ICSE ISC Results: ফল বেরল সিআইএসসিই বোর্ডের দশম-দ্বাদশ পরীক্ষার, বাজিমাত বাংলার মেয়ের

Icse isc results out cisce releases class 10 12 pass percentage

মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের আবহেই দশম শ্রেণির আইসিএসই এবং দ্বাদশের আইএসসি পরীক্ষার ফল ঘোষণা করল কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজ়ামিনেশন (সিআইএসসিই) (ICSE ISC Results)। এ বছর দশমের ফল প্রকাশিত হল পরীক্ষা শেষের ৩০ দিন পর, দ্বাদশের ফল বেরল পরীক্ষা শেষের ২৬ দিনের মাথায় (Pass Percentage)। চলতি বছর দশমের পরীক্ষার ফলে নজর কেড়েছে পশ্চিমাঞ্চলের রাজ্যগুলি। পাশের হার ৯৯.৮৫ শতাংশ। দ্বাদশের পরীক্ষায় এগিয়ে দক্ষিণাঞ্চলের রাজ্যগুলি। পাশের হার ৯৯.৮৭ শতাংশ। আইএসসিতে প্রথম হয়েছে বাংলার মেয়ে অনুষ্কা ঘোষ। উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা। সেন্ট জেভিয়ার্সের ছাত্রী। ৪০০-তে ৪০০-ই পেয়েছে অনুষ্কা।

আইসিএসই পরীক্ষায় পাশের হার (ICSE ISC Results)

আইসিএসই পরীক্ষায় পাশের হার ৯৯.১৮ শতাংশ। পরীক্ষা দিয়েছিল ২ লাখ ৫৮ হাজার ৭২১ জন। উত্তীর্ণ হয়েছে ২ লাখ ৫৬ হাজার ৫৯০ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৩৬ হাজার ৩২ জন, ছাত্রী ১ লাখ ২০ হাজার ৫৫৮ জন। রাজ্যে আইএসসি পরীক্ষায় পড়ুয়াদের পাশের হার ৯৯.১৩ শতাংশ। উত্তীর্ণ হয়েছে ১ লক্ষ ২ হাজার ৪১৪ জন। তাদের মধ্যে ছাত্র ৫৩ হাজার ৪৭২ জন, ছাত্রী ৪৮ হাজার ৯৪২ জন।

পাশের হারের নিরিখে এগিয়ে ছাত্রীরা

দশম ও দ্বাদশ দু’টি ক্ষেত্রেই পাশের হারের নিরিখে এগিয়ে রয়েছে ছাত্রীরা। দশমে ছাত্রীদের পাশের হার ৯৯.৪৬ শতাংশ, ছাত্রদের ৯৮.৯৩ শতাংশ। দ্বাদশে ছাত্রীদের পাশের হার ৯৯.৪৮ শতাংশ এবং ছাত্রদের ৯৮.৮১ শতাংশ। তবে দু’টি ক্ষেত্রেই মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রীদের থেকে ছাত্রদের সংখ্যাই ছিল বেশি (ICSE ISC Results)। সিআইএসসিইর নিজস্ব ওয়েবসাইট— https://cisce.org বা https://results.cisce.org–এ দেখা যাবে ফল। ডিজিলকারের ওয়েবসাইট https://results.digilocker.gov.in থেকেও ফল জেনে নিতে পারবে পড়ুয়ারা।

সিআইএসসিইর তরফে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা খাতা রিভিউ করার সুযোগ পাবে ১ থেকে ৪ মে পর্যন্ত। ইমপ্রুভমেন্ট এগজামিনেশন দেওয়ার জন্য রি-রেজিস্ট্রেশন করতে হবে ৮ থেকে ১৪ মে-র মধ্যে। রিভিউয়ের ফল প্রকাশ হবে (Pass Percentage) জুনের প্রথম সপ্তাহে। ফের পরীক্ষা হবে ১৫ জুন। তার ফল বেরবে জুলাইয়ের শেষ সপ্তাহে (ICSE ISC Results)।

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share