মাধ্যম নিউজ ডেস্ক: অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (West Bengal Elections 2026) রাজ্যে বিজেপির প্রচার এখন তুঙ্গে। বিধানসভা ভোটের প্রচারে ফের রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। বৃহস্পতিবার বেলায় তিনি সভা করেছেন পূর্ব মেদিনীপুরের হলদিয়ায়। দ্বিতীয় সভাটি তিনি করেন আসানসোলের পোলো গ্রাউন্ড ময়দানে। এদিন প্রধানমন্ত্রীর তৃতীয় তথা শেষ সভা সিউড়িতে। আসানসোলের সভায় রাজ্যের মা মাটি সরকারের তোলাবাজি, সিন্ডিকেট, নারী সুরক্ষা, বেকারত্ব সহ একাধিক ইস্যুতে ব্যাপক আক্রমণ করেছেন এই বিজেপির প্রবীণ নেতা নরেন্দ্র মোদি। সেই সঙ্গে তিনি বলেন, “৪ মে-র পর সব দুষ্কৃতীদের হিসেব নেওয়া হবে।” আগামিকাল (শুক্রবার) ডেবরা, খড়গপুর সদরে সভা করবেন অমিত শাহ। পরশু, অর্থাৎ শনিবার ফের পশ্চিমবঙ্গে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ওইদিন কৃষ্ণনগর, জিয়াগঞ্জ ও কুশমণ্ডিতে সভা করবেন তিনি।
পিছিয়ে বাংলা, সম্পত্তি লুট করা হচ্ছে (West Bengal Elections 2026)
আসানসোলে সভা (West Bengal Elections 2026) করে প্রধানমন্ত্রী বললেন, “গোটা দেশে উন্নয়ন হচ্ছে, কিন্তু পিছিয়ে বাংলা। তৃণমূল পশ্চিমবঙ্গকে পিছিয়ে দিচ্ছে। তৃণমূলের গুন্ডারাজ চলছে, বাংলার সম্পত্তি লুট করা হচ্ছে। উন্নতির জন্য তৃণমূলমুক্ত বাংলা চাই। বাংলার উন্নতির জন্য তৃণমূলমুক্ত রাজ্য গড়া এখন সময়ের দাবি। তৃণমূলের আমলে আসানসোলে কয়লা, বালি ও মাটি মাফিয়ারা সাধারণ মানুষের ওপর বোঝা হয়ে দাঁড়িয়েছে। সিন্ডিকেট রাজের দাপটে নাজেহাল মানুষ। আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে কাজ করতে আসতেন, আর আজ এখানকার যুবকদের বাইরে কাজ খুঁজতে যেতে হচ্ছে।”
এলাকার প্রতিটি সমস্যার সমাধান হবে
নির্মম সরকার গত ১৫ বছর ধরে জঙ্গলরাজ কায়েম করেছে। এই প্রসঙ্গে মোদি (PM Modi) তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে বলেন, “বাংলায় (West Bengal Elections 2026) তৃণমূলের পাপের ঘড়া পূর্ণ হয়েছে। তৃণমূল নির্মমতার সব সীমা পার করে দিয়েছে। ওদের পাপের ঘড়া পূর্ণ হয়েছে। বাংলায় পরের সরকার ডবল ইঞ্জিন সরকার হবে। ৪ মে-র পর বাংলা উন্নয়নের এক নতুন যুগে প্রবেশ করবে। আসানসোল ও দুর্গাপুর ভারতের মেগা সিটি হওয়ার ক্ষমতা রাখে। কিন্তু দূষণ, রাস্তাঘাট ও সেতুর বেহাল দশা বড় বাধা। বিজেপি ক্ষমতায় এলেই এলাকার প্রতিটি সমস্যার সমাধান হবে এবং ৪ মে-র পর বাংলা উন্নয়নের নতুন যুগে প্রবেশ করবে।”
অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে
রাজ্যে (West Bengal Elections 2026) লাগাতার নারী নির্যাতন এবং ধর্ষণের ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তিনি বলেন, “বাংলায় মহিলারা আর সুরক্ষিত নয়। অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তৃণমূল সরকার অপরাধীদের পক্ষে। মহিলাদের সুরক্ষা দিতে পারে বিজেপিই। মহিলাদের ওপর অত্যাচার, প্রতিটি ধর্ষণের ফাইল খোলা হবে। ৪ মে বাংলায় নতুন উন্নয়নের সুযোগ আসছে। বাংলায় এবার ডবল ইঞ্জিন গঠন হবে। কেন্দ্র-রাজ্য একসঙ্গে কাজ করলেই মানুষের ফায়দা। পিএম-সিএম যদি একজোট হয়ে কাজ করেন তাহলেই সব সুবিধা পাবেন আপনারা। কিন্তু বাংলা থেকে তো সহযোগিতা পাওয়া যায় না। তৃণমূলের পিএম শব্দকে অপছন্দের জন্যই সকলে বঞ্চিত হচ্ছেন। এই কারণেই ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গের জন্য জরুরি।”
কয়লা বালি পাচারে তোপ মোদির
আসানসোলের সভা থেকে প্রধানমন্ত্রী মোদি (PM Modi) বালিপাচার, কয়লাপাচার নিয়ে তোপ দেগেছেন। তিনি বলেন, “তৃণমূলের আমলে আসানসোলে কয়লা ও বালি মাফিয়ারা এখন মানুষের ওপর বোঝা হয়ে দাঁড়িয়েছে। দেশের অন্যান্য প্রান্তে উন্নয়নের জোয়ার এলেও বাংলা আজ পিছিয়ে পড়ছে শুধুমাত্র এই মাফিয়া রাজের কারণে। বাংলার সব জায়গায় এখন পরিবর্তনের তাজা হাওয়া চলছে। মানুষের উৎসাহই বলে দিচ্ছে তৃণমূলের যাওয়ার সময় হয়ে গিয়েছে। সিপিএম-এর মতো তৃণমূলও ভয় আর আতঙ্ককে হাতিয়ার করেছে, কিন্তু বাংলার মানুষ যেমন বামেদের হারিয়েছিল, এবার এদেরও একইভাবে বিদায় জানাবে। তৃণমূলের মাথার ঠিক নেই। মালদায় ওরা ঘাবড়ে গিয়ে বিরাট ভুল করে ফেলেছে। এই ঘটনাই ওদের মহাজঙ্গলরাজের কফিনে শেষ পেরেক হয়ে দাঁড়াবে। কেন্দ্রীয় বাহিনীকে তৃণমূলের আক্রমণ অত্যন্ত নিন্দার। তৃণমূল এতই ভয় পেয়েছে যে দেশের সুরক্ষা বাহিনীকেও গালি দিচ্ছে। এর জবাব বাংলার দেশভক্ত মানুষ ব্যালটেই (West Bengal Elections 2026) দিয়ে দেবেন।”

Leave a Reply