ISIS: ভিডিও ফুটেজে মোদির ‘মক এক্সিকিউশন’ দৃশ্য, নেপথ্যে আইএসআইএস?

Isis style execution video pm modi Birmingham consulate outrage

মাধ্যম নিউজ ডেস্ক: ভাইরাল হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) টার্গেট করে তৈরি একটি অত্যন্ত উসকানিমূলক ভিডিও ফুটেজ। সেটি ব্রিটেনের কনস্যুলেট জেনারেল অফ ইন্ডিয়া, বার্মিংহামের বাইরে তোলা হয়েছে বলে খবর। ভিডিওটিতে আইএসআইএস-ধাঁচের (ISIS) একটি ‘মক এক্সিকিউশন’ দৃশ্য দেখানো হয়েছে, যেখানে এক ব্যক্তি পরেছিল নরেন্দ্র মোদির মুখোশ।

ভাইরাল ভিডিও ফুটেজ (ISIS)

রির্পোটে জানা গিয়েছে, ভিডিওটি বার্মিংহামের র‍্যামজি হাউসের বাইরে তোলা হয়েছে। এখানেই রয়েছে ভারতীয় কনস্যুলেট। ভিডিওটিতে দেখা যায়, উজ্জ্বল কমলা রঙের জাম্পসুট পরা এবং নরেন্দ্র মোদির মুখোশ পরা এক ব্যক্তিকে তিন মুখোশপরা ব্যক্তি জোর করে হাঁটু গেড়ে বসতে বাধ্য করছে। ওই তিনজন সম্পূর্ণ কালো বালাক্লাভা ও ট্যাকটিক্যাল ধরনের পোশাক পরেছিল। তারা “কাশ্মীর স্বাধীন হবে (Kashmir will be liberated)!” এবং “(মোদির বিদেশ নীতি: তেলআভিভে তৈরি (Modi’s foreign policy: Made in Tel Aviv)” লেখা উসকানিমূলক প্ল্যাকার্ডও দেখাচ্ছিল।

আইএসআইএস জঙ্গি প্রচারমূলক ভিডিও!

ভিডিওটি একটি কাল্পনিক ‘লাইভ ব্রেকিং নিউজ’ সম্প্রচারের আদলে তৈরি করা হয়েছে। নিজেদের “ডিনিফায়েড (Deenified)” বলে পরিচয় দেওয়া একটি গোষ্ঠী প্রকাশ করেছে ভিডিওটি। তাতে এক মুখপাত্র ক্যামেরার সামনে দাবি করেছে, তারা “নরেন্দ্র মোদিকে গ্রেফতার করেছে”। ভারতের প্রধানমন্ত্রীকে “গণহত্যাকারী” আখ্যাও দিয়েছে তারা। সমর্থকদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে ওই বক্তা বলে, “একদিন আমরা মোদিকে (PM Modi) এভাবেই হাতকড়া পরানো অবস্থায় দেখব।” পুরো ঘটনাটিকে তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্যের প্রতীকী উপস্থাপনা হিসেবে তুলে ধরে (ISIS)। তবে সবচেয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ভিডিওটির আইএসআইএস জঙ্গি প্রচারমূলক ভিডিওগুলির সঙ্গে স্পষ্ট মিল থাকায়। কমলা জাম্পসুট, কালো পোশাক ও মুখোশধারী অপহরণকারীরা, এবং জোর করে হাঁটু গেড়ে বসানোর দৃশ্য—সব কিছুই আইএসআইএস জঙ্গি মহম্মদ এমওয়াজি (Mohammed Emwazi), যিনি ‘জেহাদি জন’ নামে বেশি পরিচিত, তাঁর কুখ্যাত বন্দি হত্যার ভিডিওগুলির দৃশ্যপটের কথা মনে করিয়ে দেয় (ISIS)।

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share