Tag: madhyom bangla

madhyom bangla

  • Magh Mela 2026: প্রয়াগরাজে মাঘ মেলার প্রস্তুতি শুরু, কবে কবে অমৃত স্নান জানেন?

    Magh Mela 2026: প্রয়াগরাজে মাঘ মেলার প্রস্তুতি শুরু, কবে কবে অমৃত স্নান জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৬ সালের ৩-জানুয়ারি থেকে প্রয়াগরাজে (Prayagraj) অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহ্যবাহী মাঘ মেলা (Magh Mela 2026)। এই মাঘ মেলা ৩ জানুয়ারি (পৌষ পূর্ণিমা) থেকে শুরু হবে আর চলবে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ (মহাশিবরাত্রি) পর্যন্ত। এক মাসব্যাপী এই ধর্মীয় সমাবেশকে ঘিরে বিশেষ প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। মাঘ মেলার মূল আকর্ষণ পবিত্র অমৃত স্নান। গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থল ত্রিবেণী সঙ্গমে লক্ষ লক্ষ ভক্ত এই সময় পুণ্যস্নানে ডুব দেন। হিন্দু শাস্ত্র অনুযায়ী বিশ্বাস, এই স্নানের মাধ্যমে পাপমোচন ও আত্মিক শুদ্ধি লাভ হয়।

    শাহী স্নানের গুরুত্বপূর্ণ দিনগুলি (Magh Mela 2026)

    প্রয়াগরাজের (Prayagraj) প্রশাসনের তরফে জানানো হয়েছে, মাঘ মেলা ২০২৬-এ মোট ছ’টি প্রধান স্নান তিথি রয়েছে—

    • ৩ জানুয়ারি ২০২৬ (পৌষ পূর্ণিমা): মাঘ মেলার সূচনা ও কল্পবাসের শুরু
    • ১৪ জানুয়ারি ২০২৬ (মকর সংক্রান্তি): দ্বিতীয় অমৃত স্নান
    • ১৮ জানুয়ারি ২০২৬ (মৌনী অমাবস্যা): তৃতীয় অমৃত স্নান
    • ২৩ জানুয়ারি ২০২৬ (বসন্ত পঞ্চমী): চতুর্থ অমৃত স্নান
    • ১ ফেব্রুয়ারি ২০২৬ (মাঘী পূর্ণিমা): কল্পবাসীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ স্নান
    • ১৫ ফেব্রুয়ারি ২০২৬ (মহাশিবরাত্রি): শেষ অমৃত স্নান ও মেলার সমাপ্তি

    এই দিনগুলিতে বিপুল ভিড়ের সম্ভাবনা থাকায় বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় উত্তর প্রদেশ প্রশাসন।

    কল্পবাসের আধ্যাত্মিক গুরুত্ব

    মাঘ মেলার (Magh Mela 2026) অন্যতম প্রধান দিক হল কল্পবাস। পৌষ পূর্ণিমা থেকে মাঘী পূর্ণিমা পর্যন্ত একমাস ধরে বহু ভক্ত ত্রিবেণী (Prayagraj) সঙ্গমতটে অস্থায়ী কুটির বা তাঁবুতে বসবাস করেন। এই সময় তাঁরা কঠোর নিয়ম মেনে জীবনযাপন করেন – প্রতিদিন ভোরে পুণ্যস্নান, উপবাস, প্রার্থনা, বেদপাঠ ও ধর্মীয় আলোচনায় অংশ নেন। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী, কল্পবাস আত্মসংযম, শুদ্ধাচার এবং আত্মশুদ্ধির পথ হিসেবে বিবেচিত হয়। অনেক কল্পবাসী মকর সংক্রান্তির দিন থেকে এই ব্রত শুরু করেন।

    প্রশাসনের প্রস্তুতি

    মাঘ মেলা (Magh Mela 2026) ২০২৬ ঘিরে উত্তর প্রদেশ প্রশাসনের (Prayagraj) তরফে পরিচ্ছন্নতা, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা, নিরাপত্তা ও যাতায়াত ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। লক্ষ লক্ষ পুণ্যার্থীর নিরাপদ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করাই মূল লক্ষ্য বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। উল্লেখ্য, মাঘ মেলা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং ভারতীয় সংস্কৃতি, শৃঙ্খলা ও আধ্যাত্মিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচিত।

  • Bangladesh Polls 2025: জামায়েতের সঙ্গে এনসিপির জোট! একাধিক বিক্ষুদ্ধ নেতার রোষ প্রকাশ্যে

    Bangladesh Polls 2025: জামায়েতের সঙ্গে এনসিপির জোট! একাধিক বিক্ষুদ্ধ নেতার রোষ প্রকাশ্যে

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশে (Bangladesh Polls 2025) নির্বাচনের আগে এনসিপির সঙ্গে জামায়েত ইসলামীর আসনে সমোঝতা এবং আসন ভাগাভাগি জোট চূড়ান্ত হয়েছে। উল্লেখ্য গত ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে প্রতিবাদী ছাত্র জনতার বিরাট ভূমিকা ছিল। জামায়েত (Jamaat-E-Islami-NCP) এবং এনসিপির চুক্তির মাঝেই ২০২৬ সালের সাধারণ নির্বাচনে দুই দলের নীতিগত কিছু বিষয়ে আবার মতান্তরও দেখা দিয়েছে। নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতি এখন চরম উত্তেজনায়।

    ৩০০ টি সংসদীয় আসনে জোট (Bangladesh Polls 2025)

    বাংলাদেশের সংবাদ মাধ্যম ডেইলি স্টারের একটি প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, ২০২৪ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বিতারিত করার পর এটি প্রধান প্রথম সাধারণ নির্বাচন (Bangladesh Polls 2025)। এই নির্বাচনকে পাখির চোখ করে বাংলাদেশ জামায়েত ইসলাম বিশেষ ভাবে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে। তবে এই দলের মধ্যে আটটি দলের জোট রয়েছে। যার মধ্যে রয়েছে, কর্নেল আলি আহমেদের নেতৃত্বে লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি। নাহিদ ইসলামের নেতৃত্বে ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি। রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত একটি সাংবাদিক সম্মলেন করে জামায়েত ইসলামীর আমির শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে জোটের ঘোষণা করে জানিয়েছেন। তিনি বলেন, “৩০০ টি সংসদীয় আসনের জন্য প্রার্থী নির্বাচনের কাজ প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার পর বাকি প্রক্রিয়া সুষ্ঠ ভাবে চূড়ান্ত করার কাজ করা হবে।” আবার অনুষ্ঠানে এনসিপি নেতাদের অনুপস্থিতি সম্পর্কে রহমান বলেন, “এনসিপির (Jamaat-E-Islami-NCP) তরফে তারা তাদের দলের কথা আমাদের স্পষ্ট ভাবে জানিয়েছে। নিজেরা নিজেদের সিদ্ধান্ত সংবাদ মাধ্যমে দ্রুত জানিয়ে দেবেন।”

    জামায়েত ইসলামি নির্ভরযোগ্য মিত্র নয়

    তবে জামাতের এই ঘোষণা ন্যাশনাল সিটিজেট পার্টির ভেতরে গভীর বিভাজনের কথাও উঠে এসেছে। ২০২৪ সালের জুলাই মাসে প্রথমে কোটা বিরোধী আন্দোলন এবং এরপর দফা এক দাবি এক হাসিনার পদত্যাগে এই এনসিপি ছাত্র নেতাদের বিরাট ভূমিকা ছিল। ফলে জামাতের সঙ্গে কিসের ভিত্তিত্বে জোট? কোন রাজনৈতিক স্বার্থকে ঠিক রাখতে রাজনৈতিক লড়াইতে জোটের (Bangladesh Polls 2025) ইঙ্গিত? এই সব একাধিক প্রশ্নের কারণে এনসিপির নেতাদের মধ্যে তীব্র ক্ষোভের প্রকাশ লক্ষ করা গিয়েছে।

    এনসিপির একজন বিশিষ্ট নেত্রী তাসনিম ঘোষণা করেছেন, দলের মনোনয়ন প্রত্যাখান করবেন। আসন্ন নির্বাচনে স্বতন্ত্র ভাবে প্রতিদ্বন্দ্বী হবেন। তিনি বলেন, “আমার ইচ্ছে ছিল আমি একটি রাজনৈতিক দলের মাধ্যমে সংসদে প্রবেশ করবো। বর্তমান বাস্তবতার কারণে আমি কোনও নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বী না হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” আরেক সিনিয়র এনসিপি নেতা সামন্ত শারমিন জোটের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “বাংলাদেশ জামায়েত ইসলামি নির্ভরযোগ্য মিত্র নয়। আমি বিশ্বাস করি যে জামায়েতে ইসলামির রাজনৈতিক অবস্থান এবং আদর্শের বিবেচনায়, যেকোন সহযোগিতা এবং সমঝোতায় প্রবেশ করলে এনসিপিকে চরম মূল্য দিতে হবে। রাষ্ট্রের মূল নীতি এবং দৃষ্টিভঙ্গী জামায়েতের চিন্তার ভাবনার সম্পূর্ণ বিপরীত। এনসিপি (Jamaat-E-Islami-NCP) ন্যায়বিচার, সংস্কার, এবং একটি গণপরিষদের নির্বাচনকে ঘিরে গঠিত দল। তাই ভালো করে ভাবার সময় এসেছে।”

    আরেক মুখ তারেখ রহমান

    ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন (Bangladesh Polls 2025)। তবে এই নির্বাচনে আওয়ামি লিগকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেন, আওয়ামি লীগ নিষিদ্ধ রয়েছে এবং নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করেছে।

    অপর দিকে বাংলাদেশ রাজনৈতিক পরিবর্তনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার বলেছিলেন, “১৭ বছর পর নিজের দেশে ফিরে দেশকে একটি উন্নত এবং নিরাপদ রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন আমরা আমাদের বুকে রাখি। গত বৃহস্পতিবার দিন ছিল আমার কাছে চিরস্মরণীয় দিন। আমাকে যে ভাবে আমার দেশবাসীরা অভ্যর্থনা জানিয়েছেন তার জন্য আমি সকলের কাছে ঋণী। দেশের জন্য একটি উজ্জ্বল রোডম্যাপ নিয়ে আমি ফিরে এসেছি। আমি ভবিষ্যতের পরিকল্পনায় কাজ করবো। এটা আমার কাছে কেবল স্বপ্ন নয়, এমন একটি দেশ যেখানে শান্তি, মর্যাদাকে বিকশিত করবে মাত্র।”

  • Mohan Bhagwat: ‘বিশ্বের প্রয়োজনেই ভারত বিশ্বগুরু’, হিন্দু জীবনধারা-র আদর্শ স্থাপনের আহ্বান মোহন ভাগবতের

    Mohan Bhagwat: ‘বিশ্বের প্রয়োজনেই ভারত বিশ্বগুরু’, হিন্দু জীবনধারা-র আদর্শ স্থাপনের আহ্বান মোহন ভাগবতের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে হিন্দু সমাজকে তাঁদের আচরণ, মূল্যবোধ ও জীবনযাপনের মাধ্যমে আদর্শ স্থাপনের আহ্বান জানালেন আরএসএস প্রধান (সরসংঘচালক) ড. মোহন ভাগবত। তিনি বলেন, শক্তি বা সম্পদের মাধ্যমে নয়, বরং ধর্ম, করুণা ও নিঃস্বার্থ সেবার ওপর ভিত্তি করে গড়ে ওঠা ‘হিন্দু জীবনধারা’-র অনুপ্রেরণাই আজ বিশ্বের প্রয়োজন। তাঁর দাবি, ভারতকে অবশ্যই আবার ‘বিশ্বগুরু’ হওয়ার জন্য কাজ করতে হবে, কোনো উচ্চাকাঙ্ক্ষা থেকে নয়, বরং এটি বিশ্বের প্রয়োজন। তিনি জোর দিয়ে বলেন যে সনাতন ধর্মের পুনরুত্থানকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় এখন এসেছে। হায়দ্রাবাদে এক সমাবেশে ভাষণ দেওয়ার সময়, মোহন ভাগবত এক শতাব্দী আগের ঘটনা উল্লেখ করে বলেন যে প্রায় ১০০ বছর আগে, যোগী অরবিন্দ ঘোষণা করেছিলেন যে সনাতন ধর্মের পুনরুত্থান ঈশ্বরের ইচ্ছা এবং সেই পুনরুত্থানের জন্য হিন্দু রাষ্ট্রের উত্থান অপরিহার্য।

    ধর্ম থেকে বিচ্যুতি বিশ্ব সংকটের মূল কারণ

    হায়দ্রাবাদের নিকটবর্তী ভাগ্যনগরের কানহা শান্তি বনমে অনুষ্ঠিত বিশ্ব সংঘ শিবির (VSS) ২০২৫-এর মঞ্চে মূল বক্তৃতা দিতে গিয়ে তিনি এ কথা বলেন। পাঁচদিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনটি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) প্রতিষ্ঠার ১০০ বছর পূর্তির সঙ্গে মিলিত হওয়ায় বিশেষ ঐতিহাসিক গুরুত্ব বহন করে। ভাগবত তাঁর ভাষণে বলেন, বর্তমান বিশ্বের বহু সংকটের মূল কারণ হলো ধর্ম থেকে বিচ্যুতি। তিনি বলেন, “ধর্মকে উপেক্ষা করার ফলেই ভারসাম্য নষ্ট হয়েছে, চরমপন্থা বেড়েছে, ইতিহাস ভুল পথে গিয়েছে এবং করুণা হারিয়েছে।” যদিও বিশ্বজুড়ে ভারসাম্য ফেরানোর আলোচনা চলছে, তবুও প্রশ্ন থেকে যাচ্ছে—কে শুরু করবে এবং কীভাবে। কলম্বাসের ‘ডিম দাঁড় করানো’ গল্প এবং ‘বিড়ালের গলায় ঘণ্টা বাঁধা’ উপকথার উদাহরণ দিয়ে তিনি বলেন, শুধুমাত্র ভাবনা নয়, ব্যক্তিগত উদ্যোগই পরিবর্তনের সূচনা করে।

    ভারত বিশ্বগুরু, সারা বিশ্বের প্রয়োজনেই

    আরএসএস প্রধান বলেন, “সেই সময় এখন এসেছে, ১০০ বছর আগে, যখন যোগী অরবিন্দ ঘোষণা করেছিলেন যে সনাতন ধর্মের পুনরুত্থান ঈশ্বরের ইচ্ছা, এবং সনাতন ধর্মের পুনরুত্থানের জন্যই হিন্দু রাষ্ট্রের উত্থান।” ভাগবত আরও জোর দিয়ে বলেন যে ভারত, হিন্দু রাষ্ট্র, সনাতন ধর্ম এবং হিন্দুত্ব সমার্থক। “ভারত বা হিন্দু রাষ্ট্র, এবং সনাতন ধর্ম, হিন্দুত্ব সমার্থক। তিনি ইঙ্গিত দেন যে এই প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের এখন সেই প্রক্রিয়া চালিয়ে যেতে হবে… আমরা দেখছি যে ভারতে সংঘের প্রচেষ্টা এবং নিজ নিজ দেশে হিন্দু স্বয়ংসেবক সংঘের প্রচেষ্টা একই: হিন্দু সম্প্রদায়কে সংগঠিত করা। সমগ্র বিশ্বে ধার্মিক জীবনযাপনকারী একটি সমাজের উদাহরণ স্থাপন করা, ধার্মিক জীবনযাপনকারী মানুষের উদাহরণ স্থাপন করা…” এরপর, আরএসএস প্রধান বলেন যে ‘বিশ্বগুরু’ হওয়ার জন্য সংঘের প্রচেষ্টা সহ বিভিন্ন ধারায় ক্রমাগত কঠোর পরিশ্রমের প্রয়োজন। তিনি বলেন, “আমাদের আবার ‘বিশ্বগুরু’ হওয়ার কাজ করতে হবে। ‘বিশ্বগুরু’ হওয়া আমাদের উচ্চাকাঙ্ক্ষা নয়। এটা বিশ্বের প্রয়োজন যে আমরা ‘বিশ্বগুরু’ হই। কিন্তু এটা এভাবে হয় না। এর জন্য কঠোর পরিশ্রম করতে হয়। এই কঠোর পরিশ্রম অনেক ধারা থেকে চলছে। তার মধ্যে একটি হলো সংঘ।”

    ব্যক্তি থেকেই জাতি গঠনের ভাবনা

    আরএসএস-এর প্রতিষ্ঠাতা ড. কেশব বলিরাম হেডগেওয়ারের দর্শনের কথা স্মরণ করে মোহন ভাগবত বলেন, জাতির কাজ শুরু হয় ব্যক্তিগত আত্মপরিবর্তন থেকে। তাঁর কথায়, “যাঁরা নিজের থেকে কাজ শুরু করেন, তাঁদের গড়েই তোলা হয়—তাঁরাই স্বয়ংসেবক। যাঁদের কাছে সেবাই চূড়ান্ত লক্ষ্য, তাঁরাই প্রকৃত স্বয়ংসেবক।” তিনি সেবার প্রকৃত অর্থ ব্যাখ্যা করে বলেন, ভয়, বাধ্যবাধকতা, পুরস্কারের প্রত্যাশা বা স্বীকৃতির লোভ থেকে করা কাজ প্রকৃত সেবা নয়। আরএসএস-এর বিস্তার বিশ্বজুড়ে হলেও স্বয়ংসেবকেরা হিন্দু সমাজের কল্যাণ ও হিন্দু ধর্ম রক্ষার প্রতিশ্রুতি ভুলে যাননি বলেও তিনি উল্লেখ করেন। ভাগবত জোর দিয়ে বলেন, ভারত বিশ্বের নেতৃত্ব দেবে সামরিক বা অর্থনৈতিক আধিপত্যের মাধ্যমে নয়, বরং জীবনধারার উদাহরণের মাধ্যমে। তাঁর কথায়, “আমরা অন্যদের দমন করতে চাই না। আমরা আমাদের জীবনযাপনের আদর্শ বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চাই।”

    প্রযুক্তি মানবতার প্রভু নয়, বিশ্ব কল্যাণের জন্য বিজ্ঞান

    ব্যক্তিত্ব বিকাশের ভূমিকার উপর আলোকপাত করে ভাগবত বলেন, সংঘ ব্যক্তিদের বিকাশ এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য তাদের বিভিন্ন কর্মক্ষেত্রে স্থাপন করার উপর মনোযোগ দেয়। তিনি আরও বলেন, “ব্যক্তিত্ব বিকাশের উপর মনোযোগ দিয়ে, আমরা মানুষের ব্যক্তিত্বের বিকাশ করি এবং সমাজে পরিবর্তন আনার জন্য তাদের বিভিন্ন কর্মক্ষেত্রে পাঠাই। আজ সর্বত্র তাদের কাজের প্রশংসা করা হয়। তারা সমাজের বিশ্বাস অর্জন করে।” প্রযুক্তির প্রভাব তুলে ধরে আরএসএস প্রধান জোর দিয়ে বলেন যে সোশ্যাল মিডিয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অগ্রগতি অনিবার্য হলেও, মানবতাকে নিয়ন্ত্রণে থাকতে হবে। তিনি বলেন, “আজ আমাদের বিশ্বকে দেখাতে হবে যে প্রযুক্তি আসবে, সোশ্যাল মিডিয়া থাকবে, এআই আসবে, সবকিছু আসবে। কিন্তু প্রযুক্তির কোনো নেতিবাচক পরিণতি হবে না। প্রযুক্তি মানবতার প্রভু হয়ে উঠবে না। মানবতা প্রযুক্তির প্রভু থাকবে।” তিনি আরও জোর দিয়ে বলেন যে মানুষের বুদ্ধিমত্তা বিশ্ব কল্যাণের জন্য প্রযুক্তিকে পথ দেখাবে এবং এর অপব্যবহার রোধ করবে। তিনি আরও বলেন, “মানুষের বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহারকে বিশ্বের কল্যাণের দিকে পরিচালিত করবে। এটি আসুরিক প্রবৃত্তির দিকে যাবে না। এটি দৈব প্রবৃত্তির দিকে যাবে। এটা কীভাবে হবে? আমরা এটা কীভাবে করব? আমাদের কাজের মাধ্যমে এটা প্রমাণ করতে হবে। আমাদের জীবনযাপনের মাধ্যমে এটা দেখাতে হবে।”

    কৃষ্ণা এল্লার বক্তব্য

    অনুষ্ঠানের প্রধান অতিথি, ভারত বায়োটেক-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান কৃষ্ণা এল্লা ভারতের গণতান্ত্রিক ঐতিহ্য, সভ্যতাগত আত্মবিশ্বাস এবং সামাজিক দায়বদ্ধতার সঙ্গে যুক্ত উদ্ভাবনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। মোহন ভাগবতকে “সত্যের প্রতীক” হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ভারতের গণতন্ত্র কেবল প্রতিষ্ঠান নির্ভর নয়। তিনি বলেন, “ভারত গণতন্ত্রের চেয়েও বড়। এখানে মুক্তভাবে কথা বলা যায়, বিতর্ক করা যায়, তবুও ধর্মের ভিত্তিতে স্থির থাকা যায়।” ‘বসুধৈব কুটুম্বকম’-এর আদর্শের উল্লেখ করে তিনি বলেন, ভারতের ইতিহাস অন্য দেশ আক্রমণ করতে শেখায় না। ভারতের ইতিহাস সাংস্কৃতিক গভীরতা ও সভ্যতার বিকাশকে ধরে রাখে।

  • BMJP: ৪০–৪৫টি আসনে জয়ের আশা! বাংলাদেশে নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে হিন্দুদের দল বিএমজেপি

    BMJP: ৪০–৪৫টি আসনে জয়ের আশা! বাংলাদেশে নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে হিন্দুদের দল বিএমজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: অস্থির বাংলাদেশ। মহম্মদ ইউনূসের জমানায় প্রতিদিন পদ্মাপারে অত্যাচারিত হচ্ছেন হিন্দুরা (Hindus in Bangladesh)। এই আবহে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে তৈরি হল বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (BMJP)। হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে এই নতুন রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রথমবারের মতো নির্বাচনে লড়াই করতে যাচ্ছে বিএমজেপি।

    সংখ্যালঘুদের একমাত্র কণ্ঠস্বর বিএমজেপি

    বিএমজেপির (BMJP) সভাপতি সুকৃতি কুমার মণ্ডল জানান, দলটি ৩০০ আসনের মধ্যে ৯১টি আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং এর মধ্যে ৪০ থেকে ৪৫টি আসনে জয়ের ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, “আমরা এমন সব কেন্দ্র বেছে নিয়েছি যেখানে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু ভোটব্যাংক ২০ শতাংশ থেকে ৬০ শতাংশ পর্যন্ত।” বাংলাদেশে আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়সীমা সোমবার। এর আগেই সব প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানান মণ্ডল। তাঁর মতে, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত না হলে তারা ভোট দিতে বেরোতে ভয় পাবে। সে ক্ষেত্রে বিএনপি বা জামায়াতে ইসলামির মতো মূলধারার কোনো দলের সঙ্গে জোট হলে পরিস্থিতি কিছুটা নিরাপদ হতে পারে। তবে তিনি স্পষ্ট করে বলেন, “আওয়ামী লিগ আমাদের বিবেচনায় নেই। নির্যাতিত সংখ্যালঘুদের একমাত্র কণ্ঠস্বর বিএমজেপি।”

    বিএমজেপির পাঁচ দফা কর্মসূচি

    মণ্ডল আরও বলেন, “ভারতকে বাংলাদেশের বিষয়ে তার অবস্থান বদলানো উচিত। আওয়ামী লিগকে সমর্থন না করে শুধু হিন্দু ও সংখ্যালঘুদের স্বার্থে কথা বলা উচিত। ভারত যদি আওয়ামী লিগপন্থী অবস্থান থেকে সরে আসে, তাহলে বাংলাদেশের মূলধারার রাজনৈতিক দলগুলো বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেবে।” বিএমজেপির পাঁচ দফা কর্মসূচির মধ্যে রয়েছে—ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গঠন, পাঁচটি প্রদেশ নিয়ে একটি ফেডারেল ব্যবস্থা চালু, প্রতিটি রাজ্যের মৌলিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করা, পাঠ্যবইয়ে ধর্মনিরপেক্ষ ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্ত করা এবং সংখ্যালঘুদের ন্যায্য অধিকার রক্ষা।

    বিএমজেপির ভিশন ডকুমেন্ট

    দলের(BMJP) ভিশন ডকুমেন্টে বলা হয়েছে, স্বাধীন বাংলাদেশের লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ গঠন, কিন্তু বাস্তবে সাম্প্রদায়িকতা কমেনি। বিশেষ করে পাকিস্তান আমলে প্রণীত ‘শত্রু সম্পত্তি আইন’ এখনও হিন্দুদের (Hindus in Bangladesh) বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। এর ফলে লক্ষ লক্ষ একর জমি হাতছাড়া হয়েছে এবং বহু পরিবার সম্পত্তি দখল, জোরপূর্বক ধর্মান্তর ও উপাসনালয়ে হামলার শিকার হয়েছে বলে দাবি করেন মণ্ডল। তিনি আরও বলেন, বাংলাদেশে প্রায় ২.৫ কোটি হিন্দু বসবাস করছেন এবং তাঁরা দেশ ছেড়ে যাবেন না। মূলধারার রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণই সমস্যার সমাধান হতে পারে। আগে হিন্দুরা মূলত আওয়ামী লিগের সমর্থক ছিলেন। কিন্তু এখন বিএমজেপির পক্ষে ভোট দিতে হলে মূলধারার কোনো দলের সঙ্গে জোট ঘোষণা জরুরি বলে মনে করেন তিনি।

  • Daily Horoscope 29 December 2025: অর্থ সম্পর্কিত যে কোনও সমস্যা আজই সমাধান হতে পারে এই রাশির জাতকদের

    Daily Horoscope 29 December 2025: অর্থ সম্পর্কিত যে কোনও সমস্যা আজই সমাধান হতে পারে এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

     

     

     

    মেষ

    ১) আপনার সঠিক মনোভাব ভুল মনোভাবকে টেক্কা দেবে।

    ২) অর্থ সম্পর্কিত যে কোনও সমস্যা আজই সমাধান হতে পারে।

    ৩) নতুন জিনিসের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে।

    বৃষ

    ১) অপ্রয়োজনীয় ভাবনায় শক্তিক্ষয় না করে একে সঠিক দিশা দিন।

    ২) প্রেমের জন্য আজকের দিনটি খুব ভাল।

    ৩) আপনি আজকে মানসিক শান্তি বোধ করবেন।

    মিথুন

    ১) কাজের ক্ষেত্রে আজ ভালো দিন, প্রচুর সুযোগ আসবে।

    ২) প্রেমে কষ্ট বাড়তে পারে।

    ৩) বুঝে, শুনে কথা বলুন।

    কর্কট

    ১) সব কাজেই সুনাম পেতে পারেন।

    ২) জীবনে নতুন প্রেম আসবে।

    ৩) ধৈর্য ধরে কাজ করুন, আপনার আশা পূরণ হবে।

    সিংহ

    ১) আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব ভালো।

    ২) অফিসে কাজের জন্য সুনাম পাবেন।

    ৩) অকারণ চিন্তা থেকে দূরে থাকুন।

    কন্যা

    ১) বিবাহিত জীবনের জন্য আজকের দিনটি দারুণ।

    ২) আর্থিক সমস্যার সমাধান হয়ে যাবে।

    ৩) আজ একটু চাপে থাকবেন।

    তুলা

    ১) আজ শরীর ভালো থাকবে।

    ২) পড়াশোনা বা নিজের কাজে মন দিন।

    ৩) বন্ধুদের এড়িয়ে চলুন।

    বৃশ্চিক

    ১) মূল্যবান জিনিস চুরি যাওয়ার সম্ভাবনা।

    ২) সঙ্গিনীর সঙ্গে ভালো সময় কাটান।

    ৩) ভ্রমণে সমস্যা বাড়তে পারে, একটু সাবধান থাকুন।

    ধনু

    ১) সামান্য জিনিসে সময় নষ্ট করবেন না।

    ২) সন্তানের স্বাস্থ্যের খেয়াল রাখুন।

    ৩) বাড়িতে অশান্তির সম্ভাবনা।

    মকর

    ১) নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদন্নোতি।

    ২) ভালো-মন্দ মিশিয়ে কাটবে দিনটি।

    ৩) স্বাস্থ্য নিয়ে যত্নশীল হন।

    কুম্ভ

    ১) স্বামী-স্ত্রীয়ের মধ্যে ভালো সম্পর্ক।

    ২) কাউকে ঋণ দেবেন না।

    ৩) শরীর নিয়ে সতর্ক হোন, ভ্রমণে যেতে পারেন।

    মীন

    ১) জীবনে প্রকৃত ভালোবাসার অভাব বোধ করবেন।

    ২) সন্তানের ভবিষ্যত নিয়ে ভাবুন।

    ৩) সময়ের সঙ্গে ভালো দিন আসছে।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Ancient Durga Mata Murti: জম্মু-কাশ্মীরের ঝিলম নদী থেকে প্রাচীন দুর্গা মাতার মূর্তি উদ্ধার, শক্তি উপাসনাস্থলের প্রমাণ

    Ancient Durga Mata Murti: জম্মু-কাশ্মীরের ঝিলম নদী থেকে প্রাচীন দুর্গা মাতার মূর্তি উদ্ধার, শক্তি উপাসনাস্থলের প্রমাণ

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরের ঝিলম নদী থেকে প্রাচীন দুর্গা মাতার মূর্তি উদ্ধার (Ancient Durga Mata Murti)। এই মূর্তি কাশ্মীরের ভুলে যাওয়া সনাতনী ঐতিহ্যের প্রতীক। এই দুর্গামূর্তি প্রাচীন পাথরের ভাস্কর্যের নমুনা। উদ্ধারকৃত মূর্তিটি বারামুলা পুলিশ সংরক্ষণের জন্য প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করেছে। বিশেষজ্ঞদের মতে মূর্তির বয়স কয়েক শতাব্দী প্রাচীন। এলাকায় এক সময় দুর্গা উপাসক হিন্দু জনবসতি বিরাট পরিমাণে যে ছিল, এটা তার প্রমাণ বলে মনে করছেন অনেকেই।

    মাছ ধরতে গিয়ে উদ্ধার (Ancient Durga Mata Murti)

    গত ২৫ ডিসেম্বর শালতাং জোগিয়ারের বসিন্দা গোলাম মোহাম্মদ লাটুর ছেলে নাজির আহমেদ লাটু এই মাতা দুর্গার ভাস্কর্যটিকে (Ancient Durga Mata Murti) খুঁজে পেয়েছেন। তিনি ঝিলম নদীতে মাছ ধরার সময় পাথরের মূর্তিটি দেখতে পান এবং সঙ্গে সঙ্গে স্থানীয় শিরি থানায় খবর দেন। প্রাচীন ভাস্কর্যকে রক্ষা করা এবং তা সঠিক জায়গায় পৌঁছে দিতে বিশেষ ভাবে দায়িত্বশীলতার পরিচয় দেন স্থানীয় জনতা। এরপর আবিষ্কৃত এই ঐতিহাসিক পাথর এবং ভাস্কর্যের গুরুত্ব উপলব্ধী করে স্থানীয় পুলিশ জম্মু-কাশ্মীর আর্কাইভ, প্রত্নতত্ত্ব এবং জাদুঘরের কাছে হস্তান্তর (Jammu and Kashmir) করে।

    প্রশাসনের বক্তব্য

    ২৫ ডিসেম্বর উদ্ধার হলেও দুর্গা (Ancient Durga Mata Murti) মায়ের মূর্তিটি ২৬ ডিসেম্বর হস্তান্তর করা হয়। তবে স্থানীয় মূর্তি বিশারদ বা গবেষকরা জানিয়েছেন, ঐতিহাসিক প্রেক্ষাপট, শৈল্পিক তাৎপর্য, পরীক্ষা, তথ্য সংগ্রহ এবং সংরক্ষণের মতো বিষয়গুলিকে নিয়ে আরও ভাবতে হবে। এই ধরনের মূর্তি প্রমাণ করে কাশ্মীরের ইতিহাস এবং সংস্কৃতির প্রেক্ষাপট কেমন ছিল। এখানকার সংস্কৃতি কতটা প্রাচীন এবং সমৃদ্ধ তাও বুঝতে চেষ্টা করে। তবে বারামুলা পুলিশ এক বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে, সংস্কৃতি এবং ঐতিহ্য রক্ষায় স্থানীয় প্রশাসন দৃঢ়তার সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয় জনতা যে কোনও রকম পুরাতন ভাস্কর্য এবং মূর্তির (Jammu and Kashmir) খবর পেলে এবং জানালে, পুলিশ সংরক্ষণের জন্য সবরকম প্রচেষ্টা চালিয়ে যাবে।

  • Unnao Rape Case: উন্নাও ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত কুলদীপ সিংয়ের জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে সিবিআই

    Unnao Rape Case: উন্নাও ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত কুলদীপ সিংয়ের জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে সিবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: উন্নাও ধর্ষণ মামলায় (Unnao Rape Case) দোষী সাব্যস্ত কুলদীপ সিংয়ের জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন করেছে সিবিআই। ২০১৭ সালে উন্নাও ধর্ষণ মামলায় অভিযুক্ত উত্তরপ্রদেশের প্রাক্তন বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত করে দিয়েছিল দিল্লি হাইকোর্ট। এবার এই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সুপ্রিম কোর্টে আবেদন করেছে। ২৯ ডিসেম্বর সুপ্রিম কোর্টে শুনানি হবে বলে জানা গিয়েছে। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, আদালতে পকসো আইনের সুরক্ষা এবং নির্যাতিতার নিরাপত্তাকে সুরক্ষিত করা ভীষণভাবে প্রয়োজন।

    যাবজ্জীবন কারবাসে কেন স্থগিতাদেশ (Unnao Rape Case)

    সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে বিচারপতি জেকে মহেশ্বরী এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের নেতৃত্বে তিন বিচারপতি বেঞ্চ ২৯ ডিসেম্বর বিষয়ের শুনানি করতে সম্মত হয়েছেন। আইনের ব্যাখ্যা এবং পকসো আইনের প্রেক্ষিতে যাবজ্জীবন কারবাসের সাজায় স্থগিতাদেশ কতটা যুক্তিসঙ্গত তা নিয়েই প্রশ্ন তুলবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীরা। উল্লেখ্য, কুলদীপের মামলাটির (Unnao Rape Case) রায়ে দিল্লি হাইকোর্ট জানিয়েছে, এই মামলায় যৌন অপরাধ ৫ (সি), শিশু সুরক্ষা আইন, ভারতীয় দণ্ডবিধির ধারা ৩৭৬(২)-মতো গুরুতর অভিযোগে অভিযক্ত হয়নি। কিন্তু যেহেতু মামলার মূল ভিত্তি নাবালিকা ধর্ষণের মামলা, তাই শিশুদের যৌন হেনস্থার মতো অপরাধের আইনকে আরও শক্তিশালী করতে দিল্লি হাইকোর্টের রায়কে আর একবার ভেবে দেখার জন্য দেশের শীর্ষ আদালতে আবেদন করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

    কুলদীপের আচরণ প্রভাবশালীদের মতো

    নির্যাতিতার নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে সিবিআই সতর্ক করে জানিয়েছে যে মূল অভিযুক্ত কুলদীপের (Unnao Rape Case) আচরণ প্রভাবশালীদের মতো। তাঁর রাজনৈতিক নেতৃত্ব, স্থানীয় লোকবলের এখনও রমরমা এলাকায়। নির্যাতিতা এবং পরিবারের ওপর ভয় দেখিয়ে সাক্ষীদের প্রভাবিত করার মতো ঘটনা আগেও কয়েকবার দেখা গিয়েছে। তাই মামলাকে হালকাভাবে দেখা উচিত নয়।

    ২০১৯ সালে উত্তরপ্রদেশের উন্নাও জেলার এক নাবালিকাকে ধর্ষণের (Unnao Rape Case) অভিযোগে কুলদীপ সেঙ্গারকে বিশেষ সিবিআই আদালত দোষী সাব্যস্ত করে আজীবন কারাবাসের শাস্তি ঘোষণা করে। সেই সময় এই মামলাটি বেশ আলোড়ন ফেলে ছিল দেশজুড়ে। তৎকালীন বিজেপি সরকারকে ব্যাপক চাপের মধ্যে পড়তে হয়েছিল। উল্লেখ্য ২০২০ সালে নির্যাতিতার বাবাকে হত্যা সম্পর্কিত আরেকটি পৃথক মামলায় ১০ বছরের কারাবাসের শাস্তি দেওয়া হয়েছিল কুলদীপকে।

  • Winter Air Pollution: খোলা জায়গায় পোড়ানো প্লাস্টিক অত্যন্ত বিষাক্ত, কলকাতার বায়ু দূষণ নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

    Winter Air Pollution: খোলা জায়গায় পোড়ানো প্লাস্টিক অত্যন্ত বিষাক্ত, কলকাতার বায়ু দূষণ নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়লার আগুন, যানবাহনের ধোঁয়া, অনিয়ন্ত্রিত কলকারখানা এবং শিল্প কেন্দ্রের বর্জ্য কলকাতার দূষিত বাতাসের প্রধান কারণ। অবশ্য আরও একটি কারণ রয়েছে, যাকে একেবারেই উপেক্ষা করা ঠিক নয় কিন্তু খুব কমই সমাধান নিয়ে ভাবনা চিন্তা করা হয়। এবার ভাবনা চিন্তা শুরু করা উচিত। আর তা হল বর্জ্য পোড়ানো এবং সেখান থেকে সৃষ্টি হওয়া ধোঁয়া। এই সবটাই পরিবেশকে (Winter Air Pollution) মারাত্মকভাবে দূষিত করে। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, কঠিন বর্জ্যে প্লাস্টিক পোড়ানোর ফলে গুরুতরভাবে বেড়ে যায় স্বাস্থ্যের ঝুঁকি। খোলা জায়গায় পোড়ানো হলে প্লাস্টিক অত্যন্ত বিষাক্ত এবং কার্সিনোজেনিক নির্গত করে।

    পিএম ১০ এবং পিএম ২.৫ দূষণ প্রধান কারণ

    ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে কলকাতার দূষিত (Winter Air Pollution) বাতাসের প্রধান কারণ নির্ধারণের জন্য দ্য এনার্জি অ্যান্ড রিসোর্সেস ইনস্টিটিউটের একটি গবেষণায় দেখা গিয়েছে, আবর্জনা পোড়ানো পিএম ১০ (PM10) এবং আরও মারাত্মক পিএম ২.৫ (PM2.5) উৎপাদনে ৫ শতাংশ ভূমিকা রাখে। এই উভয় ক্ষুদ্র কণাই আমরা বাতাসের সঙ্গে শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করি। এই দুটির মধ্যে, পিএম ২.৫, ২.৫ মাইক্রোমিটার বা তার কম ব্যাসের কণা হওয়ায় জনস্বাস্থ্যের জন্য একটি বৃহত্তর ঝুঁকি কারণ। এই বিষাক্ত কণাই (Kolkata Environment) মানুষের ফুসফুসে ঢুকতে পারে। যার পরিণতিতে অসুস্থতা এবং প্রাণহানিও ঘটতে পারে।

    বালিগঞ্জ, বিধাননগর, যাদবপুরে বায়ুর মান কেমন?

    প্রতি শীতকালে, কলকাতার বাতাসের মান নিম্নগামী হয় এবং তাপমাত্রার পারদও কমে যায়। শনিবার সকাল ১০ টায়, ভিক্টোরিয়ায় বাতাসের মান খুব খারাপ ছিল। বালিগঞ্জ, বিধাননগর, যাদবপুর এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে (বিটি রোড ক্যাম্পাস) বাতাস আরও খারাপ ছিল। তবে ফোর্ট উইলিয়ম এবং রবীন্দ্র সরোবরে বাতাসের মান ছিল মাঝারি।

    কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড কর্তৃক প্রস্তুত জাতীয় বায়ু মানের সূচকে “মাঝারি” “ভালো” এবং “সন্তোষজনক” এর নীচে তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। অপর দিকে “নিরাপদ” এবং “খুব খারাপে”র ওপর রয়েছে কলকাতার বাতাস। গ্রীষ্ম বা বর্ষাকালে দূষণের (Winter Air Pollution) উৎসগুলি একেবারে যে থাকে না তা নয়, উষ্ণ বাতাস এবং বৃষ্টির মতো জলবায়ুগত (Kolkata Environment) কারণগুলি কিছু দূষণকারী পদার্থগুলিকে ছড়িয়ে দেয় বা ধুয়ে ফেলে। এতে দূষণের মাত্রাটা কিছুটা হলেও কম থাকে। তবে শীতকালে, বাতাস ঠান্ডা এবং ভারী থাকে। ফলে উষ্ণ বাতাসের মতো দ্রুত উপরে ওঠে না। শীতকালে বাতাসের গতিও সাধারণত কম থাকে। তাই এই সমস্ত দূষণকারী পদার্থগুলি আটকে থাকে নিম্ন বায়ুমণ্ডলে।

    দূষণে অংশীদারিত্ব কত?

    কলকাতায় দূষিত বাতাসের প্রধান উৎসগুলি হল ধুলো, কয়লা এবং জৈববস্তু পুড়িয়ে রান্না, যানবাহনের ধোঁয়া নির্গমন, শিল্প দূষণ এবং আবর্জনা পোড়ানো। এর মধ্যে সবচেয়ে খারাপ হল ধুলো, পিএম ১০। দূষণ সৃষ্টির জন্য ৪৩ শতাংশ দায়ী। রাস্তার ধারের খাবারের দোকান, খোলা জায়গায় রান্নার জন্য কয়লার ব্যবহার, জৈববস্তুর ব্যবহার এবং ইস্ত্রি করে কয়লার ব্যবহার সহ আরও নানা কারণে পিএম ২.৫ দূষণ উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রাখে। আনুমানিক দূষণের ২৯ শতাংশ ভূমিকা পালন করে। একইভাবে শিল্প দূষণ (Kolkata Environment) ২১ শতাংশ এবং যানবাহন ২০ শতাংশ ধোঁয়া ছড়ায়।

    বেশিরভাগই গলা এবং বৃহৎ শ্বাসনালীতে জমা হয়

    পিএম১০ এবং পিএম২.৫ উভয়ই আমাদের ক্ষতি করে। কিন্তু পিএম২.৫ আরও বেশি ক্ষতি করে। পিএম২.৫-তে সূক্ষ্ম এবং অতি-সূক্ষ্ম উভয় ধরনের কণাই থাকে, যা ফুসফুসজুড়ে ভ্রমণ করতে পারে। এই কণাগুলি রক্ত ​​সঞ্চালনে প্রবেশ করতে পারে এবং সমস্ত শরীরে ছড়িয়ে পড়তে পারে। কলকাতা মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের পালমোনোলজিস্ট অরূপ হালদার বলেন, “শ্বাস-প্রশ্বাসের প্রভাব এক্সপোজারের সময়কাল ও তীব্রতার ওপর নির্ভর করে। দীর্ঘদিন ধরে এক্সপোজারের স্পষ্টতই খারাপ প্রভাব পড়ে। একই সঙ্গে অল্প সময়ের জন্য তীব্র এক্সপোজারও ক্ষতির কারণ হয়।”

    বায়ুর মান সূচক (AQI) অনুসারে, “মাঝারি” বায়ুর মানও হাঁপানি, ফুসফুসের রোগ এবং হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে শ্বাসকষ্টের কারণ হতে পারে। “খারাপ” বাতাসের গুণমান কমে গেলে দীর্ঘদিন ধরে সংস্পর্শে থাকার ফলে বেশিরভাগ মানুষের শ্বাসকষ্ট হতে পারে। অন্যদিকে “খুব খারাপ” বাতাস (Kolkata Environment) দীর্ঘক্ষণ সংস্পর্শে থাকার ফলে “শ্বাসকষ্টজনিত অসুস্থতা” দেখা দিতে পারে। চিকিৎসকরা বলেছেন পিএম ১০ বেশিরভাগই গলা এবং বৃহৎ শ্বাসনালীতে জমা হয়। এগুলি নাক এবং বৃহৎ শ্বাসনালীতে জ্বালাভাবের সৃষ্টি করে।

    বর্জ্য পোড়ানো নিয়ন্ত্রণ করা প্রয়োজন

    নয়াদিল্লির সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের পরিচালক অনুমিতা রায় চৌধুরী বলেন, “পিএম২.৫ এর উৎপাদনে অবশ্যই রাশ টানতে হবে। শিল্প দূষণ, যানবাহনের নির্গমন এবং বর্জ্য পোড়ানো নিয়ন্ত্রণ করা সরকারের করণীয় তালিকার শীর্ষে থাকা উচিত। শিল্প দূষণের উৎসগুলি বেশিরভাগই স্থানীয় এবং পার্শ্ববর্তী। সরকারের উচিত একটি অঞ্চলের মধ্যে শিল্প দূষণ (Winter Air Pollution) নিয়ন্ত্রণের জন্য একটি সুকৌশল ঠিক করা। এটা করতে পারলেই কলকাতার বায়ুর (Kolkata Environment) মান উন্নত করা সম্ভব হবে। হতে পারে সে দূষণ হাওড়া অথবা কলকাতার উপকণ্ঠ থেকে আসছে। এর সঙ্গে পার্শ্ববর্তী জায়গাগুলির কথাও  বিবেচনা করা উচিত।”

    দূষণ নিয়ন্ত্রণের উপায় কী?

    ডিজেল এবং পেট্রোলচালিত যানবাহনের পরিবর্তে আরও বৈদ্যুতিক যানবাহন বেশি বেশি ব্যবহার করতে হবে। সমস্ত কয়লাচালিত ওভেনকে বিদ্যুৎচালিত ইন্ডাকশন ওভেন দিয়ে প্রতিস্থাপন করলে বায়ু দূষণে ছোট খাবারের দোকানগুলির ভূমিকা কমে যাবে। হকার এবং যারা ইস্ত্রি ইউনিট চালান তাঁদের বৈদ্যুতিক চালিত ইন্ডাকশন ওভেন বা হিটিং চালানোর জন্য উৎসাহিত করা উচিত।

    কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান পুনর্বসু চৌধুরী বলেন, “সরকারের উচিত তাদের ভর্তুকিযুক্ত বিদ্যুৎব্যবহারের সুযোগ দেওয়ার কথা ভাবা। রাজ্য দূষণ (Kolkata Environment) নিয়ন্ত্রণ বোর্ডের কর্তারা জানান, শহরজুড়ে নির্মাণ কাজের কারণে বাতাসে এত ধুলো ঝুলে আছে। জল ছিটিয়ে রাস্তার ধুলো ওড়ানো বন্ধ করা যেতে পারে। নির্মাণস্থলের দায়িত্বে থাকা ব্যক্তিদের জল ছিটিয়ে মাটি এবং নির্মাণ সামগ্রী আর্দ্র রাখা উচিত। এটি ধুলো উড়তে বাধা দেবে।”

  • Daily Horoscope 28 December 2025: শত্রুভয় কাটিয়ে উঠতে পারবেন এই রাশির জাতকরা

    Daily Horoscope 28 December 2025: শত্রুভয় কাটিয়ে উঠতে পারবেন এই রাশির জাতকরা

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে।

    ২) গুরুজনদের সদুপদেশে কর্মক্ষেত্রে উন্নতি।

    ৩) পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।

    বৃষ

    ১) নিজের ভুল সংশোধন করার ফলে ব্যবসায় উন্নতি ও বিপুল অর্থপ্রাপ্তির যোগ।

    ২) গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে।

    ৩) ভালো-মন্দ মিশিয়ে কাটবে দিনটি।

    মিথুন

    ১) কাজের চাপ বাড়তে পারে।

    ২) বন্ধুদের সহায়তায় ব্যবসায় উন্নতি।

    ৩) সবাই আপনার প্রশংসা করবে।

    কর্কট

    ১) সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে।

    ২) প্রেমে কষ্ট বাড়তে পারে।

    ৩) ধৈর্য ধরতে হবে।

    সিংহ

    ১) সব কাজেই সুনাম পেতে পারেন।

    ২) ব্যবসায় কর্মচারীদের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

    ৩) বাণীতে সংযম রাখুন।

    কন্যা

    ১) দাম্পত্য কলহের কারণে মন চঞ্চল হতে পারে।

    ২) কোনও ঝুঁকিপ্রবণ কাজ করতে হতে পরে।

    ৩) দুশ্চিন্তা বাড়বে।

    তুলা

    ১) প্রিয়জনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা হতে পারে।

    ২) গরিব মানুষের জন্য কিছু করার চেষ্টা করুন।

    ৩) কর্মক্ষেত্রে বাধা।

    বৃশ্চিক

    ১) শত্রুভয় কাটিয়ে উঠতে পারবেন।

    ২) ব্যবসায় ফল নিয়ে চিন্তা থাকবে।

    ৩) সবাইকে বিশ্বাস করবেন না।

    ধনু

    ১) কাজের ক্ষেত্রে প্রচুর চিন্তা থাকবে।

    ২) ব্যবসার ব্যাপারে খুব সতর্ক থাকুন, বুদ্ধিভ্রংশ হতে পারে।

    ৩) ডাক্তারের কাছে যেতে হতে পারে।

    মকর

    ১) বাড়িতে অশান্তির সম্ভাবনা ও সেই কারণে আপনার মানহানি হতে পারে।

    ২) আপনার বক্তব্য সকলের মন জয় করতে সক্ষম হবে।

    ৩) আধ্যাত্মিকতায় মনোনিবেশ করুন।

    কুম্ভ

    ১) নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদন্নোতি।

    ২) বাসস্থান পরিবর্তন নিয়ে খরচ বৃদ্ধি।

    ৩) কর্মক্ষেত্রে বাধা।

    মীন

    ১) কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ না করাই ভালো হবে।

    ২) ভ্রমণে সমস্যা বাড়তে পারে, একটু সাবধান থাকুন।

    ৩) ভেবেচিন্তে কথা বলুন।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Jayshree Ullal: সত্য নাদেলা বা সুন্দর পিচাই নন, হুরুন ইন্ডিয়া রিচ লিস্টের শীর্ষে ভারতীয় বংশোদ্ভূত সিইও জয়শ্রী উল্লাল

    Jayshree Ullal: সত্য নাদেলা বা সুন্দর পিচাই নন, হুরুন ইন্ডিয়া রিচ লিস্টের শীর্ষে ভারতীয় বংশোদ্ভূত সিইও জয়শ্রী উল্লাল

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরেই বিশ্বের প্রযুক্তি দুনিয়ায় সবচেয়ে ধনী ভারতীয় বংশোদ্ভূত সত্য নাদেলা ও সুন্দর পিচাইয়ের নাম শোনা যাচ্ছে। তবে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দুই সংস্থার সিইও হওয়া সত্ত্বেও, বর্তমানে তাঁদের কেউই শীর্ষ স্থানে নেই। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ অনুযায়ী (Hurun India Rich List), এই তালিকার শীর্ষে রয়েছেন অ্যারিস্টা নেটওয়ার্কসের প্রেসিডেন্ট ও সিইও জয়শ্রী উল্লাল (Jayshree Ullal)। তাঁর মোট সম্পদের পরিমাণ ৫০,১৭০ কোটি টাকা, যা তাঁকে বিশ্বে সবচেয়ে ধনী ভারতীয় পেশাদার ম্যানেজার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সদ্য প্রকাশিত এই তালিকায় মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা রয়েছেন দ্বিতীয় স্থানে, তাঁর সম্পদের পরিমাণ ৯,৭৭০ কোটি টাকা। গুগলের সিইও সুন্দর পিচাই রয়েছেন সপ্তম স্থানে, তাঁর সম্পদের পরিমাণ ৫,৮১০ কোটি টাকা।

    শিক্ষা ও ব্যক্তিগত জীবন

    জয়শ্রী উল্লাল (Jayshree Ullal) জন্মগ্রহণ করেন ১৯৬১ সালের ২৭ মার্চ, লন্ডনে। তিনি ভারতীয় বংশোদ্ভূত এক হিন্দু পরিবারে জন্ম গ্রহণ করেন। ব্লুমবার্গ-এর রিপোর্ট অনুযায়ী, পাঁচ বছর বয়সে তিনি ভারতে চলে আসেন। তাঁর বাবা একজন পদার্থবিদ ছিলেন এবং ভারতের শিক্ষা মন্ত্রকের সঙ্গে কাজ করার পাশাপাশি আইআইটি (Indian Institutes of Technology) প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নয়াদিল্লির কনভেন্ট অব জেসাস অ্যান্ড মেরি স্কুলে পড়াশোনা করার পর, বাবার পেশাগত কারণে তিনি সান ফ্রান্সিসকোতে চলে যান। লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী, তিনি সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৮৬ সালে সান্তা ক্লারা ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে মাস্টার্স সম্পন্ন করেন। তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালে তাঁকে ইঞ্জিনিয়ারিংয়ে সম্মানসূচক ডক্টরেট প্রদান করা হয়।

    কর্মজীবনের শুরু ও সাফল্য

    কর্মজীবনের শুরুতে তিনি সেমিকন্ডাক্টর শিল্পে কাজ করেন এবং এএমডি (Advanced Micro Devices) ও ফেয়ারচাইল্ড সেমিকন্ডাক্টর-এ গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান জয়শ্রী উল্লাল (Jayshree Ullal)। পরে ক্রেসেন্ডো কমিউনিকেশনস-এ ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) পদে থাকাকালীন, ১৯৯৩ সালে সংস্থাটি সিসকোর হাতে অধিগ্রহণ হয়। এরপর তিনি সিসকো সিস্টেমস-এ সংস্থার সুইচিং ডিভিশনকে একটি বড় ব্যবসায়িক ইউনিটে পরিণত করেন। ২০০৮ সালে সিসকো ছেড়ে তিনি অ্যারিস্টা নেটওয়ার্কসে যোগ দেন। সেই সময়ে অ্যারিস্টায় কর্মী সংখ্যা ছিল মাত্র ৩০ জনেরও কম, এবং সংস্থাটি একটি আইন সংস্থার বেসমেন্ট থেকে কাজ করত। জয়শ্রী উল্লালের নেতৃত্বে সেই সংস্থাই আজ বিশ্ব ক্লাউড নেটওয়ার্কিং বাজারের অন্যতম বড় নাম। ২০০৮ সাল থেকে অ্যারিস্টা নেটওয়ার্কসের নেতৃত্বে রয়েছেন জয়শ্রী উল্লাল। তাঁর নেতৃত্বে এই ক্লাউড নেটওয়ার্কিং সংস্থা দ্রুত বৃদ্ধি পেয়েছে। ফোর্বস-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে অ্যারিস্টার রাজস্ব দাঁড়ায় ৭ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি। বর্তমানে তিনি সান ফ্রান্সিসকোতেই বসবাস করেন।

LinkedIn
Share