মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের প্রভাবশালী তৃণমূল (TMC MLA) বিধায়ক দিলীপ মণ্ডলের (Dilip Mondal) পৈলানের বিলাসবহুল বাসভবনে মঙ্গলবার সকালে এক বিশাল পুলিশ বাহিনী হানা দেয়। সামাজিক মাধ্যমে উস্কানিমূলক মন্তব্য ও হুমকির জেরে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়। তবে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও বাড়ির ভেতরে বিধায়কের হদিস পাওয়া যায়নি। তল্লাশির সময়ে উদ্ধার হওয়া সামগ্রী আর সাজজ্জা দেখে স্তুম্ভিত পুলিশ। বিশাল বাগান, প্রসাদ, সুইমিং পুল থেকে রয়্যাল বেঙ্গল টাইগারের মূর্তি— এ যেন ফাইভ স্টার রিসর্ট।
প্রাসাদে তল্লাশি ও আড়ম্বরপূর্ণ জীবনযাত্রা (Dilip Mondal)
পুলিশ যখন পৈলানের সেই সুউচ্চ পাঁচিল ঘেরা বাড়িতে প্রবেশ করে, তখন বিধায়কের (Dilip Mondal) আড়ম্বরপূর্ণ জীবনযাত্রার এক অভূতপূর্ব চিত্র সামনে আসে। বিশাল এলাকা জুড়ে বিস্তৃত সেই বাসভবনটি যেন কোনও রাজপ্রাসাদ। তার ভেতরে ব্যক্তিগত সুইমিং পুল, বাহারি ফোয়ারা এবং অত্যন্ত পরিপাটি লন নজর কেড়েছে তদন্তকারীদের। বাগানের সাজসজ্জায় ব্যবহার করা হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ ও ময়ূরের প্রমাণ সাইজ মূর্তি। বাড়ির কর্মীদের দাবি, শপথ গ্রহণের পর থেকে বিধায়ক আর এই প্রাসাদে ফেরেননি।
অভিযানের কারণ ও আইনি প্রেক্ষাপট
ডায়মন্ড হারবার পুলিশ জেলার পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি তৃণমূল (TMC MLA) বিধায়কের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে তাঁকে সরাসরি হুমকি দিতে শোনা যায়। ভিডিওটিতে দিলীপ মণ্ডল (Dilip Mondal) বলেন, “অনেক সংযম দেখিয়েছি, ১৫ বছর শান্তিতে রেখেছিলাম। আর হবে না।” এই মন্তব্যকে উস্কানিমূলক হিসেবে গণ্য করে পুলিশ তাঁর বিরুদ্ধে মোট চারটি ধারায় মামলা রুজু করেছে, যার মধ্যে দুটি ধারা অত্যন্ত কঠোর ও জামিন অযোগ্য।
রাজনৈতিক জল্পনা ও বর্তমান পরিস্থিতি
তৃণমূলের (TMC MLA) একজন গুরুত্বপূর্ণ বিধায়কের বাড়িতে পুলিশের এই সক্রিয়তা রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিরোধীদের একাংশের মতে, আইনি পদক্ষেপ এড়াতেই তিনি বর্তমানে আত্মগোপন করেছেন। অন্যদিকে, ডায়মন্ড হারবার পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, অপরাধের গুরুত্ব বিচার করে আইন তার নিজের পথেই চলবে। তবে বিধায়কের বক্তব্য এলাকায় ভয় ও উত্তেজনার পরিবেশ তৈরি করেছে তাই বিরোধী কর্মী-সমর্থকদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এরপরই পুলিশ বিষয়টি খতিয়ে দেখা শুরু করে। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে পৈলানের দিলীপ মণ্ডলের বিলাসবহুল বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়।
বর্তমানে দিলীপ মণ্ডলের (Dilip Mondal) পৈলানের বাড়িটি পুলিশি বেষ্টনীতে রয়েছে। নিখোঁজ বিধায়কের সন্ধানে পুলিশ রাজ্যজুড়ে তল্লাশি শুরু করতে পারে বলে অনুমান করা হচ্ছে। পুরো ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা ও কৌতূহল বিরাজ করছে।

Leave a Reply