Ashok Sasthi: আজ অশোক ষষ্ঠী, বাংলার ঘরে ঘরে মায়েরা পালন করেন এই ব্রত, কেন জানেন?

Ashok Sasthi 2026 Why Bengali Mothers Observe This Powerful Ritual for Their Children

মাধ্যম নিউজ ডেস্ক: ‘আমার সন্তান যেন, থাকে দুধে-ভাতে’। এই প্রার্থনা নিয়েই বাংলার ঘরে ঘরে মায়েরা অশোক ষষ্ঠীর (Ashok Sasthi 2026) ব্রত পালন করেন। চৈত্র নবরাত্রির এই ষষ্ঠী তিথিতে সন্তানের মঙ্গল কামনায় পুজো দেওয়া হয় মা ষষ্ঠীর কাছে। চৈত্রমাসের শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে এই ব্রত পালিত হয়। আজ, মঙ্গলবার পালিত হচ্ছে অশোক ষষ্ঠী। বাংলায় এই তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। শহরাঞ্চলের মানুষ এই দিনের তাৎপর্য সম্পর্কে ততটা অবগত না হলেও, আজও গ্রামবাংলায় হিন্দু মহিলারা সন্তানের মঙ্গলকামনায় এই দিনটি নিষ্ঠার সঙ্গে পালন করেন।

অশোক ষষ্ঠীর ব্রত পালনের নিয়ম

এই ব্রতর দিন প্রথমে বাড়ির মহিলারা সকাল থেকে উপবাস থেকে ষষ্ঠীর (Ashok Sasthi 2026) থানে পুজো দেয়, তারপর অশোক ফুলের বীজ, মাসকলাই এবং দই আর কাঁঠালি কলা দিয়ে উপোস ভাঙে। এই পুজোর উপকরণের মধ্যে ছটি মাসকলাই, দই, কাঁঠালি কলা এবং অশোক ফুলের কুঁড়ি এক সঙ্গে মেখে খেতে হয় তবে এই পুজোর প্রসাদ কিন্তু দাঁতে ছোয়ানো যায় না। বাড়ির মহিলা সদস্যরা মূলত এই পুজোর প্রসাদ গিলে খান। অশোক ষষ্ঠীর দিন কিন্তু মায়েরা নিরামিষ খান। কারণ এই দিন পিঁয়াজ রসুন সহ কোনও প্রকার আমিষ খাবার গ্রহণ করা যায় না। অন্নের বদলে এই দিন আটা-ময়দা দিয়ে তৈরি খাবার এবং সেই সঙ্গে সাবু খাওয়া যায়। পোড়া খাবারও অশোক ষষ্ঠীর দিন খাওয়া যায় না। অশোক ষষ্ঠীকে অনেকে অরণ্য ষষ্ঠীও বলে থাকেন।

অশোক ষষ্ঠী ঘিরে প্রচলিত কাহিনী

অশোক ষষ্ঠীর (Ashok Sasthi 2026) পুজোর সঙ্গে এক মুনিকন্যার কাহিনি জড়িত। যে কন্যাকে অশোক গাছের নিচে কুড়িয়ে পান ওই মুনি। ওই মুনির বাস ছিল অশোক বনে। কন্যার নাম হয় অশোকা। এককালে কন্যা বড় হলে, তাঁর বিয়ে হয় রাজপুত্রের সঙ্গে। স্বামীগৃহে যান মুনিকন্যা। মুনি, অশোকাকে শ্বশুরবাড়ি পাঠানোর সময় সঙ্গে কিছু অশোক ফুল এবং অশোক গাছের বীজ বেঁধে দেন। সেই সঙ্গে বলে দেন যে চৈত্র মাসের শুক্ল ষষ্ঠীর দিন ওই শুকনো অশোক ফুলগুলি জল দিয়ে যেন তিনি খান। আর ওই দিন অশোকাকে অন্ন না খাওয়ার আদেশ দেন এরপর কেটে যায় বহুকাল। অশোকার সাত পুত্র এবং এক কন্যা সন্তান হয়, বিয়েও হয় তাঁদের।

এক চৈত্র মাসের শুক্লপক্ষে সন্ধ্যেবেলায় অশোকা অন্ন মুখে দেব না বলে জানান। আদেশ মত বউমারা অশোকার জন্য মুগকলাই রাঁধতে থাকে, কিন্তু তার মধ্যে কোনওভাবে একটা ধান ছিল, যেটা খাবারের মধ্যেই থেকে যায়। সেই খাবার অশোকা (Ashok Sasthi 2026) খেতেই পরিবারে অশোকার সন্তান, স্বামী সহ অনেকে মারা যান। তিনি ছুটে যান ওই মুনির কাছে। মুনিই তখন বলেন, ওই খাবারে কোনও ধান থাকার জেরেই এমন ক্ষতি হয়েছে। তিনি সঙ্গে সঙ্গে ঘটি থেকে মন্ত্রপূত জল দিয়ে দেন অশোকাকে, বলেন যে এই মন্ত্রপপূত জল মৃতদের গায়ে ছিটিয়ে দিলে সকলে বেঁচে উঠবেন। অশোকা বাবার কথামতো তাই করেন। সকলে প্রাণ ফিরে পায়। চৈত্র মাসে ষষ্ঠীর দিন মা ষষ্ঠীর পুজো দিয়ে মুগকলাই আর দই সহযোগে অশোক ফুল খেতে বলেন মুনি। সেই থেকেই এই ব্রত কথা উঠে আসে।

কেন অশোক কুঁড়িই প্রসাদ

এই তিথিতে অশোকফুল এবং বীজ খাওয়ার নিয়ম আছে। আয়ুর্বেদে অশোকগাছের ভেষজ গুরুত্ব প্রচুর। মরসুমি অসুখ, স্ত্রীরোগ থেকে প্রতিষেধক তৈরি করে অশোক ফুল, বীজ এবং গাছের ছাল। সেই গুণকেই সমাদর করা হয় (Ashok Sasthi 2026) ব্রতপালনের মাধ্যমে। এই প্রসাদ খাওয়ার বিশেষ নিয়মও রয়েছে। বলা হয়, পুজোর পর দই, কাঁঠালি কলার মধ্যে ফুলের কুঁড়িগুলি রেখে দাঁতে না লাগিয়ে গিলে খাওয়া হয়। এরপর মুগকলাই খেয়ে উপবাস ভঙ্গ করতে হয়। বাড়িতেও অশোক গাছ থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে বাস্তুদোষ কেটে যায় বলেই বিশ্বাস।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share