মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ার বিভিন্ন অংশে ক্রমেই ঘনাচ্ছে যুদ্ধের মেঘ। এহেন পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চলের (Gulf Stability) বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে উদ্বেগের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) আলোচনা করলেন সৌদি আরবের যুবরাজ তথা প্রধানমন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে। আলাদা করে তিনি কথা বলেন বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার সঙ্গেও।
সৌদির ওপর হামলার নিন্দে (PM Modi)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও বৈঠক করেন। দুই নেতা পশ্চিম এশিয়ার পরিবর্তিত পরিস্থিতি নিয়ে আলোচনাও করেন। প্রধানমন্ত্রী মোদি সৌদি আরবের ওপর সাম্প্রতিক হামলাগুলির তীব্র নিন্দা করেন। বলেন, “এগুলি দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার পরিপন্থী।” দুই নেতা একমত হন যে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা দ্রুত পুনঃপ্রতিষ্ঠা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কঠিন সময়ে সৌদি আরবে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের কল্যাণ নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী যুবরাজকে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রীর বক্তব্য
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, “পশ্চিম এশিয়ার পরিবর্তিত পরিস্থিতি নিয়ে সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী এইচআরএইচ প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলোচনা করেছি। ভারত সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে (PM Modi) হওয়া সাম্প্রতিক হামলার নিন্দা করে। আমরা একমত হয়েছি যে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা দ্রুত পুনঃপ্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। এই কঠিন সময়ে ভারতীয় সম্প্রদায়ের কল্যাণ দেখভাল করার জন্য তাঁকে ধন্যবাদ জানাই।” এদিকে, ২ মার্চ ভারতের প্রধানমন্ত্রী টেলিফোনে কথা বলেন বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার সঙ্গে।
রাজাকে ধন্যবাদ
আলোচনার সময় প্রধানমন্ত্রী বাহরাইনের ওপর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দে করেন। এই কঠিন সময়ে বাহরাইনের জনগণের প্রতি ভারতের দৃঢ় সংহতিও প্রকাশ করেন তিনি (Gulf Stability)। প্রধানমন্ত্রী বাহরাইনে ভারতীয় সম্প্রদায়ের প্রতি অবিচল সমর্থন ও যত্ন দেওয়ার জন্য রাজাকে ধন্যবাদ জানান। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, “বাহরাইনের রাজা মহামান্য হামাদ বিন ইসা আল খলিফার সঙ্গে ফলপ্রসূ টেলিফোন আলাপ হয়েছে। ভারত বাহরাইনের ওপর হামলার নিন্দা করে এবং এই কঠিন সময়ে বাহরাইনের জনগণের পাশে থাকতে সংহতি প্রকাশ করছে। বাহরাইনে ভারতীয় সম্প্রদায়ের প্রতি অবিচল সমর্থনের জন্য তাঁকে ধন্যবাদ জানাই (PM Modi)।”

Leave a Reply