BJP: উত্তরপ্রদেশে রাজ্যসভা ভোটে ৮ প্রার্থী ঘোষণা বিজেপির, সামাজিক সমীকরণে জোর

bjp-rajya-sabha-list-8-up-candidates-hardeep-puri-out

মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশে আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য আট প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি (BJP)। প্রার্থী বাছাইয়ে অনগ্রসর শ্রেণি, দলিত, ব্রাহ্মণ এবং ঠাকুর সম্প্রদায়ের প্রতিনিধিত্বের পাশাপাশি সামাজিক সমীকরণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে (Rajya Sabha)।

বিজেপির ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রী ধর্মপাল সিং, রাধাকান্ত ওঝা, প্রকাশ পাল, প্রাক্তন বিধান পরিষদ সদস্য বিদ্যাসাগর সোনকর, গোপী কৃষ্ণ পাণ্ডে, রাম প্রতাপ সিং চৌহান, প্রাক্তন লোকসভা সাংসদ প্রিয়াঙ্কা সিং রাওয়াত এবং ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ গঙ্গওয়ারের কন্যা শ্রুতি গঙ্গওয়ার।উত্তরপ্রদেশের মোট ১০টি রাজ্যসভা আসনে ১৬ অক্টোবর নির্বাচন হবে। এর মধ্যে সাতটি আসনে বিজেপির জয় প্রায় নিশ্চিত। অষ্টম আসনটিও দখলের লক্ষ্যে এগোচ্ছে উত্তরপ্রদেশের ডাবল ইঞ্জিন সরকার।

তালিকায় নেই পুরীর নাম (BJP)

তবে ঘোষিত তালিকায় জায়গা হয়নি কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরীর। তাঁর নাম প্রার্থী হিসেবে উঠে আসছিল। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিএল বর্মা এবং স্মৃতি ইরানির নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ছিল। তাঁদেরও তালিকায় রাখা হয়নি। হরদীপ পুরীর নাম বাদ পড়ায় কেন্দ্রীয় মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদলের জল্পনাও তৈরি হয়েছে (BJP)।

প্রার্থী তালিকায় বিভিন্ন সামাজিক গোষ্ঠীর প্রতিনিধিত্ব স্পষ্ট। ধর্মপাল সিং লোধ সম্প্রদায়ের। রাধাকান্ত ওঝা এবং গোপী কৃষ্ণ পাণ্ডে ব্রাহ্মণ সম্প্রদায়ের প্রতিনিধি। প্রকাশ পাল উত্তরপ্রদেশে বিজেপির অনগ্রসর শ্রেণি মোর্চার প্রধান। শ্রুতি গঙ্গওয়ারও অনগ্রসর শ্রেণির অন্তর্ভুক্ত।

দলিত সম্প্রদায়ের প্রতিনিধি

বিদ্যাসাগর সোনকর এবং প্রিয়াঙ্কা সিং রাওয়াত দলিত সম্প্রদায়ের প্রতিনিধি। রাম প্রতাপ সিং চৌহান ঠাকুর সম্প্রদায়ের। বিজেপির প্রার্থীদের অভিনন্দন (Rajya Sabha) জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নির্বাচনে তাঁদের সাফল্য কামনা করেছেন (BJP) তিনি।

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share