Spying For Pakistan: পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার ৬, কীভাবে চলত নেটওয়ার্ক?

Ghaziabad police arrests suhail malik and 5 others spying for Pakistan

মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হয়ে চরবৃত্তির (Spying For Pakistan) অভিযোগে শনিবার ছ’জনকে গ্রেফতার করল উত্তরপ্রদেশের গাজিয়াবাদ (Ghaziabad) থানার পুলিশ। পুলিশ প্রথমে সুহেল মালিক, প্রবীণ, রাজ, শিবা এবং হৃতিককে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ষষ্ঠ অভিযুক্ত ইরাম ওরফে মাহাককে গ্রেফতার করে। শনিবার সন্ধ্যায় তাদের তোলা হয় আদালতে। বিচার বিভাগীয় হেফাজতে পাঠায় আদালত।

সংবেদনশীল জায়গার ছবি পাকিস্তানে (Spying For Pakistan)

পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা দিল্লি, মুম্বই, হরিয়ানা, রাজস্থান, পাঞ্জাব এবং কর্নাটকের সংবেদনশীল জায়গার ছবি, ভিডিও এবং অবস্থানসংক্রান্ত তথ্য পাকিস্তানে পাঠাচ্ছিল। তারা দিল্লির সেনা ছাউনি এলাকা, সব রেলস্টেশন, জিআরপি, আরপিএফের পাশাপাশি মুম্বইয়ের রেলস্টেশন, প্রতিরক্ষা এলাকা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সংবেদনশীল জায়গার ছবি এবং ভিডিও ও লোকেশন পাকিস্তানে পাঠিয়েছে। মাস ছয়েক আগে সুহেল দিল্লি ক্যান্ট রেলওয়ে স্টেশনে একটি সৌরশক্তিচালিত ক্যামেরা বসিয়েছিল, যা থেকে সরাসরি ভিডিও ফিড পাঠানো হত পাকিস্তানের একটি নির্দিষ্ট নম্বরে। পাকিস্তানে এই তথ্য পাঠানোর জন্য অভিযুক্তরা ৫,০০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত পারিশ্রমিক পেত বলে পুলিশ জানিয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ৮টি মোবাইল ফোনে পাওয়া যোগাযোগ নম্বরগুলির তদন্ত করছে পুলিশ।

কী জানাল পুলিশ

জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে সুহেল ও রাজ বাল্মীকি দিল্লির (Spying For Pakistan) বাসিন্দা, তারা একে অপরের বন্ধু। বছরখানেক আগে তারা একসঙ্গে হোটেল ও ধাবায় কাজ করত। পরে চাকরি ছেড়ে দেয়। সুহেল চলে যায় মিরাটে। রাজ অর্থসঙ্কটে পড়লে সুহেল তাকে পাকিস্তানের চরবৃত্তির কাজে লাগায়। এরপর প্রবীণ, শিবা বাল্মীকি, রিতিক গঙ্গোয়ার এবং ইরামও এই দলে যোগ দেয়। প্রথমদিকে অভিযুক্তরা ছবি এবং ভিডিও পাঠাত সুহেলকে, সে আবার সেগুলি পাঠাত পাকিস্তানে, তার যোগাযোগ নম্বরে। পরে সবাই সরাসরি পাকিস্তানের হ্যান্ডলারদের সঙ্গে যুক্ত হয় এবং তাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হয়। পুলিশ এও (Ghaziabad) জানিয়েছে, অভিযুক্তরা পাকিস্তান থেকে কিছু পার্সেলও পেয়েছিল। সুহেল কীভাবে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করেছিল, তা জানতে (Spying For Pakistan) তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share