Annapurna Yojana: ১৭ অগাস্ট থেকেই অন্নপূর্ণার টাকা! কবে, কার অ্যাকাউন্টে ঢুকবে? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

annapurna-money-from-august-17-when-and-in-whose-account-will-it-be-deposited-big-announcement-by-the-chief-minister

মাধ্যম নিউজ ডেস্ক: অপেক্ষার অবসান। বহু প্রতীক্ষিত ‘অন্নপূর্ণা যোজনা’ (Annapurna Yojana) নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নবান্ন থেকে তিনি সাফ জানিয়ে দিলেন, আগামী ১৭ অগাস্ট থেকেই শুরু হবে প্রকল্পের প্রথম দফার টাকা প্রদান। শুধু তাই নয়, সেপ্টেম্বর মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের নির্দিষ্ট দিনেই সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। ফলে যোগ্য মহিলাদের আর অনিশ্চয়তায় থাকতে হবে না বলেই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)।

শেষ পর্যায়ে যাচাই

নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) আবেদন গ্রহণের শেষ দিন ছিল ৩১ জুলাই। নির্ধারিত সময়ের মধ্যে রাজ্যজুড়ে প্রায় ২ কোটি ১৬ লক্ষ আবেদন জমা পড়েছে। বর্তমানে সরকারি আধিকারিকরা আবেদনকারীদের নথি, তথ্য এবং যোগ্যতার সমস্ত শর্ত খুঁটিয়ে যাচাই করছেন। সরকারের দাবি, যাচাই প্রক্রিয়া প্রায় শেষের পথে। যাঁদের আবেদনে কোনও ভুল বা অসঙ্গতি নেই এবং যাঁরা প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করেছেন, তাঁরাই পর্যায়ক্রমে এই প্রকল্পের আর্থিক সুবিধা পাবেন।

কারা ১৭ অগাস্টেই টাকা পাবেন?

মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) স্পষ্ট জানিয়েছেন, “১০ জুলাইয়ের মধ্যে অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Yojana)-এ আবেদন জমা দেওয়া এবং যাঁদের নথি যাচাই সম্পূর্ণ হয়েছে, সেই যোগ্য আবেদনকারীদের তালিকা ১৭ অগাস্টের আগেই চূড়ান্ত করা হবে। ফলে তাঁরাই প্রথম দফায় ১৭ অগাস্ট থেকেই সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন।”

১১ জুলাইয়ের পর আবেদনকারীদের কী হবে?

যাঁরা ১১ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করেছেন, তাঁদের নথিপত্র যাচাইয়ের কাজ এখনও চলছে। তাই তাঁদের ক্ষেত্রে কিছুটা সময় লাগবে। তবে যাচাই সম্পূর্ণ হওয়ার পর পরবর্তী ধাপেই তাঁদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বলে আশ্বাস দিয়েছে রাজ্য সরকার।

সেপ্টেম্বর থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনেই টাকা

সরকারি ঘোষণা অনুযায়ী, চলতি অগাস্টে বিশেষ যাচাই প্রক্রিয়ার কারণে ১৭ অগাস্ট টাকা দেওয়া হবে। তবে সেপ্টেম্বর মাস থেকে নিয়ম মেনে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের নির্দিষ্ট দিনেই স্বয়ংক্রিয়ভাবে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে।

ভুয়ো খবর থেকে সতর্ক থাকার আবেদন

অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নানা জল্পনা ও বিভ্রান্তিকর তথ্য থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। তিনি বলেন, “কোনও ভুয়ো প্রচারে কান দেওয়ার প্রয়োজন নেই। যাঁরা প্রকল্পের যোগ্য, তাঁরা প্রত্যেকেই সরকারি নিয়ম মেনেই এই সুবিধা পাবেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়ো তথ্য বা বিভ্রান্তিকর পোস্ট ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।” অন্নপূর্ণা যোজনার টাকা কবে মিলবে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা চলছিল। এবার সেই অনিশ্চয়তার অবসান ঘটিয়ে নির্দিষ্ট সময়সূচিই ঘোষণা করল রাজ্য সরকার। সরকারের দাবি, যোগ্য কোনও আবেদনকারী যাতে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই দ্রুত যাচাই প্রক্রিয়া শেষ করে পর্যায়ক্রমে সকলের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হবে।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share