Venezuela Earthquake: পরপর জোড়া শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

venezuela earthquake back to back hit causing widespread damage

মাধ্যম নিউজ ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে প্রায় তছনছ হয়ে গিয়েছে ভেনেজুয়েলার বিস্তীর্ণ অংশ। পরপর জোড়া ভূমিকম্পের ধাক্কায় রাজধানী কারাকাসের বহু বাড়ি ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন বহু মানুষ। ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, জোড়া ভূমিকম্পের মধ্যে রিখটার স্কেলে প্রথমবার কম্পনের মাত্রা ছিল ৭.১ ৷ যার উৎপত্তিস্থল ক্যারিবীয় উপকূলীয় এলাকা মোরোনের পশ্চিমে ৷ ওই এলাকাটি কারাকাস থেকে প্রায় ১৬৮ কিলোমিটার (104 মাইল) দূরে। ভূমিকম্পনের গভীরতা ছিল ২২ কিলোমিটার। এর ঠিক ৩৯ সেকেন্ড পরে হওয়া দ্বিতীয় ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৫। এর উৎপত্তিস্থল প্রায় ওই একই অঞ্চলে ১০ কিলোমিটার গভীরে।

কেন এত ভয়াবহ এই ভূমিকম্প?

ভেনেজুয়েলা অবস্থিত ক্যারিবিয়ান প্লেট (Caribbean Plate) এবং দক্ষিণ আমেরিকান প্লেট (South American Plate)-এর সংযোগস্থলের কাছে। এই অঞ্চল ভূমিকম্পপ্রবণ হওয়ায় অতীতে একাধিক শক্তিশালী কম্পনের সাক্ষী থেকেছে দেশটি। বিশেষজ্ঞদের মতে, পরবর্তী কয়েকদিন আফটারশকের আশঙ্কাও রয়েছে।

হতাহতের আশঙ্কা

ইউএসজিএস আশঙ্কা করে জানিয়েছে, এই জোড়া ভূমিকম্পে প্রচুর ক্ষয়ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। অন্তত ১০ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছে এই সংস্থা। ইতিমধ্যেই ভেনেজুয়েলা জুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। কারাকাসের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। উল্লেখ্য, ভেলেজুয়েলার এই ভূমিকম্প ওই অঞ্চল থেকে ১০০০ কিলোমিটার দূরে অবস্থিত কলম্বিয়ার রাজধানী বোগোটাতেও অনুভূত হয়েছে। দুটি ভূমিকম্পের পর কমপক্ষে ২০ বার আফটারশক হয়। কারাকাস ছাড়াও ভেনেজুয়েলার উত্তরীয় তটরেখা, লা গুয়ারিয়া, আরাগুয়া, ফ্যালকন, কারাবোডো অঞ্চল ভয়ংকরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেনেজুয়েলার প্রশাসন ইতিমধ্যেই জরুরি অবস্থা জারি করেছে। সেনা, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারে নেমেছে। হাসপাতালগুলিতে অতিরিক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শতাব্দীর ভয়াবহতম ভূমিকম্প!

ভেনেজুয়েলায় এই ভূমিকম্প গত এক শতকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ ৷ শক্তিশালী এই জোড়া ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করাও হচ্ছে ৷ এখনও কোনও ক্ষয়ক্ষতির কথা জানানো না-হলেও উদ্বেগের কথা জানিয়েছে প্রশাসন। অনেকেই হতাহত হয়ে থাকতে পারেন বলেও জানানো হয়েছে ৷ রাজধানী কারাকাসে বেশ কিছু ভবন তাসের ঘরের মত ধসে পড়ে। বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন৷ একাধিক দেশ এবং আন্তর্জাতিক সংগঠনের তরফে ভূমিকম্পে নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছে৷ ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীর রাষ্ট্রপতি ডেলসি রডরিগেজ দেশে জরুরি অবস্থা জারির পাশাপাশি জানিয়েছেন, দেশের সমস্ত বিমানবন্দর, রেল এবং অন্যান্য পরিবহন ব্যবস্থা আপাতত বন্ধ রাখা হচ্ছে। ভূমিকম্পের জেরে ভেঙে পড়েছে সেখানকার ইন্টারনেট পরিষেবা।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share