Delhi Govt: দিল্লিতে গণপরিবহণ ব্যবস্থা শক্তিশালী করতে মেট্রো নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনায় অনুমোদন বিজেপি সরকারের

Delhi govt clears plan to expand metro network new corridors

মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লিতে গণপরিবহণ ব্যবস্থা আরও শক্তিশালী করতে মেট্রো নেটওয়ার্ক সম্প্রসারণের বড় পরিকল্পনায় অনুমোদন দিল দিল্লির বিজেপি সরকার (Delhi Govt)। ফেজ ফাইভ (বি) (Phase V(B))-এর আওতায় শহরের বাইরের ও দ্রুত বিকাশমান এলাকাগুলিতে সংযোগ বাড়াতে মোট ৭টি নয়া মেট্রো (Metro Network) করিডর নির্মাণ করা হবে। সব মিলিয়ে প্রায় ৯৭ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পে তৈরি হবে ৬৫টি নতুন মেট্রো স্টেশন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, এই প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৮,২০৪ কোটি টাকা।

ডিপিআর তৈরি (Delhi Govt)

জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রকল্পের ডিপিআর (DPR) তৈরি করে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে। বর্তমানে তা ইউনিয়ন ক্যাবিনেটের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। দিল্লি সরকার ও দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের (DMRC) মধ্যে বৈঠকের পর এই প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। কেন্দ্রের অনুমোদন মিললে দিল্লি সরকার ও কেন্দ্রীয় সরকার উভয়ের আর্থিক সম্মতির পর নির্মাণকাজ শুরু হবে। ফেজ ফাইভ (বি)-তে প্রস্তাবিত ৭টি নয়া মেট্রো করিডর হল ধানসা বাস স্ট্যান্ড থেকে নাংলোই, সেন্ট্রাল সেক্রেটারিয়েট থেকে কিশনগড়, সমায়পুর বাদলি থেকে নরেলা, কীর্তিনগর থেকে পালম, জোরবাগ থেকে মিঠাপুর, শাস্ত্রী পার্ক থেকে ময়ূর বিহার ফেজ ২ এবং কেশবপুরম থেকে রোহিণী সেক্টর ৩৪।

৭টি করিডর

ধানসা বাস স্ট্যান্ড–নাংলোই করিডরের দৈর্ঘ্য প্রায় ১১.৮৬ কিমি, স্টেশন থাকবে ৯টি। পুরো রুটটি হবে এলিভেটেড (Delhi Govt)। সেন্ট্রাল সেক্রেটারিয়েট–কিশনগড় করিডরের দৈর্ঘ্য ১৬ কিমি কাছাকাছি, স্টেশন থাকবে ১০টি। অধিকাংশ স্টেশনই হবে মাটির তলায় (Metro Network)। সমায়পুর বাদলি–নরেলা করিডরের দৈর্ঘ্য ১২.৮৯ কিমি, স্টেশন থাকবে ৮টি। সব স্টেশনই হবে এলিভেটেড। কীর্তিনগর–পালম করিডরের দৈর্ঘ্য ৯.৯৬ কিমি, স্টেশন থাকবে ৬টি। কিছু অংশ হবে এলিভেটেড, বাকিটা হবে মাটির তলায়।

হাই প্রায়োরিটি রুট

সরকারের মতে, যেসব এলাকায় এখনও মেট্রো পরিষেবা পর্যাপ্ত নয়, এই সম্প্রসারণে সেইসব অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবেন। মোট ৭টি করিডরের মধ্যে ৪টি রুটকে হাই প্রায়োরিটি হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেগুলির নির্মাণকাজ শুরু হবে আগে। লক্ষ্য, ২০২৯ সালের মধ্যে কাজ শেষ করা। এই বিরাট সম্প্রসারণ প্রকল্প দিল্লির গণপরিবহণ ব্যবস্থায় বড় পরিবর্তন আনবে বলেই ধারণা ওয়াকিবহাল মহলের (Metro Network)। সময় কম লাগায় সুবিধে হবে হাজার হাজার নিত্যযাত্রীর (Delhi Govt)।

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share