মাধ্যম নিউজ ডেস্ক: ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি নিয়ে দীর্ঘদিনের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। দুই দেশের মধ্যে চুক্তি সংক্রান্ত অধিকাংশ মতপার্থক্য ইতিমধ্যেই মিটে গিয়েছে। বাকি বিষয়গুলির সমাধানও (India US Trade Deal) দ্রুত হয়ে যাবে বলে আশাবাদী নয়াদিল্লি। শনিবার এমনটাই জানালেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর দাবি, আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। ফলে খুব শীঘ্রই এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে (Modi Trump Talks)।
কী বললেন জয়শঙ্কর (India US Trade Deal)
সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, এইচটি লিডারশিপ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জয়শঙ্কর বলেন, “আমাদের আশা এবং প্রত্যাশা, দুই দেশের আলোচনা এখন শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। বিষয়টি আর গোপন নেই।” তাঁর বক্তব্য, চুক্তি নিয়ে যে কয়েকটি বিষয়ে এখনও আলোচনা চলছে, তার অধিকাংশই ভারতের দিক থেকে নয়, বরং আমেরিকার দিক থেকে পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্ভাব্য আমেরিকা সফরের ঠিক আগে বিদেশমন্ত্রীর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর মায়ামিতে অনুষ্ঠিত হতে চলেছে জি-২০ শীর্ষ সম্মেলন। সেখানে প্রধানমন্ত্রী মোদি এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হতে পারে। দুই রাষ্ট্রনেতার সেই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি প্রস্তাবিত বাণিজ্য চুক্তির অগ্রগতিও পর্যালোচনা হতে পারে। এমনকী, ওই বৈঠকের পরেই চুক্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে আন্তর্জাতিক মহলে জল্পনা চলছে।
জয়শঙ্কর জানিয়েছেন, আলোচনার শেষ পর্যায়ে পৌঁছে দু’পক্ষের মধ্যেই দ্রুত চুক্তি সম্পন্ন করার তাগিদ তৈরি হওয়া স্বাভাবিক। তবে বাণিজ্য চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তাঁর কথায়, “আমরা আশা করছি, খুব শীঘ্রই বিষয়টির নিষ্পত্তি হবে। তবে শেষ পর্যায়ে পৌঁছলে প্রত্যেকেই দ্রুত ফল দেখতে চান।”
মার্কো রুবিওর বক্তব্য
গত মাসে মুম্বইয়ে আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিও জানিয়েছিলেন, ভারত ও আমেরিকা বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। এবার জয়শঙ্করের বক্তব্যেও সেই অগ্রগতির ইঙ্গিত (India US Trade Deal) মিলল।
২০২৫ সালের গোড়া থেকেই প্রস্তাবিত এই চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। মূলত শুল্ক সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি, শুল্কবহির্ভূত বাণিজ্যিক বাধা দূর করা এবং পরস্পরের বাজারে পণ্য প্রবেশের সুযোগ বাড়ানোই এই আলোচনার প্রধান উদ্দেশ্য। আমেরিকার বাজারে ভারতের পণ্যের জন্য প্রতিযোগী দেশগুলির তুলনায় আরও সুবিধাজনক শুল্কহার নিশ্চিত করতে চাইছে নয়াদিল্লি।
ভারতের স্বার্থের প্রশ্নে কোনও আপস করতে নারাজ বিদেশমন্ত্রী। জয়শঙ্করের কথায়, “আমরা এমন একটি বাণিজ্য চুক্তি চাই, যা উভয় পক্ষের জন্য লাভজনক এবং ভারসাম্যপূর্ণ হবে। পাশাপাশি, একই ধরনের অর্থনীতির অন্যান্য দেশের তুলনায় ভারতকে প্রতিযোগিতামূলক সুবিধা দেবে। চুক্তি চূড়ান্ত হলে আমাদের প্রত্যাশা সেটাই।”
মুক্ত বাণিজ্য চুক্তি
তিনি আরও বলেন, দুই দেশের বৃহত্তর অর্থনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে এই চুক্তিকে বিচার করা প্রয়োজন। অতীতে ভারতের একাধিক বাণিজ্য চুক্তি এশিয়ার প্রতিযোগী অর্থনীতির দেশগুলির সঙ্গে হয়েছিল। কিন্তু সেই চুক্তিগুলি থেকে প্রত্যাশিত সমস্ত আর্থিক সুবিধা পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক বছরগুলিতে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তিগুলি অনেক বেশি পরিকল্পিতভাবে এবং কৌশলগত ও অর্থনৈতিক দিক বিবেচনা করে সম্পন্ন হয়েছে (Modi Trump Talks)।
জয়শঙ্করের মতে, আমেরিকা ভারতের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক বাজার। অন্যদিকে, আমেরিকা বিশ্বের বৃহত্তম অর্থনীতি। ফলে এই দেশের সঙ্গে বাণিজ্যিক সমঝোতা ভারতের অর্থনীতির পক্ষে যথেষ্ট লাভজনক হতে পারে। একইভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির মাধ্যমে আমেরিকার বাজার ও বাণিজ্যিক স্বার্থ আরও সম্প্রসারিত করতে চাইছেন। দুই দেশের স্বার্থের মধ্যে সমন্বয় ঘটিয়ে গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করাই এখন (India US Trade Deal) প্রধান চ্যালেঞ্জ।
চুক্তি চূড়ান্ত করতে এতটা সময় লাগার কারণ ব্যাখ্যা করে বিদেশমন্ত্রী বলেন, এর সঙ্গে সাধারণ মানুষের কর্মসংস্থান ও জীবনযাত্রার বিষয় জড়িত। তাই দ্রুত কোনও সিদ্ধান্তে পৌঁছনোর সুযোগ ছিল না। প্রতিটি বিষয় খুঁটিয়ে পর্যালোচনা করা প্রয়োজন ছিল।
শুল্ক সংক্রান্ত আলোচনা
তিনি আরও জানান, শুল্ক সংক্রান্ত আলোচনাও একেবারে খুঁটিনাটি স্তরে সম্পন্ন হয়েছে। জয়শঙ্করের কথায়, “সত্যিই যদি কোনও চুক্তিতে পৌঁছতে হয়, তা হলে প্রতিটি পণ্যের শুল্কহার ধরে ধরে আলোচনা করতে হয়। এই প্রক্রিয়ায় সময় লাগে। আমরা ধাপে ধাপে এবং যথেষ্ট পরিশ্রমের সঙ্গে সেই কাজ করেছি। অবশেষে প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছি। আশা করছি, আর কিছুটা সময় দিলে ইতিবাচক ফল পাওয়া যাবে।”
সব মিলিয়ে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি এখন কার্যত শেষ পর্যায়ের অপেক্ষায়। অধিকাংশ জটিলতা কাটিয়ে বাকি বিষয়গুলির সমাধানে দুই দেশ (Modi Trump Talks) কাজ করছে। জয়শঙ্করের বক্তব্যে স্পষ্ট, নয়াদিল্লি দ্রুত চুক্তি সম্পন্ন করতে আগ্রহী। তবে ভারতের অর্থনৈতিক স্বার্থ, বাজারের প্রতিযোগিতামূলক সক্ষমতা (India US Trade Deal) এবং বাণিজ্যিক ভারসাম্য বজায় রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় নয়াদিল্লি।

Leave a Reply