় ভাষণ দেওয়ার সময়ই এই ঘটনা ঘটে। গুলি লাগে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর পায়ে। সেই ঘটনার কথা মাথায় রেখে এদিন আদালত চত্বরে ব্যবস্থা করা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তার।

    এদিকে, এদিন সকালে ইমরান ইসলামাবাদের উদ্দেশে রওনা দিতেই তাঁর বাড়িতে ঢুকে পড়ে পুলিশ। বাড়ি চত্বরেই তৈরি হয়েছিল দলীয় কর্মীদের শিবির। জানা গিয়েছে, সেই শিবির উচ্ছেদ করতেই পুলিশ ঢোকে। ইমরানের বাড়ির বাইরে ব্যাপক ধরপাকড় হয়। চলে গুলিও। বাসভবনের সামনেই খণ্ডযুদ্ধ বাঁধে পিটিআই কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের। পিটিআই কর্মীদের পুলিশ লাঠিপেটা করেছে। শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, এদিন ইমরানের (Imran Khan) বাড়ির দখল নিয়েছে পুলিশ। সে খবর পেয়ে ফের একটি ট্যুইট করেন ইমরান। লেখেন, এরই মধ্যে পঞ্জাব পুলিশ জামান পার্কে আমার বাড়িতে হামলা চালিয়েছে। সেখানে আমার স্ত্রী বুশরা বিবি একা রয়েছেন। কোন আইনে তারা এটা করছে? এটি লন্ডন পরিকল্পনার একটি অংশ। সেই পরিকল্পনায় পলাতক নওয়াজ শরিফকে একটি নিয়োগে সম্মত হওয়ার বিনিময়ে ক্ষমতায় আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share