The Knesset Medal: ইজরায়েল জয় প্রধানমন্ত্রীর, মোদিকে দেওয়া হল ‘স্পিকার অফ দ্য নেসেট মেডেল’

The Knesset on Wednesday conferred the Speaker of the Knesset Medal on PM Modi

মাধ্যম নিউজ ডেস্ক: তিনিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী (PM Modi) যিনি বছর কয়েক আগে প্রথম পা রেখেছিলেন ইজরায়েল ভূমে। বুধবার ফের দু’দিনের রাষ্ট্রীয় সফরে গিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহুর দেশে। এদিন সে দেশের পার্লামেন্ট নেসেটে ভাষণও দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সেখানে তাঁকে সর্বোচ্চ সম্মাননা “স্পিকার অফ দ্য নেসেট মেডেল” দেওয়া হয় ইজরায়েলের তরফে।  নেসেটের (The Knesset) স্পিকার আমির ওহানা সংসদে প্রধানমন্ত্রীর ভাষণের পর এই পুরস্কার তুলে দেন তাঁর হাতে।

ভারত ও ইজরায়েলের মধ্যে কৌশলগত সম্পর্ক (The Knesset)

ভারত ও ইজরায়েলের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদারে তাঁর ব্যক্তিগত নেতৃত্বের মাধ্যমে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হয়। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন “নেসেটের মেডেল পেয়ে আমি গভীরভাবে সম্মানিত। বিনয় ও কৃতজ্ঞতার সঙ্গে আমি এটি গ্রহণ করছি। এই সম্মান কোনও ব্যক্তির জন্য নয়, বরং ভারত ও ইজরায়েলের স্থায়ী বন্ধুত্বের প্রতি শ্রদ্ধা। এটি আমাদের দুই দেশের অভিন্ন মূল্যবোধের প্রতিফলন।”

“নেসেটে ভাষণ দেওয়া আমার জন্য গর্বের”

এর আগে প্রধানমন্ত্রী মোদি নেসেটে ভাষণ দেন এবং সদস্যদের সঙ্গে মতামত বিনিময় করেন। তিনি ভারত-ইজরায়েল দীর্ঘদিনের বন্ধুত্বের ওপর জোর দেন এবং ইজরায়েলের জনগণের প্রতি ভারতীয়দের গভীর শুভেচ্ছার কথাও উল্লেখ করেন। সন্ত্রাসবাদ ইস্যুতে তিনি ইজরায়েলকে দৃঢ় সমর্থন জানান এবং ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার তীব্র নিন্দা করেন। তিনি বলেন, “এই মুহূর্তে এবং ভবিষ্যতেও ভারত দৃঢ়ভাবে ইজরায়েলের পাশে থাকবে (PM Modi)।” এক্স-এ আর একটি পোস্টে প্রধানমন্ত্রী বলেন, “নেসেটে ভাষণ দেওয়া আমার জন্য গর্বের। নেসেটের বিশিষ্ট সদস্যদের সঙ্গে মতামত বিনিময় করতে পেরেও আমি আনন্দিত। আমার বক্তব্যে আমাদের দুই দেশের গভীর বন্ধুত্ব এবং ইজরায়েলের জনগণের প্রতি ভারতের মানুষের শুভেচ্ছার কথা তুলে ধরেছি (The Knesset)।”

“আমরা একসঙ্গে এগিয়ে যাচ্ছি”

বুধবার নেসেটে ভাষণ দেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একসঙ্গে গাড়িতে যাত্রা করেন। সংসদের আনুষ্ঠানিক কর্মসূচি শেষে তাঁরা প্রযুক্তিগত অগ্রগতি ও উদ্ভাবন তুলে ধরা একটি প্রযুক্তি প্রদর্শনীতে গিয়েছিলেন। নেতানিয়াহু সেই ছবিটি শেয়ার করে হিন্দিতে লেখেন, “আমরা একসঙ্গে এগিয়ে (PM Modi) যাচ্ছি এবং প্রযুক্তি ও উদ্ভাবনে ভারত-ইজরায়েল অংশীদারিত্বকে আরও শক্তিশালী করছি (The Knesset)।”

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share