PM Modi: জানুয়ারিতেই কলকাতায় দু’বার আসতে পারেন প্রধানমন্ত্রী, উদ্বোধন হতে পারে নিউ গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রোর

pm-modi-kolkata-visit-january-metro-inauguration

মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছরের প্রথম মাসেই দু’বার কলকাতায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সব কিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী ৭ ও ২৭ জানুয়ারি শহরে পা রাখতে পারেন তিনি। নবান্ন সূত্রে খবর, এই দুই সফরের মধ্যে কোনও একদিন নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সম্পূর্ণ মেট্রোপথের উদ্বোধন (Metro Inauguration) করতে পারেন প্রধানমন্ত্রী। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই মেট্রোপথ চালু হলে শহরের যাতায়াত ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আসতে পারে বলেই ধারণা ওয়াকিবহাল মহলের।

২ বার আসছেন প্রধানমন্ত্রী (PM Modi)

আগামী ৭ জানুয়ারি থেকে কলকাতায় শুরু হচ্ছে প্রবাসী বাঙালিদের সম্মেলন। সেই অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা। অন্যদিকে, ২৭ জানুয়ারি কলকাতায় আয়োজিত হতে চলেছে বিশ্ব জ্বালানি সম্মেলন। সেখানে প্রায় ৮০টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণ করার কথা। নবান্নের খবর, মেট্রো কর্তৃপক্ষ এবং প্রধানমন্ত্রীর সচিবালয়ের সঙ্গে সমন্বয় রেখেই উদ্বোধনের দিন চূড়ান্ত করা হতে পারে। জানুয়ারির এই দুই তারিখের মধ্যে কোনও একটিতে বহু প্রতীক্ষিত মেট্রোপথের আনুষ্ঠানিক সূচনা হওয়ার সম্ভাবনা।

প্রসঙ্গত, সম্প্রতি দিল্লিতে গিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রাজ্য সরকার চায় প্রধানমন্ত্রীর হাতেই উদ্বোধন হোক নয়া মেট্রোপথের। তাঁর বক্তব্য, “২০১৪ সাল থেকে কলকাতা মেট্রোর সম্প্রসারণের জন্য মোদিজিই ধাপে ধাপে ১০ হাজার কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ করেছেন।”

আটকে ছিল মেট্রোর কাজ

দীর্ঘদিন ধরে চিংড়িঘাটা এলাকায় জটিলতার কারণে আটকে ছিল মেট্রোর কাজ। আইনি জটিলতা এবং নানা প্রতিবন্ধকতার জেরে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত সম্পূর্ণ পথ চালু করা সম্ভব হয়নি। ফলে এতদিন আংশিকভাবে পরিষেবা চালাতে হচ্ছিল মেট্রো কর্তৃপক্ষকে। তবে মে মাসে রাজ্যে সরকার পরিবর্তনের পরই চিংড়িঘাটা অংশের কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়।

৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। তার মাত্র এক সপ্তাহের মধ্যে মেট্রো কর্তৃপক্ষ ১২০ ঘণ্টার বিশেষ কর্মসূচির মাধ্যমে চিংড়িঘাটা অংশের গুরুত্বপূর্ণ নির্মাণকাজ সম্পন্ন করেন। প্রথম পর্যায়ে ১৫ মে রাত ৮টা থেকে ১৮ মে সকাল ৮টা পর্যন্ত ৬০ ঘণ্টায় ৩১৭ ও ৩১৮ নম্বর স্তম্ভের মধ্যে ২৮ মিটার দীর্ঘ উড়ালপথের কাঠামো বসানো হয় (PM Modi)। সেই সময় যান চলাচল নিয়ন্ত্রণের জন্য ইএম বাইপাসের উল্টোডাঙামুখী লেনের একাংশ বন্ধ রাখা হয়েছিল।

এরপর এক সপ্তাহের বিরতি দিয়ে দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয় ২২ মে রাত ৮টায়। ২৫ মে সকাল ৮টা পর্যন্ত চলে সেই কাজ। এই ৬০ ঘণ্টায় ৩১৮ ও ৩১৯ নম্বর স্তম্ভের মধ্যে ৩৪ মিটার দীর্ঘ উড়ালপথের কাঠামো বসানো হয়। দুই পর্যায় মিলিয়ে মোট ১২০ ঘণ্টার মধ্যেই ৩১৭ থেকে ৩১৯ নম্বর স্তম্ভ পর্যন্ত ৬২ মিটার দীর্ঘ অংশের নির্মাণ সম্পূর্ণ করে ফেলেন মেট্রো কর্তৃপক্ষ।

শেষ হয়েছে ট্রায়াল রানও

এরপর গত সাত মাসে বাকি কাজ শেষ করার পাশাপাশি মেট্রোপথে ট্রায়াল রানও সম্পন্ন হয়েছে। একসময় জল্পনা তৈরি হয়েছিল, নভেম্বর মাসে প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গ সফরেই এই মেট্রোপথের উদ্বোধন হতে পারে। কিন্তু গত ২১ তারিখ রাজ্যে এলেও প্রধানমন্ত্রীর কর্মসূচি খড়্গপুর আইআইটির অনুষ্ঠানেই সীমাবদ্ধ ছিল। ফলে উদ্বোধন পিছিয়ে যায়।

এবার জানুয়ারিতে নতুন মেট্রোপথের দরজা খুলে গেলে উপকৃত হবেন কয়েক হাজার নিত্যযাত্রী। বিশেষ করে নিউ গড়িয়া, চিংড়িঘাটা, বেলেঘাটা এবং সেক্টর ফাইভের মধ্যে যাতায়াত অনেক সহজ হবে (Metro Inauguration)। পাশাপাশি তথ্যপ্রযুক্তি শিল্পাঞ্চলে কর্মরত অসংখ্য মানুষের যাতায়াতের সময়ও কমবে। ওয়াকিবহাল মহলের ধারণা, এই পথ চালু হলে কর্মব্যস্ত সময়ে ইএম বাইপাসের বিস্তীর্ণ অংশে অনেকটাই কমতে পারে (PM Modi) যানজটের চাপও।

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share