Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • New Parliament Building: নতুন সংসদ ভবন ১৪০ কোটি মানুষের আকাঙ্খার প্রতীক, বললেন মোদি

    New Parliament Building: নতুন সংসদ ভবন ১৪০ কোটি মানুষের আকাঙ্খার প্রতীক, বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করেন নয়া সংসদ ভবনের (New Parliament Building)। উদ্বোধনের পর এদিন প্রধানমন্ত্রী শাসক এবং বিরোধীদলের সমস্ত সাংসদদের অভিবাদন জানান। তাঁর বক্তব্যে নয় বছরে কেন্দ্রীয় সরকারের সাফল্যগুলিও তুলে ধরেন প্রধানমন্ত্রী। স্মারক হিসাবে এদিন তিনি উদ্বোধন করেন ৭৫ টাকার কয়েনেরও।

    কী বললেন প্রধানমন্ত্রী?

    এদিনের বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘‘নতুন সংসদ ভবন আধুনিক প্রযুক্তি ও পরিষেবায় পরিপূর্ণ। এই সংসদ ভবন ৬০ হাজারেরও বেশি শ্রমিকের কর্মসংস্থান করেছে। তাদের এই কঠোর পরিশ্রমকে সম্মান জানাতে আমরা ডিজিটাল গ্যালারি তৈরি করেছি।’’ তাঁর বক্তব্যে শোনা যায় ন’ বছরের কেন্দ্রীয় সরকারের সাফল্যগাথাও।

    তিনি বলেন, ‘‘পঞ্চায়েত ভবন থেকে সংসদ ভবন (New Parliament Building) আমাদের অনুপ্রেরণা হল দেশ ও সমাজের উন্নয়ন। ৯ বছরে আমরা চার কোটি মানুষের মাথার উপরে ছাদ এবং ১১ কোটি শৌচালয় বানাতে পেরেছি, এটা আমাদের অপরিসীম তৃপ্তি দেয়।’’ নতুন সংসদ ভবন নিয়ে তিনি বলেন, ‘‘পুরনো সংসদ ভবনে সকলের কাজ করতে অনেক সমস্যা হচ্ছিল। প্রযুক্তিগত সমস্যাও ছিল। বিগত দেড়, দুই দশক ধরে আলোচনা হচ্ছিল নতুন সংসদ ভবনের। সময় চাহিদাতেই নতুন সংসদ ভবন তৈরি হল। আমার বলতে গর্ব হচ্ছে আধুনিক মানের প্রযুক্তিরও সুবিধা রয়েছে এখানে।’’ নতুন সংসদ ভবনকে এদিন তিনি ১৪০ কোটি মানুষের আকাঙ্খার প্রতীকও বলেন।

    আরও পড়ুন: নতুন সংসদ ভবনের অন্দরসজ্জা কেমন? ভিডিও শেয়ার করে ঝলক দেখালেন প্রধানমন্ত্রী

    নতুন সংসদ ভবনের (New Parliament Building) স্মারক হিসাবে ৭৫ টাকার কয়েনেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

    এদিন ৭৫ টাকার কয়েনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবনের লোকসভা চেম্বারে। অর্থ মন্ত্রক জানিয়েছে যে কয়েনটির ওজন ৩৪.৬৫ থেকে ৩৫.৩৫ গ্রামের মধ্যে। কয়েনের একদিকে রয়েছে অশোক স্তম্ভের ছবি। দেবনাগরী অক্ষরের লেখা রয়েছে ভারত, এবং ইংরেজিতে লেখা ইন্ডিয়া। টাকার সিম্বলও সেখানে দেওয়া রয়েছে। কয়েনের উল্টোদিকে রয়েছে নতুন পার্লামেন্ট ভবনের ছবি এবং তাতে লেখা রয়েছে ২০২৩ সাল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: হিরোশিমা-সফরের স্মৃতিতে বিহ্বল! ‘মন কি বাত’-এ বীর সাভারকরকে স্মরণ মোদির

    PM Modi: হিরোশিমা-সফরের স্মৃতিতে বিহ্বল! ‘মন কি বাত’-এ বীর সাভারকরকে স্মরণ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: মন কি বাত-এর ১০১ তম সংস্করণে সাভারকরকে স্মরণ করেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। রবিবার,  ২৮ মে সাভারকরের জন্মদিবস। এদিন দেশে নতুন সংসদ ভবনের উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী। তারপর রেডিওয় ‘মন কি বাত অনুষ্ঠানে’ যোগ দেন মোদি।

    সাভারকর জয়ন্তী

    প্রধানমন্ত্রী (PM Modi) বলেছেন, “বীর সাভারকরের ব্যক্তিত্ব ছিল দৃঢ়তা এবং উদারতায় ভরা। নির্ভীক ও আত্মমর্যাদাপূর্ণ স্বভাবের জন্য তাঁর দাসত্বের মানসিকতা পছন্দ ছিল না। শুধু স্বাধীনতা আন্দোলন নয়, বীর সাভারকর সামাজিক সাম্য এবং সামাজিক ন্যায়বিচারের জন্য যা করেছিলেন, তা আজও স্মরণ করা হয়।” সাভারকর জয়ন্তী উপলক্ষে নয়া সংসদ ভবনেও এদিন সাভারকরের ছবিতে শ্রদ্ধাঞ্জলি দেন মোদি।

    হিরোশিমা-সফর

    ১০১ তম ‘মন কি বাত’-এ হিরোশিমা-সফরের (Hiroshima Tour) স্মৃতিতে বিহ্বল হয়ে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। বলেন, ‘আমরা যদি ইতিহাসের মুহূর্ত ফিরে দেখি, তা হলে তা থেকে আগামী প্রজন্মও সমৃদ্ধ হয়। কয়েকদিন আগেই জাপানে গিয়েছিলাম। সেখানে Hiroshima Peace Memorial Museum দেখার সুযোগ হয়েছিল। ভীষণ আবেগপ্রবণ মুহূর্ত ছিল।’  

    আরও পড়ুন: স্বদেশের ছোঁয়া! নয়া সংসদ ভবনের ভিডিয়োয় ভয়েস ওভার শাহরুখের

    এদিন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা চলচ্চিত্র ব্যক্তিত্ব এনটি রামা রাওকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী মোদি। তিনি এদিন বলেন,”১৯৬৫ সালের যুদ্ধের সময়, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী জয় জওয়ান, জয় কিষান স্লোগান দিয়েছিলেন। পরে অটলজি এতে জয় বিজ্ঞান যোগ করেন। কয়েক বছর আগে দেশের বিজ্ঞানীদের সঙ্গে কথা বলার সময় আমি জয় অনুসন্ধানের কথা বলেছিলাম। ‘মন কি বাত’-এ, আজকের আলোচনা এমন এক ব্যক্তিকে নিয়ে, এমন একটি সংস্থাকে নিয়ে, যা এই চারটিরই প্রতিফলন, জয় জওয়ান, জয় কিষাণ, জয় বিজ্ঞান এবং জয় অনুসন্ধান। তিনি হলেন মহারাষ্ট্রে শিবাজি শ্যামরাও ডোলে। তিনি নাসিকের ছোট এক গ্রামের মানুষ গরীব আদিবাসী পরিবারের সদস্য। এই প্রাক্তন সেনাকর্মী অবসরের পর কৃষিতে ডিপ্লোপা করেন। এরপর কয়েকজন প্রাক্তন সতীর্থকে নিয়ে তিনি ‘ভেঙ্কটেশ্বর কোয়াপারেটিভ পাওয়ার অ্যান্ড এগ্রো প্রসেসিং লিমিটেড’ নামে একটি সংস্থা তৈরি করেন। আজ এই সংস্থা মহারাষ্টে ও কর্নাটকের বহু জেলায় কাজ করছে। প্রায় ৮০০০ ব্যক্তি এই সংস্থার সঙ্গে যুক্ত।”

    অমৃত সরোবর

    জলের গুরুত্ব প্রসঙ্গে এদিন মোদি (PM Modi) বলেন, “আমরা সবাই একটা কথা বহুবার শুনেছি, জল ছাড়া সব হারিয়ে যায়। জল না থাকলে জীবনে সবসময়ই সংকট দেখা দেয়। ব্যক্তি ও দেশের উন্নয়নও থমকে যায়। এই চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে, আজ দেশের প্রতিটি জেলায় ৭৫টি করে অমৃত সরোবর তৈরি করা হচ্ছে।” 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • New Parliament Building: শিব-শক্তির মেলবন্ধন, বিমল প্যাটেলের ভাবনার মূর্ত প্রতীক নয়া সংসদ ভবন

    New Parliament Building: শিব-শক্তির মেলবন্ধন, বিমল প্যাটেলের ভাবনার মূর্ত প্রতীক নয়া সংসদ ভবন

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার উদ্বোধন হল দেশের নতুন সংসদ ভবনের (New Parliament Building)। এটি নির্মাণ করা হয়েছে শ্রী যন্ত্র ধাঁচে। শ্রী যন্ত্র হল ন’টি ত্রিভুজের একত্রীভূত একটি মডেল, যার উপরের চারটি ত্রিভুজ শিবের প্রতীক এবং নিচের পাঁচটি ত্রিভুজ শক্তির প্রতীক। নতুন সংসদ ভবন এই শিব-শক্তি প্রতীকের আদলে তৈরি করা হয়েছে। নতুন সংসদ ভবনের স্থপতি হলেন আমেদাবাদের বিমল প্যাটেল।

    আরও পড়ুন: নতুন সংসদ ভবনের অন্দরসজ্জা কেমন? ভিডিও শেয়ার করে ঝলক দেখালেন প্রধানমন্ত্রী

    কে এই বিমল প্যাটেল

    ৬৪ বছর বয়সী একজন স্থপতি বিমল প্যাটেল বিভিন্ন আরবান প্ল্যানিং এবং ডিজাইনিং-এর ক্ষেত্রে যথেষ্ট দক্ষ তিনি। বর্তমানে তিনি আমেদাবাদের ‘সেন্টার ফর এনভায়রনমেন্টাল প্ল্যানিং অ্যান্ড টেকনোলজি’-র সভাপতি পদে রয়েছেন। শোনা যায়, বিমল প্যাটেলের বাবাও ছিলেন একজন নামকরা স্থপতি হাসমুখ প্যাটেল। যিনি গুজরাট হাইকোর্টের নকশা বানিয়েছিলেন ১৯৯২ সালে।

    কাশী বিশ্বনাথ মন্দিরেরও নকশা করেছিলেন বিমল প্যাটেল

    দেশের নামকরা এই স্থপতি আরও অনেকগুলি প্রকল্পের বাস্তবায়ন করেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য হল বারাণসীর কাশী বিশ্বনাথের করিডর স্থাপন। এছাড়াও মুম্বই পোর্ট ট্রাস্টেরও কাজ তিনি করেছেন। আমেদাবাদের সবরমতী আশ্রমের পুনর্নির্মাণও তাঁর হাতেই সম্পন্ন হয় বলে জানা যায়।

    রবিবার সকালেই উদ্বোধন হল নতুন সংসদ ভবনের

    এদিন সকাল ৭টা নাগাদ সংসদ ভবন চত্বরে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথমে গাঁধীমূর্তিতে মাল্যদান করেন তিনি। তার পর বিশেষ পুজোয় অংশ নেন। সেখানে তাঁর পাশে ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। পাশাপাশি বসে পুজোয় অংশ নেন দু’জনে। এর পর সামনে রাখা ‘সেঙ্গল’ (Sengol) দেখে সাষ্টাঙ্গে প্রণাম করেন মোদি। তার পর তাঁর হাতে ‘সেঙ্গল’ তুলে দেন অধিনাম পুরোহিতরা। এর পর সংসদভবনের ভিতরে যান মোদি। নয়া সংসদ ভবনে স্পিকারের আসনের পাশেই থাকবে সোনার রাজদণ্ড ‘সেঙ্গল’। সেই মতো সেখানে সেটিকে প্রতিস্থাপিত করেন মোদি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • New Parliament Building: সর্বধর্ম প্রার্থনা, নতুন সংসদ ভবনের উদ্বোধন! ট্যুইট বার্তা প্রধানমন্ত্রীর

    New Parliament Building: সর্বধর্ম প্রার্থনা, নতুন সংসদ ভবনের উদ্বোধন! ট্যুইট বার্তা প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় রীতি ও ঐতিহ্য মেনে উদ্বোধন হল নতুন সংসদ ভবনের। লোকসভার স্পিকার ওম বিড়লাকে পাশে নিয়ে নয়া সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন সংসদ ভবনের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করে লিখলেন, “সংসদের নতুন বিল্ডিং উদ্বোধনে আমাদের হৃদয় গর্ব, আশা ও প্রতিশ্রুতিতে পরিপূর্ণ হয়ে উঠেছে। আশা করি দেশকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যাবে এই সংসদ ভবন।” 

    ৬৪,৫০০ বর্গমিটার এলাকা জুড়ে তৈরি এই ভবন। সংসদ ভবন উদ্বোধনের আগে সর্বধর্ম প্রার্থনায় যোগ দেন প্রধানমন্ত্রী, লোকসভার স্পিকার এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা।

    আজকের অনুষ্ঠান 

    সকাল থেকেই শুরু হয়ে যায় নয়া সংসদ ভবন উদ্বোধনের আচার অনুষ্ঠান। শুরুতেই যজ্ঞ ও পুজো করা হয়। তারপর স্থাপন করা হয় সেঙ্গল। এতদিন প্রয়াগরাজের জাদুঘরে রাখা ছিল এই সোনার রাজদণ্ড। নতুন সংসদ ভবনের উদ্বোধনকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন রাজনৈতিক নেতা থেকে দেশের জ্ঞানীগুণী মানুষ।

    দুপুর ১২টার সময় আজকের অনুষ্ঠানের দ্বিতীয় ভাগের সূচনা হবে। সেই সময় দু’টি তথ্যচিত্র প্রদর্শিত হওয়ার কথা। তথ্যচিত্র প্রদর্শনীর পর রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির বার্তা পাঠ করবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। এরপর লোকসভার স্পিকার ওম বিড়লা বক্তৃতা পেশ করবেন। সংসদ ভবন উদ্বোধন উপলক্ষে একটি কয়েন এবং একটি স্ট্যাম্প উন্মোচন করা হবে। আজকের অনুষ্ঠান শেষ হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের মাধ্যমে। দুপুর আড়াইটে নাগাদ প্রধানমন্ত্রী মোদি নতুন সংসদ ভবনে ভাষণ দিতে পারেন বলে জানা যাচ্ছে।

    আরও পড়ুন: নতুন অধ্যায় শুরু! প্রতিস্থাপিত হল সেঙ্গল, সাষ্টাঙ্গে প্রণাম মোদির

    নির্মাণকর্মীদের সম্মান

    নির্মাণকর্মী থেকে সাফাইকর্মী, যাঁরা নতুন সংসদ ভবন তৈরিতে সাহায্য করেছেন, তাঁদের চাদর পরিয়ে এদিন সম্মানিত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন সংসদ ভবনের উদ্বোধন উপলক্ষে যে বিশেষ স্মারক তৈরি করা হয়েছে, তা উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

    নতুন সংসদ ভবনের চত্বর এদিন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়া সহ এনডিএ জোট অন্তর্ভুক্ত কমপক্ষে ১৮ জন সদস্য়দের। ২৫টি বিরোধী দলের তরফেও এই অনুষ্ঠানে সামিল হওয়ার কথা জানানো হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • New parliament building: নতুন অধ্যায় শুরু! প্রতিস্থাপিত হল সেঙ্গল, সাষ্টাঙ্গে প্রণাম মোদির

    New parliament building: নতুন অধ্যায় শুরু! প্রতিস্থাপিত হল সেঙ্গল, সাষ্টাঙ্গে প্রণাম মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: পুরনো সংসদ ভবনের পথ চলা শেষ। আজ, রবিবারই উদ্বোধন হবে নবনির্মিত সংসদ ভবনের (New parliament building)। সকাল থেকেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এদিন সকাল ৭টা নাগাদ সংসদভবন চত্বরে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথমে গাঁধীমূর্তিতে মাল্যদান করেন তিনি। তার পর বিশেষ পুজোয় অংশ নেন। সেখানে তাঁর পাশে ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। পাশাপাশি বসে পুজোয় অংশ নেন দু’জনে। এর পর সামনে রাখা ‘সেঙ্গল’ (Sengol) দেখে সাষ্টাঙ্গে প্রণাম করেন মোদি। তার পর তাঁর হাতে ‘সেঙ্গল’ তুলে দেন অধিনাম পুরোহিতরা। এর পর সংসদভবনের ভিতরে যান মোদি। নয়া সংসদ ভবনে স্পিকারের আসনের পাশেই থাকবে সোনার রাজদণ্ড ‘সেঙ্গল’। সেই মতো সেখানে সেটিকে প্রতিস্থাপিত করেন মোদি।

    আরও পড়ুন: নতুন সংসদ ভবনের অন্দরসজ্জা কেমন? ভিডিও শেয়ার করে ঝলক দেখালেন প্রধানমন্ত্রী

    ‘সেঙ্গল’ প্রদান

    নতুন সংসদ ভবনের উদ্বোধনের (New parliament building) আগে শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে ঐতিহাসিক ‘সেঙ্গল’ তুলে দেন পবিত্র শৈব মঠ তিরুভাদুথুরাই আধিনামের সন্ন্যাসীরা। শনিবার চেন্নাই থেকে দিল্লিতে পৌঁছন আধিনামের ৬০ জন সাধু। এদিনই প্রধানমন্ত্রীর বাসভবনে হাজির হন তাঁরা। মন্ত্র পাঠ করে নরেন্দ্র মোদির হাতে ‘সেঙ্গল’ তুলে দেওয়া হয় আধিনামের পক্ষ থেকে। সাধুদের থেকে আশীর্বাদ প্রার্থনা করেন মোদি। সেই সময়ে প্রধানমন্ত্রীর বাসভবনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। 

    রজনীকান্তের স্বাগত বার্তা

    সেঙ্গল প্রতিষ্ঠা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দক্ষিণী সুরাপস্টার রজনীকান্ত। সোশ্যাল মিডিয়ায় তামিল ভাষায় ট্যুইট করে তিনি বলেছেন, ‘তামিল শাসক শক্তির ঐতিহ্যবাহী প্রতীক – রাজদণ্ড ভারতের নতুন সংসদ ভবনে উজ্জ্বল হয়ে থাকবে। তামিলিয়ানদের গর্ব এটি।’ তিনি আরও বলেন, ‘মাননীয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে আমার আন্তরিক ধন্যবাদ, যিনি তামিলদের জন্য গর্বের একটি জায়গা তৈরি করে দিয়েছেন।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Indian Parliament House: বর্তমান পার্লামেন্টের উদ্বোধন কে করেছিলেন জানেন? 

    Indian Parliament House: বর্তমান পার্লামেন্টের উদ্বোধন কে করেছিলেন জানেন? 

    মাধ্যম নিউজ ডেস্ক: ২৮ মে রবিবার নয়া সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যে সেই উদ্বোধনকে ঘিরে সাজো সাজো রব চারিদিকে। সকাল থেকেই শুরু হবে পুজো। দেশের সাধু-সন্তদের উপস্থিতিতে সেঙ্গল স্থাপন করবেন প্রধানমন্ত্রী। ঠিক অধ্যক্ষের চেয়ারের কাছেই। এদিন উপস্থিত থাকার কথা দেশের ২৫টি রাজনৈতিক দলের। জানা যাচ্ছে, বর্তমান সংসদ ভবনের (Indian Parliament House) ১০০ বছর পূর্তি হতো ২০২৭ সালে। স্যার এডুইন লুটিয়েন্স এবং হার্বার্ট বেকারের নেতৃত্বে এই ভবন গড়ার কাজ শুরু হয়েছিল ১৯২১ সালে। উদ্বোধন হয়েছিল ১৯২৭ সালে।

    বর্তমান সংসদের (Indian Parliament House) ইতিকথা

    সে সময় এই সংসদ ভবনের (Indian Parliament House) ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন রানী ভিক্টোরিয়ার পুত্র প্রিন্স আর্থার। শোনা যায়, সে সময় ৫ বছর ধরে এই কাজ চলেছিল। ব্রিটিশ ইঞ্জিনিয়াররা মধ্যপ্রদেশের উত্তরে অবস্থিত বিখ্যাত ৬৪ যোগিনী মন্দির এর আদলে বর্তমান সংসদ ভবনের নকশা বানিয়েছিলেন। ১৯২৭ সালে ভবনটি উদ্বোধন করেন বড়লাট লর্ড আরউইন। তখন অবশ্য এই ভবনের নাম ছিল কাউন্সিল হাউস। এবং ভেতরেই চলত কেন্দ্রীয় আইনসভা। প্রসঙ্গত ১৯২৯ সালের ৮ এপ্রিল এই ভবনের ভিতরেই বোমা নিক্ষেপ করে স্লোগান তুলেছিলেন ভগত সিং এবং বাংলার বটুকেশ্বর দত্ত।

    আরও পড়ুন: রবিবার নয়া সংসদ ভবনের উদ্বোধন, জেনে নিন মেগা অনুষ্ঠানের সূচি

    একনজরে পৃথিবীর প্রাচীনতম সংসদ ভবনগুলি

    ফ্রান্সের কথাই ধরা যাক। ফ্রান্সের বর্তমান সংসদ ভবনটি বানানো শুরু হয়েছিল ১৬১৫ খ্রিস্টাব্দে শেষ হয় ১৬৪৫ সালে। আবার বেলজিয়ামের কথা ধরলে সেখানকার সংসদ ‘প্যালেস অফ দ্য নেশন’ নামের এই ভবনটি তৈরি হয়েছিল ১৭৮৩ খ্রিস্টাব্দে। চেক প্রজাতন্ত্র তাদের সংসদ ভবন নির্মাণের কাজ শুরু করেছিল  ১৬২৩ সালে। শোনা যায় ৭ থেকে ৮ বছরের মধ্যে কাজ সম্পূর্ণ হয়েছিল। আবার গ্রিসের কথা ধরুন, তাদের ‘ওল্ড রয়েল প্যালেস’ এর উদ্বোধন হয়েছিল ১৮৪৩। ব্রিটিশ সংসদ অনেক পুরনো। ১৮৩৪ সালে এক অগ্নিকাণ্ডে ভবনটি পুড়ে গেলে ১৮৭৬ সালে আবার তাকে নতুনভাবে ঢেলে সাজানো হয়। আবার আমেরিকার কথা বলতে গেলে তাদের সংসদ ভবন বানানোর কাজ শেষ হয়েছিল ১৮০০ সালে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • New Parliament Building: নতুন সংসদ ভবনের অন্দরসজ্জা কেমন? ভিডিও শেয়ার করে ঝলক দেখালেন প্রধানমন্ত্রী

    New Parliament Building: নতুন সংসদ ভবনের অন্দরসজ্জা কেমন? ভিডিও শেয়ার করে ঝলক দেখালেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার ২৮ মে উদ্বোধন হবে দেশের নয়া সংসদ ভবনের। এদিন তার আগেই সংসদ ভবনের (New Parliament Building) অন্দরসজ্জার ভিডিও শেয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের ২৫ টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে নয়া সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে। রবিবার সকালে পুজো হবে। তারপরে সেঙ্গল স্থাপন হবে, নয়া সংসদ ভবনে অধ্যক্ষের চেয়ারের কাছেই। হাজির থাকবেন দেশের প্রসিদ্ধ নানা মন্দিরের ও মঠের সাধুসন্তরা। 

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্দরসজ্জার (New Parliament Building) ভিডিও শেয়ার করলেন

    এদিন সংবাদ সংস্থা এএনআই নয়া সংসদ ভবনের ভিডিও তাদের সোশ্যাল মিডিয়ার পেজে শেয়ার করে। ১ মিনিট ৪৮ সেকেন্ডের এই ভিডিওতে বিভিন্ন কোণ থেকে নয়া সংসদ ভবনের কক্ষগুলিকে দেখানো হয়েছে। ওই ভিডিও শুরু হচ্ছে সংসদ ভবনের বাইরে থেকে। এরপরেই দেখা যাচ্ছে অন্দরের ঝলক। রাজ্যসভা এবং লোকসভা এই দুটি ভবনকেই সাজানো হয়েছে আলাদা থিমে। এদিন ভিডিও শেয়ার করে নিজের ট্যুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘নয়া সংসদ ভবন প্রতিটি ভারতবাসীর কাছেই গর্বের। আমি সকলকে অনুরোধ করব আপনারা নিজের নিজের কণ্ঠে নয়া ভবন সম্বন্ধে বলুন।’’

    আরও পড়ুন: রবিবার নয়া সংসদ ভবনের উদ্বোধন, জেনে নিন মেগা অনুষ্ঠানের সূচি

    অন্দরের আরও খুঁটিনাটি

    রাজ্যসভার ছাদের নকশা জাতীয় ফুল, পদ্ম ফুলের আদলে করা হয়েছে। অন্যদিকে লোকসভার ছাদের নকশা হয়েছে জাতীয় পাখি ময়ূরের আদলে। চারচলা এই নয়া সংসদ ভবনটি চৌষট্টি হাজার পাঁচশ বর্গমিটার এলাকা জুড়ে অবস্থান করছে। তিনটি মূল প্রবেশদ্বার রয়েছে, জ্ঞানদার, শক্তিদ্বার, কর্মদ্বার। গণতন্ত্রের পীঠস্থান ভারতবর্ষের ঐতিহ্য প্রদর্শনের জন্য একটি বিশাল সংবিধান হলও তৈরি করা হয়েছে। এছাড়াও রয়েছে লাইব্রেরি, কমিটিরুম, ক্যান্টিন, গাড়ি পার্কিংয়ের জায়গা। সংসদদের ব্যক্তিগত কক্ষও রয়েছে এখানে। জানা গেছে,  লোকসভায় রয়েছে ৮৮৮টি জনের ব্যবস্থা। অন্যদিকে রাজ্যসভায় বসতে পারবেন ৩০০ জন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Manipur Violence: ফের অশান্ত মণিপুর! গুলিতে নিহত ১, হামলা রাজ্যের মন্ত্রীর বাড়িতেও

    Manipur Violence: ফের অশান্ত মণিপুর! গুলিতে নিহত ১, হামলা রাজ্যের মন্ত্রীর বাড়িতেও

    মাধ্যম নিউজ ডেস্ক: মণিপুরের অশান্তি যেন কিছুতেই থামছে না। বুধবারে মণিপুরের (Manipur Violence) বিষ্ণুপুর জেলাতে গুলিতে মৃত্যু হয় এক ব্যক্তির। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ভাঙচুর করা হল মণিপুরের মন্ত্রীর বাড়ি। সবমিলিয়ে পরিস্থিতি বেশ উত্তপ্ত। জানা গেছে, মণিপুরের যুব কল্যাণ দফতরের মন্ত্রী গোবিন্দদাস কনথৌজামের বাড়ি ভাঙচুর হয়েছে। এই ঘটনার জেরে জারি হয়েছে কারফিউ। টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনী। প্রসঙ্গত, চলতি মাসের ৩ তারিখ থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে মণিপুর। সেখানে মেইটি, কুকি এবং অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের মানুষের মধ্যে বিরোধ এবং বিক্ষোভের জেরে এখনও মণিপুরে মারা গিয়েছেন ৭৪ জন।

    ঘটনার বিস্তৃত বিবরণ

    জানা গেছে মণিপুরের (Manipur Violence) বিষ্ণুপুর জেলায় বুধবার জঙ্গিদের সঙ্গে একদল মানুষের সংঘর্ষ বাঁধে এবং তাতেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তিও করানো হয়। মণিপুরের হিংসায় ঘটনা বহু মানুষের আশ্রয়স্থল হয়ে উঠেছে এখন বিষ্ণুপুরের মোরাং এলাকা। পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষে নিহত যুবকের নাম তৈজাম চন্দ্র মনি (৩০)। গত মঙ্গলবার রাতে সন্দেহভাজন জঙ্গিরা বিষ্ণুপুর জেলার একটি গ্রামে আগুন ধরিয়ে দেয়। তারপর থেকেই নতুন করে উত্তেজনা ছড়ায়। হঠাৎই বুধবার খবর আসে যে জঙ্গিরা গ্রামের একটি স্কুলে আগুন লাগানোর পরিকল্পনা করছে। তাতেই ক্ষিপ্ত হয়ে ছুটে যান গ্রামবাসীরা। মুখোমুখি সংঘর্ষ শুরু হয় জঙ্গি এবং গ্রামবাসীদের মধ্যে।

    নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া

    জানা গিয়েছে, মণিপুরের ইম্ফলের পশ্চিমপ্রান্তে এখন পেট্রোলের দাম চলছে ১৭০ টাকা প্রতি লিটার। আলুর দাম হয়েছে ১০০ টাকা প্রতি কেজি। ৩০ টি ডিম মণিপুরে এখন বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। স্থানীয়দের দাবি, তামাকজাত পণ্যের দামও হু হু করে বাড়ছে। শুধু তাই নয্‌ আগে যে মণিপুরে (Manipur Violence) ৫০ কেজি চালের বস্তার দাম ছিল ৯০০ টাকা, এখন তা বেড়ে হয়েছে ১৮০০ টাকা। একটি গ্যাস সিলিন্ডার বুক করতে লাগছে ১৮০০ টাকা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Hyderabad Murder: শ্রদ্ধা কাণ্ডের ছায়া! খুনের পর প্রেমিকার দেহ টুকরো টুকরো করে ফ্রিজে রাখলেন প্রৌঢ়

    Hyderabad Murder: শ্রদ্ধা কাণ্ডের ছায়া! খুনের পর প্রেমিকার দেহ টুকরো টুকরো করে ফ্রিজে রাখলেন প্রৌঢ়

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লির শ্রদ্ধা হত্যাকাণ্ডের স্মৃতি এবার ফিরল হায়দরাবাদে। প্রেমিকাকে খুনের (Hydrabad Murder) পর তাঁর দেহ টুকরো টুকরো করে ফ্রিজে রাখার অভিযোগ উঠল এক প্রৌঢ়ের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের নাম অনুরাধা রেড্ডি। বয়স পঞ্চান্ন। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ১৫ বছর ধরে তিনি চন্দ্র মোহন (৪৮) নামে প্রেমিকের সঙ্গেই থাকতেন। ওই বাড়ির ফ্রিজ থেকেই অনুরাধার মৃতদেহের হাত এবং পা উদ্ধার করেছে পুলিশ। মাথা উদ্ধার হয়েছে মুসি নদীর ধার থেকে। প্রমাণ লোপাটের জন্য দেহের অন্যান্য অংশ ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় রাখেন অভিযুক্ত।

    আরও পড়ুন: ফের অশান্তি মণিপুরে, পুড়ে খাক বাড়ি, জারি কার্ফু

    কীভাবে গ্রেফতার করা হল অভিযুক্তকে?

    জানা গেছে, বৃহস্পতিবার মুসি নদীর তীর থেকে একটি কাটা মুণ্ডু উদ্ধার করে পুলিশ। ওই খুনের তদন্ত করতে গিয়েই বেরিয়ে আসে এই ভয়াবহ হত্যাকা্ণড। অনলাইন ট্রেডিং পেশার সঙ্গে যুক্ত ছিলেন ওই প্রৌঢ়, এমনটাই জানতে পেরেছে পুলিশ। তিনি অবিবাহিত ছিলেন। ১৫ বছর আগে স্বামী মারা গেলে চন্দ্র মোহনের বাড়ির একতলাতে থাকতেন অনুরাধা। পুলিশ জানিয়েছে, সুদের কারবার করতেন মহিলা এবং সেখান থেকেই ঝামেলার সূত্রপাত। কয়েক বছর আগে ৭ লক্ষ টাকা ধার নিয়েছিলেন চন্দ্র মোহন। কিন্তু ফেরত দিতে চাননি। এ নিয়েই শুরু মনোমালিন্য।

    কীভাবে খুন (Hydrabad Murder) করা হল?

    টাকা ফেরত দিতে না পেরে অনুরাধাকে হত্যা করার পরিকল্পনা করেন চন্দ্র মোহন।  শ্রদ্ধাকে হত্যা করার আগে ইন্টারনেটে যাবতীয় খোঁজখবর করেছিলেন আফতাব। এমনটা মোহনও করেন। ১২ মে হায়দরাবাদের দিলসুখনগরে মোহনের বাড়িতেই খুন হন অনুরাধা। টাকা নিয়ে বিবাদের জেরে দুজনের মধ্যে চরম ঝামেলা শুরু হয়। ঠিক এই মুহূর্তে অনুরাধার বুকে ছুরি চালিয়ে দেন চন্দ্র মোহন। তারপর সেই ছুরি পেটেও চালান। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন অনুরাধা। এরপর প্রেমিকার দেহ টুকরো টুকরো করে কাটেন মোহন। তার জন্য ছোট পাথর কাটার মেশিনও কিনে এনেছিলেন। মাথা কাটার পর সেটা নিয়ে কালো ব্যাগে মুড়ে অটোয় চড়ে মুসি নদীর ধারে চলে যান অভিযুক্ত। একইভাবে বাড়ি ফিরে অনুরাধার দেহ টুকরো টুকরো করে ফ্রিজে ঢুকিয়ে দেন। যাতে দুর্গন্ধ না বেরোয়, তার জন্য গোটা বাড়িতে প্রচুর সুগন্ধিও ছড়ানো হয়। কীভাবে দেহ নষ্ট করে ফেলা যায্‌ তার জন্য গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে এ সংক্রান্ত ভিডিও দেখতেন অভিযুক্ত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Narendra Modi: ‘‘আজ সারা বিশ্ব জানতে চায়, ভারত কী ভাবছে!’’ দেশে ফিরে বললেন মোদি

    Narendra Modi: ‘‘আজ সারা বিশ্ব জানতে চায়, ভারত কী ভাবছে!’’ দেশে ফিরে বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: বিদেশ সফর শেষে দেশের মাটিতে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বৃহস্পতিবার সকালে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীর বিশেষ বিমান। এদিন বিমানবন্দরের পা রেখে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আজ সারা বিশ্ব জানতে চায়, ভারত কী ভাবছে।’’ প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানাতে যান বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

    আরও পড়ুন: “বিশ্বের প্রতিটি প্রান্তের পর্যটকের কাশ্মীর দেখা উচিত”, বললেন জি২০-র প্রতিনিধিরা

    কী বললেন প্রধানমন্ত্রী?

    এদিন দিল্লি বিমানবন্দরে ভিড় করতে দেখা যায় বিজেপির কর্মী-সমর্থকদের। তাঁদের উদ্দেশে প্রধানমন্ত্রী (Narendra Modi) বলেন, ‘‘জনগণ আমার কাছে জানতে চায়, কেন আমি কোভিড ভ্যাকসিন সারা বিশ্বকে দিয়েছি। এই প্রশ্নের জবাবে আমি বলতে চাই, এই ভূমি হল গৌতম বুদ্ধের। এই ভূমি হল মহাত্মা গান্ধীর। আমরা আমাদের বিরোধীদেরও খেয়াল রাখি। আজকে সারা বিশ্ব জানতে চায়, ভারত কী ভাবছে।’’

    এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘যখন আমি আমার দেশের সংস্কৃতি সম্পর্কে কথা বলি, তখন আমি বিশ্বের চোখের দিকে তাকিয়ে কথা বলি। আমার এই আত্মবিশ্বাস আসে। কারণ আমি জানি, আপনারা একটা সরকার গঠন করেছেন, যে সরকারের সঙ্গে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের জনসমর্থন রয়েছে। আজ এখানে যাঁরা উপস্থিত হয়েছেন, তাঁরা প্রধানমন্ত্রী মোদির জন্য আসেননি, এসেছেন দেশের জন্য।’’

    অস্ট্রেলিয়ার উদাহরণও টানেন প্রধানমন্ত্রী

    দেশে ফিরেই প্রধানমন্ত্রী সিডনির সাংস্কৃতিক অনুষ্ঠানের উদাহরণ টানেন। প্রধানমন্ত্রী বলেন, ‘‘ওই অনুষ্ঠানে শুধুমাত্র অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী অ্য়ান্থনি আলবানিজই উপস্থিত ছিলেন না, দর্শকাসনে অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী ও সমস্ত বিরোধীরাও উপস্থিত ছিলেন দেশের স্বার্থে। এটাই গণতন্ত্রের শক্তি।’’ অনেকে মনে করছেন, এভাবেই বিরোধীদের ঠুকলেন তিনি।

    চারদিনে তিন দেশের সফর সারলেন প্রধানমন্ত্রী (Narendra Modi)

    চারদিনে তিন দেশের সফর সারলেন মোদি। প্রথমে তিনি জাপানে যান জি-৭ বৈঠকে যোগ দেওয়ার জন্য। সেখান থেকে পাপুয়া নিউগিনি ও শেষে অস্ট্রেলিয়া যান। প্রতিটি দেশেই উষ্ণ অভ্যর্থনা পান প্রধানমন্ত্রী। পাপুয়া নিউগিনি ও ফিজির তরফে প্রধানমন্ত্রীকে সেদেশের সর্বোচ্চ নাগরিক সম্মানেও সম্মানিত করা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share