FIR Against Indranil Bratya: যৌন হেনস্থা থেকে দুর্নীতি! রাজ্যের প্রাক্তন দুই মন্ত্রী ব্রাত্য এবং ইন্দ্রনীলের বিরুদ্ধে এফআইআর

fir against two former minister of west bengal indranil sen and bratya basu at baguiati police station

মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের দুই প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (FIR Against Indranil Bratya) এবং ব্রাত্য বসুর বিরুদ্ধে বাগুইআটি থানায় এফআইআর (Baguiati Police Station) দায়ের করা হয়েছে। সূত্রের খবর, তাঁদের বিরুদ্ধে ধর্ষণ, যৌন হেনস্থা, দুর্নীতি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মতো একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। বিষয়টি খতিয়ে দেখতেই জিরো এফআইআর দায়ের করা হয়েছে। ‘নির্যাতিতা’রা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। তাঁদের তরফে ওঠা অভিযোগগুলি খতিয়ে দেখতে তদন্তের আবেদন জানিয়ে এক সমাজকর্মী রাজীব সরকার এই জিরো এফআইআর দায়ের করেন। শুধুমাত্র প্রাক্তন দুই মন্ত্রীই নন, এই মামলায় রাজ্যের একাধিক উচ্চপদস্থ সরকারি আধিকারিকের নামও জড়িয়েছে বলে খবর।

কোন কোন বিষয়ে অভিযোগ

পুলিশ সূত্রে খবর, চলতি মাসের মাঝামাঝি সময় সমাজকর্মী রাজীব সরকার বাগুইআটি থানায় প্রাক্তন দুই মন্ত্রী এবং সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেন। জানা গিয়েছে, সম্প্রতি বিধাননগর পুলিশ কমিশনারেটের অধীন বাগুইআটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক বা আইসি-র কাছে ওই অভিযোগপত্রটি পেশ করা হয়েছিল। অভিযোগপত্রে ধর্ষণের চেষ্টা, যৌন হেনস্থা, তোলাবাজি এবং ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মতো একগুচ্ছ বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে। যদিও অভিযোগের সত্যতা এবং এর নেপথ্যে থাকা প্রকৃত তথ্য যাচাই করতে ইতিমধ্যেই প্রাথমিক তদন্ত প্রক্রিয়া শুরু করেছে বিধাননগর কমিশনারেটের পুলিশ। ঠিক কোন প্রেক্ষাপটে এবং কবে এই ঘটনাগুলি ঘটেছে বলে অভিযোগকারী দাবি করেছেন, তা অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি যে সমস্ত সরকারি আধিকারিকদের নাম এই অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, তাঁদের ভূমিকা কী ছিল, তাও তদন্তের আওতায় আনা হচ্ছে বলে জানা গিয়েছে।

অভিযোগ প্রমাণিত হলে শাস্তি!

উল্লেখ্য, গত অক্টোবরে গ্রেফতার হন ইন্দ্রনীল। তাঁর বিরুদ্ধে ইউনেস্কোর নাম ভাঙিয়ে দুর্গাপুজোর পাস বিক্রি করে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। এর আগে একাধিক বার ইডি তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল। তল্লাশি চালানো হয়েছিল তাঁর একাধিক ঠিকানায়। এই বিষয়ে ব্রাত্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে চাননি। এ প্রসঙ্গে রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, ‘‘যাঁরা অভিযোগ করছেন তারা মুখ খুলছেন। তদন্ত হবে। কোনও রাজনৈতিক প্রভাব থাকবে না। তবে অভিযোগ যদি প্রমাণিত হয়, ব্যবস্থা নেওয়া হবে। সাজা পেতে হবে।’’

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share