ABVP: লাদাখ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বড় জয় এবিভিপির

abvp-wins-5-of-8-seats-in-ladakh-university-elections

মাধ্যম নিউজ ডেস্ক: লাদাখ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য পেল এবিভিপি (অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ)। মোট আটটি পদের মধ্যে পাঁচটিতেই জয় ছিনিয়ে নিয়েছেন সংগঠনের প্রার্থীরা (ABVP)। এই জয়ের ফলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতৃত্বে এবিভিপির অবস্থান আরও শক্তিশালী হল।

যাঁরা জয়ী হয়েছেন (ABVP)

নির্বাচনে সভাপতি পদে (Ladakh University Elections) জয়ী হয়েছেন ডাওয়া নামগিয়াল। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ত্সেরিং ইয়াংদোল। সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন স্তানজিন রিগদোল। যুগ্ম সম্পাদক হয়েছেন রাবস্কিট দোলমা এবং ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তেনজিন ত্সেওয়াং।

এই নির্বাচনী ফল লাদাখে এবিভিপির সাংগঠনিক শক্তির একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন বলেই মনে করছে সংগঠন। ছাত্র সংসদের আটটি পদের মধ্যে পাঁচটিতে জয় পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশা তুলে ধরার ক্ষেত্রে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবে বলেই আশা করা হচ্ছে (ABVP)।

সংগঠনের সাফল্য

এবিভিপি লাদাখের তরফে এই সাফল্যকে সংগঠনের সামগ্রিক প্রচেষ্টার ফল হিসেবে তুলে ধরা হয়েছে। জয়ী প্রার্থীদের অভিনন্দন জানানোর পাশাপাশি আগামী দিনে (Ladakh University Elections) তাঁরা ছাত্রছাত্রীদের স্বার্থে কার্যকর ভূমিকা পালন করবেন বলেও আশাপ্রকাশ করেছে এই ছাত্র সংগঠন (ABVP)।

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share