মাধ্যম নিউজ ডেস্ক: ডিজিটাল লেনদেনের যুগে আর্থিক প্রতারণার নিত্যনতুন কৌশল অবলম্বন করছে সাইবার অপরাধীরা। এতদিন পর্যন্ত ব্যাঙ্ক জালিয়াতির ক্ষেত্রে গ্রাহকদের ফোনে ওটিপি (OTP) পাঠানো বা ইউপিআই পিন (UPI PIN) হাতিয়ে নেওয়ার প্রবণতা দেখা যেতো। তবে সাম্প্রতিক সময়ে দেশে এমন এক মারাত্মক প্রযুক্তিনির্ভর জালিয়াতির ঘটনা বৃদ্ধি পেয়েছে, যেখানে কোনও ওটিপি বা গোপন পিন ছাড়াই গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মুহূর্তের মধ্যে সমস্ত অর্থ উধাও হয়ে যাচ্ছে। এই নতুন প্রতারণাচক্রের নাম এইপিএস স্ক্যাম’ (Aeps Scam) বা আধার এনাবল্ড পেমেন্ট সিস্টেম জালিয়াতি ।
আধার এনাবল্ড পেমেন্ট সিস্টেম কী (Aeps Scam)?
আধার এনাবল্ড পেমেন্ট সিস্টেম (Aeps Scam) হলো ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (NPCI) দ্বারা প্রবর্তিত একটি বিশেষ ব্যবস্থা। এর মাধ্যমে কোনও গ্রাহক ডেবিট কার্ড বা পিন ছাড়াই শুধুমাত্র নিজের আধার নম্বর এবং আঙুলের ছাপ ব্যবহার করে মাইক্রো-এটিএম বা বিজনেস করেসপন্ডেন্টের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে বা জমা করতে পারেন। গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দিতে এই প্রযুক্তি অত্যন্ত জনপ্রিয় (UPI PIN)।
ওটিপি ছাড়া কীভাবে টাকা চুরি করছে জালিয়াতরা?
সাইবার অপরাধীরা (Aeps Scam) এই ব্যবস্থার একটি বিশেষ ফাঁক বা লুপহোলকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের অ্যাকাউন্টকে নজরে রাখছে। কীভাবে চলে চোরাকারবার? এর কার্যপদ্ধতি কেমন আসুন একবার দেখে নিই-
- আঙুলের ছাপ চুরি (Biometric Cloning): জালিয়াতরা বিভিন্ন সরকারি বা বেসরকারি পোর্টাল, রেজিস্ট্রি অফিস বা ল্যান্ড রেকর্ডসের ওয়েবসাইট থেকে সাধারণ মানুষের আধার নম্বর এবং আঙুলের ছাপের প্রতিলিপি সংগ্রহ করে।
- সিলিকন থাম্ব ইমপ্রেশন: সংগৃহীত আঙুলের ছাপ ব্যবহার করে অপরাধীরা কৃত্রিম সিলিকন বুড়ো আঙুল বা ‘সিলিকন থাম্ব ক্লোন’ তৈরি করে।
- টাকা তুলে নেওয়া: এই ক্লোন করা আঙুলের ছাপ এবং আধার নম্বর ব্যবহার করে এইপিএস (Aeps Scam) পয়েন্ট থেকে গ্রাহকের অজান্তেই টাকা তুলে নেওয়া হয়। যেহেতু এই প্রক্রিয়ায় কোনও ওটিপি বা পিনের প্রয়োজন হয় না, তাই গ্রাহক কিছু বুঝে ওঠার আগেই প্রতারণা সম্পন্ন হয়ে যায়।
এই জালিয়াতি থেকে বাঁচার উপায় কী?
সাইবার বিশেষজ্ঞরা এই ধরনের অদৃশ্য চুরি থেকে নিজের কষ্টার্জিত অর্থ সুরক্ষিত রাখতে কয়েকটি অত্যন্ত জরুরি পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিচ্ছেন। এগুলি হল-
আধার বায়োমেট্রিক লক করুন (Lock Aadhaar Biometrics)
এটি এই জালিয়াতি রুখবার সবচেয়ে কার্যকর উপায়। ‘mAadhaar’ অ্যাপ অথবা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (UIDAI)-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে গ্রাহকরা সাময়িকভাবে নিজেদের বায়োমেট্রিক ডেটা লক করে রাখতে পারেন। এর ফলে আপনার আঙুলের ছাপ চুরি হলেও কেউ টাকা তুলতে পারবে না। প্রয়োজনে লেনদেনের সময় তা আবার আনলক করা যায়।
এসএমএস অ্যালার্ট সচল রাখা
ব্যাঙ্কের প্রতিটি লেনদেনের মেসেজ যাতে ফোনে আসে, তা নিশ্চিত করুন। অ্যাকাউন্ট থেকে টাকা কাটার কোনও বার্তা পাওয়া মাত্রই দ্রুত ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করুন।
সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করা
কোনও অচেনা উৎস থেকে আসা লিঙ্ক বা সরকারি সহায়তার প্রলোভন দেখানো পোর্টালে নিজের আধার সংক্রান্ত তথ্য দেওয়া থেকে বিরত থাকুন।

Leave a Reply